অষ্টপদ মালিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অষ্টপদ মালিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

দশটি অণুকবিতা || অষ্টপদ মালিক || অণুকবিতা

 দশটি অণুকবিতা

অষ্টপদ মালিক



এক

একটি ফুল

ভেসে যায় সাগরে

পায়না কুল ।


দুই

মন আমার

পথ ভুলেছে আজ

বড় লজ্জার !


তিন

হিসাব কষে

চিন্তায় মরে যাই

নিজের দোষে ।


চার

সহজ শর্তে

ফেলে এসেছি ধন

বন্ধকী অর্থে ।


পাঁচ

পাথর মন

ভেঙে টুকরো হলে

অমূল্য ধন ।


ছয়

মাথার ঘাম

পায়ে ফেলে সবাই

কি পায় দাম ?


সাত

হাত-পা বাঁধা

আইনের ধারায়

তাইতো কাঁদা !


আট

গানের কলি

না বলে চলে গেল

কেমনে বলি ।


নয়

মুখোশ পরে

কতকাল বাঁচবো

মনের জোরে ।


দশ

তোমার ডাকে

হারিয়ে গেছি কবে

পথের বাঁকে ।



সোমবার, ২২ জুন, ২০২০

তথ্যপ্রযুক্তি যুগের কবিতা || অষ্টপদ মালিক || আটপৌরে কবিতা

তথ্যপ্রযুক্তি যুগের কবিতা
অষ্টপদ মালিক

স্বপ্ন

সাদা/ বক /হয়ে
     ) উড়বো(
ঠিক তোমার দুটি চোখে ।

সহজাত

প্রজ্ঞা/ প্রতিজ্ঞা/ ভয়
         ) নিমেষে (
মিশে যায় তোমার অশ্রুতে ।

প্রেরণা

পথ /খুঁজে/ পাই
      ) যখন (
তুমি আমার পাশে থাকো ।

পদক্ষেপ

সবুজ/ নরম/ ঘাসে
         ) নয় (
কাটা গাছে পায়ের তালু ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

আটপৌরে কবিতা || অষ্টপদ মালিক

আটপৌরে কবিতা
অষ্টপদ মালিক


১.সম্পর্ক

আজ/ কথা /দিলাম
    ) তোমাকে (
দূরে দূরে থাকবো ।

২. ভবিষ্যৎ

আজ/সমাজ/থেকে
      )কাল(
পরিবার থেকে দূরে থাকবো ।

৩. নতুন দিন

নতুন /দিন /আসছে
   ) অপেক্ষায় (
দিন গুনছি তোমার জন্য ।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...