বুলগেরিয়ার নতুন কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুলগেরিয়ার নতুন কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || রোজেন কারামফিলভ- এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
 রুদ্র কিংশুক 
রোজেন কারামফিলভ- এর কবিতা


রোজেন কারামফিলভ (Rosen Karamfilov,1992) জন্মেছেন বুলগেরিয়ার সোফিয়া শহরে। তিনি ভিয়েনাতে কম্পারেটিভ লিটারেচারের পাঠ নিয়েছেন এবং ফলিত ভাষাতত্ত্ব পড়েছেন বুলগেরিয়ার  প্লডিভে। তাঁর কবিতা গ্রন্থগুলি:

The Eagle and the Child 2011
Stereo Silence 2013
Cerebral Poetry 2016
 এছাড়া প্রকাশিত হয়েছে তাঁর  Knees(2014) একটি নামের একটি উপন্যাস। রোজেনের কবিতা লিরিক্যাল  এবং তার একটি প্রধান মেটাফর ভালোবাসা।

১.
আয়না

তার বুকের ভেতর অসতর্ক
 কেউ
 কেউ ভেঙে গেল আয়না ।

সে এমনকি কাঁপেনি।
এমনকি কাঁদেনি সে।

পরিনামের কথা না ভেবেই সেই
অনভিপ্রেত  আগন্তুক ফেলে গেল
 পিছনে টুকরো কাচ আর প্রতিবিম্ব।

যেই সে দরজা খুলল
প্রেমিক এল পিছনে আর তার
 বুকের ভেতর থেকে
তুলে ফেলতে চাইল কাচ টুকরো।

ধীরে ধীরে
যেন তার কষ্ট না হয়।

 নীরবে পড়লো
একফোটা অশ্রুজল।

২.
 সে বলছে

আমি হারাই তাহার চোখ
সেই দুটো হ্রদ অতল
দেখেছিলেম যাদের একটুখানি
 মধ্যিখানে আবার
দেয়াল ওঠার আগেই।

 আর কিছুই না চাই
 দৃষ্টি পুনঃ তাদের
বিপুল গভীরতায়
সান্ত্বনা পাই দেখি
 যদি আছি তাদের ভেতর।

৩.
ফ্রিজের ওপর নোট নোট

অ্যাকোয়ারিয়ামের ভেতর আমি রেখেছি
 আমার শরীরের দুর্বলতম অংশ
 যাতে তুমি
 যাতে তুমি আঘাত করতে না পারো
আমাকে জাগাতে চেষ্টা করো
যখন তুমি নিজেই ঘুমাচ্ছ

 হবার চেষ্টা করো না
 যা তুমি নিজেই ঘৃণা না
 যা তুমি নিজেই ঘৃণা
 যা তুমি নিজেই ঘৃণা করো
আর সকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
শুনতে শুরু করো পারভ স্টেলার

আমি শুধু থাকবো এখানে
এই টেবিলে আর লিখব
শুনতে শুনতে কীভাবে জগতের চারপাশের ঘড়িগুলো জগতের চারপাশের ঘড়িগুলো চারপাশের ঘড়িগুলো কীভাবে জগতের চারপাশের ঘড়িগুলো জগতের চারপাশের ঘড়িগুলো চারপাশের ঘড়িগুলো মরে যায় একে একে একে একে

*** Paro Stelar:  Austrian musician

৪.
পতন

খুব চমৎকার শিক্ষা
কারণ মিলিসেকেন্ডে
যখন তুমি ঘুরছো
গোধূলির ভেতর একটা বলের মত
তুমি উপলব্ধি করছো কত ক্ষণস্থায়ী তোমার
 পার্থিব উদ্দেশ্য আর তাই কেবল
 তুমি নিজের কাছেই দেবদূত হতে পারো
আর কারো হাতে নেই অধিকার
 তোমার ক্ষতে নুন দেবার, কেবল তুমি ছাড়া

 আমি থামি।

বুধবার, ৮ জুলাই, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || গিয়র্গি গাভ্রিলভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
গিয়র্গি গাভ্রিলভ-এর কবিতা


গিয়র্গি গাভ্রিলভ (Georgi Gavrilov, 1991) বুলগেরিয়ার নতুন প্রজন্মের কবি-প্রতিনিধি। সোফিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পদার্থবিদ্যার পাঠ নিয়েছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ:
Paperboard Ship Diary 2015
Pieta 2016
The Blue Hours 2019
গাভ্রিলভ Scribens Publishing House -এর প্রতিষ্ঠাতা। তাঁর কবিতা স্প্যানিশ,অ্যারাবিক, টার্কিস এবং জার্মান ভাষায় অনূদিত। তাঁর কবিতা বেশ কয়েকটি জাতীয় পুরস্কারে পুরস্কৃত।

***
১.

প্রতিটি সেতুর নীচে
 তুমি লাফিয়ে পড়ো
জীবন থেকে অন্য কেউ
***
২.
বসন্ত

 একাকীত্ব
 তোমার নিজের কথা ভাবা

 যখন আমি মেঘের কথা ভাবি
আমি মেঘ হয়ে উঠি
আর নিজের কথা ভাবি আবার

এভাবে আমি চিরতরে নিঃসঙ্গ হই হই
কিন্তু এখন মেঘের মতো

***
৩.
শীতকাল

জীবন গলে যাওয়া বরফ
 এক দৈত্যের সর্বছোঁয়া হাতের উষ্ণতায়
এতটাই নীরব যখন বরফ পড়ছিল এবং ঢেকে দিচ্ছিল সবকিছু
আর দুর্গগুলোকে লাগছিল আরো বেশি দূর্গের মতো
হৃদয়কে আরো বেশি হৃদয়ের মতো

 আমার বলা উচিত নয়
সব কিছুর আছে অপেক্ষা
মাঠের প্রতিধ্বনিতে

জীবন বরফের গলে যাওয়া
 দৈত্যের হাতের উষ্ণতায়
কিন্তু তোমার কি মনে পড়ে বরফ পড়ছিল
 উঁচু হচ্ছিল আর আর খুব নীরব ছিল চারধার

 এত নীরব
যে কীভাবে আমরা দেখলাম না
 কিছু কথা না বলা থেকে গেছে
***
৪.
হেমন্ত

রেলপথ আর খবর কাগজের সময়
পাতার হলুদ বিষন্নতা
 সিগারেটের
জ্বলন্ত তামাকে

তোমার আত্মীয় আর আর পরিবারকে
 দূর থেকে শোনা
তাদের বুকের গর্জন
যেন হেমন্তের জন্ম সেখানেই

 বিষন্ন আনন্দে নিজেকে আশ্বস্ত করা
যে তাদের ক্ষেত্রেও একই
জীবন বড্ডো লম্বা
মনের মধ্যে সর্বদা একথা জেনে
কত ছোট সে জীবন জীবন

শনিবার, ২৭ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || নিকোলাই ভ্লাডিমিরভ- এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক 
নিকোলাই  ভ্লাডিমিরভ- এর কবিতা


নিকোলাই ভ্লাডিমিরভ (Nikolay Vladimir, 1981)- এর জন্ম  বুলগেরিয়ার সোফিয়া শহরে। সোফিয়া ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ভাষা ও আইনশাস্ত্র অধ্যয়ন করেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। এর মধ্যে ছয়টি কবিতার বই, একটি উপন্যাস এবং দুটি গ্রন্থের তিনি সহ-লেখক । তরুণ কবিদের  কবিতার পাবলিক রিডিং-এর একটি সংস্থা তৈরি করেছেন।

কবিতা
***
প্রত্যেক ভালোবাসার শেষ আছে
কেবল আমাদের ভালোবাসার
নেই কোনো আরম্ভ

***


আমরা নীরব
 যেমন একটা বইয়ের
পাতাগুলো
যে আমরা পড়েছি
আলাদা আলাদা
 কিন্তু আমাদের আঙ্গুলের দাগগুলো
সেখানে আছে একসঙ্গে
***

যদি আমি হতাম একটা গির্জা
তুমি প্রবেশ করতে ভেতরে
এমনকি বিদায় জানাতেও
 আর তখন আমি ভেঙে পড়তাম
তোমার উপর
আর বিশ্বাসের ধ্বংসাবশেষের মাঝে
আমরা থাকতাম একসঙ্গে
***

যদি তুমি ভালোবাসতে পারতে
 যেমন তুমি পারো হত্যা করতে
 আমাদের ভালবাসা হয়ে উঠত
চিরন্তন
যেমন মৃত্যু
***

কোনদিন

 কেউ তোমাকে ভালোবাসবে
যে তুমি কখনো প্রত্যাশা করোনি
 যদি তুমি সেটা না হারাও
অতীতের চুম্বনে
***

 নিঃসঙ্গতা
একজন মানুষ
 যে পান করছে
 কফি
অন্য কারো নারীর
চোখ থেকে

***

আমরা পরিপূর্ণ
অনাস্বাদিত সূর্যোদয়ের
কারণ আমাদের চিরন্তন ভয়
 সূর্যাস্তের সূর্যাস্তের

***

শুক্রবার, ২৬ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || ক্রিস্টিনা গুটেভার কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক
ক্রিস্টিনা গুটেভার কবিতা


ক্রিষ্টিনা গুটেভা (Hristina Guteva, 1966)-র জন্ম বুলগেরিয়ার বুরগাস শহরে।  ১৯৯১-এ তিনি ভার্নার একটি একটি ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। ১৯৯৯-এ প্রকাশিত হয় তাঁর প্রথম ছোটগল্প ও প্রবন্ধ সংকলন এসকেপ ইন দ‍্য লাইট। ২০১৮ তে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় বই, একটি কবিতা সংকলন  দ‍্য রুট ইজ আ ফ্লাওয়ার। তাঁর কবিতা এবং গল্প প্রকাশিত হয়েছে বুলগেরিয়ার বিভিন্ন ম্যাগাজিন ও দৈনিকে। ২০১৯ থেকে তিনি সোফিয়ার অধিবাসী।


কালো ঘুঘু

কালো ঘুঘু
বসেছে জানালার ধারে
তার চোখ আমার ওপর
 ছন্দময় খোলা বন্ধ
জানালা আমাদের আলাদা করে
সংযুক্ত করে
জানালা

***
*
নিঃসঙ্গতা

দরকারী
পাথর টুকরো থেকে
নিজেকে নির্মাণে

খুব ভারী লাগে
যখন তাদের সাজানোর
 পথ পাও না খুঁজে

***
*
 প্রথম পাতায় আমি কেঁদেছি
হেসেছি দ্বিতীয় পাতায়
তৃতীয়ের ওপর কেটেছে আঙ্গুল
চতুর্থ পাতায় আমার রক্ত লিখছিল
এবং এখনো লিখছে
এবং লিখছে

***
*
চোখ খোলা
এবং গতকালের বাইরে আসা

দীর্ঘতম পথ

***
*
 যখন জুলাই বৃষ্টি
 ক্ষমতা দরকার
চোখের মুখোমুখি হওয়া যা কাঁদে
তার চেয়েও বেশি
সাহস
স্বীকার করা
সেগুলো তোমারই

***
*

 সময়ের
একমাত্র অর্থ
 যে আমরা একসঙ্গে আছি
আমরা তাকে বলছি আমাদের

***
*
 লোকে বলে
হৃদয় বড়ো
মুঠোর মতো
 যদি তারা বন্ধ হয়
 তুমি কি সাঁতার কাটতে পারবে

***
*
 যখন আমি লিখতে চেষ্টা করছিলাম
কীভাবে বৃষ্টি আমায় ভাসাচ্ছে
আর আমার কাছে  মেলে ধরছে
 নতুন অর্থ ছবি না হওয়ার
 আমার মেয়ে তার ফোনে
আমার ছবি তুলে মজা পাচ্ছে
আটকে রাখছে আমাকে ছবির মধ্যে
 যেগুলোকে দেখাচ্ছে বৃষ্টি -আঁকা

বুধবার, ২৪ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || মানল গ্লিসেভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
মানল গ্লিসেভ-এর কবিতা

মানল গ্লিসেভ (Manol Glishev, 1983) -এর জন্ম বুলগেরিয়ার সোফিয়ায়। এ পর্যন্ত প্রকাশিত তাঁর চারটি কবিতার বই:
Machines of Words 2014
Wonderful Life Project 2016
Unseasonable Observations 2018
Zybeling Chronicles 2019

কবিতা ছাড়া তিনি লেখেন ছোটো নাটক এবং প্রবন্ধ। সম্প্রতি তিনি ওল্ড ইংলিশ এপিক পোয়েমস-এর বুলগেরিয়ান অনুবাদ  করছেন।

১.
ছোটো লেখা

এমন দিনগুলো স্মরণীয়---
 প্রথম বজ্রবিদ্যুতছ ফুলন্ত গাছ
 ছিন্নভিন্ন আলো আর অদ্ভুত ভাবনা:
 আমার শেষ ঘন্টাগুলো ততো খারাপ হত না
 যদি  তা আসত  আজকের বাতাসে।

২.
পোল্যান্ডের সেনেটকে

আমার বাবা পোল্যান্ডকে এতটাই ভালোবাসেন,
মনে হয় দেশটা যেন ঠিক তাঁর জন্যই তৈরি।
তাই কখনো কখনো আমি নিজেকে বলি
 যদি পোলিশরা বাবাকে করে দিত.....ধরো রাজা
 খুব ভালো হতো,  পোল্যান্ডের রাজাদের খুব কম বা কিছুই করতে হতো না
শুধুই নন্দন শিল্পের পৃষ্ঠপোষকতা আর ক্যাথলিক চার্চের সম্মাননা
(আমার বৃদ্ধ মানুষটাকে তা মানাতো)
তার দ্বিতীয় পুত্র এবং খুব বেশি দায়িত্ব ছাড়া আমি যুবরাজের  সব টাকা খরচ করতাম
বার আর মিউজিয়ামের ওপর  প্রাসাদের চারদিকে
(আমি মতামত দিতাম পোল্যান্ড ও ইতালির মেয়েদের ব্যাপারে
 কিন্তু রাজপুত্রের প্রেমিকা রাগে পাগল হতেন আমার ওপর),
 আর আমি সবাইকে ভাবতে দিতাম
 আমি জ্ঞানী লোক, জনগণের প্রিয়, সুন্দর যুবক
 তাই আমার প্রার্থনা সেনেটের কাছে
আমার বাবাকে পোলান্ডের রাজার ঘোষণা করতে।
৩.
সবুজ পাহাড়ের দূর থেকে

হাঁটতে হাঁটতে মানুষের সুন্দর কন্ঠস্বর শুনলাম শুনলাম শুনলাম মানুষের সুন্দর কন্ঠস্বর শুনলাম শুনলাম শুনলাম
 মিষ্টি কন্ঠস্বর আইরিশ কণ্ঠস্বর কণ্ঠস্বর
বাড়ি ঘর আর গাড়িঘোড়া পার হয়ে দূর থেকে,
 গান পৌঁছালো আমার কাছে দূর থেকে, অনেক দূরে
 পাহাড়ের ওয়েনগুসের বীণার মতো কন্ঠস্বর কন্ঠস্বর
 দূর সমুদ্রের তলদেশ থেকে আসা
সবুজের গান, প্রাচীন কিছুর গান
যেকোনো কিছুর চেয়ে তরুণতর কোন কিছুর গান,
হরিণশিকারী কুকুরের গান,
 বাজপাখির গান যা ফিরছে পৃথিবীতে,
আর আমি কামনা করলাম (কত তীব্র, হে ঈশ্বর)
 যে সেই পাহাড় থেকে আসা কন্ঠস্বর যেন আমারই

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কি়ংশুক || এমানুয়িল ভিডিনস্কি-র কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কি়ংশুক
এমানুয়িল ভিডিনস্কি-র কবিতা


এমানুয়েল  ভিডিনস্কি (Emanuil Vidinski, 1978) জন্মেছেন বুলগেরিয়ার ভিডিনে। সোফিয়ার সেইন্ট ক্লিমেন্ট ওহোরিস্কি ইউনিভার্সিটি থেকে তিনি  স্লাভিক এবং জার্মানিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করেছেন। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর একটি ছোট গল্পের বই,  একটি উপন্যাস এবং একটি কবিতা সংকলন। কবিতা সংকলনটির নাম  পার আভিয়ঁ , par avion  (2011)।  জার্মানির রেডিও সংস্থা ডয়চে বেলে(Deutsche Welle)-র বুলগেরিয়ান ডিপার্টমেন্টে ইমানুয়েল ২০০৮ থেকে ২০১২ প‍র্যন্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সোফিয়ার অধিবাসী।

১.
তুমি সুন্দর

 যেমন জ্বলন্ত সিগারেট
যেমন প্রশ্বাস

যেমন সূর্যগ্রহণ
যেমন ক্রুশকাঠ

২.
 বর্ণনা

নীল চোখগুলো
নৈঃশব্দ আর অবাধ্যতায়
 চিৎকার করে
ঠোঁটগুলো
যার ওপরটা
 নিজেকে প্রকাশ করে
কেবলমাত্র হাসিতে
 পুরু ও উত্তেজক
যেমন শিশুকালের কোন ক্ষত
দুই বক্ষের মাঝের খাঁজ
সত্যিকারের বাড়ি বাড়ি
করতল, ঘাড় আর উরু
 স্পর্শ করে আমার স্পন্দন

কেউ অপ্রতিস্থাপন যোগ্য নয়
এমন কি আমিও আমিও নই

৩.
কখনো জিজ্ঞাসা করো না কোথায় গিয়েছি

আমি ছিলাম জ্বলন্ত পিঁপড়ে অগ্নিসহ অগ্নিসহ
তারা উঁচু-নিচু চুলের মতো আমার চোখের সামনে
 বদলে গেল বিন্দু এবং কয়লায়
আর তখন বাতাস বয়ে নিয়ে গেল তাদের দূরে
 এখন আমি বাড়ি আসছি
জানালা খুলে রাখো
 যাতে সেই ধোঁয়া চলে যেতে পারে

৪.
রাত একটার সময়

সে হঠাৎ জেগে ওঠে
টানটান করে তার রাতপোশাক
উঠে পড়ে
আর খুলে দেয় জানালা:
 কেউ না।

৫.
যখন সপ্তাহ

 ভেঙে যায় ছোটোখাটো অংশে
মিনিটে , সেকেন্ডে
আনন্দ
 আনন্দ
আনন্দ
তোমাকে দেখা
ছড়ানো-ছিটানো সময়ে
বিবর্ণ আর তলহীন
যেমনটা তুমি ছিলে
যখন গুছিয়ে নিচ্ছিলাম জিনিসপত্র
 আর চিরকালের জন্য চলে যাওয়ার আগে
আমি বললাম :
সাত বছর একসঙ্গে থাকাও
ভর্তি করতে পারেনি কেবলমাত্র একটা সুটকেস একটা সুটকেস

সোমবার, ২২ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা রুদ্র কিংশুক ক্রাসিমির ভারডিয়েভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ক্রাসিমির ভারডিয়েভ-এর কবিতা


ক্রাসিমির ভারডিয়েভ (Krasimir Vardyev, 1978)  জন্মেছেন বুলগেরিয়ার বেলোস্লাভে। সুমেন- এর কনটানটিন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন।  কবিতা এবং প্রবন্ধের জন্য তিনি একাধিক পুরস্কারে পুরস্কৃত। তাঁর প্রথম কবিতা গ্রন্থ Curb জন্য ২০০১ সালে প্রাপ্ত  Southern Spring Award উল্লেখযোগ্য। ১৯৯৮ থেকে ২০০৩,  এই সময় কালে তিনি বুলগেরিয়ার Street Poetry ক্যাম্পেইনের অগ্রনেতা ছিলেন। তাঁর দ্বিতীয় কবিতাগ্রন্থ symbiosis প্রকাশিত হয় ২০০৭। তাঁর কবিতা নিরীক্ষামূলক । কবিতার আঙ্গিক নিয়ে তিনি নানান রকমের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার অধিকাংশ কবিতায় পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হয়নি। বর্তমানে তিনি সোফিয়ার অধিবাসী।

বাড়িফেরা

১.
ফিরে এসো
 ইডেন বাগানে
এমনকি কীটপোকারাও
সেখানে
দুঃখ করে
 তোমার জন্যে

২.
ফলগুলো
 সেখানে
 স্বপ্ন দেখে
তোমার দাঁতগুলোর

৩.
 পুষ্পলতা
তৃষ্ণার্ত
জড়াবে বলে
 তোমার সাদা
মোমালো
পাঁজর

৪.
তোমার ছিপছিপে
 শরীরের
স্মৃতিতে
হ্রদ
হাসছে ঢেউয়ে

৫.
তোমার পুরোনো কুকুরের
ভূত
 বেঞ্চের তলায়
স্বপ্ন দেখছে
আর লেজ নাড়ছে

৬.
আপেল গাছের তলায়
সবুজ মস
এখনো ধরে
শরীরের
অবয়ব

৭.
মাকড়সারা
শুনেছে
 তুমি আসছো
তারা বুনছে
বেডশীট
তোমার জন্যে

৮.
 গাছেদের
 ফুলগুলো
উড়ে যায়
 প্রতিবসন্তে
তোমার চুলের
 খোঁজে

৯.
 শূন্য ভাঁড়ার
স্বপ্ন দেখে
ছুটির দিনের

১০.
তোমার প্রথম
বেড়ালের
 প্রপৌত্র
বর্ণনা করে
মানুষের কিংবদন্তি

১১.
 ঘাস ও ফুলে
ছড়ানো
পুঁতিগুলো
ভাবে
 তারা পাথর

১১.
নমনীয় স্বজাতীয়
 তোমাকে ছোঁয়
 পাগুলোকে
 মনে হতে থাকে
শিকড়
 যা গভীরভাবে শ্বাস নেয়

১২
ভালোবাসার ঘোষণা

আমি পান করবো
তুমি জানো
 তোমার চোখ
 বাচ্চাদের ট্রেন
ঘুরছে
চোখের তারার
চারপাশে
 আমি তাকে পান করব


রবিবার, ২১ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || বীণা কালস্ -- এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
বীণা কালস্ -- এর কবিতা


বীণা  কালস্ (Bina Kals, 1967) - জন্ম  বুলগেরিয়ার বুরগাস শহরে। বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি লেখাপড়া করেছেন। সম্প্রতি তিনি পাঠ নিয়েছেন থিওলজি বা ধর্মতত্ত্বে। পেশায় তিনি কমিউনিটি অর্গানাইজার এবং কালচারাল  লিয়েজোঁ।এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর দুটি কাব্যসংগ্রহ। তারমধ্যে ২০১১- তে প্রকাশিত টঙয়েল্ভস আওয়ার অব সন্তরিনি একটি বিশেষ সাহিত্য পুরস্কারে পুরস্কৃত।

১.
ঈশ্বরকে করা সুপারিশ

ঈশ্বর তুমি যদি আবার আমাদের মধ্যে জন্মাতে
 তুমি কি মনে করো আমরা তোমায় চিনতে পারতাম

শুধু আস্তাবলে হাজির হয় না
কারণ মিডিয়া তা কাভার করবে না

 যদি তুমি ভেবে থাকো আবার আমাদের খাওয়াবে
দু টুকরো মাছ আর পাঁচ টুকরো রুটি
আমাদের ভালো লাগবে কিনা সন্দেহ

তুমি জানো আমরা অনেকটাই  এগিয়েছি
 আমাদের রুটি ও মাছের টোস্ট বেশি পছন্দের
ক‍্যাভিয়ার মশলা নিশ্চিত করে ত্বকের পুনর্জন্ম আর দূর করে ফ্রি র‍্যাডিক‍্যালস

 যদি তুমি ডুবে না থাকো হতাশায়
পাঠাও একটা মাত্র তারাকে , কিন্তু সম্ভব হলে পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বহুদূরে
অন্যথায় রাজনৈতিক নৈরাজ্য নেমে আসবে

 আর যদি তোমার অন্য কিছু করার থাকে
 আমাদের চোখ আবার খুলে দিও না ,তাহলেই মেল গিবসন হাজির হবে নতুন সিনেমা নিয়ে
 যাতে তোমাকে মারা হবে  চাবুক এগার মিনিট ধরে
 জানি না আমরা কীভাবে তা   সহ্য করব

২.
আসন্ন সময়ে নামে নামে

 গ্রীষ্মের ঝরনায় আমি আগাম জলে এনেছি
 মালা গেঁথেছি সুগন্ধি ঘাসের
ভেবেছি মেঘ আর দ্বীপগুলোর কথা

পাখির ডানায় এঁকেছি কবিতা
আর প্রসারিত শূন্যতা

টেরস হয়ে গেল এরস
 আসন্ন সময়ের নামে

এক ফোঁটা বৃষ্টি থেকে বৃষ্টিফোঁটা পড়া থেকে
 আমি খুলেছি অদৃষ্ট চিঠি
 তাই সমস্ত ঝিঁঝিঁপোকা আমাকে দেখে
 আর স্মরণ করে আমাকে ঠোটের উপর সূর্যালোক

আমি থাকি ভালোবাসার মুখোমুখি
 আমি বেছে নিই তিনটে জিনিস
যা আমি চাই সর্বদাই ঘটুক ঘটুক

আমার ভেতরে এতো গান আছে।

শনিবার, ২০ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || লুবোমির টারজিয়েভ- এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
লুবোমির টারজিয়েভ- এর কবিতা


লুবোমির টারজিয়েভ (Lubomir Terziev, 1962)-- এর জন্ম বুলগেরিয়ার ভারনা শহরে। ইউনিভার্সিটি অব সোফিয়া-র ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ-এ  তিনি অধ্যাপনা করেন। এইটিন সেঞ্চুরি এবং রোমান্টিসিজম তাঁর পড়ানোর বিষয়। তাঁর গবেষণার ক্ষেত্র রাজনীতি ও নন্দনতত্ত্বের পারস্পরিক সম্পর্ক। এ পর্যন্ত পপ্রকাশিত হয়েছে টারজিয়েভ-এর তিনটি কাব্যগ্রন্থ  দি আর্ট অফ প্রক্রাস্টিনেশন (২০০৮) মনোলগস অব ওয়াটার (২০১১) এবং করেস্পনডন্সেস (২০১৭)।

১.
জিনিস সম্পর্কিত

ভালো লেখকেরা জিনিস সম্পর্কে সম্পর্কে লেখেন
সাহিত্য-অনুরাগীদের আলাপ থেকে পাওয়া কথা
 প্রকৃতপক্ষে
ভালো এবং মন্দ উভয়েই
 জিনিসের চারপাশ নিয়ে লেখেন
 ঠিক জিনিস নিয়ে নয় নয়

 এই কারণে নয় যে,  জিনিসেরা চূড়ান্ত
এই কারণে নয় যে, জিনিসেরা সমান
এই কারণে নয় যে, জিনিসেরা নিম্নমানের

 এই কারণে নয় যে, জিনিসের হত্যা করে
এই কারণে নয়, যে জিনিসের সুগন্ধ ছাড়ে
এই কারণে নয় যে, জিনিসেরা তিতকুটে

এই কারণে নয় যে, জিনিসদের অর্থ নেই
এই কারণে নয় যে, জিনিসদের তাৎপর্য নেই
এই কারণে নয় যে, জিনিসেরা শেখায় না কিছুই

 এই কারণে নয় যে, জিনিসদের সম্পর্কে আগেই লেখা হয়ে গেছে
এই কারণে নয় যে,জিনিসেরা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত
এই কারণে নয় যে, জিনিসদের চিবিয়ে ফেলে দেয়া হয়েছে

এই কারণে নয় যে, জিনিসদের অন্য কিছু আছে
 এই কারণে নয় যে যে, অন্য কিছু জিনিসদের থেকে দূরে আছে
এই কারণে নয় যে,  জিনিসেরা কোন কিছুই দেখে না

 কিন্তু এই কারণে যে, জিনিসদের ভেতরেও একটা জিনিস এত বেশি আছে
 যে কেউ জানেনা জিনিসেরা আসলে কী।

২.
ইন্দ্রিয়ের মেটাফিজিকস
(ইওজিনার জন্য )

কখন তা লাগবে লাগবে
অথবা কীভাবে তা লাগবে ?

স্পর্শ :

সেটা কি হবে বেলচার আঘাত
মাথায় যা পরিপূর্ণ চিরন্তন প্রশ্নে
অথবা মৃদু আঘাত
বুকের ওপর, যা বুলবুল শূন্য?

 ভিডিও এবং অডিও :

সেটা কি দেখা যাবে
সুড়ঙ্গের ভেতর উঁচু এবং উজ্জ্বল
 অথবা গ্রেগরীয় গানের অন্ধকারে
 কেবল শ্রবণযোগ্য ?

গন্ধ :

লাইলাক ফুলের পাপড়ি কি ভাসবে
বাতাসের ভেতর  স্বচ্ছন্দে
 অথবা হঠাৎ তার ভেতর থেকে
 সার্বিয়ার সসেজের গন্ধ বার হবে ?

স্বাদ:

 মধু ও সরষের সুন্দর স্বাদ কি
প্লেটের ওপর ভেসে বেড়াবে
অথবা মরিচ কুচি কুচি করবে গলা?

 নিরাময়:

এখনও আবিষকৃত নয়।
 ওষুধ, চুম্বন এবং অন্যান্য জিনিস আছে
যা সাহায্য করে রক্তপ্রবাহ মাথা থেকে পায়ে।
 আছে স্ন্যাকস্, বিয়ার এবং অন্যান্য জিনিস
যা ভরে দেয় পাকস্থলী ক্ষুধানাশী রসে।

 কিন্তু তারা মাথাকে রক্ষা করে না চিরন্তন প্রশ্ন থেকে
 ভরে দেয় না বুকের অন্তস্থল বুলবুলে।

শুক্রবার, ১৯ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || নিকোলাই আতানাসোভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক
নিকোলাই আতানাসোভ-এর কবিতা


নিকোলাই আতানাসোভ (Nikolai Atanasov, 1978--2019)- এর জন্ম বুলগেরিয়ার প্লেভেনে। সোফিয়ার সেন্ট ক্লিমেন্ট য়‍্যুনিভারসিটিতে তিনি বুলগেরিয়ো দর্শন নিয়ে পড়াশুনো ক‍রেছেন। আমেরিকার ব্রাউন কলেজে তিনি পড়েছেন ইংরেজি সাহিত্য।   কবি এবং গে-রাইটস অ্যাক্টিভিস্ট বাস করতেন আমেরিকায় ।তাঁর কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সংকলনে । খুব অল্প বয়সে তাঁর মৃত্যুতে বুলগেরীয় কবিতা হারিয়েছে এক প্রতিবাদী এক প্রতিবাদী মৌলিক এবং প্রথা বহির্ভূত চিন্তককে।

১.
সোনার পেগাসুসগুলো

তারা কেবল নর্তক-নর্তকী নয়,
উত্থিত  মহার্ঘ মস্তকের।
 তারা নাটকীয় প্যারাডক্স:

ভারী পেশি-সংগঠন , বাহিত
 রক্তহীন সোনাপাত মোড়ানো ডানায়,
যেন জ্বলন্ত পতাকা

যা নিয়ে তাদের খোলাখুলি প্রদর্শন
 বছরে একদিন
 পেগাসুস হওয়া কতটা মহান ব্যাপার !

তারা নয় কেবল ডানাওয়ালা নার্সিসাস,
ভাঙ্গা পাত্র থেকে উৎসারিত,
 তাদের গুণমুগ্ধদের কাছে তারা পুরস্কারও!

 সোনাপাত মোড়ানো গোড়ালির ওপর তাদের দৌড়
আশ্চর্যজনকভাবে  দীর্ঘায়ু
কারণ প্রতিদিন তারা জিমে যায়

ছানাপোনা ছাড়া, সত‍্যিকারের ঘোড়া নিয়ে
 ছানাদের স্বর্গে থাকাটাই
তাদের পছন্দ ।
পেগাসুহ হওয়াটা ঠিক করেনি
তারা ‌
তাদের হওয়াটা পূর্বনির্ধারিত।

 দেখো কীভাবে তাদের ঠোঁটে
 দীপ্তি পায়
আবেগমথিত:
গা           ন         গা           ও          য়া   !!!!

২.
ঝিনুক

ভেনাস সমুদ্রে এই কর্কশ
মানুষ
তলকে খুঁজে পায় অনুপ্রাণী গর্ত-স্বরূপ।

 কিন্তু তার ভারী ঢাল আপাত ক্ষতি-সম্ভাবনাহীন
 পড়ে:
ভিতরে সে বহুমুখী এবং বিশ্বাসঘাতী ।

চমৎকার তার ঝিনুকখচিত মেরুদন্ড,
 একটা অস্ত্র
অতন্দ্র প্রহরায় একটা ডুবে যাওয়া দেয়াল ।

যার আড়ালে সে অযৌক্তিকভাবে ছোটো হয়,
  বার করে দেয়
সাহায্য-উৎসাহী গুঁড়িমারা সূর্যরশ্মিদের।

সে জড়ায় খতরনক শরীর মুক্তো দিয়ে,
বাক্য
 স্থায়ী সৌন্দর্যকে অস্বীকার করে ।

যতক্ষণ না জলদেবতা তাঁর ত্রিশূল দিয়ে
 সেটাই করেন
এবং মৃত্যুরঠাসা খোলক জোর করে খুলে য়ায়।

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || স্টেফান ইভানভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক 
স্টেফান ইভানভ-এর কবিতা
স্টেফান ইভানভ (Stefan Ivanov, 1986) 
বুলগেরিয়ান কবি, নাট্যকার এবং লেখক। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর চারটি কাব্যসংকলন। বুলগেরিয়া সাহিত্যে বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত এবং নির্বাচিত হয়েছে। Medea --- My Mother   এই নাটকটির জন্য তিনি ইউনিয়ন অব আর্টিস্ট আওয়ার্ড পেয়েছেন।

১.
অতীত ও বর্তমান

আমি পাসকাল পড়ছিলাম
 দেখছিলাম সিন্ধুসারস
শুনছিলাম সমুদ্রতটে সংগীত
গান গাইছিলাম
 লিখছিলাম চিঠি

তখন একটা লোক ভালোবাসতো আমাকে
 আমিও তাকে ভালোবাসতাম
যদিও একইভাবে নয়
সে মেশাতো বাখ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে দূরের*-এর খোদাই-কাজ

সে আমাকে কিনে দিয়েছিল দুটো জামা
 মাত্র এই দুটো জিনিসে পড়েছিল তার হাতের ছোঁয়া
পরিবর্তে আমি তাকে কথা দিয়েছিলাম
এখন সেই চিঠিগুলো মুছে গেছে

 আজ জুলাই
এবং বাতাসময়

অনেক আগে সেপ্টেম্বরে
 আমি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম সেই লোকটার সঙ্গে
যার সঙ্গে সে এখনো থাকে থাকে থাকে

আমার কাছের মহিলাটি
এখন পান করছে তার সকালের কফি

কোনো অন্তর্বাস পরেনি
 সে গায়ে দিয়েছে আমারই দিয়েছে আমারই একটা জামা

 আমি তাকে না দেখে পারিনা

*দুরের: Albrecht Durer (1471--1528),জার্মান এনগ্রেভার

২.
পাশের ঘরে ঠাম্মা

দেয়ালের ভেতর দিয়ে আমি তীব্র আওয়াজ শুনি
 হৃদ-স্পন্দন কমে আসছে
উপরের তলায় বাচ্চাটা চুপচাপ
 তারা শোনে
 বড়ি সিরিঞ্জ চাদর
শব্দহীন ওয়ার্ডরোব
 টেবিলের পা কাঁপে
রং ফেটে যায় ঠোঁটের মতো
বাতি জ্বলছে
তাই দেখা যাচ্ছে
যে যাচ্ছে
অন্যদিকে
এখনো আছে
ছেড়ে যাচ্ছে

৩.
স্বাধীন পতন

আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে নাগরদোলায় ডাকার
 মাটি থেকে অনেক উঁচুতে
আর তুমি বলেছিলে তোমার এক প্রেমিক ছিল
 পরিচ্ছন্ন ভাবমূর্তির
যার এটা জানা উচিত জানা উচিত

আমি বললাম
 সেই পরিচ্ছন্নের ইতিমধ্যে একটি বান্ধবীও জুটেছে
 তুমি বললে
হ্যাঁ
আমিই
 আমি যখন ঠিক তার সঙ্গে থাকি
 আমি যেন আর কেউ

আমি কটন ক্যান্ডি ছিঁড়ে কুটুকুটি করে ছুঁড়ে ফেলি

 মাটিতে
যেখানে ছেলেমেয়েরা পছন্দ করে সেইসব যেগুলো আমরা কখনোই
 ধরতে পারিনি
 ধরতে পারিনি
আর সেটা অদৃশ্য হয়ে গেছে চিরতরে
ছোট ছোট অসহায় হাসিদের পিছনে

বুধবার, ১৭ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || ইভো রাফাইলভ-এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক 
ইভো রাফাইলভ-এর কবিতা


ইভো রাফাইলভ (Ivo Rafailov, 1977)-র জন্ম বুলগেরিয়ার বুরগাস শহরে।  সোফিয়ার সেইন্ট  ক্লিমেন্ট ওহোরিডস্কি ইউনিভার্সিটি থেকে তিনি কালচারাল স্টাডিজ বা সংস্কৃতি শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। পেশায় তিনি একজন গ্রাফিক ডিজাইনার ।এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর দুটি কাব্যগ্রন্থ। সাম্প্রতিকতমটির নাম   Countless Temptations (2013)। কবিতা এবং ফটোগ্রাফি --- এই দুইয়ের জন্যই  তিনি পুরস্কৃত হয়েছেন। ফ্রস্ট প্রেস (Frost Press) নামক একটি নতুন প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা তিনি যে প্রকাশনা থেকে থেকে সাম্প্রতিককালের আমেরিকান কবিতার বুলগেরীয় কবিতার বুলগেরীয়  অনুবাদের একাধিক সংকলন প্রকাশিত হয়েছে।

১. আমরা শেষ করলাম স্বাভাবিক ভাবেই

সে মেয়েটি
আমাকে চোখে দেখল

এবং বলেই চলল
নিবেদিত প্রেমে সহজ আনন্দ,

 জোর দিয়ে বলেই চললো--  সে হর্ষচিত্তে
 রেখেছিল একজন ভালো লেখকের কাছে,

ব্যাখ্যা করলো কীভাবে সে দেখে
মৃত্যুর দিকে চোখ বন্ধ করা লেখকদের

শেষ পর্যন্ত সে পৌঁছে  গেল আমার গ্লাসের কাছে
 এবং বলল: আমি খাব এই জলপাই ।

 ধীরে ধীরে সে
সেটাই করলো

তাই আমি দেখলাম
এটা কী রকম

যখন একটা মাছি গোপনে
 ঢুকে গেল
 একটা দগদগে ক্ষতে।

২. প্রথম প্রেমের বিবিধ নিন্দা

এটা ঠিক পোলিশ কবিতার গল্পের মতো

সংকলন শুরু হয়
 মিলোজ, সিমবোরস্কা,  রোজেউইচ এবং হারবার্টকে দিয়ে
 কারোর সুযোগই নেই স্মরণযোগ্য কিছু বলবার:

 অতিরিক্ত বিবর্তনবাদ
 সংক্ষিপ্ত উত্তরাধুনিকতা
তুচ্ছ আবেগশীলতা ।

আর তারপর

কীভাবে তোমার সন্তানদের কাছে ব্যাখ্যা করবে
 যে তারা তোমার মহান প্রেমের সন্তান নয়
যে তারা বহন করছে না কৃতজ্ঞতার জিন।

 কীভাবে স্বীকার করবে

 যে তুমি তোমার জীবনে অভাব অনুভব করছো ভুলে যাবার চেষ্টায়
কারণ ভালোবাসা এত কাছে ছিল, তোমার সঙ্গে এত সমানুপাতিকতা,
যে তুমি প্রয়োজন অনুভব  একটা ভিন্ন ভাষার এটা সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকতে।

৩. দুয়ের জন্য এপিটাফ, অপসারিত তৃতীয়ের  দ্বারা

অনেক বছর সে বেঁচে ছিল
তার মৃত স্ত্রীর ভেতরে তা

(আর এটা ছিল এটাই )

এক বিকেলবেলায় এক বেড়াল
চাদরের ভেতরে আনল একটা পাখি।


৪. পরিত্যাগের মতো কোন ভূমি নেই

খোলা পরিসরে দ্বিতীয় রাতে ব্যারেন্টস গুনেছিলেন
১১ জন মানুষ  আর একটা পাখি ।

তার ডানা সবল হয়,
আর জাহাজের পাটাতন থেকে পাটাতন  জ্বলে ওঠে ।

পরিত্যাগের মতো কোনো ভূমি নেই
কারণ  একজন বড় হয়ে ওঠে
 অন্যদের দুর্দশার পাশাপাশি।



মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || বেলোস্লাভা দিমিত্রোভা-র কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক 
বেলোস্লাভা দিমিত্রোভা-র কবিতা


বেলোস্লাভা দিমিত্রোভা (Beloslava Dimitrova , 1986) -র জন্ম বুলগেরিয়ার সোফিয়াতে। সোফিয়া ইউনিভার্সিটি থেকে থেকে তিনি জার্মান ভাষা এবং সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করেছেন। বর্তমানে তিনি বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওতে রেডিওতে কর্মরত। ২০১২ সালে তিনি বিখ্যাত সাহিত্য পত্রিকা লিতারাতুরেন ভেস্টনিক-এ প্রথম আত্মপ্রকাশ করেন। তাঁর লেখা বুলগেরিয়ার বিশিষ্ট পত্র-পত্রিকায় প্রকাশিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ Beginnings and Endings প্রকাশিত হয়  ২০১২ তে । ২০১৪- তে তাঁর দ্বিতীয় গ্রন্থ Wildlife প্রকাশিত , যেটি জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।  তাঁর তৃতীয় কাব্যগ্রন্থের নাম  Meat and Birds যেটা প্রকাশিত হয়েছে ২০২৯- এ । বেলোস্লাভার কবিতায় বিষন্নতা একাকীত্ব ও যৌনতার প্রকাশ। সাম্প্রতিক বুলগেরিয়ান কবিতার কবিতার একটি বিশেষ রূপ বিধৃত তাঁর কবিতায়।

১.
অরিজিন অফ স্পিসিস

তিনি চিৎকার করছিলেন: কেন তোমরা সংখ্যায় বাড়ছ না
আমি তোমাদের রেখেছি চমৎকার অবস্থায়
 কেন আমার সঙ্গে এরকম আচরণ
যখন আমি তোমাদের দিয়েছি  সব কিছু
প্রায় সম্পূর্ণ স্বাধীনতা
আর সেই দেশ
যেখান থেকে তোমরা এসেছ
তারা:  প্রভু আমরা পোষমানা, আমাদের দরকার‍্
দুর্দশা আপনাকে আরেকটা প্রজন্ম দিতে

২.
শিম্পাঞ্জি

 তুমি আমাকে পাগল করে তুললে
আমরা একসঙ্গে খাবার সারলাম
আমরা শিকার করছিলাম আমরা খুঁজছিলাম
 আমাদের পছন্দের শিকার আমরা খুঁজছিলাম
 আমাদের পছন্দের শিকার
 আমাদের পছন্দের শিকার
অন্য প্রাণীদের
আমরা দেখতে এতটাই একরকম
 আমরা সবকিছু শিখে ছিলাম ছিলাম শিখে ছিলাম ছিলাম
 আমরা সবকিছু শিখে ছিলাম ছিলাম শিখে ছিলাম ছিলাম
কিন্তু তখন আমরা হারালাম মাধ্যম
তুমি হলে বিশ্বাসঘাতক
আর তুমি তাই আমার বন্ধু হতে পারো না
 এখন তুমি আমার খাবার যাতে
তুমি আবার অংশ হতে পারো

৩.
প্রেম ২

আমাদের খেলার
বিভিন্ন পর্যায়
 দুটো দ্রুত বড় ধাক্কা
শূন্যতা
 নীরবতা ভবিষ্যৎ লজ্জা
দয়ামায়া
 আমার মুখ বাঁধা একটা খামে
 অবশ্য একটা চিৎকার
এবং উদাসীন হাসি

৪,
সাশা গ্রে কর্তৃক লিখিত ১

এবং খুব সম্ভবত
 চাদরের দাগের পর
 কিছুই থাকবে না না
 কিছুই থাকবে না না
আমার ভালোবাসা চাকা চাকা হায়না
বাদামী কিছুটা ধূসর
কেউ বাঁচাতে পারে না
আমি বিশ্বাস করি তুমি নেই্

৫.
সাশা গ্রে কর্তৃক লিখিত ২

 আমি প্রেম অলিম্পিয়ান
করি মরি মরি মরি ভালোবাসি
শূন্য নির্গমন গর্ভপাত
বায়োপসি করা হলো সফলভাবে
অনেক মৃত আমার পাশে তার পাশে
আমি ভাবি কেন আমি এখনো এখানে
"এখন কি তুমি উঠতে পারো
এবং জিনিসপত্র নিয়ে কেটে পড়তে"

৬.
বিদায়

খারাপ (খারাপ ) রাত
আমার (আমার আমার) অহং
                         মেশিনকে মারছে

আমি যখন কেবল স্টোনে বসে আছি

আমি এত সুখী (সুখী সুখী)
যে কেউ আমাকে ঘৃণা করে
আমার চেয়েও বেশি

৭.
হালকা ড্রাগ

আমার ইচ্ছে আমার ইচ্ছে আমার ইচ্ছে
আমি ইচ্ছে করেছি
আমি ইচ্ছে করেছি আমি মরে গেলাম

এটা এটা এখনো বিরক্তিকর

৮.
অর্ধ -দামী পাথর

কি সুন্দর এটা
ভালোবাসা
একে
অপরকে
একা
আলাদাভাবে

সোমবার, ১৫ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || সিলভিয়া চোলেভা-র কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
সিলভিয়া চোলেভা-র কবিতা


সিলভিয়া চলেভা (Sylvia Choleva, 1959)- র জন্ম বুলগেরিয়ার সোফিয়াতে ।কবি, লেখক,  প্রকাশক এবং ঔপন্যাসিক সিলভিয়া চোলেভা এ পর্যন্ত লিখেছেন ছয়টি কবিতার বই।এছাড়া প্রকাশিত হয়েছে তাঁর দুটি প্রবন্ধের বই, একটি উপন্যাস, একটি ছোট গল্পের বই,তিনটি নাটক এবং একটি শর্টফিল্মের চিত্রনাট্য।পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে চোলেভার কবিতা। কবিতা কর্মের জন্য তিনি তিনি অনেকবার জাতীয় স্তরে পুরস্কার লাভ করেছেন।বর্তমানে তিনি বুলগেরিয়ার ন্যাশনাল রেডিওতে কর্মরত। এছাড়া বুলগেরিয়া ন্যাশনাল টিভিতেও তিনি তিনি ন্যাশনাল টিভিতেও তিনি নানান রকমের অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনা করে সঞ্চালনা করে থাকেন। তিনি বুলগেরিয়ার বিখ্যাত সংবাদপত্র Literaturen Vestnik--এর সম্পাদক।


১.
আদম নির্মাণ
(মাইকেল এঞ্জেলোকে)

 আর এখন কে
শিল্পী ছাড়া
হাত তুলে আমাদের সান্ত্বনা দেবে
যখন ঈশ্বরের অনুশোচনা ছাপিয়ে যায়
 সৃষ্টির আনন্দ

আর সে ছাড়া
 কার আছে শক্তি
আঁকার সাহস
এতগুলো অর্থস্তর সহ
দুটো পুরুষ হাত আর পরমকে
যাদের মাঝখানে
দূরত্ব অতি তুচ্ছ

আর যেমন দৃশ্যটির
 সমস্ত ভাস্কর্যগত মহত্ত্বে
তার শারীরিকতা
নিশ্চয়ই শক্তি পাবে

২.

কবিতা ১

বিকেল বেলায়
 পার্কে ঢুকে পড়ার আগে
আমি একটা ছোট রাস্তা ধরে হাঁটি
আর নৈঃশব্দে
হঠাৎ একটা টেলিফোন বেজে ওঠে
বাতাস দীর্ণ করে
জগতের দিকে খোলা জানালা থেকে
দোতলায়
কিন্তু ভেতরে কেউ নেই
 উত্তর দেবার
একাকী বেজে যাওয়া
তবু উজ্জ্বল
বসন্ত কাছেই
আমি আর কারো জন্য অপেক্ষা করছি না

৩.
কবিতা ২

সেদিন সমুদ্রতটে যেতে আমাদের দেরি হল

ছাতাগুলো পৌঁছেছিল সমুদ্রে
সমুদ্র পৌঁছেছিল বালিতে
 মানুষের বদলছ ছিল পাখিরা
আরো অনেক সূর্যালোক
আরো সমুদ্র
আরো রাত আরো সময়
তোমার কাছে পুনরাবৃত্তির জন্য
 সমুদ্রবেলায় আমাদের পৌঁছাতে দেরি হল
আজ ও আগামীকাল আমরা জেগে উঠবো
 এখানে
সমুদ্রে
আর সূর্যালোকে

৪.
কবিতা ৩

আমি ভেবেছিলাম ভালোবাসা সম্ভব
কিন্তু তা বাতাসে বৃষ্টির গন্ধের মতো মতো
এবং  অনুভব করি  তাকে অন্য কোথাও
 কিন্তু এখানে নয়


৫.
কবিতা ৪

হোটেল রুম

 ঘুমিয়ে পড়া
 জেগে ওঠা

দুইয়ের মাঝে গলে যাচ্ছে সমুদ্র
তীব্র জোয়ারে
 এবং ভাটায়
 ঝিনুক ও কাঁকড়ায়
 জলের দ্বারা পোশাক-খোলা
আবার আবৃত জলের দ্বারা
তাকে ছাড়া তারা শুকিয়ে ওঠে
তারা ডুবে যায়
৬.
কবিতা ৫
আমি দেখতে চাই না
তার প্রস্থান
 এবং কীভাবে বাসের টায়ার
 ছেড়ে যায় বিরাট কাদামাখা পথ
যেখানে আমি হারিয়ে যেতে পারতাম
 যে পথে নৌকো ডোবে
পাইনছালের খেলনা
ভেসে যায় স্রোতে
কোথাও ব্রিজের তলায়

সেখানে জল লুকায়
অথবা খুব বেশি বেগ সঞ্চয় করে


ইচ্ছের বছর

বৃষ্টির বাইরে আমি আড়াআড়ি বসি
আর অসাড় হয়ে উঠি
সিগারেটের ধোঁয়া হারিয়ে যায়
সামনের পাহাড়ের দিকে
যা গলে যায়
বৃষ্টি বাষ্পের কুয়াশায়
 যার থেকে মনে হয়
শূন্যতা থেকে প্রত্যাশা জেগে ওঠে
 চড়াই আর সোয়ালো পাখির বেগে
কালো আর সহজ-কথা বলা
 কমা, ড‍্যাস, বিন্দুগুলো
 নিশ্চল পৃথিবীতে
বাক‍্য আর মেঘ এগিয়ে চলে
 দিনটাকে মনে হয় যেন
আদর্শ
আমি জ্বালাই একটা নতুন সিগারেট
 পাহাড়গুলো কেবল সীমারেখা
কেবল ধোঁয়া

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...