আবৃত্তির কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবৃত্তির কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

ছড়া, সৌমিত্র রায়

সুবোধ প্যাসেঞ্জার আর এঁচড়ে পাকা কবি
..................................................
সৌমিত্র রায় 

(সতর্কীকরণ:~
শিশু এবং বয়স্করা এই ছড়াটি পড়বেন না;
খামোখা যদি পড়েও ফেলেন,
আশুত গাছে চড়বেন না ৷)


পৌঁছে গেছি
সাঁতরাগাছি
সময় এগারো তেরো ৷

কবি এবার 
আরামখানায়
জিরিয়ে নিতে পারো !!

কী উদ্ভট সময় রে ভাই,
ভেতর ভেতর কোঁকাই ! 
ট্রেন ও বাসে 
এ ওর পাশে 
বগল তোলে, শুঁকায় ?

হা হা হা হা....
বিজ্ঞাপনের সুগন্ধীটা 
মনে পড়ছে না ?

কারো আবার এমনি রকম ঘুম,
সিট মিলতেই 
ওমনি বসে 
শুরু ঢুলার ধুম !

টপাস করে পড়লো খসে লালা,
দু-চোখ বোজা, হাঁ-মুখ যেন একেক খানি জালা...

হা হা হা হা...
ছেলেবেলার লালাপোষটি
গলায় বাঁধো না !

সুযোগ পেলেই ঝগড়া করে এ ও,
কথার গুঁতোই একে অন্যে লুটিয়ে দেবে দেহ

হা হা হা হা...
ঝগড়াগুলোর ধরন ধারণ
মাত্রা মানে না

আমার মতো মুখপোড়ারা মুচকি মুচকি হাসি,
যেখানে যাই, যাতায়াতে হাসিই ভালোবাসি ৷

বলবে হয়তো, তুমিও তো ভাই 
হাসতে হাসতে ঘামো;
দুনিয়াজুড়েই আছে নাকি 
ঘামাঘামির ব্যামো !

কাস্তে খানাও ঘামে,
আমার গাড়ি 
ইচ্ছে হলেই
সেথায় গিয়ে থামে ৷

ক্ষেতের পাশে বসি,
অনন্ত এই যাত্রাপথে ঘামের হিসেব কষি ৷

যখন আমি কলকাতাতে আসি,
হাসির খোঁজেই ব্যস্ত হাজার
সবাই তবু ভীষণ ব্যাজার
কেউ কি দেখে, আমি-ই কেমন 
না-কারণেই হাসি ৷

নিজেই নিজের পিঠ চাপড়াই,
সুযোগমতো যুক্তি সাজাই,
নিজে নিজেই উৎসাহ দিই~
চলুক হাসাহাসি !

কী উদ্ভট কবি রে ভাই,
হাসতে হাসতে কোঁকাই,
না আছে ভূত, না ভাবীকাল....
থেকে গেলাম বোকাই ?

৷৷ আনন্দ ৷৷


০৪-০৮-২০১৮, সাঁতরাগাছি 



রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

৫৯৯ ২৬-০৮-২০১৮ আবৃত্তির কবিতা

 আবৃত্তির কবিতা 


শীবু শীল শুভ্র
কবিতা: অহনার চিঠি (১৭)
------------------------♥♥♥-------------------
পত্রময় জ্বালাতন চঞ্চল মনে করিয়া স্মরণ
অহনা লিখেছে চিঠি তার মনের মতন!
পড়েছি চিঠি যাহা, ছন্দময় লেখার ভাষা
বনমালী হয়ে বুঝেছি, তোমার সুপ্ত লেখা।
চোখের কোনের জলে, পুরোনো সেই দিন-গুলি
ঘূণে ধরেছে মোর, অসমাপ্ত কথার বুলি!
অহনা তোমার কথা, ভাবিয়া আপন মনে
ফেলে আসা দিন-গুলি, মনে পড়ে নির্জনে?
সময়ের কাছে হারিয়েছি, চোখের কিছুটা দৃষ্টি
অহনা তোমার চিঠিগুলো, সাদা-কালো জীবনের সৃষ্টি!
সময়ের কাছে অসহায়, থেকে ও যেন-নেই
তুমিই সুখি অহনা, পরপারে গিয়েছো যেই।
তোমার শ্বশানের পাশে, অনেকক্ষণ রয়েছি বসে
স্মৃতি-তে তুমি অহনা, সারাক্ষন থাকো পাশে!
তুমি নেই অহনা, হয়তো আর বাঁচবো-না?
আমি ও আসতেছি, ধরাধামে আর থাকবো-না।




রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯২ । অষ্টম বর্ষ । সংখ্যা-৫ । ১৯-০৮-২০১৮ । গৌতম কুমার গুপ্ত

নক
..........................................
গৌতম কুমার গুপ্ত


কেউ কড়া নেড়ে জাগিয়েছে ঘুম
ভাঙে নি অনিচ্ছা; দুচোখ বিষাদ মাখা,
পাথরের শবদেহে আমি একা রাত
ছায়া খুলে উঠে যাই দরোজার কাছে।

কই? কেউ নেই। কোথায়?
ঝুমঝুম নিঝুম জোনাকি কতিপয়
চোখে নামে হু হু নিরালা সময়
ছায়াগন্ধ মেখে শরীরী অবকাশ।

দূরে বাজে ভোঁ বিজন পৃথিবী
হৃদয়ে কিসের দোলা নিরুদ্দেশ খোঁজে
ভেসে ওঠে আগামী পথ ঠিকানা কার
কে এসে দাঁড়ায় চুপিচুপি নির্জনে।

শুরু হয় কড়া নাড়া বুকের গভীরে
জেগে আছো যদি শরীরে এসে দ্যাখো
কে কড়া নাড়ে? ফিরে যায় টুকরো হাওয়া।

জানি আমার নিরুদ্দেশে অাজো
অনবরত কড়া নেড়ে চলেছে কেউ।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...