বিশ্বজিৎ
কবি
বিপ্লব ও সম্পর্ক
পাশাপাশি হাঁটছে।
ক্ষতবিক্ষত সময় নিয়ে
পার হচ্ছ দুবেলা,
কত আশ্চৰ্য ছুটে ছুটে
আসছে।কত স্তব্ধতা
ছায়ার ভেতর
তুমি উন্মাদ!
তুমি অবিচল।
নিকোটিনের গন্ধে
ম ম করছে স্মৃতি...
বিশ্বজিৎ
কবি
বিপ্লব ও সম্পর্ক
পাশাপাশি হাঁটছে।
ক্ষতবিক্ষত সময় নিয়ে
পার হচ্ছ দুবেলা,
কত আশ্চৰ্য ছুটে ছুটে
আসছে।কত স্তব্ধতা
ছায়ার ভেতর
তুমি উন্মাদ!
তুমি অবিচল।
নিকোটিনের গন্ধে
ম ম করছে স্মৃতি...
বিশ্বজিৎ
বোকা মানুষের গল্প
ছোট্ট ঘরের ভেতর
তুমি রোজ গল্প লেখ।
কাঁচা অথবা পরিপক্ক
ভরসা নেই,কোন দিগন্তে
গিয়ে মিলবে।
শান্ত হও
আরও আরও শান্ত
গুহার ভিতর...
যে প্রতিধ্বনি বাজছে।
তাকে সম্মান করতে শেখ
চোখ বন্ধ করে,
ঢেলে দাও আলো
সময়...ঠিক শেষ কথা বলবে
------
বিশ্বজিৎ
ঘোড়া
তুমি বরাবর শিক্ষা নিতে
ভালবাসো।শিক্ষার ভেতরেও
একটা শিক্ষা থাকে।অচেনা
গলির ঘ্রাণ...
রক্ত আছে
মাংস আছে
তুমিও বোঝ
নদী কীভাবে বাঁক নেয়।