ইয়াসিন খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইয়াসিন খান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

ঈশ্বর || ইয়াসিন খান || কবিতা

 ঈশ্বর 

ইয়াসিন খান



একটা  বোধ কাজ করে

মানুষের কাছে যাই

একটা স্বপ্ন দেখি 

আমার ঈশ্বর সাধনা 


বাংলা মায়ের কোলে 

গ্রাম আর নগর জীবন জুড়ে 

অক্ষর আর ভাষা পরিচয় 

আমার ঈশ্বর সাগর


বিদ্যা অর্জন ও জাগরণ 

সেবায় মানবিক মন

অনুবাদ অনুভবে

আমার ঈশ্বর মগ্ন সারাক্ষণ 


ভারত আত্মার পতাকা

স্বপ্নের রং সমাজ ও রাষ্ট্র সেবা 

চিকিৎসা ও দৃঢ়তায়

আমার ঈশ্বর মহীয়ান 


ভারত বোধ ও নতুন সৃজনে 

আমরা আছি স্বপ্ন ভুবনে 

ছুঁয়ে যাই সংস্কার পথ

আমার ঈশ্বর  জাগরিত হোক্ 


ঈশ্বর চেতনায় ছুঁয়ে সময় 

হোক আলোকিত মন

ভারত মায়ের রত্ন সন্তান 

রাখবে বাঙালি সংস্কৃতির মান


 ঈশ্বর পথে করি সন্ধান 

আমার গর্বের  হিন্দুস্থান 

ভারত মায়ের স্নেহে আজ 

অতীত ও আধুনিকতার সহাবস্থান

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নিশান || ইয়াসিন খান || কবিতা

নিশান 
ইয়াসিন খান


শব্দের মত এই পৃথিবীর ছবি
আকাশের পথ নির্জনতার ছোঁয়ায়
অমাবস্যা রাতে ছায়া ঢাকা মহানগর
বৃষ্টি জলে ডুবে গেছে অনুভব

স্বাদহীন স্বপ্নের ভীড়
মৃতের খবর এখানে নিবিড়
ভোর রাতে ছায়া বৃষ্টি জলে
নীতি সব বিভ্রান্তির জাঁতা কলে

নয়া স্বাভাবিকতায় জীবন
ঝুঁকি হবে শেষ
বন্যা ক্লান্ত পুরাতন মন
 আসুক নতুন সৃজন মেঘ

বাস্তবের ঢেউ আদর্শের ফাঁদে
অনেকেই নোনা মাছ রাঁধে
সাগরের বুকে রামধনু রং
স্মৃতি জুড়ে আলেয়া সং

কথা ও গান সুর হীন
বাস্তবের গতি হীনতায়
আদর্শ ভরা জোয়ার হাওয়ায়
বিকেলে ভোরের নিশান উড্ডীন

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

মুক্তি || ইয়াসিন খান || কবিতা

মুক্তি
ইয়াসিন খান


সামনে মানুষ পেছনে মানুষ
ছায়ারা সব মানুষ
মানুষের মত মানুষ
তথ্য প্রযুক্তির জালে মানুষ

স্বপ্নের স্রোত দিগন্তে জলের নূপুর
আলপনা আঁকে এক আকাশ
সৃষ্টি সবুজের মেলা
ভেসে চলে মেঘ ভেলা

রিয়াল টাইম মনিটরিং
মানুষ ও জীবন 
আবার ঝড়ের কবলে
স্বপ্নের রং বদল নাকি জীবনের?

বিপ্লব সঠিক সময়ের
সমাজ ও সংস্কৃতি বদলের
নতুন মানুষের ক্লাউড  সৃষ্টি
মুগ্ধ বিকেলে পথ বৃষ্টি

আই যুগ ও প্রহর
নতুন চেতনায়  শহর
সনাতনী ঐক্য ছুঁয়ে  আধুনিক অনুভব
ডিলিট হোক্  ছায়া মানুষ সব

মাউস ক্লিক আর মুঠো ফোনে
মুক্তি বাতাস নামে
পাহাড়ের উপর একলা বরফ ঢেউ 
আপন খেয়ালে বেঁচে কেউ

গলে যাওয়া স্রোতে  রবি
 কবিতা ধ্যানে বসে কবি
বরফ আগুনে  জীবন রেশ
 আগত এক নতুন দেশ

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

নিরাপত্তা || ইয়াসিন খান || কবিতা

নিরাপত্তা 
ইয়াসিন খান



 হৃদয় ছায়া দিয়ে শ্রদ্ধা
গাছেরা জোনাকি সুরে
সূর্য ও চাঁদ গ্রহন ছুঁয়ে
পৃথিবী আজ নতুন পথে 

নিরাপত্তা নিশ্চিত কার
কে করে জমি কারবার
সাবেক জাতীয় জীবন
নাকি জোর যার মুলুক তার?

 নিরাপত্তা বলয় সাজ
পেয়েছে নতুন কাজ
পরিবেশ, খাদ্য সুরক্ষায়
অর্থনীতি, রাজনীতি বোধ

 ব্যক্তিগত জীবনে ফিরে
রাজপথে রাখাল ছুটে
স্বপ্নের স্রোত দিগন্তে
জলের তিলক কেটে

আকাঙ্খা এক আকাশ
ক্ষমতার অধিকারী সব
নিরাপত্তা আজ ফিকে হয়ে
যাওয়া বিকেলের মত

যুদ্ধের যুগে নিরাপত্তা শান্তি
  নাকি সম্মিলিত বিনাশ
সময়ের স্রোতে বদলে যায়
নিরাপত্তা বোধ অবিরাম অশেষ

সমষ্টিগত প্রকাশ বোধ
নতুন পরিচিতি সব
নিরাপত্তা ও সুরক্ষা বৃত্তে
খুঁজে চলে অর্জিত মগজ

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

অধিকার || ইয়াসিন খান || কবিতা

অধিকার
ইয়াসিন খান











শূন্যতায় ডুবেছে ভুবন
অসহায় প্রকৃতি জীবন
ছুঁয়েছে বোধ মাটি
অঙ্কুরের পরিচয় ফাঁকি

জলের সিঁড়ি ভেঙে
আঁকা বাঁকা পথে
কত শত চিন্তা
উদয় হওয়ার আশংকা

সহবত শিখে ছুটি
বাতাস ঢেউ টুটি
না-মানুষের অধিকার
জাল কথা বিস্তার

বাঘেরা খেয়ালে বেঁচে
দিগন্তে বারুদের গন্ধ
অভিশাপ ভরে দুর্বলেরে
অধিকার দান করে অন্ধ

পথে পথে সাহিত্যে ডুবে
অধিকার ক্রন্দন
শানিত শান্তি তত্ত্ব ভাঙতে মত্ত
কর্তব্য বলয়ে অধিকার

মানবের কাছে প্রার্থনা
হৃদয় ভরে সত্য  অনুভব
অধিকার জুড়ে স্বাস্থ্য
ও মৌলিক বোধ জাগরিত হোক্

শনিবার, ৩০ মে, ২০২০

বিচার || ইয়াসিন খান || কবিতা

বিচার 
ইয়াসিন খান

পরিযায়ী জীবন পরিচয়
আঁধার নামে বুকে
শোষণের মায়াজাল
মৃত মায়ের শাড়ি শিশুর টানে

নীরব কথনে গায়কী
রাজপথে রাখাল ছুটে
অসহায় ধরা আমার
স্বপ্ন হারা আমি

কে নেবে ভার?
মৃত লাশেরা দুর্বার
নীতি মালার খসড়া
পরিকল্পনা হীন

শুধুই নাম আর সূর্য অভিলাষ
পুড়ে ছাই হয়ে যায় স্বপ্ন
পরিযায়ী পাখি
পরিযায়ী মানুষ

কে করে বিচার?
আদিমতম বেদনায়
না- মানুষ ও জীবন
হাজার আশ্রয় নিভিয়ে

প্রকৃতির বিচারে সব
 অবিচার কত 
অনুভব অস্থির
বেদনা ছুঁয়ে

আর নয় বিলাপ
পরিবেশ সখি পরিকল্পনায়
জনতাই হোক
নীতি মালার সংলাপ

বিচার বোধ নূরে
জনতা ও প্রকৃতি
রায় হোক রাজপথে
পরিযায়ী ও  রাখাল  নিশান

বুধবার, ২০ মে, ২০২০

স্বাধীনতা || ইয়াসিন খান || কবিতা

স্বাধীনতা
ইয়াসিন খান

ওই শুনি চারি দিকে মৃত্যু ধ্বনি
কামনায় নতুন সৃজন
স্বপ্নের ঘোর বিরোধী
অসহায় আপন জন।

একটা হাতে কথা ফেরি
আরেকটি হাতে শর্ত ঋন ধরি
আমি কল্পনায় আঁকি আতঙ্ক
দেখ সামনে জলের আল্পনায় কল্পতরু ।

ওহে  বাঁকা চাঁদ দূর বহুদূরে
তোমার স্নিগ্ধতার ঘ্রাণ নিয়ে
ওরা চলে নতুন জীবনের খেয়ালে
দাদন মাখানো অতীত  স্রোতে।

প্রকৃতির বুকে শোষণের মায়াজাল
শোধরায় না ওরা, চায় নতুন সকাল
আকাশের মুখ ভার
হুঁশিয়ার সব হুঁশিয়ার ...

কথামালা জুড়ে অনুভব
সভ্যতার ইতিহাসে
স্বাধীনতার স্বপ্ন
ওরা আবার খোঁজে সৃজন মন।

রবিবার, ১০ মে, ২০২০

সাম্য || ইয়াসিন খান || কবিতা

সাম্য 
ইয়াসিন খান

এক চোখে অশ্রু ঝরে আরেক চোখে আগুন
আই - যুগের নতুন প্রহর
কাটা পড়ে শ্রমিক প্রহরীরা জাগুন
অবলীলায় কথা কয় পৌর সমাজ শহর

ওরা হাঁটে রাস্তায় আর পথে ঘাটে
সাজানো নেই জীবন
বর্ষা ভেজা ধান পড়ে আছে মাঠে
ওরা হাঁটে রেল লাইনে সারাক্ষণ

নাগরিক মন সংস্কৃতি কথনে
রোগ রোগী রাষ্ট্র যাপন
ওরা হাঁটে দূর বহুদূরে বিশাখাপত্তনমে
দাঁড়ায়ে সময় বিষ বাতাস নামে

ওরা কারা? শ্রম ও কাজ হারা
মেধা শ্রমিকেরা আজ অনলাইনে
পরজীবী সব শোধরায় না আচরণে
ওরা আর তোরা সমান হবি পৃথিবীর যতনে

শুক্রবার, ১ মে, ২০২০

কবিতা || বাঘুই-স্বপ্ন || ইয়াসিন খান

বাঘুই-স্বপ্ন
ইয়াসিন

বাঘুই স্বপ্নের স্রোতে
স্মৃতির জোয়ার আর ঢেউ
মাছেরা সব অকৃত্রিম
আমাদের শ্বাস আর বাঘুইয়ের বাঁক ...

প্রথম কৈশোরে গোপন অভিসার
চাঁদ জোৎস্নায় গাছেদের ছায়া
ধোঁয়া উড়ে যায় আগুনে ছাই
বিজ্ঞান ও কৃষি মেলার জয়গান গেয়ে যাই ...

কারা যেন বলেছিল সেবা কর
দুপুরের ভরা বৃষ্টিতে ডুবে যায় পাড়
সন্ধ্যায় ভাঁটা নামে চোরাবালি
 নীরবে অনেক কথা ঝিনুক জীবন...

ভোরের বাঘুই ছাদেতে আমার ঠাঁই
দূরে বহুদূরে কারা যেন ভীড় করে
নৌকা নাব্যতা নাই... স্রোতের তীরে
নীড় সুখ সব কাছে দূরে হৃদয় জুড়ে ।

গ্রামে বিদ্যুৎ  নাই ... মৃত মুঠোফোন
কথা নাই, সংযোগ নাই
যাপন কথন ছাই হয়ে যায় বাঘুই মন
ঠাঁই নাই আজ,  নাই ভালোবাসা নাই

মৃত ফোনের মত অতীত নিঃসাড় জড়
সোনালী রোদ্দুর জানে বাড়িতে থাকার মানে
শোক মিছিল আর মৃত মানুষের যাত্রা
আগুন জ্বলে ধিকি ধিকি চিতার আগুন...

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

কবিতা || ন্যায় || ইয়াসিন খান

ন্যায়
ইয়াসিন খান


মন মুছে মুগ্ধ মতামত যত
চোখ দুটি আলেয়া ক্ষত
বর্ন চোর স্বপ্ন জীবন খুঁজি রোগ
যান্ত্রিক সভ্যতার যাপন কথন ভোগ

কখনও রাস্তায় ঘুরে ভাবনা
জল ভেসে কথনে সব ফাঁকি
বাতাসে এখন শীতের বোধ
সব কবির আঁকায় জব্দ অসংখ্য অস্থির

আমরা ঘরে বসে কত স্মৃতি
স্মরণিকায় বাঘুই উপস্থিত হৃদয় জুড়ে
কাঁসাই পথ ডাকে নানা খেয়ালে
রোগ নিরাময় না হয়ে মাধুরী

গোপন কথার মাধুকরী আজ
বিকেলে নতুন সৃজনে ভরে সকাল জোয়ার
 গোপনে চোখের ভাঁটা কখন রাত নামে
নাগরিক সুখ সেবায় ঝুঁকে


আমার গ্রাম গান সুরে
শহরের কথা বাস্তবতা ছুঁয়ে
দুটি তারা আর চাঁদ ও সূর্য
সময়ের স্রোতে ভেসে

কে যেন বসে আছে মাটি ধরে
প্রথম আলোয় প্রকাশিত হয়ে
ন্যায় কথন আর নতুন মন
নতুন মানুষ ও জীবন করি বরণ

আকাশের পথ নির্জন
সহজ সরল সবুজ ছুঁয়ে
দূরে বহুদূরে ওরা রাস্তায়
বাসা খোঁজে মন ভরসা

আমরা ঘরে বসে কত স্মৃতি
ওরা রাস্তায় ঘুরে নির্মান ভুবনে
এখন শীতের বোধ ভরা গরমে
অনুভবে অসাড় মন শরমে

অনেক সময় পেরিয়ে যাওয়ার সংকল্প
শান্তি মনও জীবন
উপলব্ধি করে সত্য পবিত্র কথা
দূর পানে চেয়ে  দীর্ঘ শ্বাস
বর্ন নির্বিশেষে বাঁচাতেই আশ .

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...