অপাংশু দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপাংশু দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বাংলা ।। নবপর্যায়-৬১৬ । অষ্টম বর্ষ । সংখ্যা-।পোস্ট-১ । ১২-০৯-২০১৮ ।।।আজকের কবিতা অপাংশু দেবনাথ

আজকের কবিতা

নাভীকুম্ভ থেকে
অপাংশু দেবনাথ
--------------------------
সমস্ত লবণ সমুদ্রের কাছে রেখে, ওড়ে
যায় মেঘ, আলো নগরীর উজ্জ্বল প্রান্তরে।

কার কাছে অভিযোগ রাখি,কাকে বলি, মাঠে
ফসল মরে যায় নির্জনে, তোমার শরীরে
জমেছে মেঘ, মেঘ ডাকে এ বুকের ভেতর।

মাঠ ও মেঘের মাঝে কবে চাতক উড়েছে!
তার ছায়া পড়ে জলহীন কৃষকের চোখে।

এতো নুন নিয়ে ঢেউ তোলো? সমুদ্র সৈকত
থেকে ফিরে এসে দেখি, হাতে, গলিত-লবণ।

নাভীকুম্ভ থেকে ঝরে পড়ে কৃষক-হৃদয়।


বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

বাংলা ।। নবপর্যায়-৬১০ । অষ্টম বর্ষ । সংখ্যা-।পোস্ট-১ । ০৬-০৯-২০১৮ ।।।আজকের কবিতা অপাংশু দেবনাথ

আজকের কবিতা 


অপেক্ষা
অপাংশু দেবনাথ
------------------------
দৃশ্য পরিবর্তনে লড়াই চলে স্বজনে,সুজনে,
ভাবনার তীর্যক কর্ণারে জ্বলে ছায়াভোর।
এই মায়াবী শহরে,সত্য খুঁজে, 
নিজেকেই ভুলে যেতে থাকি।
বেঁচে থাকে কিছু সংগ্রাম ও
পুরনো হালখাতার মতো হিসেব।
সময় ভেঙে পড়া দৃশ্যছবি,
মনে তার রঙ আঁকা থাকে বহুদিন।
ছবির ভেতর অসংখ্য দৃশ্য,
জ্বরকাঁপা ঘর, দীর্ঘ জার্ণির পর
নির্জন মায়াদুপুর।
দৃশ্যের ভেতর বাজে ঘুঙুর,
কানে কার লেগে আছে বেদনা ও জয়চিহ্ন।

আমি সব শিল্পকর্ম মোহনার কাছে রেখে
স্রোতে ভেসে যেতে পারি 

যদি ঈশ্বর চিত্রিত করে আমার অসুখ।


সোমবার, ২০ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৩ । অষ্টম বর্ষ । ২০-০৮-২০১৮ । অপাংশু দেবনাথ

আজকের কবিতা 


সোনালি মাছের চোখ
অপাংশু দেবনাথ
------------------------
বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।
                                 এখানে সবুজ সব।
মাথার কাছে অরণ্য রাখি বিশ্বস্ত বিনয়ে।
ভিড় কমে এলে কিছু পণ্য 
       পড়ে থাকে ফুটপাথে,
তখন কি মনে পড়ে ঘুমোবার আগে।

জলতলে একা জেগে থাকে
                         সোনালি মাছের চোখ
তুমি পাটকাঠি বেঁধে ফেলো সুতোছিপ।
জলে ভেসে উঠে চাঁদ,
             নক্ষত্রমন্ডল।

এই বাজার থেকে আমার,ঘরে ফেরা হয়ে উঠে কই! 
                                         নক্ষত্রমন্ডল ডুবে গেলে 
জলে পাঠকাঠি নড়ে উঠে
সবুজ হয়ে উঠে তোমার ছিপ,সুতোজল।
                    আমি সেই মৎসবালক নই

দাড়িপাল্লার পেন্ডুলাম ও-ছায়া পড়ে বুকের উপর।





Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...