শিলালিপি কথা
অচিন্ত্য নন্দী
' ভালো কাগজে ভালো লেখা হয় না '-- এ যে পরীক্ষিত সত্য l সহি-কলমে লেখা শব্দের থ্যাবড়া মুখ দেখতে আর অভ্যস্ত নই l কিন্তু আমার তো হাতুড়ি বাটালিও নেই ! তাহলে কি শিলালিপি অলিখিত থেকে যায় ?

পথ হাঁটা
অচিন্ত্য নন্দী
ছায়াপথের বাইরে থেকে বড় বেশি পথ হাঁটা l চোখ কান খোলা l চোখ আর কিছুই দ্যাখে না l 'হায়' 'হায়' ধ্বনি দেয়ালের বাইরে দাঁড়িয়ে l যন্ত্র মাথায় হাত বুলিয়ে দিলে সুখ -নিদ্রা l ঘুমের মধ্যে অচেনা পৃথিবীর সাথে দড়ি টানাটানি l
স্বপ্ন তখন বিচারকের পদ অলংকৃত করে l এ সময় দরজায় শব্দ 'তুমি' প্রবেশের সূচক l ঠিক তখনই কেন যে
ঝাউবন অকারণ স্মৃতিচারণ !