ইউসুফ আউলিয়া ( বাংলাদেশ ) যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বালুন্ডা গ্রামে ১৯৯০ সালে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা হাজী মো: বাহার আউলিয়া, মাতা মোছা: ফাতিমা খাতুন। কবির প্রথম কাব্যগ্রন্থ " মেঘকন্যা তুমি কেঁদো না " প্রকাশ ২০১৮ সালে অমর একুশে বই মেলায় প্রতিভা প্রকাশ থেকে। এছাড়া যৌথ কাব্যগ্রন্থ " কাব্যনেশা " শব্দগ্রন্থ প্রকাশ থেকে এবং যৌথ কাব্যগ্রন্থ " কবিতাগুলো প্রজাপতি হয়ে উড়ে যায় " চমন প্রকাশ। কবি গল্প, উপন্যাস, ছড়া, কবিতা লিখতে ভালবাসেন।
ইউসুফ আউলিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইউসুফ আউলিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
ইউসুফ আউলিয়া,লেখক পরিচিতি ডাকযোগ ই-ঠিকানা মোবাইল নাম্বার । বাংলা
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-৪ । ১৫-০৮-২০১৮ ।
কলকাতা // বই-চিত্র-এ পত্রিকা ও বই প্রকাশ
কলকাতা ; ১৫-০৮-২০১৮; আই-সোসাইটি নিউজ ।। গত ২৮ জুলাই কলকাতার বিখ্যাত কফিহাউসে তবুও প্রয়াস' প্রকাশনী-র উদ্যোগে একটি সাহিত্য-সন্ধ্যার আয়োজন করা হয় । প্রকাশিত হয় পত্রিকাটির উৎসব সংখ্যা ২০১৮ । হয় কবিতাপাঠ । প্রকাশিত হয় মুহম্মদ মতিউল্লাহ-এর প্রবন্ধের বই 'মেধাবী বন্ধুত্ত্বঃ জীবনানন্দ - বুদ্ধদেব । বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ শারীরিক অসুস্থতায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি লেখক । সোশ্যাল মিডিয়ায় প্রকাশ " জীবনানন্দ ও বুদ্ধদেব বসু- দুই কবির বেড়ে ওঠা, ক্রম পরিণতি- দুই অসমবয়সী কবির বন্ধুত্বের নানা দিক সমকালের তথ্যের ভিত্তিতে তুলে ধরেছেন কবি ও প্রাবন্ধিক ড.মুহম্মদ মতিউল্লাহ্।' তবুও প্রয়াস প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে অসামান্য লেখার পাশাপাশি রয়েছে জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর কিছু আলোকচিত্র, 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', কবিতা পত্রিকার 'জীবনানন্দ স্মৃতি সংখ্যা', 'এক পয়সায় একটি' ইত্যাদির প্রথম সংস্করণের প্রচ্ছদ, জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর চিঠিপত্র। "
বাংলাদেশ // বেনাপোল সাহিত্য পরিষদ -এর আয়োজনে কবিতা উৎসব -২০১৮
বাংলাদেশ ; ১৫-০৮-২০১৮; আই-সোসাইটি নিউজ ।।গত ৩ আগস্ট " বেনাপোল সাহিত্য পরিষদ " -এর আয়োজনে " কবিতা উৎসব -২০১৮" অনুষ্ঠিত হল বাংলাদেশে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ইউসুফ আউলিয়া । কবি ফাহিম ফিরোজকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ কবি শারিয়ার সোহেল কবি সাইফুদ্দিন সাইফুল আরো অন্যান্য গুণীজন।

।। শান্তি ।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Registration (Online)
-
" কফি হাউসের চারপাশে" পত্রিকা প্রকাশ নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।। গত ১০ অক্টোবর কলকাতার সূর্য সেন স্ট্রিটের নির্মল ভবনে মৃণাল কান...
-
নীলাক্ষর পত্রিকার অনুষ্ঠান Nilakshar নিজস্ব সংবাদদাতা : গতকাল ১৯নভেম্বর কলকাতার কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল সভাঘরে নীলাক্ষর পত্রিকার সাহিত্য...
-
উন্মুখ পত্রিকার বসন্তকালীন কবিতাবাসর নিজস্ব সংবাদদাতা কলকাতা :: ১৮ মার্চ কলকাতার কলেজস্ট্রিটে কফি হাউসের ত্রিতলে বই-চিত্র সভাঘরে অনুষ্ঠিত ...

