অরুণ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরুণ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নীল ধারাপাত ।। অরুণ দাস ।। কবিতা, Arun Das

নীল ধারাপাত

অরুণ দাস 





ঠেক দি নষ্ট গ্লাসে

হিমেল জিজ্ঞাসা রাখে বাঁশীর বাঁক 

অলস ঝিঁঝিঁদের কামনা ফেরত 

ব্যাকুলতা ফেরত

অবাক,তুমিও উত্তাল হচ্ছো জ্যোৎস্না ছুঁয়ে ৷ 


শিশিরের শব্দে থমকে যায় পাতারা

শূণ্য শেখায় বৃষ্টির রং

মূর্ছনা ফেলে ঘামের শব্দে ৷

সূর্য ফেরত চোখের ঢলে পড়া

দেখ, কেমন আমিও টপকে যাচ্ছি ছাউনির নিষেধ৷


গুম হই ইশারায়

পতন বাঁচাই অস্বচ্ছ শিকড়ে

উদ্ভ্রান্ত সোহাগের 

              কাঁপন চেনে চিবুক

কষ্ট নয় মিশে যাওয়া....

দেমাগ সন্ধ্যায়,মস্তি ফেরত মেয়েদের৷

শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

লু রাত ।। অরুণ দাস ।। কবিতা, Arun Das, Z-Poems

লু রাত 

অরুণ দাস 




পা ফেললেই রাত
ফুরফুরে জোৎস্না
উড়ু উড়ু বাহু মেঘ চায়
সবুজ কথায় , গাঢ় হয় ছন্দপতন, 


অভ্যেস হই তরুণী ডানায়
বুনো পথ 
বন্য হই রাতচুর আলাপে
স্বপ্ন ঝরে, অনায়াসে
 পবিত্র জল ছুঁয়ে ৷

বুধবার, ৪ আগস্ট, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das ......

 Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

......



Z - চেতনার কবিতা

.............................


পঞ্চাশ .



আজ নীল জলের মায়াবী মেঘে লিখে রাখি স্নিগ্ধ স্বপ্ন ৷ পড়ন্ত শরীরের স্বপ্ন ছুঁয়ে যাওয়া পাখিদের৷

মোহময় গোধূলি মেখে থাকা তোর      দুচোখ ৷ নিভৃতে শুষে নিই শান্ত সূর্য ৷ সূর্যাস্ত মাখা লাল সমুদ্র ৷

এক চুমুকেই চিনে ফেলি দূর তারাদের   চিঠি ৷ নোনা ঢেউ-এর হাতছানি ৷ সরলরেখা ছুঁয়েছে যে সবুজ, সৈকত মেখে থাকা সন্ধ্যেতে ৷

....................


চূর্ণী , তোর মেঘরঙ চুলের ঢেউ-এ হারিয়ে যাই নিভৃতে ৷

.....আজ বৃষ্টি নামুক অক্ষরে অক্ষরে ৷

মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

  Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

......



Z - চেতনার কবিতা


Z - চেতনার কবিতা

..............................



ঊনপঞ্চাশ .


সে সব অবৈধ রাতের কথা 

                                  বলি

কৃষ্ণ আছে বলে তুমি

                         কৃষ্ণকলি ৷

........................


বৃষ্টি বললো :

আমার মধ্যে বয়ে চলা নদীটিকে দেখ ৷ সূর্যহীন তাঁবুর মাঝে তার জীবনযাপন ৷


ঝিঁঝিঁ পোকারা সাম্লে নেয় খরস্রোতা রাত ৷ চাঁদের আলো চুঁইয়ে পড়া জঙ্গলে ৷ আমার শব্দহীন শব্দেরা নিঃশব্দে শিখে নেয় বৃষ্টিহীন আদর ৷


বৃষ্টি বললো :

এই দেখ কেমন মেঘ হয়ে উড়ে যাই শীতল মনে ৷ পাহাড়ী ঝরনায় ছুঁয়ে ফেলি রঙ বেরঙের পাথর ৷ ঝুলন্ত রাতে শীত হয়ে ঢুকে পড়ি তোমার অজানা ঘুমের দেশে ৷


ভেঙে ফেলি সৌন্দর্য ৷ অবৈধ ছায়ালাপ ৷ রাতের শিশিরস্নাত

রোদনারীদের সাথে ৷ কারা যেন ফুল কুড়োতে গিয়ে মৌমাছি রঙে ডুবিয়েছে আঁচল ৷ সে ভাষার কোনো বর্ণ নেই ৷ শুধু বর্ণহীন শীতালাপ ৷ চাঁদের জল ঝরে পড়ে নীল ঝরনায় ৷


বৃষ্টি বললো :

এই যে অবোধ অন্ধকারে হাঁটাপথ ৷ এ সম্পর্কের কোনো নাম নেই ৷ সত্য স্বপ্নের কাছে হেরে যায় ভীতু সোহাগই ৷ আদর বাতাসে ছুঁয়ে ফেলি অবৈধ আঁচল ৷


এই নদীর যেন শেষ নেই ৷ শেষ হতে নেই ৷ হেঁটে চলা পাগল ঢেউ-এর মাঝে ৷ বৃষ্টিহীন বৃষ্টিভেজা বুনো জ্যোৎস্নার অন্ধকারে ৷ সবুজ আদর খুলে ফেলি নীল শরীরের বাঁকে ৷ 

এক চুমুতেই শিখে ফেলি সূর্যাস্ত থেকে সূর্যোদয় ৷

সোমবার, ২ আগস্ট, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস || Z-Poems, Arun Das

 Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

......



Z - চেতনার কবিতা

..............................



আটচল্লিশ .


স্বপ্নহীন সাধ,

অনায়াসে লিখে রাখে

                  অন্ধরাত ৷


১.


চূর্ণী , হাওয়া মহলের হাওয়া খেতে খেতে স্মৃতিতে সাজিয়ে রাখি সূর্যাস্ত ৷

সতেজ সূর্যোদয়ে অলৌকিক আলো, নিজের অজান্তে অজানা আগুন শেখে ৷

কাঁচা সোহাগ

মাংসাসী হৃদয় আগলে রাখে   মৃতদেহ৷এই যে স্বভাব শরীর জুড়ে আদিম গুহাচিত্র ........ হারিয়ে যায় শৈশবে ৷ স্মৃতিরা, হলুদ লাল ঝরা পাতায় লিখে রাখে বৈশাখী দুপুর ৷

উদাসী হাওয়ায় নৌকোয়,

নির্জন হয়ে ওঠে শরীর ৷ মেঘের সাথে নির্জন চোখাচোখি ৷

ইচ্ছে পাখি, লিখে ফেলি ভুল

                               আঁচড় ৷


২.


শেষ দর্শনও সোহাগী হয়ে ওঠে ৷ বুকের মধ্যে মূর্তহীন তোর মূর্তি ৷ মনমরা মূহূর্ত৷

এঁকে রাখি.... চাঁদোয়া মেঘ ৷

মনের মধ্যে মাছ হয়ে যাওয়া ইচ্ছেগুলো ৷

স্রোতহীন হয় রূপসী রাত ৷

শব্দহীন হৃৎপিন্ডে

          নিভৃতে লিখে রাখি

                 পাথুরে শব্দকোষ ৷


...... চূর্ণী, আজ অপেক্ষার নামই যেন উৎসব ৷

রবিবার, ১ আগস্ট, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

  Z - চেতনার কবিতা || অরুণ দাস

......



Z - চেতনার কবিতা

..............................



সাতচল্লিশ .


নির্জনতা 

     শূন্য হাতে 

          ফেরায়নি 

               কাউকে

রাত

    সাজিয়ে রাখে

            অন্ধকারের রঙ

আজ

    উদাসী লতায়

         লুকোনো স্বপ্ন

                      সবুজ

চমৎকার চাঁদের মাঝে

            অগুনতি তারা

রহস্য জ্যোৎস্নায় নগ্ন রং

   ফেলে গেছে কারা .....

.................


পায়ে পায়ে লিখে রাখি 

                      ইতিহাস

অসংখ্য তারার রাত

তোর নীরব নির্জন অভিমান

মৃত্যুর গভীরে লেখা গোপন 

                                প্রাণ ৷

শনিবার, ৩১ জুলাই, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

 Z - চেতনার কবিতা || অরুণ দাস

......



ছেচল্লিশ .


অবশ অন্ধকারে বুঝে উঠি,

শরীর মানে পোশাকী সফর ৷

এক শরীর ছেড়ে নিশ্চিতে ঘুরে আসা , আরেক শরীর ৷

নীল নৌকোয় মেঘ মুলুকে,

চিনে নেওয়া মহাকাল ৷

ঝরনা বিছিয়ে দেয় পথ

হাত বাড়ালেই তোর তুষারবুক

অগুনতি সবুজ

ভিজতে থাকি ঢেউ খেলানো 

                                  রাতে ৷

ফেরার কোনো পথ নেই 

জেনেও .....এই যে সবুজ হাঁটতে থাকা ?

বর্ণহীন বুকে শিখে যাওয়া 

 অপার্থিব সুখ ?

..........


আজ আস্ত পাহাড় ও মেঘ

সাজিয়ে দিই নদীর উপর

অভিমানী রাতে,

খেয়ালী চাঁদ ভাসে ৷

জ্যোৎস্না নামে নির্মেঘ               

                    আকাশে ৷

শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

  Z - চেতনার কবিতা || অরুণ দাস

..............................




Z - চেতনার কবিতা

..............................


পঁয়তাল্লিশ .


মাতাল সন্ধ্যায় এ মৃত্যু এঁকে রাখি চোখের জলে ।

........................


১.


চূর্ণী, আজ স্বপ্নহীন সন্ধ্যা ৷ সে সব সাহস সহসা যেন সরে গেছে ৷ তোকে ছুঁয়ে সে সব আকীর্ণ আঁকিবুকি আজ 

নেই ৷ নেই শরীর জুড়ে বিষ্ময় বৃষ্টি৷ তলের ঠিকানা জেনেও অতলস্পর্শী হয়ে যাওয়া মুগ্ধ খেয়ালে ৷ আজ হৃদয় জুড়ে শুকিয়ে যাওয়া হ্রদ ৷ পনবন্দী পাথরে এঁকে রাখা সবুজ আঘাত কিংবা আদরও৷ কত সুপ্ত, গুপ্ত আমাদের সেই গুহাজীবনের কথা ৷ আজ অস্তগামী সূর্যে ঝলমল করে ওঠে পাথুরে পা ৷ লালচে হলুদ পাথুরে গা ৷

আজ স্বপ্ন যেন স্বপ্নহীন সোহাগে শিখে যাওয়া মৃত্যুর নাম ৷


২.


সে সব সাধ সাধ্যহীন স্বপ্নের মতো, ঝুলে থাকা ঝরনা ৷ সিন্ধু না হতে পারা বিন্দু বিন্দু জলে চুমো খাওয়া বাতাস ৷ আজ উচ্চারণ যেন উদাস বাউলের  একতারা৷

তারা হীন তারাদের আকাশে শুধু আমি নেই ৷ স্বপ্নালু সোহাগে স্বপ্নবোনা তুই শুধু  শুকতারা৷


৩.


চূর্ণী, মৃত্যু যেন এক খেলা,

ফ্রেমবন্দী জীবনের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ৷

আর চমৎকার চোখে দ্রুত মানিয়ে নেওয়া অন্ধকার ৷

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

  Z - চেতনার কবিতা || অরুণ দাস

..............................




Z - চেতনার কবিতা

..............................



চুয়াল্লিশ.


রাত পাখিদের কথা

...............................


১.


চূর্ণী , কোনো কিছুই থেমে থাকে না কারো জন্য ৷ এই যে শূন্যতা, মায়া ছেড়ে যাওয়া যত্নকোল ৷ কাঁচা মাটির অহংকারের মতো তা ও একদিন চোখের আড়ালে হারিয়ে যায় ৷ অজানা দেশ ৷ অজানা সমুদ্র ৷ গোধূলী রঙ মেঘে আবার নতুন করে ভেসে ওঠা ৷ শেকড়ে শেকড়ে চিনে নেওয়া রাতের বৃষ্টি৷

বৃষ্টিভরা রাত ৷

সজল চোখ চেয়ে থাকে,

স্বজনহীন অন্ধকারে ৷


২.


এই যে ভাষাহীন ভেসে থাকা ৷ 

বিষ্ময় আগুন ছুঁয়ে লিখে রাখা তৃতীয় চোখে ৷

এই যে দূর থেকে অনায়াসে ছুঁয়ে ফেলি আকাশ ৷ এর কোনো গূঢ় অর্থ নেই ৷ রাতচরা নৌকোরা ফিরে আসে শরীরী বন্দরে ৷ শুয়ে থাকে শব্দহীন আদর বাতাস ছুঁয়ে ৷


.............


চূর্নী, আজ অনায়াসে ভেঙে ফেলি শব্দহীন শরীর ৷

পলাশরঙা রূপকথা লিখে ফেলি মৌন মাটির গভীরে ৷

বুধবার, ২৮ জুলাই, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

 Z - চেতনার কবিতা || অরুণ দাস

..............................




Z - চেতনার কবিতা

..............................


তেতাল্লিশ .


আজ কেউ নেই ৷

        শুধু শূন্য সময়কে শেখা ৷

নিজেরই মৃত শরীর সাম্নে ,

             দাঁড়িয়ে আছি একা ৷

..................................


১.


পাখি বললো :

আর ছুঁয়ো না আমায়

ডানায় লেগে যাবে মৃত্যুরঙ

গাছ বললো :

আমার ছায়ায় শুদ্ধ স্বপ্নের 

                        সূর্যোদয় ৷

আর মৃত্যুর চেয়ে গাঢ় তোমার

                            অন্ধকার ৷

বাতাস বললো :

শুধু অর্থহীন তুমি ছাড়া

এই শ্বাসবায়ুতে অনন্তের 

                            অধিকার ৷

........


তোমার দিকে তাকিয়ে দেখি দূর মুগ্ধতায় ৷

দেখি, তোমার ডানায় বসে থাকা সোনারঙ পাখিদের ৷

গাছ তার নির্জন ছায়ায় মেখে নিচ্ছে তোমাকে ৷ মুগ্ধ বাতাস উড়িয়ে দিচ্ছে তোমার চুল ৷

...ভুল স্বপ্নের অহংকার  ভাঙা মৌন দুপুর৷



২.


.... আজ পাতায় পাতায় 

তোমার বদলে যাওয়া ইচ্ছেডানা ৷                           গোধূলী আলোয় পলাশ রঙা তোমার ঠোঁট ৷

তুমি কেমন অনায়াসে উড়ে 

যাও মগ্ন নীলের খোঁজে।

চূর্ণী, 

আজ সুঠাম জীবনের অর্থ

                   এক মুঠো ছাই

আজ মৃত্যু যেন বড্ড অসহায়

                    জীবনের কাছে ৷

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

 Z - চেতনার কবিতা || অরুণ দাস

..............................




একচল্লিশ .


সম্পর্ক যেন বাঁধহীন তারার 

                                   রাত

তোর আগুন শরীরে লিখি

              যাযাবর উল্কাপাত ৷

......................................



তোকে লিখি , অল্প চেনা এক রাতের অবসর ৷ তোর হিমেল বাতাস মোড়া শরীরে এই নিঃশব্দ ভ্রমন ৷

উড়ি ৷ উড়তে থাকি ৷

অনেক পাহাড়

অনেক নির্জন পথ

অনেক সবুজ

ঘাস হয়ে যাওয়া দিনলিপি

নীল শরীরের ইশারায়,

                          ঝরে পড়ি

নির্জনতার গন্ধ ফেলে যায়

                        রাতের মেঘ

আধো ঘুমে আজ ভেঙে যায়

                       সম্পর্কের বাঁধ

ছুঁয়ে ফেলি শরীরী শব্দের

                 সব সত্য হাতছানি 

সবুজ ভাঁজ

ছায়া ছায়া শরীরের 

                       চড়াই উতরাই

অন্ধ উপত্যকা .... অনায়াসে ৷


বিয়াল্লিশ .


মেঘ কুয়াসার বিরহ ডুবে যায়

                     আদর স্তব্ধতায়

ছিঁড়ে ফেলে নৈ:শব্দের রাত

সব শব্দহীন সম্পর্কের বাঁধ

পর্দা সরলে

মধুর রাতের উচ্ছ্বাস

হলুদ গল্পের সূর্য

        আহ্লাদ এঁকে যায়

              আধখোলা শরীরে

চিনে নিই,

       রাধাময় রাতের অভিমান

মায়ার আঁচল ভেঙে

অবৈধ সূর্য নামে

.....অন্ধকারে রেখে আসি , 

অনামী সব বিকেল ৷

সোহাগী চাঁদ জেগে ওঠে 

                            চুম্বনে ৷

সোমবার, ২৬ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা


চল্লিশ .


হৃদয়ে লেখা ডায়েরী
.............................

রাত পরীরা জেগে ওঠে ...  বৃষ্টিভেজা নিখোঁজ মনের কোনে৷ জ্যোৎস্না হাসে নিঝুম রাতে ৷

সাজাই গোপন বর্ণ
        মাছগন্ধী মেয়েদের
             ঘুমহীন রাতের গন্ধে

পলক পড়বে না জেনেও
           নিঃস্পলকে
              ছুঁয়ে ফেলি স্পর্শসুখ

মনের খবর রাখা
         সেই দুষ্টু মেযে
                মরা পাথরে
                     এঁকে রাখে
                             ময়ূবীস্পর্শ

..... তোমাকে লিখি
শুধু স্পর্শে নয় ,
অনুভবেও ভালোবাসা হয় ৷

রবিবার, ২৫ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা


Z - চেতনার কবিতা
..............................


আটত্রিশ .

একদিন শূন্য হবো জেনেও
শূন্যতা নিয়ে বসে থাকি রোজ 
...............................

তোর মনে পড়ে ... অসংখ্য উদাস তারা আর নির্মেঘ আকাশের নিচে সে সব সবুজ আর্তনাদ ?
পাহাড়-জঙ্গল - পাথরে হয়ে ওঠা দুটি মানুষের , হলুদ নিঃশ্বাসে, সে সব একাত্ম মৃত্যুলিপি ?
চমৎকার চাঁদ যেন রহস্যময় হয়ে উঠেছিল তোর পলাশ শরীরের বিন্দুতে বিন্দুতে ৷ 
এই বোধহয় বিন্দুতে সিন্ধু খোঁজা ৷
এই বোধহয় সিন্ধুডুব ছমছমে জ্যোৎস্নায় আগুন শরীরের শীতসাঁতার ৷
আজ লিখি :
আমাদের নগ্ন নির্জন শরীর জুড়ে অগুনতি চাঁদের চাদর ৷ আর দীর্ঘশ্বাস ভেজা সে সব পলাশমুখর দিনলিপি৷


ঊনচল্লিশ .

তোর শরীরের লাল মাটির পথ পেরিয়ে জঙ্গল৷ 
তুলোর শরীরী ভাঁজে শিশির ভেজা বুনো ফুল ৷ 
বুকের পাতাদের ফাঁক দিয়ে ঝরে পড়া   
সূর্য ৷ 
বুনো গন্ধে জমে ওঠা ছায়ায় বন্য হই ৷ ঝিঁঝিঁরা নেমে আসে নাম না জানা পাহাড় বেয়ে ৷ মৃত্যু লিখি জংলি জলে ৷
লিখি - চাঁদহীন রাত
শীত পাখিদের ডানা
কালচে নীল আকাশের ইশারায়, খসে পড়া তারা৷
সতর্ক পা ফেলে অজানা ফুল
বাতাস ভেজে,
বৃষ্টি ভেজা সেই কিশোরীগন্ধে৷

শনিবার, ২৪ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা


Z - চেতনার কবিতা
..............................

ছত্রিশ .

১.

হয়তো সব পথ একদিন শেষ হবে বলেই .... শান্ত সমুদ্র অনায়াসে ভিজিয়ে দেয় সোনালী সৈকত ৷
ভালোবাসাহীন নিশ্চিত পাখির ডাকে উন্মাদ বৃষ্টি মুছে দেয় পথ ৷ 
আজ দুচোখ ভরে ভেসে যাই জোয়ারের ডাকে ৷ 
মাতাল গানে চৌচির হতে হতে শিখি .... সে সব প্রাণহীন দিনলিপি৷
............

সমুদ্র একদিন চিনে নেয় গোধূলির
আকাশ ৷ ভাঙা মেঘের মধ্যে অনায়াসে হারিয়ে যায় , দিন শেষের আলো ৷

২.

আজ, লালচে আভামাখা গালে , তোর 
এই যে লাজুক ঝরে পড়া ..... লিখে রাখি ভেজা বালির অক্ষরে ৷
হাঁটি, হাঁটতে থাকি
নিঝুম অন্ধকারে
.....বুকের মধ্যে যতটা অন্ধ মেঘ জমলে , স্বপ্ন ছুঁয়ে হারিয়ে যাই তোর ঘুমের অতলে ৷


সাঁইত্রিশ .

১.


চূর্নী, আজ সেই উদ্দাম নদী জেগে ওঠে 
উচ্ছ্বল যৌবন 
পাখির চেয়েও প্রেমময় 
প্রতিবিম্ব
পূর্ণ মেঘ ও কুয়াসা
শরীর জুড়ে সারি সারি
                      হোটেল ৷
ছিমছাম ছায়ালাপ
ছুঁয়ে ফেলে আগুন আগাছা ৷
উধাও জৌলুস
ঝলমলে হয়ে ওঠে যুবতী 
                          সকালে ৷
সিঁড়ি বেয়ে নেমে আসা
                   তৃষ্ণার্ত চোখ
গূহ্য গুহা
নিকষ অন্ধকারে ছুয়ে ফেলে
                             ইচ্ছেঘুম ৷
.... তুই , শুধু তুই জানিস চূর্ণী
কাকেরা কেন কাকভোরে ছুঁতে চায় আশাহীন অন্বেষণ ?

২.

সরু সুড়ঙ্গ বেয়ে নিভৃতে নামে
                      সরীসৃপ শরীর
আজ যেন শেষ নিশ্বাস ভরে নিই,
খোলা আকাশের নিচে
অন্ধ সময় হারাতে চায়
ঝুপ করে নেমে আসা 
                           অন্ধকারে ৷

শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................



চৌত্রিশ .


স্বপ্নকে ছুঁয়ে মিথ্যেই বলি

স্বপ্নহীন হবো না আর

                       কৃষ্ণকলি ৷


১.


তোর মূর্ছনায় জেগে উঠি ৷

ঘুমহীন শরীরে ছোট্ট অবসর ৷

উর্বর ভোর জাগে

নাম না জানা পাখির ডাকে

রূপকথা রাত খুলে,

ইচ্ছে স্বপ্ন 

           লিখে রাখি 

                       রোজ

লিখে রাখি 

         মৌনমুখর 

                নিস্তব্ধ দিন ৷

জলছবি ছুঁয়ে থাকা পাহাড়

মূর্ত মূর্তহীন নদী

প্রজাপতি ছুঁয়ে যায় যে

                             আগুন

কুয়াশা মেঘ ছুঁয়ে থাকি

            অনামি শরীর জুড়ে

সবুজ গালিচায় ভরে নিই

                              মৃত নদী

একফালি সোহাগে

একফালি স্বপ্নহীন সোহাগে ৷


২.


চূর্ণী, নীল  পাহাড়ের

ক্যানভাসে আজ লিখে রাখি ...সে সব সবুজ দিন ৷ অন্ধকার শিখে যাওয়া জোনাকী বর্ণ ৷

মৃত শামুক লিখে রাখে

          শেষ বিদায়ের পথ

              স্বপ্নহীন স্বপ্নের পথ ৷


পঁয়ত্রিশ .


এক জীবনে কত মৃত্যু জমা হলে

তিন সত্যি চেনা যায় নিজেকে?


১.


স্নিগ্ধ কাশের মেঘ মেখে থাকি,

বর্ষাভীরু চোখে ৷

আধো ঘুম অন্ধকারে,

ছুঁয়ে থাকা ইশারায় ৷

তোর শরীরের সবুজ ভাঁজ

খরস্রোতা শীতল হ্রদ

পর্দাভেজা চমক

আহ্লাদ আকাশ যেন 

            খসে পড়ে অনায়াসে

পাহাড়ী গন্ধ বুঁদ

                  তোর ত্রিশূল বুক

চুলচেরা চুম্বনে 

                   ঝরে পড়া রাত ৷


২.


তোর লাজুক ঠোঁটের আলতো  

বাতাসে, লিখে রাখি ফেরারী রোদের গন্ধ ৷

ঝুলন্ত চাঁদে পাতা ঝরার ছন্দ

দুরন্ত প্রাণ

ক্লান্ত জ্যোৎস্নায় গভীর 

                         গোপন স্নান ৷


.........


বল চূর্ণী ,

এক জীবনে

কত শত মৃত্যু জমলে

সত্যি সত্যি চেনা যায় 

                      নিজেকে?

বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................


তেত্রিশ .



সোহাগ মাখা হৃদয় চঞ্চল

জীবন যেন শেখানো পাখির 

                                   ছল ৷

..........................


১.


তোর সূর্য হলুদ স্রোতে ছুঁয়ে ফেলি আদিম স্পর্শ ৷মূক সন্ধ্যে খুলে নেয় শীতের 

পোশাক ৷

জীবন যেন পাথুরে পথ

বরফের চাদর থেকে ঠিকরে পড়া আলো৷এ আগুন জ্বেলে দিই শীত সোহাগে ৷ ঠান্ডা হাওয়ায় ছুঁয়ে ফেলি মৃত্যু মরুভূমি ৷ সোহাগ ঋতুদের হাতছানি ভুলে নিশ্চিন্তে ঘুরে আসি দিব্যপথ৷


২.


চূর্ণী, জীবন যেন অনাসক্ত

                            অপূর্ব চাঁদ

হতাশ হৃদয় খুলে

                  লিখে রাখি

                          স্বপ্নের রাত ৷

বুধবার, ২১ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................


বত্রিশ .


বর্ণহীন ইতিহাস,

শুধু স্বপ্নে মেলা থাক ৷

..................................


১.


চূর্নী, ইতিহাস তার গর্ভগৃহ খুলে দিল অনায়াসে ৷ দূর আস্তানায় আমাদের বিবর্ন দিনলিপি ৷ তোর চোখ ধাঁধানো  বুকের ভূগোল ৷ স্তনের টুকরো দিয়ে সাজানো কবেকার একগুচ্ছ ছবি ৷ উপচে পড়া দুপুর৷ টলোমলো সবুজ জল ৷ তোর ফেলে আসা পায়ের ছাপ ৷

সন্দর্পনে

মন উড়ে যায় অতীত স্বপ্নের 

                                 কোনে৷


২.


আজ অনায়াসে ভাঙি 

                     নিজেকে

নীল হয়ে যাওয়া স্বপ্নগুলো

খরস্রোতা রূপোলী স্রোতে

উধাও আর্তনাদ

.....তারপর স্মৃতির দৃষ্টি ভেঙে

নিশ্চিতে হারিয়ে যাই

পরিযায়ী পাখিদের ঠিকানায়৷

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................


একত্রিশ .


এই যে তুই,


 হিমেল বাতাসের স্পর্শ

 আকাশ মাখা মিঠে রোদ

 শরীরের বাঁধ ভেঙে

 মনের মধ্যে জোনাকী বুক


এই যে তুই ,


  প্রাণ ভেঙে নিভৃত উড়ান

  প্রাণ জুড়ে শিখে নিস

  অল্প চেনা ঠোঁটের স্বাদ


এই যে তুই,


 অরণ্য শেখা অপার নির্জনতা

 ভুল পায়ের শব্দে ঝরা দুপুর 

 রাত ভেজা

 সূর্যাস্ত ভেজা রং-এর খেলা


এই যে তুই ,


  জ্বলে ওঠা পরিযায়ী আগুন

  নরম আলো ভেজা বুক

  নীল আকাশের নষ্ট অন্ধকার


এই যে তুই ,


  জীবন যে শব্দহীন স্রোত

  উধাও মেঘে লেখা গহীন বন

  কুয়াসা ভেজা শরীরে

                       অতৃপ্ত আলাপ

  দূরের পাহাড় ছুঁয়ে ফেলিস

                  শব্দহীন প্রতীক্ষায়


আজ

          নিভৃতে

          নীরবে

          অনায়াসে

          মন ভাঙি

          মন গড়ি

          তোর শৌখিন,

                 স্তনের ক্যানভাসে ৷ -

সোমবার, ১৯ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................


আটাশ .


চোখ খুললেই....অন্তহীন গুহা

পাহাড় শেখায় বাতাসের ঘুম

প্রকৃতি যেন হাঁটাপথ

খেয়ালী মনে জমা ইতিহাস।

খুঁজতে খুঁজতে একদিন

                           খুঁজে নিই,

পাথরের ঘুমের মধ্যে

                 লুকিয়ে থাকা

                        উধাও দুপুর ৷

রাস্তা লেখে

             ধূলোমাখা

                   উদ্দাম বৃষ্টিঘুম ৷



ঊনত্রিশ .


অপার্থিব রং তোর শরীর

                                জুড়ে

মৃত্যুঘন্টা ঢেকে রাখি

                     বরফের কোলে

নিঃশ্বাসে চিনে ফেলি অপেক্ষা          

                অপেক্ষার আগুন ৷

বুকের পাহাড়ে পা ফেলা 

                          ইচ্ছেডানা...

একাকী আজ 

নির্জন গাছের ছায়ালাপ 

                          খুলে দেখি

শরীর জুড়ে সাজানো

                সবুজ ঘাসের মাঠ ৷

.................


চূর্নী, তোর বরফ প্রানে লেখা

                                 অক্ষর

নিভৃতে আঁকা নীল আকাশের

                                   ভোর ৷


ত্রিশ .


আজ বুনো গাছের গন্ধে নেমে আসে অন্ধকার ৷ এক ইশারায় মায়াবী বনে উঠাও হই ৷

অপার্থিব অন্ধকার ছুঁয়ে যায় পাখিরা ৷ চাঁদ ভেজা অগুনতি সবুজ ৷ বুকের আদর ছুঁয়ে জমা অন্ধকার ৷ ভেজা স্বপ্নে ছুঁয়ে থাকে ছায়া ৷ চেনা পথ জুড়ে অদ্ভুত স্তব্ধতা ৷ আমাদের ডুব সাঁতার ৷ কুয়াসা ছোঁয়া নদী৷

.........


চূর্নী, তোকে ছুঁয়ে একডুব জংলি চুপকথা ৷ বৃষ্টি নামুক খেয়ালী ঠোঁটে ৷

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...