শব্দব্রাউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শব্দব্রাউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

শব্দব্রাউজ- ১০৪১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1041, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৪১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1041, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৪১ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২। ১।২৩ তারিখ সকাল আটটা চল্লিশ ।

শব্দসূত্র: আবার গভীর গম্ভীর দিন

আবার গভীর গম্ভীর দিন

ছুঁয়ে

জড়িয়ে থাকছি ।

শব্দ শব্দ শব্দ শব্দ

প্রতিটি লাইন গড়ে তুলে

আমায় বাঁচায় ।

অবাক ব্যঞ্জনা জড়ো করি

কোচরে ভরি

আবার গভীর গভীরতর

হয়ে যাই ।

সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

শব্দব্রাউজ- ১০৪০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1040, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৪০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1040, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৪০ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১। ১।২৪। সকাল ১১টা ৪৫মিনিট ।

শব্দসূত্র: এত সুর এত গান

এত দিন প্রিয় গান

শুনতে শুনতে

বুঝতে পারি এ বাঁচার

সার্থকতা ।

এত দিন প্রিয় গন্ধ

নিতে নিতে

বুঝে ফেলি নির্ভুল

ভালোবাসা ।

এত সুর এত গান

এত গন্ধ এত প্রাণ

আজীবন ।

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1039, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1039, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৯ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে

সকাল ৭টা ৫০মিনিট

শব্দসূত্র: যাও চিরতরে, স্বাগত নতুন

যাও চিরতরে

এই মুহুর্ত ,

এসো নতুন ।

নতুন উচ্ছ্বাসে

এসো এসো হে ।

স্বাগত তোমায়-

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1038, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1038, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৮ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে

৩০। ১২। ২৩। সকাল- ৮টা ১৫ মিনিট ।

শব্দসূত্র: অবিরাম শব্দস্রোতে

কুড়িয়ে বাড়িয়ে

ভরতি করি

নির্দিষ্ট শব্দসমগ্র,

পাতা ভরতি করছি

অবিরাম শব্দস্রোতে ।

অবিরাম এই সাধনা

আমার রক্তে ।

শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1037, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1037, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৭ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৯। ১২। ২০২৩। সকাল আটটা পঁয়তাল্লিশ ।

শব্দসূত্র: কবিতার অনন্ত ম্যারাথনে

কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ

মান অপমান

সব নিয়ে

ছুটতে ছুটতে

কবিতার অনন্ত ম্যারাথনে ।

কবিতা বন্ধু হলে

কাচড়াপাড়া থেকে কলকাতা

কলকাতা থেকে কোচবিহার

কোচবিহার থেকে দিল্লি

দিল্লি থেকে ক্রমাগত আবিশ্ব

চোখের সামনে

ব্যঞ্জনায় ঘিরে ।

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1036, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1036, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৬ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৮। ১২। ২৩। সকাল- ৮টা ৫০মিনিট

শব্দসূত্র: অন্তরের অন্তঃস্থলে অন্তরঙ্গ

অন্তর্মুখী অন্তরের অন্তঃস্থলে

অন্তরঙ্গতা

কবি বোঝে ।

অসীম আকাশের কাছে

আলগোছে

পান করে

অনন্ত শব্দ ।

অন্বেষণে অন্বেষণে

যে পাগল

আমি কে ছুঁড়ে ফেলে,

আমি তাকে কবি না বলে

যাই কোথায়!

বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1035, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1035, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৫ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৭। ১২। ২০২৩। সময় সকাল আটটা কুড়ি

শব্দসূত্র: অলৌকিক ভবিষ্যতের দিকে তাকিয়ে

আছি

অলৌকিক ভবিষ্যতের দিকে

তাকিয়ে ।

ভবিষ্যৎ সামনে এলে

আরও ভবিষ্যতের নেশা

পেয়ে বসে ।

অতীত বর্তমানের মতো

লৌকিক পর্যায়

শেখায় দুর্লভ জীবনকে ।

এই সত্য ।

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1034, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1034, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৪ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৬। ১২।২৩। সকাল আটটা কুড়ি ।

শব্দসূত্র: তোরা আছিস শ্বাস প্রশ্বাসে

শব্দ বাক্য ব্যঞ্জনা

তোরা আছিস শ্বাস প্রশ্বাসে ।

গঠন চিন্তা মনন

তোরা আছিস বুকের পাঁজরে ।

এক সমুদ্র নিভৃত তরঙ্গ

তোরা আছিস সর্বাঙ্গে ।

তোরা থাক আজীবন

আমি তোদের ছাড়ব না।

সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1033, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1033, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩৩ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৫। ১২।২৩। সকাল সাতটা পঞ্চাশ ।

শব্দসূত্র : হ্যাঁ তোমার জন্যেই

হ্যাঁ তোমার জন্যেই

পথ কেটে কেটে

যেটুকু যাওয়া ।

তোমার সঙ্গে সমস্ত উদ্ধার

শব্দ খুঁজে খুঁজে ।

খুঁজব অভিধানে

বইয়ের পাতায়

হোয়াটসঅ্যাপ ল্যাপটপে

দিনরাত ....

রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1032, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1032, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩২ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৩। ১২। ২৩। সকাল সাতটা পঞ্চাশ ।

শব্দসূত্র: চিনেছি কখনও? জেনেছি কখনও?

নিজেকে নিজেই

চিনেছি কখনও?

কখনও বুঝেছি

নিজস্ব অভিরুচি?

হেসে উড়িয়ে দিই

দিন প্রতিদিন।

জীবনের প্রতিটি বাঁক

রোমন্থন করি ?

জেনেছি কখনও আমার

একান্ত সত্ত্বা?

একটিই উত্তর আজীবন,

না ।

শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1031, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1031, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩১ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২২। ১২।২৩ সকাল আটটা কুড়ি

শব্দসূত্র: নষ্ট শব্দের ভেতর

নষ্ট শব্দের ভেতর থেকে

প্রিয় শব্দ উদ্ধারে

ক্যারিশমা লাগে ।

লাগে পরমহংস মন

লাগে প্রাণণা ।

নষ্ট শব্দের ধ্বনি

আকাশ বাতাস কাঁপায় ।

বড় বেশি চিৎকারে

অসংখ্য গিমিক ।

গিমিকের বাইরের শব্দে

তামাম আকাশ ...

শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০৩০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1030, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০৩০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1030, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০৩০ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২১। ১২ ২৩। সকাল সাতটা পঁয়তাল্লিশ ।

শব্দসূত্র: নিজের ভেতর নিজের উৎসব

নিজের উৎসব নিজের কাছেই

যখন যে ভাবে ,

আনন্দেতে যেমন উৎসব

বিষাদেতে আরেক উৎসব

রক্তে রক্তে উৎসব নাচে ।

মৃত্যু কি আর এক উৎসব !

শব্দ সন্ধান কি ভীষণ উৎসব!

ঠকে যাওয়ার ভেতরেও উৎসব!

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1029, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1029, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৯ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে

২০। ১২। ২৩। সময় সকাল আটটা পঞ্চাশ ।

শব্দসূত্র: মুখ দেখাচ্ছে আলো

ভোরের বার্তা বয়ে

মুখ দেখাচ্ছে আলো,

প্রতিদিন এক ভাবে

নিরব নিভৃতে অলৌকিক

প্রত্যয়ে!

ভোরের স্বপ্ন নিয়ে

মুখ দেখাচ্ছে আলো ,

তারপর জীবন

জেগে উঠলে

ছুঁয়ে থাকে দিনযাপন

স্বাভাবিক হয়ে ।

বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1028, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1028, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৮ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১৯। ১২।২৩। সময় সকাল সাড়ে সাতটা ।

শব্দসূত্র: এসো, বসো মুখোমুখি

শুধু প্রেমে নয়

শুধু ভক্তিতে নয়

অন্য কোনভাবে

এসো, বসো মুখোমুখি ।

শুধু স্বপ্নে নয়

শুধু কল্পনায় নয়

এসো অন্যভাবে

বসো মুখোমুখি ।

শব্দ বন্ধু তুমি ।

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1027, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1027, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৭ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১৮। ১২।২৩ তারিখ সকাল আটটা দশ ।

শব্দসূত্র: অনন্ত শব্দের সঙ্গে

যত অনন্ত শব্দ

আমার মধ্যে

তত অনন্ত শব্দ

আমার বাইরে ।

তাদের ধরতে গেলে

লজ্জাবতী লতা হয়ে

গুটিয়ে যায় ।

যত সরে সময়

পুরনো শব্দ আমার

কোলে জাঁকিয়ে বসে।

সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1026, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1026, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৬ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে

১৭। ১২। ২৩। সময় সাড়ে সাতটা ।

শব্দসূত্র: সংসার নয় জীবনের সঙ্গে

বড় বেশি যুদ্ধ যুদ্ধ দিন

বড় বেশি সংহার সাজ

জীবন নিয়ে তো কেউ ভাবছে না !

শ্রদ্ধেয়দের কাছে মাথা নত করার দিন

প্রণাম যোগ্য পায়ের কাছে প্রণামের দিন

রক্ত টগবগিয়ে ওঠা সুন্দরের দিন কোথায়!

গুনি আর গুনি

সংহার নয় জীবনের সঙ্গে কতজন ....

রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1025, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1025, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৫ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১৬। ১২।২৩। তারিখ সকাল সাড়ে সাতটা ।

শব্দসূত্র: যাচ্ছি কবিতাকে সঙ্গে নিয়ে

যাব তোমার কাছে

কবিতা সঙ্গে নিয়ে ।

যাচ্ছি কবিতা নিয়ে

ঠিকঠাক যেমন যায়

কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে

কুসুমাস্তীর্ণ পথ ।

যেতে পারি অন্য কোন দিকে

যখন তখন

কিন্তু যাব কেন

তোমাকে যখন পেয়েছি ।

শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1024, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1024, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৪ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১৫। ১২। ২৩। দুপুর বারোটা ।

শব্দসূত্র: আমি আমার মতো

আমার মতো

আমি বলেই

খুঁজতে পারি নিজেকে ।

স্তব্ধ দিনের দরজা বন্ধ

সময় আমার

হাট খোলা যে

আমার আমি

হাসি ভাসি ।

আমার মতো আমি বলে

খুঁজতে পারি নিজেকে ।

শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1023, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1023, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২৩ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে

১৪। ১২। ২০২৩ সকাল দশটা ।

শব্দসূত্র: শীত কাঁপানো দিন রাত

কোন কাঁপনে

শীতের মাতন

আসে !

রোদ দুপুরে

ওম নিতে মন

ভাসে ।

রাত দুপুরে

ঘুমের পাখি

মিশে ।

জবুথবু

শীতের বুড়ি

হাসে ।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

শব্দব্রাউজ- ১০২২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1022, Nilanjan Kumar

 শব্দব্রাউজ- ১০২২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1022, Nilanjan Kumar

শব্দব্রাউজ- ১০২২ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে

১৩। ১২। ২৩। সকাল সাতটা পঞ্চাশ ।

শব্দসূত্র: তারপর লিখি শব্দব্রাউজ

সরে যাওয়া ভুলে যাওয়া

শব্দ খুঁজে টেনে আনি

নিজের কাছে ।

তারপর মন ভরতি শব্দের

সঙ্গে ভাব ভালোবাসা করিয়ে

খুঁজে নিই ব্যঞ্জনা

আর উদ্ধার করি শব্দ সুখ ।

তারপর লিখি শব্দব্রাউজ ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...