অভিজিৎ দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিজিৎ দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

স্বাধীনতা ।। অভিজিৎ দত্ত ।। কবিতা

স্বাধীনতা 

অভিজিৎ দত্ত  ।। কবিতা



আমার কাছে স্বাধীনতা 

মানে মুক্তির ছোঁয়া 

যে কোন পরিস্থিতিতে 

অন‍্যায়কে রুখে দেওয়া ।


আমার কাছে স্বাধীনতা মানে 

সঠিক পথে এগিয়ে চলা 

সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে 

দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ।


স্বাধীনতা নয় কোন সহজ উপাদান 

যুগে, যুগে স্বাধীনতা সংগ্রামীরা করেছে

এর জন্য মরণপণ সংগ্রাম।


আমার স্বাধীনতা নয় এলোমেলো 

শুধু সুখ আর আনন্দে গা ভাসিয়ে চলো 

আমার স্বাধীনতা, সংগ্রামের, আত্মবলিদানের,আদর্শের

যে আদর্শ যুগ,যুগ ধরে

মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামীরা 

শিখিয়ে এসেছে আমাদের 

পরের কারণে মরণেও সুখ 

এর মধ্যে লুকিয়ে আছে 

স্বাধীনতার প্রকৃত স্বরূপ ।

সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বিভ্রান্ত ।। অভিজিৎ দত্ত ।। কবিতা, Abhijit Dutta

বিভ্রান্ত

অভিজিৎ দত্ত 



শান্তি, মৈত্রী, অহিংসার পূণ‍্যভূমি

ভারতবর্ষ  আজ অশান্ত

ধর্মীয় গোঁড়ামী, কুসংস্কার, দূর্নীতি

লোভ,হিংসা, মানুষে-মানুষে ভেদাভেদ

দেখে আজ আমি ক্লান্ত, বিভ্রান্ত।


বুদ্ধদেব, বিবেকানন্দ, নানক,চৈতন্য

বিদ‍্যাসাগর,রবীন্দ্রনাথ, গান্ধী,সুভাষের মতো

মনীষারা যে দেশে জন্মেছে

সেই দেশ আজ কেন কলঙ্কিত?

তাই আজ আমি বিভ্রান্ত।


স্বাধীনতা সংগ্রামী ,শহীদদের স্বপ্ন,

আজ যেন ডাস্টবিনের আবর্জনার

মতো ,মনে হয় পরিত্যক্ত।


ন‍্যায়,নীতি,সততা 

মহাপুরুষদের আদর্শ'

আজ মনে হচ্ছে ভূলুণ্ঠিত।

অসত্য, অন‍্যায়, অবিচার ,ব‍্যাভিচারের

আজ এতই বাড়বাড়ন্ত 

সঠিকভাবে বেঁচে থাকতে পারবো কিনা

তাই নিয়ে আমি খুব শঙ্কিত ।

দেশের বতর্মান পরিস্থিতিতে

তাই আজ আমি খুব বিভ্রান্ত।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...