অরিন্দম চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরিন্দম চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বৃষ্টিকথা ও তুই || অরিন্দম চট্টোপাধ্যায় || কবিতা

বৃষ্টিকথা ও তুই
অরিন্দম চট্টোপাধ্যায়


অনেকদিন পর 'বৃষ্টিকথা' আজ আমার কাছে
ও'র অনেক কথা, ও বলে যাচ্ছে সারারাত
তোর কথা জানতে চাইছে, তোর কথা বলছে
ও তোকে খুঁজে এসেছে এন ফোর -এ,
অডিটোরিয়াম -এ, জুলজি ডিপার্টমেন্টে
                                ইউনিয়ান রুমে...
সেখানে না পেয়ে আর ও খুঁজেছে
ডাঙালপাড়ার আমবাগান, তেতুল তলায়....
কোথাও পায় নি, তুই নাকি কোথাও নেই
                       গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্তে
হৃদয়ঘর  জুড়ে তোর জন্য এক শূন্যতা
মেঘমল্লার. রাগ বাজছে সারা রাত জুড়ে
 'বৃষ্টিকথা' শান্ত,  চারিদিকে বৃষ্টিশব্দ...
আমি ও খুঁজে চলেছি তোকে স্বপ্নে, অক্ষরে,শব্দে
 তবু ও দরজা খোলা, যদি তোকে দেখা যায়....


@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা ৬০, মো ৯৪৩৩১৩৪৭৬১, হো৭৫০১৭৭৮২৯১

মঙ্গলবার, ১৯ মে, ২০২০

পরিযায়ী শ্রমিক || অরিন্দম চট্টোপাধ্যায় || কবিতা

পরিযায়ী শ্রমিক
অরিন্দম চট্টোপাধ্যায় 

পরিযায়ী পাখির মতন উড়ে গিয়েছিল
জীবনের জন্য,
পাখির  মতন রঙিন পালক ছিল
সমস্ত কাজ সেরে ঘরে ফিরত
ডানা ঝাপটাত আর খসে পড়ত রঙিন পালক
তবু ও মন উড়ত আনন্দে
 জালনা,ঔরঙ্গাবাদের, ভুসলের  আকাশে
সারাদিন  ওড়া আর ওড়া, ক্লান্ত হয়ে ফেরা
এমনি করেই একদিন ডানা থেকে
সমস্ত পালক খুলে গেল
এই সব দেখে ওরা  যেতে  চাইল অন্যআকাশে
বতাসে মিশে আছে  অন্যজীব
তাই ওরা হঁটতে লাগল বহু পথ, অনেক পথ
যে পথ ধরে উড়েছিল সেই পথ ধরে......
পথে যেত যেতে ক্লান্ত, অবসন্ন,
যখন রাত্রিরঅন্ধকার ঢেকেছিল আকাশ,
তখন ঘুমের দেশে
রাত্রির অন্ধকার যখন আরও গভীরে
ঐ পথ ধরে দানবিক শব্দে ঘুরে গিয়েছিল
কয়েকটা চাকা, ছড়িয়ে পড়েছিল আর্তনাদ
মুহূর্তে ভেঙে গিয়েছিল  পৃথিবী
পড়ে রইল কয়েক টুকরো স্মৃতি চিহ্ন......

মঙ্গলবার, ৫ মে, ২০২০

অরিন্দম চট্টোপাধ্যায় || কলকাতা ৭০ || কবিতা

কলকাতা  ৭০
অরিন্দম চট্টোপাধ্যায়

মেন রাস্তা থেকে ভেতর দিকে সরকারী আবাসন
ব্যালকনি তে কয়েকটা গোলাপ ফুল
শীত যাই যাই বসন্তে কয়েকফোটা শিশিরবিন্দু
পূবালী হাওয়া.....
মাঝে মাঝে ঘুরে ফিরে আসে সিসা ও বারুদ গন্ধ
যদি ও সকাল থেকে বাতাসে বসন্ত গন্ধ
তবু ও ঘুরে ফিরে আসে সিসা ও বারুদ
সকাল গড়িয়ে যখন দুপুর
তখন নিমেষে ব্যালকনি থেকে সমস্ত ঘর
শুশুনিয়া পাহাড় হয়ে গেল, কোথাও  বাতাস নেই
সামনে শায়িত পরমজন বুকের ওপর লেগে আছে
কয়েকটা বিপ্লব চিহ্ণ, চোখের কোন গুলো ভিজে...
পর্দাগুলো কেমন স্থির.......
পঞ্চাশ বছর শুধু ই সংখ্যা, তফাৎ নেই
পুলওয়ামা বা কলকাতা ৭০ এ
শুধু স্রোত গুলো ভেঙে যাচ্ছে মেচী বা ঝিলামে

এখন ও রয়েছে ব্যালকনিতে কয়েকটা গোলাপ



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...