গৌতম কুমার গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গৌতম কুমার গুপ্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

৬০৪ আজকের কবিতা, গৌতম কুমার গুপ্ত,




সম্পর্ক
গৌতম কুমার গুপ্ত


ভেসে বেড়াচ্ছে এক গোপন
অদৃশ্য চুল সোনায় সোহাগা
কেউ ক্লান্ত নয়, নির্মেদ ভাষা
বীজত্বকের তথ্য জেনেছে কেউ

মগজে শিরোনাম ধেয়ে আসে
কাগুজে চাষবাস
স্বর্ণ মোহে দক্ষ কারিগর
এই স্রোতে নামধাম বিরোধাভাস কিছু

চলিষ্ণু জায়মান সফল
অবরোধ খুলেছে আজ গোপন পালকে

রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯২ । অষ্টম বর্ষ । সংখ্যা-৫ । ১৯-০৮-২০১৮ । গৌতম কুমার গুপ্ত

নক
..........................................
গৌতম কুমার গুপ্ত


কেউ কড়া নেড়ে জাগিয়েছে ঘুম
ভাঙে নি অনিচ্ছা; দুচোখ বিষাদ মাখা,
পাথরের শবদেহে আমি একা রাত
ছায়া খুলে উঠে যাই দরোজার কাছে।

কই? কেউ নেই। কোথায়?
ঝুমঝুম নিঝুম জোনাকি কতিপয়
চোখে নামে হু হু নিরালা সময়
ছায়াগন্ধ মেখে শরীরী অবকাশ।

দূরে বাজে ভোঁ বিজন পৃথিবী
হৃদয়ে কিসের দোলা নিরুদ্দেশ খোঁজে
ভেসে ওঠে আগামী পথ ঠিকানা কার
কে এসে দাঁড়ায় চুপিচুপি নির্জনে।

শুরু হয় কড়া নাড়া বুকের গভীরে
জেগে আছো যদি শরীরে এসে দ্যাখো
কে কড়া নাড়ে? ফিরে যায় টুকরো হাওয়া।

জানি আমার নিরুদ্দেশে অাজো
অনবরত কড়া নেড়ে চলেছে কেউ।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...