ধারাবাহিক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধারাবাহিক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 




ধোওয়া তুলসী পাতা তুমি

নষ্ট গাছের শাখায় সেজেছো মনোরম 


নির্জন ফুলে তোলপাড় প্রতিবেদন


গাছেরা আত্মমগ্ন হলে

সবুজ সংকেতে ব্রাউজার

২টি অসুস্থ চোখে মনোহারী দৃশ্যের নিরাময়

বিলিয়ে দিচ্ছেন ঈশ্বর 


১০

অবাক মনঃসংযোগে

ক্যামেরায় ক্যারাভান

এই মনোরোগ বিশেষ কারণে 

শরীরে রোপন


সন্ধি ফেঁদে হারিয়ে যাওয়া বিয়োগের স্রোত

শুধু কয়েকটি যুক্তাক্ষর চেয়েছিল মেলবন্ধন 


অ্যালজোলাম (গণিত)  ঘুম

সম্পর্ক (ভাজিত) তুমি (সমান) শ্মশানের নীরবতায় 

কিছু ভাগশেষ (অবশিষ্ট) ছাই মেখে জাগিয়ে 

তুলছে আগুন

বুধবার, ২৭ মে, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 



২২১.

গন্ডি/ বৃত্ত/ আবদ্ধ
    ) সীমারেখা  (
জন্ম থেকে স্থির থাকে ।

২২২.

সত্যজিত/ মৃণাল/ ঋত্বিক 
     )চলচ্চিত্র  (
ভোলা যাবে না তাদের ।

২২৩.

ব্যোমকেশ/ ফেলুদা/ কিরীটি 
      ) গোয়েন্দা  (
সময় বোধ হারিয়ে যায়।

২২৪.

কঠিন/ তরল/ গ্যাসীয় 
    ) প্রাকৃতিক  (
ভাবলে বুঝি কত বৈচিত্র্য !

২২৫.

ছিটকিনি/ খিল/ কড়া 
   ) নিরাপত্তা (
স্বস্তির ঘুমে ঢলে পড়ি।

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

৬০৪ । ধারাবাহিক কবিতা । প্রসাদ রায়

ধারাবাহিক কবিতা । প্রসাদ রায়




সম্পর্ক বিষয়ক৷ 


মধ্যবর্তী দেয়াল ভাঙা থেকে
সম্পর্ক ঘনত্ব নেয়
দুজনার মধ্যে জুড়ে  সেতু

একের রাস্তার পাশে আর একের রাস্তার কথা ওঠে
চৌহদ্দি ইশারায় জ্বালে আলো

প্রবাহের নদী,বাধা না_মানা
ছুঁয়ে ছুঁয়ে কূল_উপকূল

ঠিকানা বরাবর কেবলি সে নিবিড় মোহনা৷



বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

ধারাবাহিক কবিতা । প্রসাদ রায় । বাংলা । ৬০৩ । ৩০-০৮-২০১৮

ধারাবাহিক কবিতা । প্রসাদ রায়

ভাবান্তর


চৌহদ্দি আমায় জড়িয়ে শেকড়ের কথা বলে
এই বাড়ি জমি প্রকৃতি প্রতিবেশ
                                               নির্নিমেষ
চোখের সামনে আয়না
দেখি,শত দুঃখেরও মাঝে সুখ,ভালোবাসা

সঙ্গে কিছুই যাবেনা,নিজেকেই যেতে হবে

এক জনমের ইচ্ছেপূরণ
শুধু পৃথিবীর কাছে জমা করে যাবো৷




রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৯, অষ্টম বর্ষ, সংখ্যা-১২, পোস্ট-১, ২৬-০৮-২০১৮, রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত

রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত 



হেক্সাম্যাট্রিক্স থেরাপি
----------------------------------------------------------
ঘষাকাচে মনকেমন।কাচপোকা & কাচপাথর
কাচপাহাড় ~ লেগে আছে আণবিক জলছবি
                 < বর্ষা নামছে > < বর্ষা উড়ছে >
           শব্দেরও নৌকোবোধ



শব্দরূপ : রাহুল গঙ্গোপাধ্যায়



শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৮, অষ্টম বর্ষ, সংখ্যা-১১, পোস্ট-১, ২৫-০৮-২০১৮, রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আ

রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত 


মাটিরঙের এস্কিমো
----------------------------------------------------------
হাতুড়ে বাতাস ছুটছে।মুখোমুখি জারণ
 ই-দা-নি-ং ]] অনুঘটক [[ দে-ও-য়া-ল
বাষ্পকণারা পোড়ে || বাষ্পখিদে বাড়ায়
চামড়ায় ~ নুলিয়া বুদবুদ < বিলীয়মান >






শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৭, অষ্টম বর্ষ, সংখ্যা-১০, পোস্ট-১, ২৪-০৮-২০১৮, রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত

রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত 




নিওলিথিক্যাল গোলোক
--------------------------------------------------------------
|| চারাগাছ ||
চার্জারে ঢুকে পড়ছে জীবন
                 ? ____ ? 
চোখ & তড়িৎ।চোখ & তড়িৎ।চোখ & তড়িৎ
                    >><<
তড়িৎচোখ ~ কোষীয় অবয়ব মুছে আগ্নেয়পাথর





শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

ধারাবাহিক কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯১ । অষ্টম বর্ষ । ১৮-০৮-২০১৮ ।কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায়

কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় । 
অনেক অজানা গাছের নাম আজ দিয়েছি,বাংলাদেশ
চুমু খেয়েছি যাকে তার নাম ও বদলে দিয়েছি
অ্যাপল জুস খাচ্ছি এক ই ষ্ট্র দিয়ে শুনছি ইনিয়ে বিনিয়ে বলা কথা
ভালবাসা শব্দটি আজ ও কুমারী আর বারাঙ্গনাসুলভ




শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

ধারাবাহিক কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯০ । অষ্টম বর্ষ । সংখ্যা-৩ ।পোস্ট-২ । ১৭-০৮-২০১৮ ।কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায়

কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় । ১৯ আগস্ট পর্যন্ত... 
অবমূল্যায়ন চ্যালেঞ্জ করে অনেক হাঁটতে হলো
নীল চুলে খেলা করছে হাওয়া
সাদা নার্সকে বলি,জানো,জীবনানন্দের এই জ্বর?
এত উচ্চভাবে হাসবার নিশ্চয় কোনো কারন ছিল
গায়ের উপর দিয়ে বেজে যায় হাল্কা ট্রাম





বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

ধারাবাহিক কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৮৯ । অষ্টম বর্ষ । সংখ্যা-২ ।পোস্ট-২ । ১৬-০৮-২০১৮ ।কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় ।

কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় । ১৯ আগস্ট পর্যন্ত... 
একারনেই টোটেমীয় পূর্বপুরুষ আমাকে লুঠ করেছিল 
আমি নিষ্ক্রিয় থাকি নিবিপরীতে শ্রমিককে উদবুদ্ধ করেছি বিপ্লবে






বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

ধারাবাহিক কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৮৮ । অষ্টম বর্ষ । সংখ্যা-১ ।পোস্ট-২ । ১৫-০৮-২০১৮ ।কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় ।

কচি রেজা । ধারাবাহিক অনুকবিতায় । ১৯ আগস্ট পর্যন্ত...   
-------------------------------------
ব্যাগ ভরে গেছে লাল চুমুতে
সেভেন ডেজ ফোরকাষ্টে কোথাও তো হেমন্তের ছিটে নেই
বাকলের গায়ে হাত দিয়ে জ্বর মেপে  ভর্তি করে দিই ফ্রাইডেজ ফানিতে
আমিও বেড ভাড়া করে একটা প্যাকেজ নিয়েছি
রিসেট, রিওয়ার্ক, রিইনভেন্ট ইওরসেল।।





Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...