কল্যাণ চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কল্যাণ চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

সংযম || কল্যাণ চট্টোপাধ্যায় || কবিতা

সংযম
কল্যাণ চট্টোপাধ্যায়


নতুন কিছু জানতে গিয়ে যদি অরণ্যে আগুন লাগে তাই
যা কিছু জেনে ছিলাম সেটুকুই জেনে রাখা ভালো

ভেতরে ভেতরে আমরা সবাই জানি
মেঘ ও বৃষ্টিপাতের ব্যারোমিটার সদা পরিবর্তনশীল

এখন শুধু সুদূরে তাকালে নিজস্ব শীত খুব বরফপতন ঘটায়
সূর্যরোদ ঠিকরে ওঠে বেসামাল লাইনের ওপর

একদিন যেসব মুখেরা সত্যি বলতে পারেনি
নিজেকে ঢেকে রেখেছিল
আজ তাদেরই মুখে মুখে মাস্কের মজা

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...