রঘুবংশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রঘুবংশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৫ মে, ২০২২

রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ..,Midnapore

রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ.., 



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... রবিবার সকালে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা। অতিথিদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দীপেশ দে।স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি গবেষক ড.শান্তনু পান্ডা। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড.সন্তোষ ঘোড়াই, চিত্রসমালোচক কবি সিদ্ধার্থ সাঁতরা, প্রাবন্ধিক শিক্ষক বুদ্ধদেব ভট্টাচার্য, সাহিত্যিক অচিন্ত্য নন্দী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, প্রধান শিক্ষক 'শিক্ষারত্ন' স্বপন কুমার পইড়া, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল,কবি সৌমিত্র রায়,কার্যকরী সভাপতি ইন্দ্রদীপ সিনহা,কবি মৃত্যুঞ্জয় জানা,কবি অভিজিৎ দে, সমাজসেবী সৌমেন পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী বিশ্বজিৎ কুন্ডু, বাচিক শিল্পী রত্না দে, শিশুশিল্পী সায়নদীপ পান্ডা, কবি রাকেশ দাস , প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি কবিতা পাঠে অংশ নেন বাচিক শিল্পী রীতা বেরা। উল্লেখ্য বিগত নয় বছর ধরে মেদিনীপুর , কলকাতা ও হুগলি থেকে একযোগে প্রকাশিত হয়ে চলেছে।প্রতিবছর এই পত্রিকার নববর্ষ, শারদীয়া ও বইমেলা সংখ্যা প্রকাশিত হয়ে থাকে।

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ ।। Raghubangsha

রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ 



নিজস্ব সংবাদদাতা,  মেদিনীপুর। । ৯ই অক্টোবর,  ২০২১ সকাল ১০ টায় মেদিনীপুরের শ্যামসংঘ হলে ৮ম বর্ষ রঘুবংশ পত্রিকা শারদ সংখ্যা প্রকাশ হলো। ৮ টি মোমবাতি প্র্ঞ্জ্লন এর মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয়।  অনুস্ঠানিক ভাবে পত্রিকা প্রকাশ করেন কবি ও চলচিচত্র বার্তা পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা,  প্রাবন্ধিক ও শিক্ষাবিদ  বুদ্ধদেব ভট্টাচার্য। পৌরহিত্য করেন প্রাবন্ধিক ও গবেষক ডঃ শান্তনু পাণ্ডা। স্বাগত ভাষন দেন কবি ও সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য। রঘুবংশ ১৪২৮ সম্মাননা পেলেন আন্তর্জাতিক কবি বিপ্লব মাজি, বর্ষীয়ান কবি প্রভাত মিশ্র, উদীয়মান কবি সুজিত মান্না। কবিতা পাঠ করেন কবি ও শিক্ষক মৃত্যুঞ্জয় জানা, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী  রত্না দে, প্রবহমান পত্রিকার সম্পাদক মৃণাল কোটাল ও ক্ষুদে কবি সায়নদীপ পান্ডা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রীতা বেরা।

শনিবার, ২৬ জুন, ২০২১

রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ,Srikanta Bhattacharya

 রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ




মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চা কেন্দ্রে প্রকাশিত হল রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা ৷ অনুষ্ঠান শুরুহয় ক্ষুদে কবি সায়নদীপ পান্ডার কবিতা পাঠের মধ্য দিয়ে। রঘুবংশ পত্রিকার  অন্যতম সদস্য প্রাবন্ধিক  ড. শান্তনু পাণ্ডা  প্রারম্ভিক কথা বলে সবাই স্বাগত জানান।  উপস্থিত ছিলেন পত্রিকার উদ্বোধক কবি ও চলচ্চিত্র বার্তা পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা, তিনি  রঘুবংশ পত্রিকা কে দেশ পত্রিকার সংগে তুলনা করে বলেন খুব উন্নত মানের ও গুণমান সম্পন্ন হযেছে। পত্রিকা গোষ্ঠীর সংশ্লিষ্ট সবাই কে উনি শ্রদ্ধা নিবেদন করেন। নয়ন পত্রিকার সম্পাদক ও ছড়াকার  বিদ্যুৎ পাল এবং কবি  অরুণ দাস পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন।   এছাড়া কবিতা পাঠ করেন কবি ও সম্পাদক সৌমিত্র রায়, কবি ও শিক্ষক  মৃত্যুঞ্জয় জানা, কবি  তাপস মাইতি, কবি ও রঘুবংশ পত্রিকার  সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সমাজ কর্মী রীতা বেরা।

সোমবার, ৮ মার্চ, ২০২১

বিষ্ণুপুরে রঘুবংশ প্রকাশ || সংস্কৃৃৃৃৃতি সংবাদ

বিষ্ণুপুরে রঘুবংশ প্রকাশ



০৭ মার্চ বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার বইমেলা সংখ্যা। উপস্থিত ছিলেন সভাপতি ড. শান্তনু পাণ্ডা, প্রধান অতিথি বিদ্যুত পাল, কবি কার্তিক  , জয়ন্ত চট্টোপাধ্যায়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি কার্তিক ঢক ও অনান্য অথিতি। সঞ্চালনা করেন সাহিত্যিক  সুব্রত পন্ডিত । সার্বিক পরিবেশনায় মৃৃৃৃৃৃৃত্যুঞ্জয় জানা।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...