আজকের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আজকের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

গড়পরতা গোধূলিবেলা ।। উমাপদ কর ।। আজকের কবিতা, Umapada Kar

গড়পরতা গোধূলিবেলা

উমাপদ কর



ঘন-কে আহ্লাদে গলিয়ে গালে মাখি। শীত এসে গেল। ঠাণ্ডা-কে তোয়াজে ঘষে গরম করি। জলের কাকস্নান দেখে গায়ে কাঁপুনি। চন্দ্রমল্লিকার কুসুমগুটি কতদিন একইরকম স্থির। আহা শীত… 

নিবু আঁচে জীবনের ওপর-ওপর সর হয়ে এল। ভেতরে যেতে চায় মাছিদল। ওদের হুল নেই; শুধু  থেকে থেকে ঘুর-ঘুর। কলালাপের আশায় থেকে তরল ঠাণ্ডা হয়ে আসে। একটা গুঞ্জন সে শুনেছে। অদূরেই কি ফুলকীট মধুছাতা খুলেছে! ওহো শীত…

ভোগ করতে করতে উপ ক্ষয় হয়ে গেছে যাপনে। উপ শমে আর জোড়ে না। হা-হা নিয়ে হাহাকার গড়ে তোলে প্রাচীর প্রাকার। বদ্ধতা মুক্তির গান গাইতে গাইতে গলায় কর্কট বসায়। শীত ঘন হতে থাকে। বড়ো আগুনের গোল্লাছুট থেকে ছুটি নিয়ে কবেই ঢুকে গেছি সরের ছায়ায়। হি-হি শীত…

শীতের প্রাসাদে মাঝেমাঝে কেউ পোড়ানো ভুট্টা বেচতে আসে। তাদের পায়ের শব্দ বড়ো চেনা। শীত ফুরোয়, নটে গাছ মুড়োয় না। আবার পাতাপল্লবে ছাতাও হয় না। চন্দ্রমল্লিকা ফোটার ডেট কখন যে এক্সপায়ারড হয়ে যায়। হে-হে শীত হে!

০১-১২-২১


শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

কবিতা || শি ব দে ব মি ত্র || কাঠি ধরা অভ্যেস, poems

কবিতা || শি ব দে ব  মি ত্র 

কাঠি ধরা অভ্যেস 







দেখতে গেলে কে আর আমি? আমারই বা কে... 



সাবধানে পা, রাস্তা পিছল! অসাবধানে হড়কে যাবে




পাক খাচ্ছে গোটা দুনিয়া...কে বা আমি ওস্তাদ 



রাস্তা ঢালু গড়িয়ে যাবে তবে আটকে থাকাই কাজ




এছাড়া আর কি বা করার দুবেলা বাজাই ডুগডুগি 



সহযোগী না, উপযোগী নয় -সঙ্গী সবাই যোগী!




একদিন তো,চিনতে শিখবে! মিলে যাবে সব কু



বুর্জোয়া আর দালাল মানেই মানবতার শত্রু ।




ছেঁড়া যাবে তাতে! করুক তারা যতই নাটকবাজি



ধান্দাগিরির বান্দা যত, কাজ ফুরোলেই পাজি!




দেখতে দেখতে চিনেছি তোমায়, পথ রয়েছে পড়ে



সাত জার্মান কি আসে যায়? জগাই একাই লড়ে!




ধুত্তোর সব খুঁজে নিয়ে ফাঁক,ঢুকে পড়া কোনো ঝাঁকে 



জানে না কেউই, কে আসলে, কি দেখাবে কাকে?




ফুরিয়ে গেছে বোঝার মুরোদ, এই জেনেছি বেশ



আমরা মানেই আসলে কোথাও কাঠি ধরা অভ্যেস

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

অক্ষরশরীরে বাঁধো || দীপক কর || আজকের কবিতা

 অক্ষরশরীরে বাঁধো

দীপক কর




অক্ষরশরীরে আনো
সুমিষ্ট সুঘ্রাণ
কাব‍্যিক আমেজে
বুঁদ হয়ে থাকি।

এ‍্যাতো কবিতার ভিড়
তবুও কবিতা ঠিক নয়
বর্ণহীন  গন্ধহীন  অর্থহীন প্রশ্রয়
শুধু বাগাড়ম্বর
সময় অপহরণ।

অক্ষরশরীরে বাঁধো 
কাব‍্য সুখনীড়
প্রশান্তির আমেজে
সুখনিদ্রা যাই।


শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

কবিতা || পাটিগণিতের পাটিসাপটায় || অভিজিৎ দাসকর্মকার

পাটিগণিতের পাটিসাপটায়
অভিজিৎ দাসকর্মকার


বাড়ীর আধ-শোয়া খাট সন্ন্যাস শিখিয়েছে , অহল্যাবাই রাস্তার সমকোণে সময় ও দূরত্ব may মাসের ১টি নির্দিষ্ট সপ্তাহে ক্রমশই বিপ্রতীপ মোড়ে ঘুরছে |

চোখের ড্রপ গড়িয়ে পড়ছে বাথরুমের বেসিনে___

যে মেয়েটির কোমরে পরিপাটি সাপটা। উলটো পাতায় লেখা আছে ১১ই মে এবং love is not love...

ওই দ্যাখো চোখের আড়ালে বেড়ে চলেছে কোলেস্টেরল এবং তার  নিয়ন্ত্রণ।দেয়ালের ফাটল জুড়ে চুঁইয়ে চুঁইয়ে পরছে এডউইন অলড্রিন আর নিরক্ষর জ্যোৎস্না____

শব্দ থেকে হিংসা তুলছে সিন্ধু-কুমার, আর স্নিগ্ধতার প্যান্টোগ্রাফ করছে নদী। নাব্যতা ঝুঁকে পড়ছে কি-বোর্ডে,

আধারকার্ডে যে ছবিটির বিজ্ঞাপনে ২১শে মার্চ বেলা ১০: ৩৭ মিনিট লেখা আছে , তার আরবী শব্দ থেকে  গন্ধ আসছে জামার কলার, প্যান্টের জিপ্ এবং প্রকাশিত হওয়া দৈনিক প্রয়াসের comment box-এ।

    ওকে তথাগত চেনাও। পাটিগণিতের পাটিসাপটায় এখনো দাঁতক্যালাচ্ছে লাল বাসকের রস_____
ঠাণ্ডা কমছে। মাথায় রাখা হয়েছে পিটুইটারি with ১২:১৫ am -এর মোবাইল স্ক্যান নোটিফিকেশন...


*

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কবিতা || বায়াস্কোপ || শ্রীজিৎ জানা

বায়াস্কোপ
শ্রীজিৎ জানা

গাঢ় নীল আকাশ ফ্ল্যাটে
তারাদের বিয়ে হলে,
দৈনিকে ফোটে গোলাপগুচ্ছ।

মধুচন্দ্রিমার গন্ধ শুঁকে ফেরে
কতক ক্যামেরা।

তারারা গর্ভবতী হলে দেশটা আঁতুড়ঘর।

তখনো মাঠময় মনমরা
শস্যের লাশ; কৃষকের শবদেহ।
অন্ধ থাকে কতক ক্যামেরা!

কৃষিখেত আর টলিউডের মাঝখানে
শুধুই বায়াস্কোপ।


সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

লাশের উপর জাতি গঠন হয় না। ।। শৈলেন দাস।।

লাশের উপর জাতি গঠন হয় না।

।। শৈলেন দাস।।

লাশের উপর জাতি গঠন হয় না।

নিজেদের অস্তিত্ব সুরক্ষিত করতে
অন্যকে মেরে ফেলার ভাবনা
মানবিকতার পরিপন্থী
সভ্য জাতি তা প্রত্যাখ্যান করবেই
বুলেটের শাসনে কারও মঙ্গল হয়না।

বিভেদের বীজ বিকশিত
লোহিতে মিশছে  রক্তের স্রোত
জঙ্গল থেকে বেরিয়ে আসছে হায়না
খিলঞ্জীয়া ভাবনায় উদ্বেল
অ-সম ভূমিতে আজ আর কেউ
'মানুষ মানুষের জন্য' এই কথা কয়না!

বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

প্রশান্ত কুমার ঘোষ ৷ আটপৌরে কবিতা ৷ বাংলা





১)কৃতিত্ব
প্রশান্ত কুমার ঘোষ



বর্নপরিচয় কথামালা বোধদয়
বিধবাবিবাহ
বালিকা বিদ্যালয় নারী শিক্ষা।


২)চাঁদ
প্রশান্ত কুমার ঘোষ

চারিদিক ঝিকমিক জোছনা
মহানন্দ
মানবতার চাঁদ মহাকাশে উঠলে।



৩) চিরন্তন
প্রশান্ত কুমার ঘোষ

চাঁদের গ্রহণ লেগেছে
কিছুক্ষণ
মানুষের হিংসা গ্ৰহণ চিরন্তন।

৪)ঢেউ
প্রশান্ত কুমার ঘোষ

সমুদ্র ভ্রমনে দেখি
তরঙ্গ
সাদা ফেনায় সাজানো বালুতট।

৫)স্বর্গ
প্রশান্ত কুমার ঘোষ

ফোঁটা ফোঁটা জল
ঢাললেই
হাতছানি দেয় সবুজ স্বর্গ।






বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বাংলা ।। নবপর্যায়-৬১৬ । অষ্টম বর্ষ । সংখ্যা-।পোস্ট-১ । ১২-০৯-২০১৮ ।।।আজকের কবিতা অপাংশু দেবনাথ

আজকের কবিতা

নাভীকুম্ভ থেকে
অপাংশু দেবনাথ
--------------------------
সমস্ত লবণ সমুদ্রের কাছে রেখে, ওড়ে
যায় মেঘ, আলো নগরীর উজ্জ্বল প্রান্তরে।

কার কাছে অভিযোগ রাখি,কাকে বলি, মাঠে
ফসল মরে যায় নির্জনে, তোমার শরীরে
জমেছে মেঘ, মেঘ ডাকে এ বুকের ভেতর।

মাঠ ও মেঘের মাঝে কবে চাতক উড়েছে!
তার ছায়া পড়ে জলহীন কৃষকের চোখে।

এতো নুন নিয়ে ঢেউ তোলো? সমুদ্র সৈকত
থেকে ফিরে এসে দেখি, হাতে, গলিত-লবণ।

নাভীকুম্ভ থেকে ঝরে পড়ে কৃষক-হৃদয়।


মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

নীলাঞ্জন কুমার, আজকের কবিতা, কবিতা, ৷ বাংলা ৷ ১১-০৯-২০১৮

রেইকি
নীলাঞ্জন কুমার 

খুঁজছি সেই প্রহর যে দিতে পারে
প্রিয় বাস্তব,
যার সামনে দাঁড়িয়ে  স্থির প্রত্যয় ।

লক্ষের সামনে নতজানু হতে কে না চায়!রেইকি
                           নীলাঞ্জন কুমার
খুঁজছি সেই প্রহর যে দিতে পারে
প্রিয় বাস্তব,
যার সামনে দাঁড়িয়ে  স্থির প্রত্যয় ।

লক্ষের সামনে নতজানু হতে কে না চায়!


সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

সুকুমার রায় স্মরণ ৷ আজকের কবিতা ৷ বাংলা ৷ ১০-০৯-২০১৮

এমন যদি হতো

সুকুমার রায়
এমন যদি হতো
ইচ্ছে হলে আমি হতাম
প্রজাপতির মতো
নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে
খেয়াল মতো নানান ফুলের
সুবাস নিতাম কতো ।
এমন হতো যদি
পাখি হয়ে পেরিয়ে যেতাম
কত পাহাড় নদী
দেশ বিদেশের অবাক ছবি
এক পলকের দেখে সবই
সাতটি সাগর পাড়ি দিতাম
উড়ে নিরবধি ।
এমন যদি হয়
আমায় দেখে এই পৃথিবীর
সবাই পেতো ভয়
মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
খুশির জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়াময় ।
এমন হবে কি ?
একটি লাফে হঠাৎ আমি
চাঁদে পৌঁছেছি !
গ্রহ থেকে গ্রহান্তরে
দেখে শুনে ভালো করে
লক্ষ যুগের অন্ত আদি
জানতে ছুটেছি ।

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

বাংলা ।। নবপর্যায়-৬১০ । অষ্টম বর্ষ । সংখ্যা-।পোস্ট-১ । ০৬-০৯-২০১৮ ।।।আজকের কবিতা অপাংশু দেবনাথ

আজকের কবিতা 


অপেক্ষা
অপাংশু দেবনাথ
------------------------
দৃশ্য পরিবর্তনে লড়াই চলে স্বজনে,সুজনে,
ভাবনার তীর্যক কর্ণারে জ্বলে ছায়াভোর।
এই মায়াবী শহরে,সত্য খুঁজে, 
নিজেকেই ভুলে যেতে থাকি।
বেঁচে থাকে কিছু সংগ্রাম ও
পুরনো হালখাতার মতো হিসেব।
সময় ভেঙে পড়া দৃশ্যছবি,
মনে তার রঙ আঁকা থাকে বহুদিন।
ছবির ভেতর অসংখ্য দৃশ্য,
জ্বরকাঁপা ঘর, দীর্ঘ জার্ণির পর
নির্জন মায়াদুপুর।
দৃশ্যের ভেতর বাজে ঘুঙুর,
কানে কার লেগে আছে বেদনা ও জয়চিহ্ন।

আমি সব শিল্পকর্ম মোহনার কাছে রেখে
স্রোতে ভেসে যেতে পারি 

যদি ঈশ্বর চিত্রিত করে আমার অসুখ।


বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

৬০৯ আজকের কবিতা মন মানুষ -------- সঞ্জয় দাস


আজকের কবিতা 



মন  মানুষ
     --------
সঞ্জয় দাস 

নিয়মের অবাধ্যতার স্রোতে
   ভেসে চলা মানুষের জীবন
           আজ  বন্দী

বিবেকের হৃদয় হারিয়ে গেছে
    মায়াবী ঈর্ষার মিথ্যা
       জগৎ সংসারে

হৃদরাজ্য আজ কীটাণু বদ্ধ
    শুষে খাচ্ছে মানুষের
       মানবিকতার রক্ত

স্বপ্ন দেখা ভুলে গেছে
 আধুনিকতার ভীড়ে
   যান্ত্রিকতার বশে । 







মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

সুভদ্রা ভট্টাচার্য । ৬০৮ । আজকের কবিতা, কবিতা


খেলা শেষে 
সুভদ্রা ভট্টাচার্য

জীবন কখনও নিরাসক্ত  হয় না
তাই দেখি  ভিখারী  মাও  খোঁজে  দুমুঠো অন্ন সন্তানের  জন্য
নিরুদ্দেশ  মেঘের  দিকে  তাকিয়ে
আকাশ  পাতাল  কত কি ভাবি
জন্মাবধি  শুরু  হওয়া  এই যে  খেলা
তাতে  কোন  জয়পরাজয়  নেই
আমৃত্যু  স্তব্ধ  বিবেক  শুধু  রাস্তা  দেখায়
অন্ধকার  রাতে  কারা যেন কোন  বিপ্লবের কথা বলে
শুনে শুনে  সিঁড়িতে পা রাখি  যে  অচেনা  চৈতন্য
বাঁধ ভেঙেছে খেলা  শেষের ন শেষ  খেলা  খেলবে  বলে
আকাশের  যত নক্ষত্র  আছে  মিটিমিটি হাঁসে
ওরাতো  আছে  ক্ত আলোকবর্ষ দূরে
রঙটা  এই পৃথিবীটা কেমন  আঁশটে আঁশটে লাগে
সমুদ্র  থেকে  পাহাড়  পাহাড়  থেকে  সমুদ্র
শুধুই  খেলা শেষের  গানের  সুর  ভাঁজে
রাত্রিদিন  নক্ষত্রভরা  আকাশ  আমাকে  অভয় দেয়

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

রানা চট্টোপাধ্যায় । কবিতা ।বাংলা । নবপর্যায় - ৬০৭ । ০৩-০৯-২০১৮


রানা চট্টোপাধ্যায়
অতুল প্রসাদ

তুমি যাকে বিশ্বাস  করো ভালোবাসো
সে করে অসম্মান অপমান
মাঝে মাঝে খাবার খোটাও  দেয়
সৎমা নয়,  মামা মামী  নয় খুব  কাছের
সম্পর্কটা শোনানো  যায় না,
তখন অতুল প্রসাদ সেনের মতো
গান লিখে অমর  হতে চেয়েছি।

যতটুকু বিশ্বাস অবশিষ্ট  রেখেছি
তা’ উজার করে দিয়ে চাই  ইস্ট  দেবতার  পায়
তিনি নিশ্চয়  কোন দিন  সব দুঃখ  সাগর
                পার করে দেবেন
মৃত্যু  খাটায়  তখন  বিদ্যুৎ চমকাবে
বাজল  পড়বে  কেবল  শুল্ক  চোখের  ভেতর
                বৃষ্টির দু এক  ফোঁটা অশ্রু
তোমার নিথর  শরীরে  নাও পড়তে পারে।

অতুল প্রসাদের  মতো আমিও একাকী
ঘুমহীন  সারা রাত বাইরের  ঝিঁঝির ডাক
শুনে  এত বছর কাটিয়ে  দিলাম। 


শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

তাপস রায় । কবিতা ৷ বাংলা । নবপর্যায়-৬০৫ ৷ ০১-০৯-২০১৮


ভুত ভুতুনির হাওয়াখানি বয়,  জলে লাগে ঢেউ
তাপস রায়

যে আমাকে  দিবানা, করেছে তাকেও তো
ফুসমন্ত্র দিয়েছি  তখনই
ধু ধু গ্রীষ্মের ভেতরে  শিমুলের ধ্বনি
ছুটে  গিয়ে  শূন্যে  শূন্যে যুদ্ধরত
মাঝখানে টাল খায়, ফিক করে হেসে ফেলে কুহক বাতাস

কিছুটা  লুকোই  দেখো, অঙিনা ডিঙিয়ে  পাগল  সন্ত্রাস
রে রে করে,   রক্তারক্তি কারবার তার
জয়ের পেছনেই পরাজয়  ফুটে এমন বাহার
আশশ্যাওলার ঝোপ ডাকে,  তার রাত চাষ
দাঁতে নখে  মধু  মাখামাখি, বিহু মাস প্রান্তরে চন্দ্র ফলায়

টাঁড়ের মাটিতে  যদি বৃষ্টিপাত,  ভাবি,  যদি নদী আঁকা যায়।




শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

৬০৪ আজকের কবিতা, গৌতম কুমার গুপ্ত,




সম্পর্ক
গৌতম কুমার গুপ্ত


ভেসে বেড়াচ্ছে এক গোপন
অদৃশ্য চুল সোনায় সোহাগা
কেউ ক্লান্ত নয়, নির্মেদ ভাষা
বীজত্বকের তথ্য জেনেছে কেউ

মগজে শিরোনাম ধেয়ে আসে
কাগুজে চাষবাস
স্বর্ণ মোহে দক্ষ কারিগর
এই স্রোতে নামধাম বিরোধাভাস কিছু

চলিষ্ণু জায়মান সফল
অবরোধ খুলেছে আজ গোপন পালকে

বিশ্বজিৎ । বাংলা । নবপর্যায়-৬০৪ । ৩১-০৮-২০১৮

রান্নাঘর থেকে

বিশ্বজিৎ
-----------------------------------
১)

যে যন্ত্রণার কথা 
  তোমাকে প্রতিদিন বলি,
  নতুন নতুন মেঘের আন্দাজ
  আরও নতুন বোঝবার ভাষা

২)

শর্টশার্কিট নয়।
  বাতাস ধরতে গিয়ে
  এত শিখে নেওয়ার গল্প,
  এত কলকব্জার লেনদেন।


বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

দেবজ্যোতি রায়,আজকের কবিতা । বাংলা । নবপর্যায়-৬০৩ । ৩০-০৮-২০১৮

যা কিছু বুর্জোয়া 

দেবজ্যোতি রায়

বুর্জোয়ারা অ-যৌন সংগম শেষে মুখে 
দেবতার হাসি টেবিলে বৈষয়িকের ধাতব 
শব্দ শ্বেত শুভ্র আলোকের জানালাগুলি 
খুলে অন্ধকারে বাড়তে থাকে হাত পা নখ 
দিয়ে খামচে ধরে শিশ্নের দৈর্ঘ্য পেটে তরল 
আগুন শেষে ঘুম আর ঘুমের মধ্যেই শিৎকার 
অ-যৌনতার পরিপাটি মুখ মুখের ভিতর 
                                     আমাদেরই মাংস ।#



মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

বাংলা । ৬০১ । আজকের কবিতা ক্ষুধার্ত ছেলেটি -------- সঞ্জয় দাস


আজকের কবিতা 


ক্ষুধার্ত ছেলেটি
 --------
সঞ্জয় দাস 

শব্দের ঐশ্বর্য
বিলাসিতায় পরিপূর্ণ
মধুরতার বিনাশ
স্বপ্নের হতাশা নিয়ে
পাশে দাঁড়িয়ে থাকার
বেদনায় মগ্ন আমি

জঠরের ক্ষুধা
অপেক্ষামান চোখে মুখে
স্বপ্নকে দেখে যায়
দুচোখের আঙিনা জুড়ে
উদ্বিগ্ন  - চঞ্চলতা
কিছুটা পাওয়ার উল্লাস
হতাশায় জড়িয়ে ধরে
নিমজ্জিত হৃদয়াবেগ

বাঁধ মানে না অশ্রুধারা
অখেয়ালী মনে পলায়ন বৃত্তি
সইল না মোর প্রাণে
সহসা যেতেই ধাবমান দূরে ।  




সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

বিপ্লব গঙ্গোপাধ্যায়ের ২টি কবিতা ৷ বাংলা ৷ নবপর্যায়-৬০০ ৷ ২৭-০৮-২০১৮



বিপ্লব গঙ্গোপাধ্যায়ের ২টি কবিতা

যেখানে যতিচিহ্ন নেই

যেখানে যতিচিহ্ন নেই
তার ঠিক কয়েক কদম দূরে থেমে আছে
আমাদের উষ্ণতার বোধ
রঙ বদলাতে বদলতে কখন নেমে আসছে
সায়াহ্নের সহবাসী আলো
চোখ থেমে যাওয়ার পর
আলোর কোন গতিবেগ নেই।


আঁধার কানালী

রাত ফিরিয়ে দিয়েছে তার সমস্ত বন্ধুতা
প্রশ্নাতীত শব্দে সুরক্ষিত আছে
আমাদের নিজস্ব আড়াল

কেউ কিছুই দেখতে পাচ্ছে না এখন
আমার স্পর্ধা নেই
অন্ধকার ধানখেতের গায়ে
স্বপ্নের আফর রুয়ে যাই…..


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...