মৃৃৃত্যুঞ্জয় জানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৃৃৃত্যুঞ্জয় জানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

জ্বলন্ত রোদের তাপে || মৃত্যুঞ্জয় জানা || কবিতা

জ্বলন্ত রোদের তাপে

মৃত্যুঞ্জয় জানা





জ্বলন্ত রোদের তাপে 

সাদা পিঠ তামাটে হয়ে যাচ্ছে-গেছে ৷

প্রতিটি কাস্তের প্যাঁচে পেটের মধ্যে বেড়ে উঠছে ভ্রুণ৷


মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান

কাস্তে হাতে অন্ত:সত্ত্বা ঘুরে দেখে -

চোখ আর যানের দূরত্ব-উজ্জ্বলতায় ঈন্দ্রজালের মাথা ঘুরে যায় !


কাস্তে আবার প্যাঁচ খায় 

জীবনের সার্কাসে ৷


পাস দিয়ে হেঁটে যায় বারোলাখি তেরোলাখি কর্মচারী!হতাশা....


দীর্ঘশ্বাস ফেলে কাস্তে হাতে 

অন্ত:সত্ত্বা প্যাঁচ দেয় ধান গাছের গায়ে ৷৷

শুক্রবার, ২২ মে, ২০২০

জল চোষা শব্দ || মৃৃৃত্যুঞ্জয় জানা

পড়ন্ত বিকেলে দূর হতে অরন্যের বুক থেকে ভেসে আসছে কাঠুরিয়ার আর কুঠারের দৈনিক সংর্ঘষের যন্ত্রণা
এক পশলা বৃষ্টিতে
শুকনো মাটির বুকে জল চোষা শব্দ -ঘাস ফড়িং উইচিংড়া লাফালাফি -ঘরে ফিরায় মা বক ৷
শাল ফুল,বন ফুল,ভ্রমর সব মিলেমিশে একাকার
মহূল ফুলে বিভর- রং ঢেলেছে রাঙা পথে
শিস্  ধান গুটিয়ে নিচ্ছে বাল্লার নীড়ে-রৌদ্দুরে হবে আবার শীর্ষ,
কোকিল টি এখনো খুঁজে চলছে এখানে ওখানে আস্তানা-পেঁচাটি তুলছে ত্রকটু ত্রকটু মাথা ৷
নতুন বউ ঘোমটা দিয়ে বঁড়শি আড়ছে পুকুর ঘাটে
দিগন্তে লাল আভা নিরুদ্দেশে, সন্ধ্যা তারা জেগে নীল আকাশে -
কৃষ্ণ কণার মধ্যে জ্বলে ওঠে প্রদীপের স্বপ্ন॥

সোমবার, ১৮ মে, ২০২০

এখনও পটলচেরা || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

এখনও পটলচেরা
মৃৃৃত্যুঞ্জয় জানা

পটলচেরা দৃষ্টি,নাচ
চিরুনির তড়িৎ
কাগজ চিপকে,
লাফালাফি,শিল্প কারুকার্য৷


খোঁপাতে সাদা ফুল
ভাষ্কর্য
স্বরস্বতী পূজোতে আগুলে আগুল
বসন্ত৷
নাতিশীতোষ্ণে ঝুড়ি ঝুড়ি স্বপ্ন৷




রজনীগন্ধা
ঝরাফুল
নতুন বাসা,দিনরাত নক্ষত্রের আনাগোনা৷
রং......৷


ঠোটের কোনে কালো তিল
ব্লাকহোল
কাছে গেলে হৃদপিন্ড ধড়পড়ানি বেড়ে যায়৷







মঙ্গলবার, ১২ মে, ২০২০

অন্ধকারে নিজে-কে || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

অন্ধকারে নিজে-কে
মৃৃৃত্যুঞ্জয় জানা

মাটির নরম মাটি নরম
আঁচলে কান্না হাঁসি,কৈলাস পর্বত৷
শূন্য পথ বেয়ে সূর্য নীলে
সৃষ্টি-পালন-ধ্বংস্য-জ্যামিতি

গোলকধাঁধা,

শেষ রাতের গভীর অন্ধকার
কুয়াশা ঈন্দ্রজাল-
ঘুসো চিংড়ি দাঁড় বেয়ে ভেসে যায়
তেলের কড়া-তে

দাবানল,

চাঁদের আলোয় তারাখোসা
নষ্ট নীড়ে জোনাকি
দাবানল

"নিজে-কে"?

পাথর,পাথর,পাথর
পা আর মাটির,সম্পর্ক ৷
মহাকাশের নীলে গতিহীন পা-থর৷
অন্ধকারে নিজে-কে?

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...