নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ মে, ২০২২

দুটি কবিতা ।। নন্দিতা সেন বন্দোপাধ্যায় ।।Nandita Sen Bandopadhyay

দুটি কবিতা

নন্দিতা সেন বন্দোপাধ্যায় 



১. আমার  তরবারি  নেই |

দণ্ড ও নেই |

শূন্য হাত ভরে  গেছে

আগাছা, জঙ্গলে |



২. রাত্রি আঁধার হলে,

শুন শান পথে নেমে আসি |

সেখানে এখন কোনো

নিরর্থক  কোলাহল  নেই |

দেখি, চুপচাপ,

পোকারা নিঃশব্দে হাঁ টে,

খুঁটে খায় মৃত  ঘাস,

ফুলের  পাপড়ির অন্তস্থল |

কোথাও  কোথাও

আজও অদৃশ্য প্রানেরা

জেগে ওঠে |

পৃথিবী আত্মস্থ থাকে,

নির্বাক আবে শে |



বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

দুটি কবিতা || নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় || কবিতা

দুটি কবিতা 
নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়


১ খাতা

শূন্য পাতারা
ফরফর উড়ছে
কোন্ অনির্দ্দশ্য থেকে
অক্ষর চয়ন করে
              মুক্তো ঝরাবে ।


২  পোকা

অলস গতির একটি পোকা হেঁটে যায়
স্থির লক্ষ্যে হেঁটে যায়
                  বিষয়ের দিকে ।
একটি পোকাই জানে
          কীভাবে , কখন , গন্তব্যে
                                পৌঁছাবে।

শনিবার, ৯ মে, ২০২০

পাগল সে এক মন্ত্র পড়ছে || নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় || কবিতা

পাগল সে এক মন্ত্র পড়ছে 

নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়


ক্রমশ অন্ধকার ঢুকে পড়ছে বাড়ির ভেতরে
বাড়িগুলো এক একটা দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়ে,
ঢুকে পড়ে অন্ধকার আমাদের সম্পর্কের ভেতরে
আমরা আজ কেউ কারোর নই ।

রাস্তাঘাট , পাড়া, প্রিয় গলির মোড়
               সব শুনশান ফাঁকা ।

যে গাছেরা গায়ে গায়ে জড়িয়ে গল্প করছিল
তারা আজ মৃতবৎ স্থির ।

প্রতিদিন শূন্য রাতের পর
               এক অনিশ্চিত ভোর ।

ঠিক এই অনিশ্চিতের বেড়া ডিঙিয়ে
কোন গহন থেকে উঠে আসা
              উলোঝুলো এক পাগল
হাঁটু গেড়ে সন্ঞ্জীবনী মন্ত্র পড়তে লাগলেন ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...