আরিফুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আরিফুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

আটপৌরে কবিতা, আরিফুর রহমান । বাংলা । ৬০২ । ২৯-০৮-২০১৮

জলমগ্ন কবিতা
আরিফুর রহমান
১. বৈশিষ্ট্য
হাইড্রোজেন২ অক্সিজেন মানে-
              ~জীবন~
    হেঁটে যায় নিজস্ব নিয়মে।
২. রূপান্তর
            উল্লাসে নেমে আসা--
                     জল,
ঝরণার দৃশ্য আঁকে মনক্যানভাসে।
৩. প্রতিদান   
         একমুঠো আকাশ ছড়ানো
                  ...জলাশয়...
রোদ্দুর ভালোবেসে ওড়ায় জলীয়বাষ্প।




--আরিফুর রহমান
প্রভাষক, হিসাববিজ্ঞান
সরকারি ইসলামপুর কলেজ
পোস্ট+থানাঃ ইসলামপুর
জেলাঃ জামালপুর
বাংলাদেশ।
মোবাঃ +০৮৮০১৯১৩ ৯০৫২৬৩

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৬ । অষ্টম বর্ষ । ২৩-০৮-২০১৮ । আরিফুর রহমান

আজকের কবিতা

বন্ধন

আরিফুর রহমান

উঠোন ভরা রোদে
ছায়া সমেত
আমার মেয়েটা দাঁড়িয়ে।
'ও কে?' স্বভাবসুলভ প্রশ্নে
ওকে জানালাম, ও তোমার 'আলোর পথযাত্রী'
'আর অন্ধকারে?'
অন্ধকারে...অন্ধকারে তোমার ভেতরেই
থাকে চুপটি করে। ও তোমার বন্ধু যে!
কি বুঝল জানি না,
হয়তো ভালোবেসেই ফেলল
নিজের ছায়াকে!
আমি পরম যত্নে ওর উপর ছাতা মেলতেই
বন্ধুর শোকে হাত পা ছুঁড়তে লাগল,
আর কি আশ্চর্য! আমি জানতামই না
ওর আশেপাশে এতো বর্ণবাদী ছিল!
সব রক্তাক্ত মুখে পালিয়ে গেল।

হাওয়া এসে নিয়ে গেল ছাতা
সেই থেকে, আমরা বাপ বেটি'তে
আলো ভরা পথে হাঁটছি।





শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...