কিছু বই কিছূ কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কিছু বই কিছূ কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || তবু কদমের ফুল ।

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

তবু কদমের  ফুল । রামরতন মুখোপাধ্যায়  । শিলীন্ধ্র । পন্ঞ্চাশ টাকা ।

প্রতিদিন পৃথিবীতে বাংলা কবিতা কত লেখা হচ্ছে তা কারোর বলা সম্ভব নয়, আবার সেই কবিতার ভেতরে আঁতিপাতি খুঁজে পচা আর ভালো বাছার ক্ষমতা কার কতখানি আছে জানা নেই।  তবু এই হাজারো কবিতার  ভেতরে যেটুকু পড়ার সৌভাগ্য হয় তাতে বলা যায় কবিতা এখনো জীবনানন্দ পেরতে পারেনি । আর পারেনি বলেই কবি রামরতন মুখোপাধ্যায়ের আধা প্রাচীন আধা আধুনিক কাব্যগ্রন্থ ' তবু কদমের ফুল ' এর কবিতার পংক্তি  :  ' কীর্তিনাশ করে মদ্যপ উঠে আসে নর্দমা থেকে / ঘোরের বিভ্রমে দেখে সূর্য উঠছে পশ্চিমে বেঁকে ' ( '  উড়ন্ত বোতল ও পিরিচের ঝগড়ার সময় ' ) , ' এখনতো  সয়ে গেছে সব । ট্রামের সিটে শুধু শুধু সারাদিন/  কবিতা উড়োজাহাজের ছায়া ... বিজ্ঞান  অথবা কাতুকুতু .... ' ( ' ট্রামের সিটে শুধু শুধু সারাদিন ') আমাদের সামনে আসে ।
          কবির আবেগ,  শব্দচয়নের কৌশল, যৌক্তিকতা সঙ্গমিত হলেও কোথায় যেন নুন কম নুন কম মনে হয় । এর কারণ নতুন ভাবনার চলাচল তাঁর ভেতরে প্রবাহিত না হওয়া । তাই এক অদৃশ্য কৃত্রিমতা তাঁর  কবিতাতে গ্রাস করে ।
          ' হরিশচন্দ্র ঘাট পেরিয়ে মণিকর্ণিকা লেলিহান/  জ্বলবে জটিল দহনের নব অবতরণিকা ' ( ' বারাণসীর পাষাণ উপকূলে ' ) , ' দাঁড়িয়ে রয়েছি তবু,  চলে যাব বলে/  সুধা সাগরের পারে দাঁড়িয়ে রয়েছি ' -র মতো চোখ ও মন থেকে সরে যাওয়া উচ্চারণে ভরা কবিতার  অভাব এ কাব্যগ্রন্থে নেই। দুঃখ হয় একবিংশ শতাব্দীর কুড়ি বছর পেরোলেও আমরা কেমন বিংশ শতাব্দীর ভাবনাতে আমোদিত! কবিকৃত হতকুচ্ছিত প্রচ্ছদটির সামনে এক লহমা দাঁড়ানো যায় না ।

শুক্রবার, ১৫ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার উটের গ্রীবায় শীতের ছায়া । প্রফুল্ল পাল ।

কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার 

উটের গ্রীবায় শীতের ছায়া । প্রফুল্ল পাল । বাকপ্রতিমা । চল্লিশ টাকা ।

যাঁরা কবিতা লেখেন ও প্রতিনিয়ত তার সঙ্গে বসবাস করেন , তাঁরা বোঝেন কি করে কবিতার শব্দের ভেতর আগুন জ্বালাতে হয়, আর তা সন্ঞ্চারিত করতে হয় পাঠককুলের মধ্যে । প্রফুল্ল পাল সেই কবি যিনি সে আগুন সন্ঞ্চারিত করতে পারেন। ' এতগুলো হরফ থাকতে কেন তবে নিম্নচাপের মেঘ উড়ে আসে/  লাজুক বর্ণমালা একেবারে বাংলা হরফের ওপর, ' ' এক একটা অস্ত্রোপচারের সময় আলো নিভে যায়/  এই মনে হল উন্মাদ সময়ের পেটে সেঁধিয়ে যাচ্ছে সাজানো ঘরানা ' সে আগুন জ্বালায় ।।
              প্রফুল্ল পালের ' উটের গ্রীবায়  শীতের ছায়া' কাব্যগ্রন্থের ভেতর ছড়ানো আছে এ ধরনের পংক্তি, যার উদাহরণ দিতে গেলে পুরো বইটি তুলে ধরতে হবে । পাঠককুল যদি পারেন বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন ।
               কবির এক সুন্দর পংক্তি কাব্যিক দিক দিয়ে তন্ময় করে,  ' ফেলে দিতে চাও ফেলে দাও/  ফেলে দেবার পরেও ঝড় উঠতে পারে ।' এই ধরনের অনালোকিত কবিদের ভেতরে যে কি মুক্তো আজ  তা আমরা দেখিনা এই দুঃখ । প্রণবেশ মাইতি বিমূর্ত প্রচ্ছদ
ভাবনা ভাবায় ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...