গোপেশ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোপেশ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

জোনাকিরা বেড়াতে যাবে || গোপেশ রায় || আজকের কবিতা৷


জোনাকিরা বেড়াতে যাবে

গোপেশ রায়



জোনাকিরা বেড়াতে যাবে পাহাড় চূড়ায়

বৃষ্টি নামলে মোমবাতি জ্বালাবে বাবুই

নিজের বাসায়, রাত্রি যাপন !


চড়াই ডাকে কেন কিচির মিচির

ঘরেতে দানা নেই খেয়ে যায় আদুরি

 পায়রার দল ছড়ানো রেশন !


টিয়ারা হারিয়ে গেছে কতো, বিষমাখা

লাল লংকা ক্ষেতে বসেছিল, এই অপরাধে

গিয়েছে জীবন, করোনা যখন !


ঐ ধ্রুবতারা জানে, সব সত্য গোপন ছিল

রাধানাথ মনে প্রেম ছিল এখন আর কিছু নাই

শুধু যাবার বেলায় কাঁদেন একা 

নিঃস্ব ভগবান !


তাকেওতো যেতে হলো মুষল আঘাত ....



মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

গোপেশ রায় । 1

কবিতা
আর এক সময়
- গোপেশ রায় ।
যে সময়ে কামনা বাসনারা
ক্লান্তির জাল বোনে পরমতায় -
সুপ্তির মায়াবনে মাদুর পাতে বিহঙ্গ
তখনইতো, ভালোবাসার অদ্ভূত নক্সিকাঁথায়
আলপনার জল ছড়ায় রহস্যময় গল্পগাথা ।
যে গ্লপের নায়ক আছে নায়িকা আছে
আছে চাউমিন খাওয়া বিকেল গোধূলি
বাসন্তী রং বাতাস, আছে প্রথম দর্শন
প্রথম কথার লজ্জা জড়ানো বিন্ম্রতা
দীঘল চোখের অবাক বৈভবমালা ।
কামনার স্বেদবিন্দু ঝরানো রাত
নিঃশব্দে ফরসা হতে হতে ওঠে নূতন সূর্য,
সেতো জানেনা পুরাতন সময়ের কথা
দুঃখ কথা বেদনার ব্যথা, শোক সন্তাপের গাথা
আনন্দ, জয়, বিজ্‌য় পরাজয় কার
কতোটুকু ছড়ানো কিংবা জড়ানো -!
সে নিত্য নূতন জানে না অতীত
সে আসে এবং যায় -
এসময়ে সুগন্ধি তরলে স্নান করে
স্বপ্ন-সুন্দরি ।
উষার অঙ্গনে ওঠে ঝর্ণাভাঙা গান
শুরু হয় নিখিলের বার্তা দিতে
আর এক সময় ...

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

ওয়েব ব্যাথা -- গোপেশ রায়। 2

কবিতা
ওয়েব ব্যাথা
-- গোপেশ রায়।
এখানে যখন গোধূলির আলো
ওখানে তখন রাত্রি শেষ
তবু মনে হয় পাশের বাড়ির
উঠানে রায়েছে এক অনুরাগ দেশ ।
টাচে থাকাথাকি আছে কিছু বাকি
টাচ পাওয়া থেকে দূরে
রঙ ছড়ানোর মন টলে যায়
আকাশ নীলের ঘরে ।
এস সখা তুমি দিবস নিশিথে
সকাল কিংবা সাঁজে,
পরিপাটি করে চুল এলো করে
ওয়েব নেটের মাঝে ।
ছড়িয়ে কুসুম মুক্তো হাসির
পাঠাই গোপন কথা
চোখ ছলছল মন উচাটন
ভরে নিই কিছু ব্যাথা ।
কাছে নাই তবু কাছে আছ তুমি
আপনজনের মতো --
ভাবি সুখে আছ খুশির তুফানে
সহি ব্যাথা আমি যতো ।
ইথারে সহসা খবর দিয়েছো
আসিবে আগামী মাসে
হৃদয় আমার নাচিছে সহসা
আকুল সকাল সাঁজে ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...