নতুনদের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নতুনদের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

দখল || প্রশান্ত মাইতি || আত্মপ্রকাশের কবিতা

দখল 
প্রশান্ত মাইতি

আমার মনের সমস্তটাই দখলাবৃত
প্রতিনিয়ত খেলছে হৃদয় জুড়ে
                #
আমি একা ভাসি মেঘের মত
দেখো তুমি চেয়ে চৈতালি
দেখুক সবাই,আমার ---
ভালোবাসা কেমন উড়ছে ফুলের ঘ্রাণে
              #
আমি অপেক্ষায় বসে সময় গুনি
ভালোবাসা পুড়বে কখন তোমার কামাগুনে ।।
          -----------
মো :- ৭০০১২৫৪৭০৪

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

আমরা আধুনিক || জয়দেব বর্মন || আত্মপ্রকাশের কবিতা

আমরা আধুনিক
জয়দেব বর্মন


না, না "সাম্যের"কথা মুখে আনো না- শব্দটা বড়ই বাজে।
মৈত্রী সে তো আরো খারাপ, আসেনা কোনো কাজে।
গনতন্ত্রের লড়াই লড়তে, ওসব কী আর লাগে।
হিন্দু নাকি মুসলিম সেটাই বুঝতে হবে আগে।
কৃষক করবে আত্মহত্যা- ভাববার কিছুই নাই।
তবে আত্ম নির্ভর দেশ আমাদের এইটা বলা চাই।
যায় যদি ভেসে কাল স্রোতে, যাহা কিছু নৈতিক।
বুক ফুলিয়ে বললেই হয় আমরা আধুনিক।
পশ্চিমী দ্বার কবেই খুলেছে, অর্থ করতে চাঙ্গা।
সহিষ্ণুতা মাটিতে মিশেছে রাম-রহিমের দাঙ্গা ৷

রবিবার, ৫ জুলাই, ২০২০

'স' নামে অক্ষরে || অঙ্গনা কর্মকার || নতুনদের কবিতা

'স' নামে অক্ষরে
অঙ্গনা কর্মকার

'স' নামে অক্ষরে মধ্যে হয়ত তুমি ভালোবাসার
নিশ্বাসের বিশ্বাস খোঁজো।
আর
আমিও খুঁজে দেখি কিন্তু ---
এইটা দুজনেরই ভুল,ঋতু।
ভালোবাসার অনেক তেজ।
যা কোনো অক্ষরের জন্যে নির্দিষ্ট নয়।
শুধুই বিশ্বাস দরকার
সাথে হাতটাও।

শনিবার, ২০ জুন, ২০২০

ভাগ্য-key || বর্ণজিৎ বর্মন || নতুনদের কবিতা

*ভাগ্য key*
বর্ণজিৎ বর্মন

চাঁদ ললাটে লটারি নৌকা ,
ঝড়এলে
জীবনটা গুল্ফের
            মতো ছিড়ে যায়
ডায়রির কথা গুলি বাসি ।

গতরের ছিদ্র কার্পেট মোড়া
             অনিবার্য  বুকের তীরে
                             দুমড়ে ওঠে
 নিষ্পাপ শিশুর পাঁজড়।


বেদনায় থরো থরো 
                   আলোমতি
               এক করোনা যোদ্ধা
ভরাকোটাল পূর্ণিমার অপেক্ষা য় ।


বিবেকের দংশন
                  মৃত্যু সম
তবু ভাঙ্গা ব্রিজ পার হই
                 কর্ণের চাকার তলে

দোষ কি কালো চশমার ?


 ভাষা কাহাছে ?
          মৃত্যুর মিছিলে
            নিজেকে বাঁচিয়ে
চিরস্থায়ী কতো বসন্ত পঞ্চমী দেখে ?
নিরক্ষরেখায় ঝুলে থাকে মন !

নেকড়ের হুঙ্কার
         জব্দ করে
পরিজনের ঘুমের ব্যারমিটার ।

নিস্তব্ধ
তালিকা চেবায়
         ফুসফুসের শ্বাসটুকু ,

              বিশ্বাসের দাড়িপল্লায়

হে ঈশ্বর গাথা !
আমার খাঁচার পায়রা দল
দিগন্তের রঙিন স্ব্প্নে
বেঁচে থাক....

শুক্রবার, ১৯ জুন, ২০২০

মায়াবৃৃৃত্ত || অঙ্গনা কর্মকার || নতুনদের কবিতা

মায়াবৃত্ত
অঙ্গনা কর্মকার

আকাশের পূর্বাভাসে বাস্তবে তা নিচে
মাথা নিচু করে দাঁড়িয়ে আমিও বেশ
অপেক্ষা ঘূর্ণনগুলো জলার সিন্ধুর, কাতরাচ্ছে
খেতের দুপাশ দিয়ে বৈচিত্রময় ঘুমের ক্রটি
উপর দিয়ে উড়োজাহাজগুলো যেন রোগা,জীর্ণ
মনে হয়, তারা আবহমান কালের জন্যে স্থগিত।
এই বিষন্ন মায়াবৃওকে বেশির ভাগই ছেড়ে যাবার কথা ভেবে চলে
কিন্তু আমিও তাদের মতন ঘুমের শোকাগ্নি।

বুধবার, ১৭ জুন, ২০২০

নতুন জীবন ।। দীপক মজুমদার ।। নতুনদের কবিতা

নতুন জীবন ।। দীপক মজুমদার ।। কবিতা


যাই-

সমস্ত দুঃখগুলো মাটির তলায় পুঁতে আসি

কাল শ্মশানে যাব না নতুন করে দুঃখ পেতে

কাল সোজা রেস্টুরেন্টে যাব
গলা ভিজিয়ে মদ খাবদাব

আর পরশু শুরু করে দেব  নতুন জীবন

               
                

রবিবার, ১৪ জুন, ২০২০

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

মৃত্যুমুখী || দীপক মজুমদার || নতুনদের কবিতা

মৃত্যুমুখী
দীপক মজুমদার



মানুষের যখন হাত পা ভেঙে আসে
মানুষের যখন ধীরে ধীরে বেড়ে চলে বয়স

যুদ্ধটুকু থেমে যায়

ক্লান্ত সম্পর্ক শুকনো পাতার মতো পড়ে থাকে
পথের ওপর

কারো কোনো টান নেই
ভগবান ছাড়া কারো প্রতি দূর্বলতা থাকে না

যেদিন

মানুষ

একা থাকতে চায়- বড় একা...

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...