নিখিলকুমার সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিখিলকুমার সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ মার্চ, ২০২১

নিখিলকুমার সরকার -এর কবিতা ★ অলীক ...

 নিখিলকুমার সরকার  -এর কবিতা 

★  অলীক ... 



তুমি অলৌকিক নও, 

সাতসমুদ্র-তেরোনদী সম্ভূত 

মায়া, আত্মছায়ায় আচ্ছন্ন 

লৌকিকও নও, এই কলোনির কৌতূহলী পথ 

তোমাকে দেখেনি 

কখনও, 

 তুমি একান্ত আমার --- নির্ভার, নির্বিকল্প, অলীক... 


অলীক আনন্দঢেউ, 

বিষাদ-প্রান্তর,  

অবিনশ্বর হোমাগ্নি, 

আত্মাহুতির অমোঘ 

প্ররোচনা, 

ধূলিকণা-ছাইভস্ম, 

আমাকে নিয়ে বহমান 

নিত্য-প্রবাহ, অসময়ের তীব্র দাবদাহ , পাগলপারা 

বৃষ্টির প্রহর... 


তুমি এক অলীক 

কনট্যাক্ট নম্বর, সংগোপনে

সেভ করা, আমার 

অলীক স্মার্টফোনে... 


              

             ---*---



মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

★ সারমেয়কথা || নিখিলকুমার সরকার || কবিতা

 ★ সারমেয়কথা

নিখিলকুমার  সরকার




সারমেয়টি ছিলই 

নির্লিপ্ত স্বপ্নের ভেতর,  কুণ্ডলীভূত

আমি তাকে 

লালাবর্ধক লোভ দেখিয়ে 

বাহিরে এনেছি, 

বকলসের ঘুম ভাঙিয়ে 

বলেছি --- যা, ওকে আমার

সিগনেচারে চিহ্নিত কর... 

#

এখন থেকে সারমেয়

রাতভর 

ঘুমন্ত আমাকে, আর 

আমার 

অলীক পাণ্ডুলিপিগুলিকে 

পাহারা দেবে 


         

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

পথ || নিখিলকুমার সরকার || কবিতা

পথ
নিখিলকুমার সরকার


কী জানতে চাইছেন ---
এখান থেকে আরশিনগর কতদূর,
কোন পথে যাবেন ?

সত্যি বলতে কি
আমি জানি না ঠিক,  তবে শুনেছি
সব পথই আরশিনগরের দিকে গেছে
এও শুনেছি যে
পথিকবিশেষে নাকি
পথের দূরত্ব ভ্যারি করে

বুধবার, ১ জুলাই, ২০২০

সাঁকো || নিখিলকুমার সরকার || কবিতা

নিখিলকুমার সরকার - এর কবিতা

সাঁকো

সাঁকোর ওপর
থমকে দাঁড়াল মানুষটা
সাঁকো দুলছে , নাকি
সে নিজেই দোদুল্যমান

নদী নয় ,
সাঁকো পেরোতে চাইছে
অপূর্ণ বাসনা
দোদুল্যমানতা পেরোতে চাইছে

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...