পবিত্র মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পবিত্র মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

চলে গেলেন কবি পবিত্র মুখোপাধ্যায়


কবি পবিত্র মুখোপাধ্যায় প্রয়াত



প্রয়াত হলেন কবি পবিত্র মুখোপাধ্যায়। তাঁর শবযাত্রা ও ইবলিশের আত্মদর্শন স্বার্থক দীর্ঘ কবিতার নিদর্শন।  ১৯৫৭ সালে প্রকাশ করেন ‘কবিপত্র’ নামে কবিতা পত্রিকা। দীর্ঘ ৬২ বছর ধরে তিনি আন্তরিকতার সঙ্গে ওই কবিপত্র প্রকাশ করেন। কবির প্রথম বই ‘দর্পনে অনেক মুখ’ । কবি পবিত্র মুখোপাধ্যায় অবিভক্ত বাংলার বরিশাল জেলার আমতলীতে জন্মগ্রহণ করেন। পিতার নাম রোহিনী কান্ত মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। প্রথম জীবনে কিছুদিন চেতলা বয়েজ স্কুলে শিক্ষকতা করেছেন। পরে দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর কলেজে অধ্যাপনা করেন। সেখানে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন। ২০০০ সালে এই কলেজ থেকে তিনি অবসর নেন ৷ ২০০৯ সালে কবি পান রবীন্দ্র সাহিত্য পুরষ্কার। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - শবযাত্রা, হেমন্তের সনেট, আগুনের বাসিন্দা, ইবলিশের আত্মদর্শন, অস্তিত্ব অনস্তিত্ব সংক্রান্ত, দ্রোহহীন আমার দিনগুলি, অলকের উপখ্যান, আমি তোমাদের সঙ্গে আছি, পশুপক্ষি সিরিজ, ভারবাহীদের গান, আছি প্রেমে বিপ্লবে বিষাদে।

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২২৮ || নীলাঞ্জন কুমার || আমি এখন || পবিত্র মুখোপাধ্যায়

কিছু বই কিছু কথা ২২৮। নীলাঞ্জন কুমার




আমি এখন । পবিত্র মুখোপাধ্যায়
। অর্কিড প্রকাশনী । পনেরো টাকা ।


ষাটের কবি পবিত্র মুখোপাধ্যায়ের ১৯৯৪ সালের কাব্যগ্রন্থ ' আমি এখন ' তে পাই সে সন্ধান, যা মৃত্যুবোধের  সামনে দাঁড়িয়ে অনিবার্য হয়ে ওঠে   :
' খুঁজছি , তোমার কোনো আরোগ্যবীজ ফলে আছে কিনা ' কিংবা ' আজ দেখছি ধর্মের আড়ালে  আত্মা পড়েছে ঢাকা । / মৃত্যুগন্ধে বাতাস হয়ে উঠেছে ভারী '
( ' ঝাঁপিয়ে পড়বার অপেক্ষায় ' )  মতো অগুনতি পংক্তি  দীর্ঘ ও নাতিদীর্ঘ কবিতার  সাধারণ কথাবার্তার ভেতর দিয়ে তিনি ছুঁড়ে দেন ।
        ' তারপরও শেষ অস্ত্রটি ছুঁড়তে পারো/  তুমি । অস্ত্র? / চোখের আগুন- ওতো/  নেভবার নয় । ' ( 'অভিমন্যু ' ) , ' সারাদেশ জুড়ে গেন্ডুয়া খেলে প্রেতের দল,  / প্রাণ শুষে নিয়ে ওরা হয়েওঠে প্রাণোচ্ছল ।' ( ' হিমার্ত হাত সরিয়ে নাও ) , ছয় দশক ধরে কবিতাতে বিচরণ করা এই কবির কাছে এ ধরনের প্রাপ্য আরো পেয়ে যাই,  যেমন: ' নিত্য উচ্ছ্বল জীবনে ভেসে থাকি/    ভাবছি-  সারাদেশে কার্নিভাল ; /  আমার স্থূল দেহ আরামে ঢেকে রাখি,  / অদূরে দেখি হাসে  ক্লান্তিকাল । '
( ' মধ্যবিত্ত ' -১)  বড় সহজে দুঃখের কথা , ক্ষোভের কথা শুনিয়ে দেয়!
       কবি পবিত্র মুখোপাধ্যায়ের কবিতা পড়ে তাঁর সহজতার সঙ্গে ভাব হতে পারে পাঠকের। তিনি যা সন্ধান করেছেন এই কাব্যগ্রন্থে তা বেশ কিছু  কবিতা দীর্ঘতর হওয়ার কারণে কখনো সখনো ক্লান্তি আনে । বিমূর্ততায় আচ্ছন্ন প্রচ্ছদকর্ম অন্য মেজাজ আনে প্রচ্ছদকার শুভব্রত চক্রবর্তীর  ক্যারিশমায়।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...