বিচিত্র কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিচিত্র কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

একটা বর্ষার প্রতীক্ষা || বিচিত্র কুমার (বাংলাদেশ) Poems,Bichitra Kumar,

একটা বর্ষার প্রতীক্ষা 

বিচিত্র কুমার (বাংলাদেশ)



আকাশ কিংবা মেঘের স্পর্শে
বৃষ্টি তুমি রঙধনুর সাত রঙে সাজো,
শুধু আমার জন্যে আমার জন্যে
হয়তো একটা বর্ষার প্রতীক্ষায় আজো।

যুগযুগ ধরে হয়তো আমিও একীভাবে 
শুধু তোমার প্রতীক্ষায় আছি দাঁড়িয়ে,
যতটুকু ভালোবাসা আছে আমার হৃদয়ে
সবটুকু বিলিয়ে দিয়ে তোমাকে জারিয়ে। 

সারাটা জীবন হৃদয় কারাগারে বন্দি করে রাখব
তোমাকে আমার স্বপ্নিল আকাশের বুকে,
শুধু একবার দু'চোখ খুলে দেখ আমাকে
ভালোবাসা আর স্বর্গ সুখে।

দুপচাঁচিয়া,বগুড়া।

শুক্রবার, ১৪ মে, ২০২১

ঈদের ২টি কবিতা বিচিত্র কুমার ( বাংলাদেশ )

ঈদের ২টি কবিতা

বিচিত্র কুমার ( বাংলাদেশ )



 (০১)

ঈদের খুশি


ঈদের খুশি রাশি রাশি
এলো ত্রিশ রোজা শেষে,
বাঁকা চাঁদ উঠলো হেসে
নীল আকাশের দেশে।

আনন্দ আর উল্লাসে খুশি
পাড়া-প্রতিবেশী,
খুশির ছোঁয়ায় ভাসলো স্বদেশ
ভাসলো দেশবাসী।

(০২)
চাঁদ উঠেছে


নীল আকাশে চাঁদ উঠেছে
ঐ দেখো ভাই ঐ,
খোকা-খুকি পটকা ফুটায়
করে আনন্দে হৈচৈ।

খুশির জোয়ার দিকেদিকে
মনটা নাচে রাতে,
খোকা হাসে খুকি হাসে
বাঁকা চাঁদের সাথে।

ফুল পাখিরা গান ধরেছে
জ্বালাও ঘরে প্রদীপ,
রমজানেরই রোজার শেষে
কালকে খুশির ঈদ।

দুপচাঁচিয়া,বগুড়া।


বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

বৈশাখী ছড়া || বিচিত্র কুমার

বৈশাখী ছড়া

বিচিত্র কুমার




(০১)

বৈশাখ এসেছে


আমার বাউল মন গান গেয়ে যায়
একতারা সুর হাতে,
আঁধার কেটে আসবে সুদিন
নতুন প্রভাতে।

তোরা সব শাঁক শঙ্খ বাজা
উলুর জোগাড় দে,
নতুন রঙে রাঙিয়ে আজ
বৈশাখ এসেছে।

(০২)
এলে বৈশাখ


রঙে ঢঙে সাজে খুকু
এলে বৈশাখ,
বুলবুলিরা গান গায়
বাজে ঢোল বাজে শাঁক।

আলতা ফিতা চুরি পড়ে
খুকু রঙিন শাড়ি
উৎসবতে ভরে উঠে
সবার যেন বাড়ি।

বানরেরা নাচে বনে
গাছের ডালে ডালে,
দোয়েল টিয়া ময়না শ্যামা
উড়ে পাখনা মেলে।

মৌমাছিরা রঙ মেখে
পড়ে ফুলে ফুলে,
প্রজাপতি নিত্য করে
নাচে আর দোলে।

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

অভিষেক || বিচিত্র কুমার

অভিষেক

বিচিত্র কুমার



সেদিন ফাগুনের চিকিমিকি রৌদ্রে হঠাৎ তুমি
চেয়ে চেয়ে আমার হাতটি ধরে বলেছিলে,
ঐদেখো আকাশের বুকে অপরূপ রংধনু উঠেছে 
পিছনে বাগানে রকমারি ফুল ফুটেছে হেসেখেলে।
জানো ওদের না আছে বাবা মার ভয়,
কিম্বা না আছে কলঙ্কের ভয়।

তখন হয়তো বা তোমার কথাগুলো ঠিক বুঝতে পারিনি
হঠাৎ যেন এক নতুন পৃথিবী কেঁপে উঠেছিলো আজানা ভূমিকম্পে,
আমাদের দুজনার খুব তৃষ্ণা পাচ্ছিল অতৃপ্ত আকাঙক্ষায়
মিষ্টি একটা গন্ধ পাচ্ছিলাম দুজনে পাশাপাশি বসে ক্যাম্পে।
আমাদের মধ্যে কোন দৌরাত্ব ছিলো না,
কিম্বা খুব একটা দূরত্বও ছিলো না।

দুর্বোধ্য ভাবনাগুলো তখনও অন্ধকারে হামাগুরি খাচ্ছিল
পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে গাইছিল বুলবুল,
সুদূর থেকে ভেসে আসচ্ছিল রবীন্দ্র সঙ্গীতের মিলনের সুর
ভ্রমর আর প্রজাপতি ফুলের পাপড়ির উপর করচ্ছিল ছুলবুল। 
আমি তোমার দু পায়ের নূপুরের শব্দ শুনতে পাচ্ছিলাম,
অবশেষে আমি তোমার দুষ্টু চাহনী বুঝতে পেরেছিলাম।


দুপচাঁচিয়া,বগুড়া।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...