কেতকী বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কেতকী বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। অন্তিম লগ্নে ।। কেতকী বসু, Ketaki Basu

 কবিতা ।। অন্তিম লগ্নে

কেতকী বসু



জানলার ওপারে  নিশ্চুপ নিরবতা

সময়ের আড়ালে সীমাহীন আপোষে

সৃষ্টি হয় একাদশীর শূন্যতা,

অসংযমী বিজ্ঞাপনের ধারায় 

খুঁজে পাওয়া সূচিপত্রে ।


আজন্ম ধানের শীষে আগামীর কলুষতা

বেড়ে ওঠা শরীরে ও মনে,

এখনও রাত আসে জীবন তরঙ্গে

অসীম বিস্ময়ে এক আকাশ ভালোবাসা

খুঁজে চলে সাঁঝের তারার সাথে।

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

প্রচ্ছদের ভিতরে ।। কেতকী বসু, Ketaki

প্রচ্ছদের ভিতরে।

কেতকী বসু



গভীর ঘুম

রাতের অন্ধকারে

হেমন্তের শীতলতা

অবসন্ন শরীরে


সুখ সমুদ্র

সৈকতে রোহিঙ্গা 

অনুপ্রবেশ বন্ধ

দরবারী কানাড়া 


মাদলের জাগৃতি

ঠুং ঠাং আওয়াজে

পড়ে থাকে গুম ঘরে

চাদরের আড়ালে।

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

অবসরের বয়সসীমা ।। কবিতা ।। কেতকী বসু,Ketaki Basu

অবসরের বয়সসীমা ।। কবিতা

কেতকী বসু



রেখে যাওয়া সত্যতা এখন জানলার আড়ালে

চুপ কথার ফিসফাস অনন্তের কারাগারে

কিছু মূল্যবান সৌখিনতা সাজিয়ে নেওয়া

অবাস্তব ময়দানে,

দরকার না হলে খুব একটা প্রয়োজন নেই সমাধি সৌধে।

বহুকালের যাপনে ধর্মকে ব্যবহার করে অনাচারের  হিসেবে,


তুলসীপাতার  সামান্য চন্দনে শেষ 

হয় লাঞ্ছিতের বাসনা।

অনাহলে  অগুরুর ঘ্রাণ ছড়িয়ে যাওয়া

আশ্বিনের শিশিরে,আরো নির্মল হোক প্রাপ্ত লোকে।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...