বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

শাহিন শাজনীন || ব্যক্তিত্ব || বাংলাদেশ

শাহিন শাজনীন || ব্যক্তিত্ব




শাহিন শাজনীন। কবিতা প্রতি ভালোবাসা স্কুল জীবন থেকেই।  ক্লাস এইট, নাইনে ডায়েরির পাতায় লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। কিছুদিন তাতে ছেদ পড়লেও পরবর্তীতে আবার শুরু করেন।


জন্ম-দিনাজপুর জেলার ফুলবাড়িতে। সমাজবিজ্ঞানে মাস্টার্স করে এখন ঘরসংসার সামলান। স্বামী কলেজে অধ্যাপনা করেন। আর ক্লাস থ্রি পড়ুয়া একমাত্র পুত্র আরাধ্য নিয়ে সংসারজীবন।


বাংলাদেশ দৈনিক পত্রিকা যেমন ভোরের কাগজ, মানবকণ্ঠ সহ বেশ কয়েকটি প্রথমসারির দৈনিক কাগজে নিয়মিত লিখে থাকেন।

"দোঁহে যাই কুহক জোছনায়" তাঁর একমাত্র কাব্যগ্রন্থ।

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

রাতের প্রতিচ্ছবি || জামাল দ্বীন সুমন || "আই-যুগ"-এর কবিতা

 রাতের প্রতিচ্ছবি

     জামাল দ্বীন সুমন



উপোস রাতের অন্ধকার ভেদ করে
আকাশের পর্দায় ভেসে উঠে
 আদিবাসী প্রেমিকার মুখ
ওর চোখে অশ্রুমেঘের কারুকাজ
দেহের ভাঁজে ভাঁজে পুষ্প-সাজ
প্রেমরসে ভেজা তার লজ্জানত মন।

যখন সে কথা বলে-
মুখে তার স্তব্ধ-রাতের প্রতিচ্ছবি
জেগে উঠে প্রেমিকের প্রাণ
অন্তরীক্ষে জ্বলে উঠে নক্ষত্র আলো।

উপোস রাতের ঘুমঘোরে এসেছিলে
উষ্ণ আলিঙ্গনে জ্বেলেছিলে মোম-দীপশিখা
সেই প্রেম মরে গেছে কবে
তবু তার জাফরান ঠোঁটে
আজও ফোটে রক্তজবা ফুল।

হে অমবস্যার অগ্নিকন্যা 
হৃদপিন্ডের পেন্ডুলামে কেন থাকো ঝুলে
একবার কাছে এসে ধরো এই হাত
এভাবেই কেটে যাক স্বপ্নের রাত।
______________________________
রাজশাহী-১৯/০৯/২০২০


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...