অমর চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অমর চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || পাখিদেরও পেটেন্ট চাই

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

পাখিদেরও পেটেন্ট চাই । অমর চক্রবর্তী ।  চিত্রকল্প । কুড়ি টাকা ।

আজ থেকে কুড়ি বছর আগে সাড়ে চার ফর্মার  বোর্ড বাইন্ডিং কাব্যগ্রন্থ  ( যা মাত্র কুড়ি টাকায়  পাওয়া যেত!) কবি অমর চক্রবর্তীর  ' পাখিদেরও পেটেন্ট চাই ' কাব্যগ্রন্থটি আবার পড়ে বুঝতে পারি তিনি আরো আরো আরো বেশী সমৃদ্ধ করেছেন আজকে । সে সময়ও তিনি ঈর্ষণীয় কবিতা লিখে ফেলেছিলেন সেই  কারণে  তাঁর কবিতাবোধ কতখানি তা উপলব্ধি করতে পারি : ' তবু দেখ, ঘুরেফিরে  / মেঘ সাইকেল পড়ে রইলো আকাশেই কাত হয়ে ' ( ' খরা ') , 'অতএব আসুন,  হারানোর আগে/  মুগ্ধতার শতবর্ষ পালন করি ' ( প্রবহমান ') - এর মতো পংক্তিগুলোতে ।
                কবি অমর চক্রবর্তীর কবিতায় আছে সেই তীব্রতা ও তীক্ষ্মতা যা অজান্তে মানুষকে ভাবিয়ে তুলতে পারে এই সময়ের খুঁটিনাটি বিষয় । তিনি তাঁর ব্যঙ্গের মধ্যে দিয়ে ছুঁতে চেয়েছেন সেই মানুষকে, যারা আগুনটাকে জিইয়ে রাখতে পারবেন । তবে বইটিতে টিউনিং-এর অভাব দোষনীয় । এক তারে বাজে না বলে  কোলাহল লাগে কেমন ।
        কবির কবিতার বড় সম্পদ ব্যঙ্গাত্মক দিকটি । ' যার গোটা জীবনটাই ভুল/  তার জন্য কেন নেব ফুল? /  বরং আমি দেখতে চাই তার হাতে ড্রিপ নাকে নল/  একটু একটু করে প্যারালিসিস । '  -এর মতো কবিতার লাইন তাই পাই । করি দীর্ঘ কুড়ি বছরে লিখে গেছেন, ভালো লিখেছেন, আরো ভালো লিখবেন । কমলাকর পাটিলের প্রচ্ছদ অঙ্কণ দেখার মতো । তবে বইটির মেজাজের সঙ্গে মানানসই নয় ।

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

প্রকাশিত হল নির্মাল্য ঘরামীর ছোটগল্পের বই ৷ বাংলা-৬০৫ ৷ ০১-০৯-২০১৮

প্রকাশিত হল ছোটো গল্পের বই " সাত রঙের মানুষ"
রাহুল গঙ্গোপাধ্যায়ের প্রতিবেদন

নৈষ্ঠিক একাদেমীর পরিচালনায় আজ, রবিবার, 26শে আগস্ট, কোচবিহার রেডক্রস ভবনে,  প্রকাশিত হল নির্মাল্য ঘরামীর ছোটগল্পের বই 'সাত রঙের মানুষ'। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি অমর চক্রবর্তী। বইটি নিয়ে মূল আলোচনা করেন মুজনাই সাহিত্য পত্রিকার সম্পাদক শৌভিক রায়। ছোটগল্পকার হিসেবে নির্মাল্য ঘরামীর গ্রন্থের গল্পগুলির নানা দিক উঠে আসে তাঁর আলোচনায়। ছোটগল্প কি ও কেন এবং ছোটগল্পের সার্থকতা ঠিক কোথায় সেদিকে দৃষ্টিপাত করে বইটির সাফল্য কামনা করেন তিনি। কবি বিবেক চৌধুরী ও সাহিত্য ব্যক্তিত্ব দ্বিজেন সিংহের আলোচনাতেও উঠে আসে বইটির নানা দিক। বক্তব্য রাখেন তিতির পত্রিকার সম্পাদক সঞ্জয় সাহা। নির্মাল্য ঘরামীর গল্প পাঠ ও স্থানীয় কবিদের কবিতা পাঠও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নৈষ্ঠিক একাদেমির পক্ষে কবি অজিত অধিকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে নৈষ্ঠিক একাদেমীর পক্ষ থেকে উত্তরবঙ্গের কবি-লেখকদের বই প্রকাশের সুখবর জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি আব্দুল্লাহ মিঞা।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...