চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা (ধারাবাহিক) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা (ধারাবাহিক) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ জুন, ২০২২

চ্যাটি(চ্যাটমোড) লিখন রীতিতে লেখা কবিতা ।। রস ।। সৌমিত্র রায়

চ্যাটি(চ্যাটমোড) লিখন রীতিতে লেখা কবিতা (১)

রস

সৌমিত্র রায়




হাসছে। তূলসীপাতা। মঞ্চের চূড়ায়।

মনন। তোমার। পরিপূর্ণ হোক-

শ্রদ্ধায়। ভক্তির রসে।


ওগো রস। ভক্তির রস। তুমিও কি মেতেছো

শক্তি সঞ্চারে? আমার মনোময় কোষ...

মুগ্ধ। 


ধুয়েছি হাত। ছুঁয়েছি পাতা। তুলেছি।

চিবোতে চিবোতে। রস...

মিলে যাচ্ছে। মিশে যাচ্ছে । ভক্তির রসে।


রস। মেতেছে। রসে।

ধ্বনি। এসো ঊর্ধ্ববাহু হই।


।। আনন্দ ।।   ১-০৬-২০২২ সকাল ৭:৫৭

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

চ্যাট[mode]~এবং || পৌলমী ভট্টাচার্য্য

 চ্যাট[mode]~এবং

পৌলমী ভট্টাচার্য্য




১]  


আলগোছে আঁচল || গোপন   অ্যালিটারেশন 

(কবিশব্দ)  ~ তরঙ্গে অতিবাহিত 

মননে (উষ্ণ) ভাবাবেগ

 বৈকালিক  ( আমন্ত্রণ) জলজ শয্যায় 


২] 


একাদশীর রক্তক্ষরণ ~ কনিষ্ঠার ব্যাকুলতা 

ভিজে কণীনিকা || একলা চিলেকোঠা 

সমান্তরাল পাটাতন ~ জন্ম দূরত্ব 

বাসর শয্যা  || ( অন্তরঙ্গতায় অন্ত্যমিল) 

নিরক্ষর মস্তিষ্ক  || বোবা সমাজ


৩]


মধ্যমার মালভূমি ~ ক্ষয়িষ্ণু তৃষ্ণা 

( রুক্ষ ) ওষ্ঠ বিভাজিকা ||  নির্লিপ্ত (বোধাঙ্কুর) 

প্রাক্ কনিষ্ঠা সন্ত্রস্ত  ~  ( নববঁধূর কপোলে শুক্লা ত্রয়োদশী  ) 

অলক্ত আকাশ  || ( মগ্ন কবির শব্দ সহবাস)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

চ্যাটমোড- এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || Chatty Poems, Avijit Das Karmakar

চ্যাটমোড- এ লেখা কবিতা 

অভিজিৎ দাসকর্মকার 


...আর





গাছ ) ছায়ায় রাজস্থানি কাজ ( ভাগফল cos 90°

        ______________________

          ভাগশেষ ≠পরিধির সন্ন্যাস [স্ত্রী-কৈশোর]

আর

{ অপেক্ষা } ব্রহ্মচর্যে || প্রতিবিম্বে ‍uncont‌‌‍rolled biology‌ ‌


হাতে রইল (কথোপকথন) + পুরাতন মোবাইল নম্বর 

= নিষ্পাপ সময় { কান্না }


একটু আহ্লাদ দিতেই যে চাঁদটি (↑) ঈশান কোণে


তার Hemocyanin-এর  (০)ফলে ঘুমোতে চায় হৃদবাসী কথা...


Blackboard || স্বর ( বর্ণ+ধ্বনি)  ≠ ব্যঞ্জন ( বর্ণ+ধ্বনি) = বাক্য = principal = 8K  পারিশ্রমিক

বুধবার, ২৮ জুলাই, ২০২১

চ্যাটমোড- এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || Chatty Poems, Avijit Das Karmakar

 #জীবন [স র গ ম] ~ চ্যাট (ক)+বিতা

@অভিজি(ত্) দাস~(কর্ম)কার




ছন্দে (ভাসতে) ভা~স~ত~এ

মনে হয়→খরস্রোতা অ্যালজোলামের [ভিতর]

ছোট ছোট সভ্যতা≈ সা |রে|গা|রে|সা|~,তবুও 

অনাসক্ত ≥ যৌবন-এর সাথে {ঘাম আর (+) বীর্য}

সভ্যতার নীচে  ঠিক মৃত[∝]-ও নয়,অথচ

বিরতিহীন ব্রহ্মচর্য-এ 

(বিষ্ণুপুরি বন /কার্লমার্কস/ফ্রয়েড) এবং

ভিষণ জীবিত ∛ of [জটিলতম সঙ্গম], ~এরপর 

∵নিশ্চিন্তে বর্ণগুচ্ছ ≠ [লবনাক্ত] তৃষ্ণা এবং 

ছোঁয়াচে অভিশাপ ≤ অফুরন্ত নিসর্গ ওয়েব, তাই ~

এসো সিরিজে বসি,আর

↓↓

শরীরের সাদা কাগজে জল দিই সবুজ

ক্রা| সু | লে | সি, আর অনন্ত 

চুনসিয়াম খসে পড়ুক রে ||গা ||মা ||গা ||রে ||~

রবিবার, ১১ জুলাই, ২০২১

...আর || অভিজিৎ দাসকর্মকার || চ্যাট মোড- এ লেখা কবিতা, Chat Mode poems

অভিজিৎ দাসকর্মকার || 

চ্যাট মোড- এ লেখা কবিতা, Chat Mode poems



...আর
অভিজিৎ দাসকর্মকার 

গাছ ) ছায়ায় রাজস্থানি কাজ ( ভাগফল cos 90°
        ______________________
          ভাগশেষ ≠পরিধির সন্ন্যাস [স্ত্রী-কৈশোর]
আর
{ অপেক্ষা } ব্রহ্মচর্যে || প্রতিবিম্বে ‍uncont‌‌‍rolled biology‌ ‌

হাতে রইল (কথোপকথন) + পুরাতন মোবাইল নম্বর 
= নিষ্পাপ সময় { কান্না }

একটু আহ্লাদ দিতেই যে চাঁদটি (↑) ঈশান কোণে

তার Hemocyanin-এর  (০)ফলে ঘুমোতে চায় হৃদবাসী কথা...

Blackboard || স্বর ( বর্ণ+ধ্বনি)  ≠ ব্যঞ্জন ( বর্ণ+ধ্বনি) = বাক্য = principal = 8K  পারিশ্রমিক


*


শনিবার, ১০ জুলাই, ২০২১

চ্যাট মোড-এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || "আই-যুগ"-এর কবিতা, Chat Mode

কবিতা ২১০০

অভিজিৎ দাসকর্মকার 



কবিতা ২১০০

অভিজিৎ দাসকর্মকার 

                                                                       _____________

শরীরময়-[ যাপন + ছায়াপথ of (আষ্টেপৃষ্টে) x আদর ] = নতনাভিতলে { রজনিগন্ধা } ∞ বেনারসি +সাদা ambassador 


মাটিতে  বি~(ক্ষত) √দৃষ্টি 

---------------------------------------- = প্রতিনিয়ত তুমি ঘুমিও 

প্রতিবিম্বে ↓(ঝুলন্ত) পরাগরেণু


আমি শুয়ে আছি || অস্তিত্বের সর্বশেষ নির্বাচনি চিহ্নে ®


একটুপরেই প্রাচীন কক্ষপথের ৫৪° সূক্ষ্মকোণে দাঁড়িয়ে থাকবে তত্ত্ব, 

     যার ℅ পরিচয় ≠ + A(জন্ম) - [ B ( অহং) - C ( মৃত্যু) ]



*

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

~নিউক্লিয়াস,এবং || অভিজিৎ দাসকর্মকার || চ্যাট মোড-এ লেখা কবিতা, Chat Mode poems

 ~নিউক্লিয়াস,এবং

@অভিজিৎ~দাস[কর্(ম)কার]



(০)~এর শূন্যাঙ্কে

ফিশন→একাঙ্ক নিউক্লিয়াস 

মুখের অবয়ব|(~ভেতরে বাগান)>সহজিয়া কবিতায়

{পাখি ওড়ে

চুল ওড়ে}→কথাও

এখন

(১)~~

মাথার (ভেতরে)~দাদা কবিতার কিচকিচানি 


সর্বহারা সন্ধ্যায় (প্রোটিন)÷(লিঙ্গ)+বাতাস

≈ স্ফুলিঙ্গ~~~

এখন 

(২)~~

কাঁপন ≥অভিধান, তবুও 

(% প্ল্যান-ই) মিশে যায় অণুবাগানে,আর

কষ্টের অঙ্ক-বিজ্ঞানে,তখন

আবেগের ফাঁকে~

সেলুলয়েডের ফ্রেম (↓)

দুলন্ত কাচ,অথচ

এখনো 

(৩)~~

চোখের স্বরবর্ণে দুরুদুরু সংসার /

ভাজিত বুকে (শুকনো চর্বির) স্নেহ জাতীয় ঐক্য 

~~~ককটেল~মর্টেল~(আর) ঝিরিঝিরি বৃষ্টি [↓]

℅ (রাস্তা)~ধূ ধূ প্রান্তর

এখন

(৪)~~

আমি এবার 

প্রচন্ড নেশায়→{বমি} করছি≈তুমি কুয়াশা (.....!...!..!....)

(~)সাইরেন নিয়ে 

গজ...গজ.....ফাঁক [maintain] করে এগোচ্ছো~~,অথচ


(৫)~~

বাতাস কলমে (কলমে) শব্দ হয়ে বইছে

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

অভিজিৎ দাসকর্মকার | চ্যাটমোড-এ লেখা কবিতা | Chat Mode, Avijit Das Karmakar

 # চ্যাট~ব্রাউজ(মোড)

@অভিজিৎ| দাসকর্~মক(আ)র




রেড সিগনাল ||কৌলিন্য মুখোশপরা

মনুষ্যসমাজ [➤] সাবলীল↓

তবুও স্যানিটাইজড

লাল~সবুজ লেবেল ক্রসিং ≈ ঘাম চাপা রুমাল

আদর (cos 90°) || অনায়াসে ফুড়ুৎ(~)

অথচ একপশলা স্বেদনঠোঁট

সাধারন ঘুমগুলো [ ≠ ]  টানটান সময়

ঘাড় ঘোরায় ➤ অর্বাচীন

তাহলে tan 90°= অমিমাংশিত মহব্বতেঁর বাজনা[ ♪ ]

ঠিক ধরেছো,আমার প্রতিবিম্ব || সুদ কষা অঙ্ক

কাল বিকেলেও ↓

ভ্রূর নীচে সাদা-কালো রাত

আর,ভ্রূণের ভগ্নস্তূপ নিয়ে এগিয়ে ( ➤) চোখ | কালসিটে


নিশ্চুপ চোখের কথারাই || দাঁড়িয়ে↓

ঠকাচ্ছিল ≈ গভীর আওয়াজ

তাদের, নত মাথা | সুজনভাজনেসু



*

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা অভিজিৎ দাসকর্মকার

  চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার



৬]


পকেটের নক্সায় চালচুলোহীন রাত | মননের ভিতর শটশার্কিট |

ভালোবাসা = 2πr ≠ অতিরিক্ত ডাউটফুল চরিত্র

শরীরের বিষমবাহু প্রবচনে বাবাজীকা গ্যান

জ্ঞানের বিনিময়ে > খিদে 

নাইটক্লাবের পিছন-ঘরের দেয়ালে পিছন হয়ে দাঁড়ানো

||

  মনের নীল কোণে মানবিক প্রশ্রয়ের মহিষ & অসুর

focus দূরত্বে দাঁড়িয়ে খোবলান মাংস


আমি (এখন) = সম্ভাব্য মানিসক অন্ধকারে ঢেলে দেয়া শরীর |

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || ৪]

 চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার



৪]


বাম দিকে হেলে রয়েছে বৃহস্পতিবার | বাইরে,পাড়ার লেনে,শীতের অক্ষরবিন্যাস | মচমচে ভাষায় বাসন মাজা চলেছে |

টিভিতে প্রশারিত হচ্ছে ↓

ওয়াসিং পাওডার~বিবেক 

, কূটকচালি থেকে দ্যায় আরাম;এবং

পিছনে কাঠি করা,আরাম কা মামলা হ্যায়


ও মা রে___

এ-পাশ /ও-পাশ /ধপাস করে স্বপ্নের মধ্যেই চুল পড়েছে | আহ্লাদী নাভির পাড়ভেঙে নদী বইছে | পাতার পর পাতা চিত্রনাট্য ↓

  চড়ুইভাতি 

   স্যালাড

চড়তি যাওয়ানি,

তারপর কবিরাজি দোকানে হুশ খেয়ে, চৈতন্যে দেখি

ঘড়িটির সাথে অকাতরে জলজ্যান্ত রাত রাফ-খাতায় অবসর নিচ্ছে |



মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা-৩ || অভিজিৎ দাসকর্মকার

 চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার




৩]


পকেটে,পকেটে গালিগালাজ | জিভের টসটসানি ↓ 

পালসরেট বাড়ছে

||

    কবিতা হয়ে যাচ্ছে 


দহলীজের বাইরে কিছু সিম্বলিক নায়িকার কোমরের মোচড়

|

U-TURN নিয়েছে মন &~

নদীর আদরে,গোদার ছবিতে অনধিকার প্রবেশ এখন ডরমেন্ট

| চাবুক e-KYC লাগবে |


এবার কাগজের অন্ধকারে, আস্তে আ-সতে চায় ডরপোক শব্দরা |


আমি ফোল্ডারে ফুটেজ সম্মত সালাম-এ-ইস্ক এবং হ্যান্ডজব রেখেছি দস্তানার ভিতর |


যাহ্ (!) সব কী বলা হয়ে গ্যালো?—ক্যানোনা,

প্লাজমায় দরিন্দগী কাৎরা কাৎরা উসখুস করে চলেছে |




সোমবার, ১২ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার

চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার



২]


ঘটনাগুলো ব্রেশিয়ারের অন্ধকারে আত্মসমর্পণ করলো | পিয়ার্স সাবান মাখবো ~(?) ~নাকি আরো গভীর রাতে, লাফ মেরে সাদা কাগজে ন্যাগিং করবো


চলো, ঝাঁপ দিই | লাফ দড়ি / টানাটানির হিসেবে ঢেউয়ের গার্গেল |


ড্যাবড্যাবে সাওয়ার~ অঙ্গ ছেড়ে পালিয়ে যাচ্ছে প্রত্যঙ্গের হোমো-বাথ সিন | 

মনের পাশে বিস্তীর্ন সীমাবদ্ধতা | ডুয়াল সিটিজেনসিপ পাওয়া সদ্য বয়ঃসন্ধি | দরকচা দৃশ্যগুলো শরম-হায়া হারিয়ে ~চুনরি/ সিসিটিভি /য-ফলা ভেঙে 

||

বিছানা করা হচ্ছে,→ এবার 

\

নহবত 


বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৯০ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৯০

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ০৪-০৩-২০২১; সন্ধ্যা ৬:২৫; কার যেন এলো চুল ৷ জানালার ওপ্রান্তে ৷ সন্ধ্যা দেখলে মনে হয় ৷৷ মুখ ৷ ত্বক ৷ পরিচর্যায় প্রকৃতি ৷৷ হঠাৎ ডেকে ওঠা পাখির ঠোঁট ৷ সন্ধ্যার কপালে ৷ চুমু ৷৷ একটু হাওয়া বয়ে যা ৷ কবির বুকে ৷৷ ছিটকিনি খুলতেই ৷ দরজা বলে উঠলো ৷ সিঁড়ি ৷ তোমার জন্য ৷ তোমার জন্যই ৷৷ পা ফেলায় ৷ শব্দে শব্দে ৷ দিশাহীনতা ছাড়া ৷ নতুন কী !! জানালার ওপ্রান্ত ৷ ভাবতে শেখাও ৷  পাখিকে ৷৷ পাখি ভাবছে ৷ ভাবতে ভাবতে ৷ আনন্দে ৷ হাসতে হাসতে ৷ উদ্বেগে ৷ টলতে টলতে ৷ গাছকে বললো ৷ চুপ থেকো না ৷৷ তারাও নাকি গাইবে ৷৷ কারণ ৷ সৌন্দর্যের গান ৷ গাইতে হয় ৷৷ মনে মনে হলেও ৷ || আনন্দ ||

বুধবার, ৩ মার্চ, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৯ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৯

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


চলন্ত গাড়ি ; ০৩-০৩-২০২১; রাত ৮:৪৮; রাস্তার বাঁক ৷ পুষ্পার্ঘ্য ৷ সুগন্ধের মাধুর্য বলে দিচ্ছে পথ ৷৷ জোনাকীরা উড়ছে ৷ উড়তে উড়তে ছড়িয়ে যাচ্ছে ৷ আলো ৷৷ গাছগুলি ৷ অন্ধকারের ভেতর ৷ ঠাই দাঁড়িয়ে ৷ বলছে হেঁয়ালী করো না ৷৷ কবি বলছে ৷ হেঁয়ালী না করলে ৷ কবিতার সুগন্ধ ৷ কবিতার আলো ৷ কবিতার মাধুর্য ৷ কতটুকু পাবে ! বলো কীভাবে !! কবিতা বলছে ৷ মোড়ের মাথায় দাঁড়িয়ে ৷ নষ্ট করোনা ৷ পথ পেয়েছো ৷ হাঁটো ৷৷ সুন্দর ৷ হাঁটছেন ৷৷ দেখছে ৷ পৃথিবী ৷৷ || আনন্দ ||

মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৮ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৮

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ০২-০৩-২০২১; সন্ধ্যা ৬:৫১; জানালায় আটকে ৷ অন্ধকার ৷ কাৎরাচ্ছে ৷ মাইকের আওয়াজে ৷৷ টেবিলে একাকী ৷ এয্যাস ট্রে ৷ ধূমপানের কেউ নেই ৷৷ দূরের আকাশে ৷ টিমটিম করে জ্বলছে ৷ বাল্বগুলি ৷৷ আরে, এত কম আলো ? সৌন্দর্য হারাচ্ছে ৷ অন্ধকার ৷৷ আলপথের ঘাসগুলি ৷ শান্ত ৷ ঠাণ্ডা ৷৷ ওকে প্রশ্ন করছে অন্ধকার ৷ ফাল্গুনের রোদ কেমন লাগে ? হাওয়া দিচ্ছে উত্তর ৷ মস্করা করো না প্রিয় ৷৷ মোবাইলের কি-প্যাড ৷ হাসতে হাসতে টুকতে থাকছে সব ৷ টুকছে ৷৷ যেমন ভাবাচ্ছে চারপাশ ৷৷ ঘর কিংবা ৷ ঘরের বাইরে মাঠ ৷ বিড়ির টান থেকে ৷ ঠিকরে পড়া আগুনে ৷ মুক্তি দিতে পারেনা ৷ অন্ধকারকে ৷৷ চারপাশ বুঝে নিচ্ছে ৷ সব আগুন ৷ সমান নয় ৷ আগুন কোথায় ছুঁয়ে আছে ৷ সেটাও বিষয় ৷৷ || আনন্দ ||

সোমবার, ১ মার্চ, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৭ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৭

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ০১-০৩-২০২১; সন্ধ্যা ৬:৩২; ভাবেনি ৷ জেগে উঠতে পারবে ৷৷ কিছু অক্ষর ৷ মলাটের ভেতর ৷ পাশাপাশি থাকছে দীর্ঘকাল ৷৷ গল্প করছে ৷ খুনসুঁটিও ৷৷ হঠাৎ আবেদন জানাচ্ছে ৷ কলা ৷ সংস্কৃতি ৷ ফিরে এসো স্বমহিমায় ৷৷ সোনার বাংলা ৷ অপেক্ষা জাগরণে ৷৷ ||  আনন্দ ||

রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৬ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৬

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


ক্ষীরপাই (চলন্ত গাড়ী); ২৭-০২-২০; ৬:৪০; ই-রিক্সা ৷ কথা বলছে ৷ সময়ের ৷৷ যাত্রীরা ৷ মেতেছে ৷ হাওয়ায় ৷৷ জেগেছে ৷ আনন্দ ৷ ফুলে ফুলে ৷৷ অল্প কথায় ৷ দূষণমুক্ত ভাবনারা ৷ ছুঁয়ে থাকতে চাইছে ৷ সময় ৷৷ আমি সময়কে ভালোবেসেছি ৷ তুমিও ৷৷ || আনন্দ ||

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৫ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৫

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ২৭-০২-২০২১; সন্ধ্যা ৬:২৩; টেবিলের বইগুলো ৷ আনন্দিত ৷ এলোমেলোত্বে ৷৷ খোঁজ ৷ এই শব্দ ৷ আরো একটু এগিয়ে নিয়ে চলেছে ৷ তোমাকে ৷৷ সব আনন্দ ৷ অক্ষরসজ্জা ৷ স্বাচ্ছন্দ্য ৷ মলাটে ৷৷ একটা মেসেজ ঢুকলো ৷ হোয়াটসআপে ৷৷ নোটিফিকেশন বলছে ৷ আমাকে নয় ৷ মনযোগ দাও ৷ বইয়ে ৷৷ ঘড়ির কাঁটা ৷ টিক টিক করে শোনাচ্ছে গান ৷৷ গানের কথায় ৷ সময়ের ছন্দ ৷ বেজে চলেছে অনর্গল ৷ তবে কি খুঁজেই চলেছে কিছু ? হয়তো ! আমি হাঁটতে যাবো বলে ৷ বেরুচ্ছি ৷ বইগুলি পিছু ডাকছে ৷ বলছে গুছিয়ে রাখো ৷৷ কিছু যেন খুঁজছিলাম ৷ প্রতিটি বই জানে ৷ কী খুঁজছি ৷ কিন্তু বলবে না ৷ খুঁজে নিতে হচ্ছে আমাকেই ৷৷ এগিয়ে চলার আনন্দে ৷৷ || আনন্দ ||

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৪ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৪

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ২৬-০২-২০২১; সন্ধ্যা৬:৪০; কথা বলছে ৷ মাইক ৷ রাজনীতির কথা ৷ মানুষ কথা বলছে না ৷৷ মানুষ কথা বললে ৷ মাইকের আওয়াজে ৷ ভীত হয়ে উঠতো না ৷ পাখিরা ৷৷ গাড়ির চাকারা ৷ শুনছে ৷ শুনছে না ড্রাইভার ৷৷ শহরে ঢুকে পড়া ৷ ক্ষুধার্ত ৷ ভীত ৷ দিশেহারা হাতিও বুঝতে পারছে ৷ ভোট আসছে ৷৷ শ্রোতারা বলছে ৷ চলো ৷ অন্তত ভোটের আনন্দটুকু নিই ৷ || আনন্দ ||

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৩ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৩

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

কাঁটাগড় (কাদড়া-উত্তরবিল); ২৫-০২-২০২১; দুপুর ১২:৪০; ড্রয়ারের ভেতর ৷ ভীষণ অসহিষ্ণুতা দেখাচ্ছে ৷ সেই ড্রয়ারের চাবিকাঠি ৷৷ সেই অসহিষ্ণুতায় ৷ জড়ানো অন্ধকার ৷ বুঝে উঠতে পারছে না ৷ টেবিলে পড়া রোদের তীব্রতা ৷৷ এভাবেই চলছে ৷৷ সহিষ্ণু মানুষ ৷ লাইনে দাঁড়িয়ে ৷৷ আসছে ৷ কথা বলছে ৷৷ শূন্যের হাওয়াস্রোতে ৷ এর সব ৷ জানালায় বেঁধেছে সম্পর্ক ৷৷ সবাই দেখতে জানে না ৷ সবাই বলতে জানে না ৷ যারা জানে ৷ যারা বুঝতে পারছে ৷ তাদের একজন ড্রয়ার খুলে চাবিকাঠি বের করলো ৷৷ চাবি পড়লো ড্রয়ারে ৷৷ কে যেন খুঁজছিল ? আসলে সে-ই কি অসহিষ্ণু হয়ে উঠেছিল ? প্রশ্ন করছে দেওয়াল ৷ সব মিলিয়ে গেল ৷ একটা ঝনঝন শব্দে ৷ আহা নিয়ম ৷৷ || আনন্দ ||

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...