শব্দকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শব্দকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

শব্দ'৩ কবিতা || স্বরূপ মুখার্জ্জী || আজকের কবিতা

 শব্দ'৩ কবিতা

স্বরূপ মুখার্জ্জী




১৷

আমি এবং | মৃত্যু...


২৷

কথোপকথন ৷ একটি ব্যাথার...


৩৷

পৃৃৃৃৃথিবী ৷ বাঘছাল পরা...


৪৷

অতএব ৷ ভাবাটাই ৷ অন্যায়


৫৷

কলম ৷ গ্রাফাইটের তৈরী


৬৷

আমি প্রথমে বাঁচব

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

৭টি শব্দকবিতা || স্বরূপ মুখার্জ্জী || আজকের কবিতা

 টি শব্দকবিতা

স্বরূপ মুখার্জ্জী



৭শব্দের কবিতা

~আমরা জন্মের পরই কাঁদি কারণ জীবনই কান্নার~

৬শব্দের কবিতা

পৃথিবীর অর্ধেক কবিতা হতাশার জন্ম দেয় ~

৫শব্দের কবিতা

~দূর থেকে শব্দেরা ভেসে আসে~

৪শব্দের কবিতা

~ভাষাই হল আসল প্রযুক্তি~

৩শব্দের কবিতা

~আমিও পৃথিবীর প্রতিনিধি~

২শব্দের কবিতা

~সাধারণ মানুষ~

১শব্দের কবিতা

~জন্ম~

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

১০টি শব্দকবিতা || স্বরূপ মুখার্জ্জী || "আই-যুগ"-এর কবিতা

 শব্দকবিতা

স্বরূপ মুখার্জ্জী




১॥ আমি এবং মৃত্যু

২॥ একটি ব্যাথার কথোপকথন

৩॥ ডুবে থাকা গোলাপ

৪॥ সৃষ্টির শাশ্বত রূপ

৫॥ বাঘছাল পরা পৃথিবী

৬॥ অতএব ভাবাটাই অন্যায়

৭॥ গ্রাফাইটের তৈরী কলম

৮॥ বজ্রপাতের কাছে হাহাকার

৯॥ সব শেষে হৃদয়

১০॥ আমি প্রথমে বাঁচব


সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

শব্দ'৬ || ছয় শব্দের আটটি কবিতা || আশিস চৌধুরী

শব্দ'৬ || ছয় শব্দের আটটি কবিতা

আশিস চৌধুরী



১॥
তুমি যেন দীর্ঘ এক দুরূহ কবিতা

২॥
শুধু একবার ছুঁতে চাই তোমার বাঁশিটি

৩॥
ঘরের ভিতরেই এক পড়শী বসত করে

৪॥
হারিয়ে গেছে সেই ছোট্ট রাবারের বল

৫॥
শমন তিলেক দাঁড়া শেষ করি লেখা

৬॥
আর কত দূরে  বকুল বিছানো পথ?

৭॥
আমাদের মিলিত হওয়ার সেতুগুলি ভাঙছে ক্রমশ

৮॥
ঈশ্বর তোমার চশমার পাওয়ার বদলাও এবার

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

শব্দ'৬ কবিতা || সুধাংশুরঞ্জন সাহা || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ'৬ কবিতা
সুধাংশুরঞ্জন সাহা


কাটাঘুড়ির মতো আমাকে নিয়ে খেলছে সময় !

জেলেরা ডুব দেয় মাছেদের গোপন সংসারে ।

কেবলমাত্র গাছ জানে বৃন্তচ্যুত ফুলের আর্তনাদ।

মানুষের মতো পাখিদের কোন সংবিধান নেই ।

এখন চতুর্দিকে উঁচুগলায় মিথ্যা প্রতিষ্ঠার দিন।

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

শব্দকবিতা || স্বরূপ মুখার্জ্জী || কবিতার সাম্প্রতিক প্রবণতা



শব্দকবিতা
© 
স্বরূপ মুখার্জ্জী




শব্দ'৭ || ৭ শব্দের কবিতা
মানুষ আজও মৃত্যুর চারিদিকে অসহায়ভাবে ঘুরে বেড়ায়~


শব্দ'৬ || ৬শব্দের কবিতা

পৃথিবীতে শবেরা এখন নিস্তব্ধভাবে ঘুরে বেড়ায়~


শব্দ'৫ || ৫ শব্দের কবিতা

~
শব্দের ধারণ ক্ষমতায় অসাধারণত্ব আছে~


শব্দ'৪ | ৪শব্দের কবিতা

~
পৃথিবী চিরকাল,কবিতা চিরকালীন~


শব্দ'৩ || ৩শব্দের কবিতা

~
অভিজ্ঞতা অন্তহীনতার প্রতীক ~


শব্দ'২ || ২শব্দের কবিতা

~
নিঃসঙ্গতা একাকীত্বতা~


শব্দ'১ || ১শব্দের কবিতা

~
মর্মান্তিক~

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

শব্দ'৫ কবিতা দশটি || জয়ন্ত চট্টোপাধ্যায় || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ'৫ কবিতা    || দশটি
জয়ন্ত চট্টোপাধ্যায়

১.
হাসির চেয়ে বিষ বেশি ঠোঁটে

২.
চোখ খুললে আকাশ এবং আগুন।

৩.
মরানদীর বুকে দুঃখ জমা রাখি।

৪.
বেপরোয়া নদী ঝাঁপায় দুরন্ত রাখাল।

৫.
সব রাখাল কৃষ্ণ নয়,শকুনিও।

৬.
কুঞ্জপথের ধুলো মাখে মধুগন্ধ ক্লোরোফর্ম।

৭.
উঠোনের ঘাস প্রতিবাদ গন্ধ মাখেনি।

৮.
সূর্যতেজ ধুয়ে দেয় যাপনের ক্লেদ।

৯.
কবন্ধের হাসির শব্দে প্রত্যয়হীন কারুণ্য।

১০.
মৌটুসীর সুরে নগ্ন হয় ফুল।




গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

শব্দকবিতা || স্বরূপ মুখার্জ্জী || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দকবিতা
স্বরূপ মুখার্জ্জী


শব্দ'৪ কবিতা
একটা স্বাভাবিক মৃত্যু চাই 

 শব্দ'৫ কবিতা
যুদ্ধ মানে শুধু মৃত্যু কেনা  

শব্দ'৬ কবিতা
আমি আমাকে আমার মতো করে ভালোবাসি 

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

শব্দকবিতা || দীপক মজুমদার || ৫টি শব্দ'৭

শব্দকবিতা || দীপক মজুমদার
৫টি শব্দ'৭



১)
পাখিরাও বাসা বাঁধে ,
মানুষ গৃহহীন মানুষের সুবাদে।

২)
রোগীর মৃত্যু ? খুনী ডাক্তার__
চাপালেই হয় দায়ভার !

৩)
 তত্ত্ব জ্ঞান পুঁথির পাতা ..
 মস্তিষ্ককোষ জ্ঞানের  শেষকথা।

৪)
'জারজ ' নামকরণেই পেয়েছ সুখ ?
পোড়েনি তোমার মুখ ...!

৫)
বাঁচার লড়াই __
সময়ের বিন্দুতে বিন্দুতে
চড়াই উতরাই  !

সোমবার, ১৭ আগস্ট, ২০২০

শব্দকবিতা || মৃৃৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দকবিতা
মৃৃৃত্যুঞ্জয় জানা






শব্দ'৩ ৷৷সততা  ৷৷

সমস্যা নয় ৷
             সমাধান  ৷


শব্দ'৫ ॥ শ্রদ্ধা৷৷

প্রদ্বীপ থেকে—
           প্রদ্বীপ জ্বালিয়ে
                 নেওয়া  ৷


শব্দ'৬॥  একটুকু দাঁড়িয়ে যাই॥

  খাওয়ার জন্য বাঁচা ?
          বাঁচার জন্য খাওয়া  ?

রবিবার, ১৬ আগস্ট, ২০২০

শব্দ'৫ পাঁচটি || আশিস চৌধুরী || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ'৫ পাঁচটি
আশিস চৌধুরী

১)প্রেমহীন জীবন যেন জলহীন মীন
২)তুমি চলে গেলে,আজ আগমনী
৩)কিসের কাঙাল নিজেই জানি না
৪) চম্পক নগরে আজ করোনার আনাগোনা
৫) দ্বিতীয় মুখোশে আজ ঢেকেছি এ মুখ

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

শব্দকবিতা || সুধাংশুরঞ্জন সাহা || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দকবিতা || সুধাংশুরঞ্জন সাহা



শব্দ'৫ || 
ছিন্নমূল মানুষের 
কোন দেশ নেই ।

শব্দ'৫ ||

আত্মজীবনী ছিঁড়ে লুকোচুরি খেলে আয়না । 

শব্দ'৫ ||
প্রতিটি আরম্ভই বিলম্বিত হয় পরাজয়ে ।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

শব্দ-কবিতা || বর্ণজিৎ বর্মন || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ-কবিতা
বর্ণজিৎ বর্মন




শব্দ'৪ || কবিতার 
                    হৃদয়ে আঁকা 
                                কারুকাজ 


শব্দ'৫ || ভালোবাসার নদী 
                               সংসারের 
                                        নিয়তি ফেরায় 


শব্দ'৬ || বুক জুড়ে 
                       গুটি বসন্তের প্রেম 


 শব্দ'৭ || পলিটিক্সের রাস্তায় 
                          একটিও স্বচ্ছতার 
                         হাঁস নেই কবিরাজ

বুধবার, ১২ আগস্ট, ২০২০

চারটি "শব্দ'৫ কবিতা" || ফটিক চৌধুরী

চারটি "শব্দ'৫ কবিতা"
ফটিক চৌধুরী


১) বাঁচা হয়ে গেল
     ভুল ভাবে


২) অদৃশ্য?
     দৃশ্য থেকে
     দৃশ্যান্তরের অন্ধকার


৩) আমার অন্ত ছোটে
     অনন্তের দিকে


৪) কায়াগুলো
     ছায়া হয়ে
     অদ্ভুত মায়াময়।


মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

শব্দকবিতা | বাংলা কবিতার সাম্প্রতিকতম প্রবণতা শব্দ'৫ || বন্দিশ ঘোষ

শব্দকবিতা | বাংলা কবিতার সাম্প্রতিকতম প্রবণতা

শব্দ'৫ || বন্দিশ ঘোষ

একতলা 
          দোতলা 
                     তিনতলা -
ওঠানামা ৷ প্রতিদিন...

       
    

রবিবার, ২৪ মে, ২০২০

কিছু বই, কিছু কথা || নীলাঞ্জন কুমার || ক্ষুদ্রতম কবিতা

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 

পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা: শব্দ '১এবং অন্যান্য শব্দ কবিতা । সৌমিত্র রায় ।আই সোসাইটি ।ষাট টাকা ।

ভাষা শহীদ স্মরণে উৎসর্গীকৃত সৌমিত্র রায়ের ২০১৭ সালে প্রকাশিত 'পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা:  শব্দ ১ এবং অন্যান্য কবিতা ' এই দীর্ঘ শিরোনামের বইটি আদ্যন্ত পাঠ করে একটি কথা মনে উঠে আসে ' এভাবেও বলা যায়! '
       মহাকাব্যের যুগে আমরা দেখেছি কাব্য মানে বৃহৎ গ্রন্থ যার ফলশ্রুতি রামায়ণ, মহাভারত , আর দুই লাইন কবিতা মানে শ্লোক ।এই দু ধারা এসেছে শোক থেকে । অর্থাৎ বোঝা যাচ্ছে তখন থেকে ধারা তৈরি হয়ে যাচ্ছে ।কবি কব্ ধাতু উদ্ভুত,  যার অর্থ 'যে বলে '। অর্থাৎ  যে নতুন কথা বলে । এই নতুন কথা বলার জন্য যুগে যুগে মানুষ আসে । তারা সাধারণদের চেতনা পরিশুদ্ধ  ও বিকাশের জন্য দায়ী থাকে । কবিতা এভাবে শুদ্ধ থেকে শুদ্ধতার অবস্থানে নিয়ে যায় বলে আজও কবিতার প্রয়োজন মানুষ উপলব্ধি করে । কারণ কবিতা স্রেফ কোন বিনোদন নয়, প্রয়োজন । যা বিপদে ভরসা জোগায় । আনন্দে বিকশিত করে ।
       ধারা থাকবেই । কবিতা নিয়ে নতুন ভাবনা হবেই ।কেউ চায় বা না চায় । কিংবা খবরের কাগজে 'এ সময় কি কবিতা লেখার সময় ' মার্কা লেখা লিখে ব্যবসায়িক কুলের কল্যাণ করুন ।  ধারার কারণে কবি সৌমিত্র রায় পৃথিবীর বুকে  ক্ষুদ্রতম কবিতা লিখে ফেলেন যার  শিরোনাম
' ট্রেকিং ' এক শব্দের কবিতা  তা হল ' পা-হাড় '। একটু ভাবুন তবে পাবেন এই একটি শব্দ থেকে গড়ে ওঠা হাজারো শব্দ । বইটিতে সৌমিত্র পরিমিত অপরিমিতের
দিকদিশা তুলে ধরেছেন যা জানতে বইটি পড়া প্রয়োজন ।
          ভাষা আমাদের সুখ দিয়েছে আনন্দ দিয়েছে শান্তিও দিয়েছে । এ পকেট বইটিতে কোন রাশভারি আলোচনা রাখেননি সৌমিত্র । নিয়মিত কবিতাচর্চার সুন্দর সুন্দর দিক  আমাদের সামনে এনেছেন তিনি । তথ্য প্রযুক্তি যুগে দাঁড়িয়ে বলা যায় তিনি এভাবে লড়ে যাচ্ছেন । নতুন নতুন উদ্ভাবন ও চিন্তাসূত্র  আমাদের সমৃদ্ধ করে তুলেছে ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...