মৃৃৃৃত্যুঞ্জয় জানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৃৃৃৃত্যুঞ্জয় জানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

সৃৃৃৃজনে আনন্দসাগর || মৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

সৃৃৃৃজনে আনন্দসাগর
মৃৃৃত্যুঞ্জয় জানা



হেঁটে যাচ্ছে ভিড়-ধূলোভর্তি -মাখা রঙে
নতুন কিছু ভাবনার ভিড়ে নয় সৃজন,
ধূলোয় স্বর্ণ -বুঝে, না বুঝে ৷ গভীর অন্ধকারে পথ৷

স্রোত ছুটছে ৷ বাঁকা পথে সৃজন
দোতারায় পাশ্চাত্যে মননে গেঁথে দিয়ে ছিল
বাংলার ধুন -মত্ততা ৷
গঙ্গার তীরে হাঁটার ভিড় বহু পরে মেনে ছিল-
মাঠঘাট নদীনালা শঙ্খচিল-বাতাসের ঝংকারে আছে প্রাণ৷
তার পর শুধু
খেতাব ৷ পায়ের ছোঁয়ার ভিড়ে হারিয়েছে সৃজন!

সৃজন আবার ছুঁয়েছে শিল্পে
                     ৷
নতুন দিয়ে-বিলিয়ে লাল মাটির ধূলোয়
বীরসিংহের স্বর্ণমৃত্তিকায় গেঁথেছে চিন্তার শিল্প
                        আনন্দ সাগর ॥

সোমবার, ১৭ আগস্ট, ২০২০

শব্দকবিতা || মৃৃৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দকবিতা
মৃৃৃত্যুঞ্জয় জানা






শব্দ'৩ ৷৷সততা  ৷৷

সমস্যা নয় ৷
             সমাধান  ৷


শব্দ'৫ ॥ শ্রদ্ধা৷৷

প্রদ্বীপ থেকে—
           প্রদ্বীপ জ্বালিয়ে
                 নেওয়া  ৷


শব্দ'৬॥  একটুকু দাঁড়িয়ে যাই॥

  খাওয়ার জন্য বাঁচা ?
          বাঁচার জন্য খাওয়া  ?

মঙ্গলবার, ২ জুন, ২০২০

বুমেরাং || মৃৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

বুমেরাং
মৃৃৃৃত্যুঞ্জয় জানা




"বুমেরাং"

গরু ঘাস খায়,.....?
চিন্তনে
বির্বতন সময়ের দোরগড়ায়
কড়া নাড়ছে৷



খাঁচার ছিপকিনি
ঘুড়িটি উড়ছে,মেঘও উড়ছে,পাখিও উড়ছে
শুধু ঘুড়িটি হারিয়ে যাচ্ছে,
অচিনপুরে
লাটাই গুটিয়ে নিয়েছে হাত
পৃথিবীর পেঁচানো জিলিপি৷



দ্রুতযানের নিশ্বাস প্রশ্বাস গিয়েছিল
অরণ্যে কান্না
বুমেরাং
ফিরে এসে চুমুদিচ্ছে
হুশ নামক হাসপাতালে৷


সিঁদুরে মেঘ
ঘর পোড়া গরু মূহূর্তে গোয়ালঘরে
রাখাল ছাতা ফুটিয়েছে
খোলা আকাশে
আইশোলেশনের বিছানায় বিছানায়৷

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...