দেবার্ঘ সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবার্ঘ সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৬, অষ্টম বর্ষ, সংখ্যা-৯, পোস্ট-১, ২৩-০৮-২০১৮, দেবার্ঘ সেন-এর কবিতা

 দেবার্ঘ সেন-এর কবিতা

(৪)

সংশোধন সূত্র

এসো,
তুমিও সেই ভুলটাই করো
আমিও যে ভুলটা করলাম।

তারপর দুজন দুজনের ওপর রাগ না করে
যে যার নিজের ওপর রাগ করি।

খুঁজে নি অনুশোচনার বই পড়ে
সংশোধন সূত্র।

সেই সূত্রও যদি অকৃতকার্য হয়,
তবে জেনে রেখো ;
আমরা কোনওদিনও একে অপরকে
এতটুকুও ভালোবাসতে পারিনি।

কেবলই ছু্ঁতো খুঁজেছি 
ফাঁকা ঘরের।


বুধবার, ২২ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৫, অষ্টম বর্ষ, সংখ্যা-৮, পোস্ট-১, ২২-০৮-২০১৮, দেবার্ঘ সেন-এর কবিতা

 দেবার্ঘ সেন-এর কবিতা

(৩)

আক্ষেপ

আক্ষেপ প্রকার বলে কিছু নেই,
আসলে সবটাই আক্ষেপ। 

যখন তুমি এক জিবি নেট ব্যালন্স পেয়ে দিনের শেষে দেখো
মাত্র একশ এমবি ব্যবহার করেছো, তখন আক্ষেপ হয় বাকিটা ব্যবহার করতে না পারার।
আবার যখন দিনের মাঝামাঝি সময় এসে দ্যাখো 
মাত্র একশ এমবি পড়ে আছে
তখনও আক্ষেপ হয় এটা ভেবে যে
বাকী দিনটা কিভাবে চলবে।

আসলে সবটাই আক্ষেপ। 


মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৪, অষ্টম বর্ষ, সংখ্যা-৭, পোস্ট-১, ২১-০৮-২০১৮, দেবার্ঘ সেন-এর কবিতা

দেবার্ঘ সেন-এর কবিতা

(২)

স্ক্যান

আমার বুকে প্লাস্টিকের প্যাকেট এসে
জড়ো হচ্ছে নর্দমার মত।

নিষ্কাশন সূত্র আবিষ্কৃত ;
কিন্তু প্রয়োগ করার স্বাধীণতা নেই।

তাই,
গলা দিয়ে স্বর না উঠে আসা বক্ষে
ব্যবসা করার আগে -

নিদেনপক্ষে, একবার তো...
রেটিনা স্ক্যান হোক।



সোমবার, ২০ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৩, অষ্টম বর্ষ, সংখ্যা-৬, পোস্ট-১, ২০-০৮-২০১৮, দেবার্ঘ সেন-এর কবিতা

দেবার্ঘ সেন-এর কবিতা



(১)

একটি ঘোষণা

যদি কাল বলে কিছু না থাকতো
তবে মৃত্যুভয় থাকতো না।
তবে বাঁচার সচেতনতা থাকতো না...

থাকতো না খিদে।
থাকতো না, কথা বলার ইচ্ছেটুকুও।

কাল আছে  বলেই বেঁচে থাকার প্রতিশ্রুতি 
জুগিয়ে যায় মন ;
কাল আছে বলেই 
ভরসা জন্ম নিয়েছে মা'য়ের কোলে।

কাল আছে বলেই ভয় পেয়েছে 
সমগ্র জাতি।
কাল আছে বলেই গবেষক অক্লান্ত পরিশ্রমকে
প্রেম আখ্যায় করেছেন ভূষিত। 


যে অর্থে তুমি উচ্চস্বরে দাবী করেছো
কাল নেই বলে...
সেটাও কিন্তু কাল আছে বুঝতে পেরেছো বলেই।

আর বুঝতে পারা থেকেই তো উঠে আসে 
স্বীকার বা অস্বীকার বোধ।




Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...