রিতা মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিতা মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || আড়াই চাল- রিতা মিত্র

কিছু বই কিছু কথা 
নীলাঞ্জন কুমার 

আড়াই চাল । রিতা মিত্র । কবিতা পাক্ষিক । ত্রিশ টাকা ।

যখন কোন নব্য কবিতাকার লিখে ফেলেন ' হৃদয়ে প্রবেশ -পথে কোন মেটাল ডিটেক্টর নেই ' ,  ' একটানা বৃষ্টিতে ভেজা কল্পনাগুলো/  মনের আনন্দে আজ সানবাথ নিচ্ছে ' , ' এ শরীর শ্মশান হবে একদিন, আমার  স্বপ্নেরা সহমরণে যাবে ' -র মতো উচ্চারণ,  তখন বোঝা যায় তিনি বেশ আয়োজন করেই নেমেছেন কবিতা জগতে । কবি রিতা মিত্র -র  প্রথম কাব্যগ্রন্থ 'আড়াই চাল ' ,  যদিও কব্জির মোচড়ে এখনো তেমন কুশলী চাল দিতে পারেনি,  তবু তাঁকে নিয়ে ভবিষ্যতের জন্য অপেক্ষা করাই যায় ।
                তাঁর কবিতা কুশলী হয়ে ওঠে না কিছু অহেতুক উচ্চারণ,  বেশি কথা বলার প্রবণতা, কাব্যিকতার থেকে বিষয়গত দিক কবিতায় জোরালো হয়ে যাওয়ার কল্যাণে ।  ' মাছভাজা বা চিপস সহকারে চা '  , ' ডালে ডালে বাঁদরের লাফালাফি ' ইত্যাদি ইত্যাদিতে প্রকট হয়ে যায় কাব্যিকতার অভাবে । ভবিষ্যতে হঠাৎ হঠাৎ আবেগীয় কাব্যিক প্রবণতা তাঁকে পরিহার করতে হবে বৈকি ।
              তবু বলবো রীতার কবিতা অচ্ছুত জায়গায় ফেলা যাবে না তাঁর সারল্য,  কল্পনা করার বিশেষ গুণ,  কিছু পংক্তির  ভেতরে গভীরতার কারণে । সে কারণে যে সব পংক্তি একেবারে মুছে ফেলার নয়, সে রকম: ' তোমার ছোঁড়া বিশ্বাসঘাতক বর্ষার/  হৃদয়ে এফোঁড় ওফোঁড় হলেও/  রক্ত ঝরাতে দেখেনি কেউ ' ( ' হৃদয় ') ,
' কৃষ্ণজিতের ঘোড়া দুটি দেওয়ালে লটকাতে থাকে/  দেওয়ালে গাঁথা পেরেকে , আরেকটি রাতের অপেক্ষায় '
( ' কৃষ্ণজিতের ঘোড়া ' ) । প্রচ্ছদের ছবিটি মাধুর্যপূর্ণ।

বুধবার, ১৭ জুন, ২০২০

জলপাই রঙের গান || রিতা মিত্র || কবিতা

জলপাই রঙের গান
        রিতা মিত্র











জলপাই রঙের গান শুনতে শুনতে পথ হাঁটছি
ধূসর মাঠটা কেমন ফ্যাল- ফ্যাল তাকিয়ে আছে আমার দিকে।
বেশ কয়েকটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিই তার দিকে,
ওমনি সে লাজে রাঙামাটি হয়ে ওঠে।
ওর জন্য একা একটা আকাশ হয়ে উঠতে পারি,
সে কবে পড়েছি, আকাশের বিস্তারের কোনো পরিসীমা নেই,
তবে থেকে আমার শিরা-উপশিরায়
এই ইচ্ছে দৌড়ে বেড়াচ্ছে।
পাড়া-পড়োশিরা মনে করেন এটা অসুখের লক্ষণ,
ছোটবেলায় মাথায় লাগা চোট এখন বিকারের রুপ নিয়েছে।
তাই সকলে আমায় বৃষ্টিতে ভিজতে বারণ করেছে।
,

সোমবার, ১৮ মে, ২০২০

গান || রিতা মিত্র || কবিতা

গান
রিতা মিত্র

চাইনে গো বাপ রাজা হতে,
তোমার সুরে সুর মিলিয়ে গাইতে পারব না,
আমরা সবাই রাজা আমাদের এই
রাজার রাজত্বে।
আমার কোনো হীন ম্মন্যতা নেই
রাজকুমারি বা রানি হয়ে বেশ আছি,
গানের কথা বদলে দাও, পুরুষতান্ত্রিক গোঁড়ামি ঝেড়ে ফ্যালো,
বলো- আমরা সবাই রানি আমাদের এই- রানির রাজত্বে।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...