অরিন্দম চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরিন্দম চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

দহন কথা ।। অরিন্দম চট্টোপাধ্যায়, Arindam Chattopadhyay

দহন কথা

অরিন্দম চট্টোপাধ্যায় 



একটা আগুনের শিখা 

কতটা উঁচুতে উঠলে

আকাশ ছুঁতে পারবে

ভাবতে ভাবতে

দহনে পুড়ে গেল লাল ভূমি উপত্যকা 

দগ্ধ হয়ে গেলো আমার মা

দগ্ধ হয়ে গেলো আমার স্বজন

জ্বলে গেলো আমার সুজন

জ্বলে গেলো আমার ভবিষ্যৎ 

তীব্র দহনে আমার আকাশ...

এক অঙ্গারে পরিণত হয়ে 

ধোঁয়ার কুণ্ডলী হয়ে উঠে যাওয়া

উত্তাপে পোড়ে গাছেদের পাতা

উড়ে যায় ঘুমন্ত পাখি দিক্হীন হয়ে

আর্তি ছড়ানো চিহ্ন

গোবর  লেপে দেওয়া আঙিনায়

বসন্ত হৃদয় ভেঙে 

ছড়িয়ে,ছড়িয়ে ব্রহ্মাণী থেকে দ্বারকা

দৃষ্টি স্থির হয়ে যায়

সব কিছুই শূন্য হয়ে ঘোরে... 



@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা,কলকাতা -৭০০০৬০, মো ও হো -৯৪৩৩১৩৪৭৬১/৭৫০১৭৭৮২৯১

বুধবার, ৩০ মার্চ, ২০২২

এখনও সূর্যমুখী ।। আজকের কবিতা ।। অরিন্দম চট্টোপাধ্যায়, Arindam Chattopadhyay

 এখনও সূর্যমুখী ।। আজকের কবিতা 


অরিন্দম চট্টোপাধ্যায়





ধ্রুপদী সন্ধ্যার দিকে আমাদের গন্তব্য
মধ্য আকাশময় অনেক নক্ষত্র
অক্ষর আর শব্দের মায়াজাল ছড়িয়ে
এক অনিন্দ্য সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে
মাধতীলতা রাত্রির গভীরতায়  হারিয়ে যায়
থেকে যাবে অমলিন  স্মৃতিচিহ্ন হিসেবে
কয়েকটা উচ্চারিত লাইন...

অজনা পথ ধরে বোধ হয় যেতে যেতে
অন্য গোলার্ধে শোনা যায় আর্ত চিৎকার
সবার অবয়বে অভিশঙ্কার লেশ
ওখানে কবিতা নদী পথ হারিয়ে শুষ্ক ভূমি
চারিদিক জুড়ে ধ্বংস আর ভেঙে পড়া সভ্যতা
ক্রিসানন্থেমাম এর কোন সুভাস চিহ্ন নেই
শুধু বারুদের পোড়া গন্ধময় এক ভূমি খণ্ড
তবুও জীবনের স্মারক হিসেবে
উঁকি দেয় এখনও সূর্যমুখী...


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...