শান্তনু পাণ্ডা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শান্তনু পাণ্ডা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা প্রচার ।। সংস্কৃতি সংবাদ AIDS DAY

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা প্রচার



আজ ০১\১২\২০২১ সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক পদযাত্রা আয়োজন করা হয়েছিল মেদিনীপুর কলিজিয়েট স্কুলের গেট থেকে শুরু হয় ও শেষ হয় কালেক্টর মোড় । তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সমাজ সেবি সংস্থাগুলিকে। আমন্ত্রণ জানানো হয়েছিল জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ও সরকরি আধিকারিকদের ও।

মেদিনীপুর শহরের মাইকের মাধ্যমে সংগঠনের সদস্য ডঃ শান্তনু পান্ডা এডস রোগ সম্বন্ধে বিস্তারিত ভাবে প্রচার করেন। এই পদযাত্রা তে অংশগ্রহণ করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য  কর্মধ্যক্ষ শ্যামপদ পাত্র মহাশয়, রবীন্দ্রস্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ ওঝা মহাশয়, সাইকেলার্স ক্লাবের  সভাপতি নবনীতা মিশ্র ও সদস্য বৃন্দ, কেশপুর ব্লাড ব্যাংকের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সদস্যরা, মহিলা সংগঠন অদ্বিতীয়ার সভাপতি  পাঞ্চালি চক্রবর্তী ও সদস্যবৃন্দ, বেঙ্গাই উদ্যোগী সংঘ এর সম্পাদক রাহুল কোলে ও সদস্য বৃন্দ, আলো ট্রাস্টের কর্ণধার কমল কৃষ্ণ কুইলা মহাশয়, শক্তি সংঘ ব্যায়ামাগার এর পক্ষ থেকে মিন্টু করণ ও সদস্যরা, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সুদীপ কুমার খাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে পদযাত্রায় অংশ নেন।  এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজা ও রোমিও । জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে একটি পথসভা করা হয় ।  সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন সদস্য দীপেশ দে। এখানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য  কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র,গোপাল সাহা,ডঃ শান্তনু পান্ডা, পাঞ্চালি চক্রবর্তী, রাহুল কোলে,লক্ষন ওঝা,কমল কৃষ্ণ কুইল্যা। অনুষ্ঠাটি সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সম্পাদিকা পারমিতা সাউ ও উপস্থিত সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন নরোত্তম  দে, মুনমুন ঘোষ, অপর্না দাস, পিন্টু সাউ, বিজয় দাস,অরিত্র দাস, অনীশ সাউ।

রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ফুটবল প্রতিযোগিতা ।। সংস্কৃতি সংবাদ, Mugbasan

 ফুটবল প্রতিযোগিতা ।। সংস্কৃতি সংবাদ 



যুব সমাজের মধ্যে খেলাধূলার আরো আগ্রহ বাড়াতে এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে আনন্দ দিতে মুগবসান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা কাজী নজরুল ইসলাম স্মৃতি কাপ -২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল খেলায় অংশগ্রহণ করেছিল। শনিবার খেলার শুভ সূচনা হয়। খেলায় বিজয়ী হয় মুগবসান জুনিয়র রাইডার্স 

এবং বিজিত হয় মেদিনীপুর ফুটবল লাভার্স একাডেমি।

ক্লাবের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত টিম কে সুদৃশ্য ফুটবল ট্রফি , মানপত্র ও নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, সমাজসেবী দুর্লভ ঘোষ, মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী, সমাজসেবী হাসানুর জামান, সমাজসেবী রিয়াজুল হক, সমাজসেবী সেখ সামীম, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, সভাপতি শেখ আফসারুদিন, সম্পাদক জাকির চৌধুরী সহ অন্যান্যরা।


এছাড়াও এদিন ক্লাবের  কাজী নজরুল ইসলাম স্মৃতি মঞ্চ থেকে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী ও সদস্য আব্দুল দাইয়ান।

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

জলের তিলক নাট্য সংস্থার দ্বিতীয় প্রযোজনা ।। প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা ।। সংস্কৃতি সংবাদ, Jaler Tilok

জলের তিলক নাট্য সংস্থার দ্বিতীয় প্রযোজনা 

প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা



আজ (২০\১১\২০২১) কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে  জলের তিলক নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য গবেষক ডঃ সন্ধ্যা দে ও নাট্যকার চন্দন দাশ (শৌভ্নিক) কে সম্বর্ধিত করা হয়।  সম্বর্ধনা প্রাপকের হতে তুলে দেন মোমেন্টো, মানপত্র, ফুলের বোকে , মিষ্টির হাড়ি এবং আনরিয়াম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রঞ্জন  গাঙ্গুলি এক্জ্ন নাট্য সমালোচক। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার শ্রীকান্ত   ভট্টাচার্য। সঞ্চালনা করেন শুভঙ্কর বারিক । তারপর শুরু হয় নাটক "ছায়া মানুষের গল্প"।

অভিনয় করেন শ্রীকান্ত ভট্টাচার্য , ইন্দ্রদীপ সিনহা এবং অনান্য। কলকাতার বুকে দর্শক ছিল চোখে পড়ার মতো। নাটক দেখে সবাই খুব আপ্লুত।


বুধবার, ৩ নভেম্বর, ২০২১

অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে ফুটবল লিগ ।। সংস্কৃতি সংবাদ, Football league,

অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে ফুটবল লিগ



৩১\১০\২০২১ মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগীয় ও ০১\১১\২০২১ দ্বিতীয় বিভাগীয় ফুটবল লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মেদিনীপুর অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে। যার সূচনা হয়েছিল ১৮ ই সেপ্টেম্বর,২০২১। প্রথম  বিভাগে দল ছিল ৮ টি ও দ্বিতীয় বিভাগে দল ছিল ১৮ টি। প্রথম বিভাগে  ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন "স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর ও সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব, মেদিনীপুর শহর"

চাম্পিয়ান হয় ৪-১ গোলে স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব। রানার্স আপ হয় সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব।আজ মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগীয় ফুটবল লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মেদিনীপুর অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে। যার সূচনা হয়েছিল ১৮ ই সেপ্টেম্বর,২০২১। এই বিভাগে দল ছিল ৮ টি। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন "স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর ও সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব, মেদিনীপুর শহর"

চাম্পিয়ান হয় ৪-১ গোলে স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব। রানার্স আপ হয় সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব।


দ্বিতীয় বিভাগীয় লিগে ফাইনালে অংশ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ একাদশ ও কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমি। জেলা পুলিশ একাদশ ৫-০ গোলে জয় লাভ করে। রানার্স আপ হয় কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমি।


চাম্পিয়ান পুরস্কার দেওয়া হয় ট্রফি ও নগদ ১৩০০০ টাকা, রানার্স আপ কে দেওয়া হয় ট্রফি ও নগদ ৮০০০ টাকা। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের  বিধায়িকা জুন মালিয়া, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, বিধয়ক দীনেন রায়, বিধায়ক উত্তরা সিংহ হাজরা , অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ  ও জেলা সভাপতি সুজয় হাজরা, 

সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জীব তরুই ও সন্দীপ সিংহ।

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা



সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস ।। সংস্কৃতি সংবাদ , Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস




আজ (০২\১১\২০২১) সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০ টি পরিবারের হাতে নতুন ব্স্ত্র তুলে দেওয়া হয় সকাল ১০ টায়।  আদিম জনজাতিদের এক ও অন্যতম প্রাচীন উৎসব "বঁধনা পরব "। এই উৎসবে শবররা নতুন পোশাক পরেন। তাই তাদের পাশে থাকতে সংকল্প ফাউন্ডেশন প্রতি বছরের মত এ বছর ও হৃদয়াতুর প্রয়াস নিয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল সামন্ত ও শম্ভু মুখার্জি  বিশিষ্ট সমাজ সেবক। সংকল্প ফাউন্ডেশনের  ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা,  আনুষ্ঠানিক  ভাবে সূচনা করেন, বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ বলেন " লোধা/শবর দের মধ্যে নতুন পোশাক দান করতে পেরে আমরা আনন্দিত, আগামী দিনে এই গ্রামে স্বাস্থ্য পরিক্ষা শিবির করবো"। সংকল্প ফাউন্ডেশনের স্দ্স্য  দীপেশ দে সূচনা গান পরি বেশন করে। সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন পিন্টু সাউ ও আনিস সাউ।

ব্স্ত্র দানের পাশাপাশি মাস্ক ও স্যানিটাইয়ার প্রদান করা হয়। কোভিড পরিস্থিতিতে কি ভাবে ভালো থাকা যায় সে নিয়ে সচেতনতা করা হয়।

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা

মহামারি ও নৃ-তত্ত্ব বিদ্যা" সংক্রান্ত ত্রিদিবসীয় আন্তর্জাতিক ওয়েবিনার ।। সংস্কৃতি সংবাদ, Epidemic

"মহামারি ও নৃ-তত্ত্ব বিদ্যা"  সংক্রান্ত ত্রিদিবসীয় আন্তর্জাতিক ওয়েবিনার 



ঝাড়গ্রাম জেলার সেবা ভারতী মহাবিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলার সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নৃ- তত্ত্ব বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হলো তিনদিনের (২৮-৩০ অক্টবর,২০২১) একটি আন্তর্জাতিক ওয়েবনিয়ার। এই আন্তর্জাতিক ওয়েবনিয়ারের উদ্বোধন করেন ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা। ওয়েবনিয়ারে স্বাগত ভাষণ দেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  দেবপ্রসাদ সাহু। এই আন্তর্জাতিক আলোচনা চক্রের সম্পাদিকা অধ্যাপিকা রুবি আদক পাণ্ডা  আলোচনার থিম নিয়ে প্রারম্ভিক ভাষন দেন। প্রধান আলোচক ছিলেন  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমর কান্তি বিশ্বাস।প্রথম দিনের আলোচনায় সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিধান কান্তি দাস। প্রথম দিনে  ধন্যবাদ জ্ঞাপন করেন কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা । প্রথম দিনে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের

অধ্যাপিকা মৌসুমী মিত্র।দ্বিতীয় দিনে আলোচনা করেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুপ রতন বন্দোপাধ্যায়, বাংলাদেশের রাজশাহি বিশ্ববিদ্যালয়ের

অধ্যাপক মহম্মদ গোলাম হোসেন। আলোচনার সভাপতিত্ব করেন  ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির নৃ-তাত্ত্বিক অধ্যাপক সুবীর বিশ্বাস। নৃ-তাত্ত্বিক গবেষণা ও মহামারি বিষয়ে তিনদিনের আলোচনা চক্রে, উপাচার্য বলেন মহামারিতে  নৃ-তাত্ত্বিকদের যথেষ্ট ভুমিকা আছে। অধ্যাপকদের আলোচনায় উঠে আসে "জৈবিক ও পরিবেশগত ফ্যাক্টর এই মহামারীর জন্য দায়ী "।দ্বিতীয দিনে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডঃ শমিত কুমার মাইতি,সঞ্চালনা করেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের আধ্যাপক ডঃ অলক সেন বর্মণ। তৃতীয়  দিনে আলোচনা করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নৃ-ত্ত্বের  আধ্যাপক পিনাক তরপদার।উনার কথায় উঠে আসে "মানব শরীরে কি ভাবে মনের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক কিভাবে ওতোপ্রোতভাবে জড়িত এবং কিভাবে স্বাস্থ্য, অসুস্থতা ও রুগ্নতা  মানব শরীরে প্রভাব ফেলে "। এদিন আলোচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আধ্যাপক সুমহান বন্দোপধ্যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আধ্যাপক আদিল চৌধুরী।তৃতীয় দিনে ধন্যবাদ জ্ঞাপন করেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যপিকা ফারহাত নাজ।সঞ্চালনা করেন সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ সাউ। এই তিনদিনে নয় জন নৃ-তাত্ত্বিক ও রাশি বিজ্ঞানী শেয়ার করেন তাদের মতামত এবং চব্বিশ জন গবেষক তাদের গবেষণা পাঠ করেন এই অনলাইন আলোচনা চক্রে।

এই আন্তর্জাতিক আলোচনা চক্রের কনভেনর ও সম্পাদিকা ছিলেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপিকা রুবি আদক পাণ্ডা, যুগ্ম কনভেনর ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি গবষেণা প্রতিষ্ঠানের ডঃ অরুপ মজুমদার সহ-সম্পাদক ছিলেন সূকুমায সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা।

মানবিক সংস্থার "মানবিক প্রয়াস" ।। সংস্কৃতি সংবাদ, Manobiik Prayas,

মানবিক সংস্থার "মানবিক প্রয়াস"



মেদিনীপুর ।। নভেম্বর সকাল ১০ টায় শালবনি সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সঞ্জীব মন্ডলের কন্যা প্রিয়াংশী মন্ডলের জন্মদিন উপলক্ষে মেদিনীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ডিরোজিও নগরে (ভুঁঞা পাড়া) বঙ্গভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে পথশিশুদের নিয়ে যে ফ্রী স্কুলটি  যার নাম 'প্রান্তিক',  "মানবিক  সংস্থা" উদ্যোগে  2014 সাল  থেকে বিদ্যালয় টি  চলছে। ঐ বিদ্যালয়ের  30 জন বাচ্চাকে লেখার খাতা, আঁকার ও হাতের কাজের সামগ্রী, টিফিন ইত্যাদি তুলে দেওয়া হয়। শিশুরা খুবই আগ্রহের সাথে সাথে এই আনুষ্ঠান উপভোগ করেছে। তারা খুব খুশি ও আনন্দিত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কেম্পা হোন্নাইয়া, IASঅতিরিক্ত জেলাশাসক, পশ্চিম মেদিনীপুর,  শ্রী অম্লান কুসুম ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর, ড. সেবক কুমার জানা, অর্থনীতি বিভাগের অধ্যাপক,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আধ্যাপক সুরজিত ঘোষ  পদার্থ বিজ্ঞান বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও অধ্যপিকা তনুশ্রী ঘোষ।সংস্থার  পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অনুপম রায়, প্রলয় কান্তি সাঁতরা, তাপস দাস, সুরেন্দ্র নাথ মান্ডি, সন্দীপ সরকার, শুভজিত চক্রবরতী। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শুভদীপ রায়।

বুধবার, ৭ জুলাই, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের সামাজিক সচেতনতা || ড.শান্তনু পাণ্ডা, Sankalpa Foundation

 সংকল্প ফাউন্ডেশনের সামাজিক সচেতনতা 



গতকাল মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম বেনশুলী শবর পাড়াতে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরিক্ষা, সুগার পরিক্ষা করা হয়। তাতে ৪০ জন মহিলা ও ১২ জন শিশু স্বাস্থ্য পরিক্ষা করান। সেই সঙ্গে ৮৫ জন শিক্ষার্থীর হাতে ৪টি  খাতা, পেন ও টিফিন তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার লোধা উন্নয়ন সেলের প্রতিনিধি উদয় চন্দ্র কোটাল, লোধা /শবর কল্যান সমিতির মেদিনীপুর সদর ব্লকের সভাপতি জগদীশ মল্লিক, সমাজ সেবি সেক এজাবুল। স্বাগত ভাষন দেন সম্পাদিকা পারমিতা সাউ, অনুষ্ঠানের সাফল্য কামনা করে বলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও উদয় কোটাল। "নারীদের স্বাস্থ্য ও আমদের কর্তব্য " এ বিষয়ে আলোচনা করেছেন  প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা। "গর্ভাবস্থায় আমদের কি কর্তব্য " অর্থাৎ প্রাক প্রসব পরিচর্যা বিষয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যদপ্তরের এ. এন. এম দিদি ও ASHA দিদি। যারা সময় গ্রামীণ মহিলাদের সুস্বাস্থ্য নিয়ে কাজ করেন। উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পিন্টু সাউ। এছাড়া উপস্থিত ছিলেন মুক্তি গিরি, মুনমুন ঘোষ, প্রতিমা রানা, নিলঞ্জনা সাউ, শোভন রানা, রোহন গিরি, বৃষ্টি সাউ , বীজয় দাস, অরিত্র দাস।

রবিবার, ৪ জুলাই, ২০২১

*টার্গেটের উদ্যোগে কেশপুরের মুগবসানে রক্তদান উৎসব || সংস্কৃতি সংবাদ, Target

 *টার্গেটের উদ্যোগে কেশপুরের মুগবসানে রক্তদান উৎসব



নিজস্ব সংবাদদাতা কেশপুর,পশ্চিম মেদিনীপুর ৷৷ করোণনা আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো কেশপুরের মুগবসানের শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও সমাজসেবা নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন  টার্গেটে ওয়েলফেয়ার সোসাইটি।রবিবার সংগঠনের উদ্যোগে মুগবসান হক্কানিয়া হাইস্কুলপ্রাঙ্গনে আয়োজিত রক্তদান উৎসবে আটজন মহিলাসহ মোট ৩৬ জন রক্তদাতা রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে সুপারি গাছের চারা স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী,  পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আনন্দমোহন দলবেরা, গোলাড় সুশীলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক সুরেশ কুমার পড়িয়া, রক্তদান আন্দোলনের কর্মী, সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, প্রাবন্ধিক ও গবেষক ড. শান্তুনু পান্ডা, সমাজসেবী হাসানুর জামান, সমাজ কর্মী সৌমেন পাল,প্রধান শিক্ষক দীপক রায়,মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মনোগ্রাহী  সঞ্চালনা করেন জনপ্রিয় শিক্ষক স্নেহাশিস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল সোফি। কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়িত হওয়ায় সোসাইটির সম্পাদক সেখ মনিরুল আলম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের শিবিরের শুরুতে সোসাইটির তরফে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ শিক্ষক সেখ মহম্মদ ইমরান। এদিনের শিবিরে রক্তসংগ্রহ করেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এবং সহযোগিতা করেন কেশপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এদিনের শিবিরে সর্বকনিষ্ঠ রক্তদাতা হিসেবে রক্তদান করেন কেশপুর কলেজের ছাত্রী তনুশ্রী সাউ।

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ডাক্তার দিবসে সংকল্প ফাউন্ডেশনের প্রয়াস || প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা, Sankalpa Foundation

ডাক্তার দিবসে সংকল্প ফাউন্ডেশনের প্রয়াস

প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা 



আজ (১\০৭\২০২১) ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। এই দিনে মেদিনীপুর শহরের বেশ কয়েকজন (১৫) ডাক্তার কে সম্বর্ধনা জানালো সংকল্প ফাউন্ডেশন। ১লা জুলাই ডক্টরস ডে  হিসেবে পালন করা হয়। সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা বলেন  এই করোনা পরিস্থিতি তে যারা মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন তাদের কে আমরা সম্বর্ধনা জানিয়ে খুবই আপ্লুত। তাদেরকে উত্তরিয় দিয়ে পরিয়ে হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যকেট   তুলে দেওয়া হয়। এই রকম  পরিস্থিতি তে যারা শহরে চিকতসা করছিলেন তাদের কে সম্মাননা প্রদান করা হয়  যেমন ড: প্রবোধ পঞ্চধায়ী, ড: কাঞ্চন ধাড়া, ড: কুলদীপ মুখার্জি, ড: অর্নব পালোধী, ডঃ আশীষ হাজরা, ডঃ প্রতীপ তরফদার, ডঃ সন্ধা ধাড়া,  ডঃ এস.কে. হাটুই , ডঃ খামরুই, ডঃ রবি ।  প্রত্যকে  সংকল্প ফাউন্ডেশনের এই  উদ্যোগকে প্রশংসা করেছেন । এবং বলেছিলেন আপনাদের এই সম্মান আমদের কাজকে এগিযে নিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত স্দ্স্যদের অভিন্দন জানিয়েছেন ডক্টর বাবুরা। এই মহত কাজে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিমা রানা, সম্পাদিকা পারমিতা সাউ, পিন্টু সাউ, অনীশ সাউ, প্রধান উপদেষ্টা গোপাল সাহা, প্রসেঞ্জিৎ দাস, সমীরণ দাস, ডঃ বিদ্যুৎ ভট্টাচার্য ও ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা।

রবিবার, ২৭ জুন, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের দ্বিতীয় মানবিক প্রয়াস || ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন || Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের দ্বিতীয় মানবিক প্রয়াস

ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন



আজ (২৭\০৬\২০২১) সকাল ৯ টায় ঘাটালের বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা হল। ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে দাসপুর ২ ব্লকের চাঁইপাট (তেঁতুলতলা) ও ঘাটাল সদর (মুচিপাড়া) এলাকায়। যাত্রা শুভ হোয়ার জন্য সংকল্প ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা ফুলের বোকে দিয়ে প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও সম্পাদিকা পারমিতা সাউ কে সংবর্ধিত করেন।

প্রথমে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয় ঘাটাল সদর এলাকার মুচিপাড়াতে সেই কাজ চলে বেলা ২ টো পর্যন্ত। সেখানে ত্রান তুলে দেওয়া হয় ১০০ টি পরিবারের হাতে। উপস্থিত ছিলেন ঘটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি, সমাজসেবি শান্তি কর্মকার ও সুদীপ মন্ডল। দিলীপ বাবু সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন। বেলা ২:৩০ নাগাদ সংকল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত হন দাসপুর ২ ব্লকের তেঁতুল তলা গ্রামে। সেখানে ত্রাণ তুলে দেওয়া হয় ১৫০ টি পরিবারের হাতে। এখানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবি আশীষ হুতাইত, অনিরুদ্ধ আলম। উনারা প্রত্যেকে এই কাজের এবং উদ্যোগের খুব প্রশংসা করেছেন। সংগঠনের  শ্রীবৃদ্ধি  কামনা করেছেন।

ত্রাণ সামগ্রী হিসেবে ছিল আলু 2 কেজি , পেঁয়াজ ১ কেজি,  মুড়ি ৫০০ গ্রাম,  চানাচুর ২০০ গ্রাম,  চিড়ে ৫০০ গ্রাম,  চিনি ২৫০ গ্রাম, বিস্কুট ৪০০ গ্রাম, সুজি, সয়াবিন, লবণ ৫০০ গ্রাম, চা, আমূল দুধ, খাওয়ার জল। এছাড়া মাস্ক, শাড়ি, লুঙ্গি, গামছা ও দেওয়া হয়। 

সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, প্রতিষ্ঠাতা পিন্টু সাউ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকেশ দাস, ডঃ বিদ্যুৎ ভট্টাচার্য, রত্না দে, প্রতিমা রানা, নিলঞ্জ্না সাউ, সোমা দাস, সোভন রানা, অপর্না দাস, সঞ্জয় মণ্ডল। এছাড়া ত্রাণকার্যে সহযোগি হিসাবে উপস্থিতি ছিলেন সমাজ কর্মী বিজয় দাস ও দেবাশীষ দে। এছাড়া যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন  সম্পাদিকা তাদের সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার, ২৬ জুন, ২০২১

রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ,Srikanta Bhattacharya

 রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ




মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চা কেন্দ্রে প্রকাশিত হল রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা ৷ অনুষ্ঠান শুরুহয় ক্ষুদে কবি সায়নদীপ পান্ডার কবিতা পাঠের মধ্য দিয়ে। রঘুবংশ পত্রিকার  অন্যতম সদস্য প্রাবন্ধিক  ড. শান্তনু পাণ্ডা  প্রারম্ভিক কথা বলে সবাই স্বাগত জানান।  উপস্থিত ছিলেন পত্রিকার উদ্বোধক কবি ও চলচ্চিত্র বার্তা পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা, তিনি  রঘুবংশ পত্রিকা কে দেশ পত্রিকার সংগে তুলনা করে বলেন খুব উন্নত মানের ও গুণমান সম্পন্ন হযেছে। পত্রিকা গোষ্ঠীর সংশ্লিষ্ট সবাই কে উনি শ্রদ্ধা নিবেদন করেন। নয়ন পত্রিকার সম্পাদক ও ছড়াকার  বিদ্যুৎ পাল এবং কবি  অরুণ দাস পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন।   এছাড়া কবিতা পাঠ করেন কবি ও সম্পাদক সৌমিত্র রায়, কবি ও শিক্ষক  মৃত্যুঞ্জয় জানা, কবি  তাপস মাইতি, কবি ও রঘুবংশ পত্রিকার  সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সমাজ কর্মী রীতা বেরা।

সোমবার, ২১ জুন, ২০২১

যোগাসন || শান্তনু পাণ্ডা || IDY,Poem,

যোগাসন

শান্তনু পাণ্ডা 



যোগাসন শরীর ও মনের 

অলসতা দূর করে,

আত্মসংযম ও একাগ্রতা আনে মনে ।

আত্মনির্ভরতা ও শৃঙ্খলা বোধ  তৈরি করে।

যোগব্যায়াম তৈরি করে 

ভক্তি, শ্রদ্ধা, বিনয় ও নম্রতা

শালীনতা, দৃঢ়তা ও ধৈর্যশিলতা ।

যোগা আনে আত্মবিশ্বাস ও শিষ্টাচার।

জনস্বাস্থ্য এর পরিচালক যোগসন।

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের বর্ষবরণ অনুষ্ঠান ড.শান্তনু পাণ্ডা

সংকল্প ফাউন্ডেশনের বর্ষবরণ অনুষ্ঠান

ড.শান্তনু পাণ্ডা



 শুভ নববর্ষের পথ চলা শুরু সংকল্প ফাউন্ডেশন এর। একটি বৃদ্ধাশ্রমের

আজ সকাল 10 টায় মেদিনীপুর শহরের ডক্টর রজনীকান্ত দোলই এর  মেদিনীপুর বৃদ্ধাশ্রমের আবাসিক এবং নেশা মুক্তি নিরাময় কেন্দ্রে আবাসিকদের মধ্যে কেক, বিস্কুট, মিষ্টি, ফল বিতরণ করা হয়। প্রথমে আশ্রম এর প্রতিষ্ঠাতা ও বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব এবং আগামী দিনে পথ চলার শুরু হয়। সুচিন্তিত বক্তব্য রাখেন নরোত্তম দে, ডঃশান্তনু পান্ডা, পারমিতা সাউ, সংগঠনের সদস্য অরুন পাল একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এবং বিদ্যুৎ ভট্টাচার্য স্বচরিত কবিতা পাঠ করেন। আবাসিকদের মধ্যে দুজন বৃদ্ধা গান ও আবৃত্তি পরিবেশনা করেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সুচারু ভাবে সম্পন্ন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা ।উনাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অলোক মালাকার,শান্তি বাবু।

সংগঠন থেকে উপস্থিত ছিলেন মন্টু সাউ,পিন্টু সাউ,রাকেশ দাস,শিবু

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

রবীন্দ্রনিলয়ে পুস্তক প্রকাশ || নিজস্ব প্রতিবেদন

 রবীন্দ্রনিলয়ে পুস্তক প্রকাশ



নিজস্ব সংবাদদাতা : i-সোসাইটি প্রকাশনা থেকে প্রকাশিত হল ড.শান্তনু পাণ্ডা এবং ইন্দ্রদীপ সিনহা-র লেখা পুস্তক "মেদিনীপুরের প্রাচীন মন্দির এবং সেবাইত" (ISBN: 978-81-950996-3-4) ৷ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয়া অনন্যা মজুমদার ৷ মূল্যবান বক্তব্য রাখলেন ড.মধুপ দে, চিন্ময় দাশ, সিদ্ধার্থ সাঁতরা, সৌমিত্র রায় প্রমুখ ৷ উপস্থিত ছিলেন বিদ্যুৎ পাল, নরোত্তম দে, মৃত্যুঞ্জয় জানা, রুবিবা আদক পাণ্ডা, সুদীপকুমার খাঁড়া ফারুক মল্লিক প্রমুখ ৷ রত্না দে ও পারমিতা সাউ পরিবেশিত সঙ্গীতে নৃত্য পরিবেশন করেন রুবি রায় ৷


স্বাগত নববর্ষ ও বসন্ত উৎসব || প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা

স্বাগত নববর্ষ ও বসন্ত উৎসব: 

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা



মেদিনীপুর শহররে স্বনামধন্য আবৃত্তি ও শ্রুতিনাটক শিক্ষা প্রতিষ্ঠান শ্রুতিছন্দের উদ্যোগে বর্ষবরণ ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায়। মেদিনীপুর শহরের নজরগঞ্জ বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে সংস্থার পক্ষ থেকে স্বাগত জানান রত্না দে ও নরোত্তম দে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে শ্রুতি ছন্দের কলাকুশলীরা ও অতিথি শিল্পীরা। উপস্থিত ছিলেন শ্রুতি ছন্দ পরিবারের সদস্য-সদস্যারা ও শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্নেহময় সেনগুপ্ত, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজসেবী গোপাল সাহা,বিশিষ্ট বাচিক শিল্পী অমিয় পাল, ও  বাচিক শিল্পী সংসদের সদস্যগন,  রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, শিক্ষক ও সাংবাদিক সুদীপ কুমার খাঁড়া, অধ্যাপক গবেষক ও প্রাবন্ধিক ড. শান্তনু পান্ডা, সঙ্গীত শিল্পী দীপেশ দে, সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ, শালবিথীর সম্পাদিকা রীতা বেরা ও ল অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।  মঞ্চসজ্জায় ছিলেন রাজীব গুহ। নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক প্র্ভিতির মধ্য দিয়েই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহেলি ভৌমিক।

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

করোনা সচেতনতা || ড. শান্তনু পাণ্ডা

 করোনা সচেতনতা 

ড. শান্তনু পাণ্ডা 



আজ (09/04/2021)সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে বিকেল ৫ টায় মেদিনীপুর শহরের কলেজ মোড় থেকে ক্ষুদিরাম বসু মোড় পর্যন্ত দ্বিতীয় বছরের করোনার প্রকোপ বাড়ছে দেখে এক সচেতনতা বার্তা দেয়। কলেজ মোড় ও ক্ষুদিরাম মোড়ে পথ সভা করা হয়। পথ চলতি মানুষ কে মাস্ক ও স্যানিটেশন দেওয়া হয়।

করোনার করাল গ্রাস থেকে মানুষ সচেতন করার জন্য ফাউন্ডেশনের এই  উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিন্টু সাউ, প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, সদস্য রাকেশ দাস

শোভন রানা, অরুন পাল, মুক্তি গিরি, মন্টু সাউ, সন্দীপ দাস। দ্বিতীয় পর্যায়ে করোনা প্রকোপ রক্ষা পেতে এই উদ্যোগ।

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বগড়ী কৃষ্ণনগরের ৫০০ বছরের দোল ৷ ড.শান্তনু পাণ্ডা

বগড়ী  কৃষ্ণনগরের ৫০০ বছরের দোল



গজপতি রাজার গড় বগড়ীডিহি। এটা গড়বেতা ব্লকের মাইতা মৌজায় অবস্থিত। বগড়ীর দোল খুব বিখ্যাত ৭ দিন ধরে চলে। প্রত্যেক দিন অন্ন ভোগ হয়। রঘুনাথবাড়ি দোল মন্দিরে ঠাকুর থাকেন ৭ দিন। মন্দির আলোয় আলোকিত করা হয়। প্রধান দোলের দিন ঠাকুর পালকি তে করে পুরো গ্রাম পরিক্রমণ করা হয়।  সঙ্গে থাকে উলুধ্বনি ও সংঙ্খধ্বনি, খোল কিরতন ,শিঙ্গা,  সানাই, ব্যান্ড, ঝাঁজ, ঘন্টা । প্রচুর লোকের সমাগম হয়। এটা পরিচালনা করেন "বগড়ী বীরজিত শ্রী শ্রী কৃষ্ণ রায় জীউ ঠাকুর দেবোত্তর trust.

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা শিবির: || প্রতিবেদন ডঃ শান্তনু পাণ্ডা

 শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা শিবির:

প্রতিবেদন ডঃ শান্তনু পাণ্ডা



আজ (০২\০৪\২০২১) সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম বেনাশুলি গ্রামে লোধা শবর পাড়ায় শিশু ও মা দের নিয়ে সকাল ৯ টায় শুরু হয়েছে সচেতনতা শিবির।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকেশ দাস। সাগত ভাষন দেন সম্পাদিকা পারমিতা সাউ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটান বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার চ ডঃ সন্ধা ধাড়া মহাশযা। তিনি শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে সুন্দর ভাবে ব্যাখ্যা করেন। বিশিষ্ট সাহিত্যিক ও সমাজ কর্মী রোসোনারা খান বাল্য বিবাহ ও শিশুস্র্ম নিয়ে সুমধুর ভাষায় আলোচনা করেন। বিশিষ্ট প্রাবন্ধিক,  অধ্যাপক ও সমাজকর্মী ড. শান্তনু পাণ্ডা শিশুদের অধিকার নিয়ে আলোচনা করেন। চাইল্ড লাইন (ভারত সরকার) পশ্চিম মেদিনীপুর এর কোঅর্ডিনেটর সুনিল বাউরি মহাশয়ের উজ্জল উপস্থিতি এবং উনার প্রশিক্ষক হিসেবে শিশু ও মায়েদের প্রতি যা বার্তা দিলেন তা খুবই আগ্রহের সাথে শুনেছেন। শিশু ও মা নিয়ে মোট উপস্থিতি ছিল 300 জন। এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন লোধা শবর কল্যান সমিতির মেদিনীপুর সদর ব্লক শাখা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র নিলয় সমিতির সম্পাদক ও শিক্ষক লক্ষন ওঝা মহাশয়,সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মন্ডল মহাশয়,তিনি বলেন যে সমাজে এই ধরনের সচেতনতা র শিবির আরো প্রয়োজন আছে। এছাড়া গোপাল সাহা শিশুদের সুরক্ষা নিয়ে বলেন। উপস্থিত  ছিলেন লোধা  development cell এর প্রতিনিধি উদয় চন্দ্র কোটাল, মাইনোরিটি  সেলেওব্লক সভাপতি সেক এজাবুল, পঞ্চায়েত সদস্য কচি চালক,মেদিনীপুর সদর ব্লকের সদস্য নয়ন দে, লোধা  শবর কল্যাণ সমিতির ব্লক সভাপতি জগদীশ মল্লিক। সংকল্প ফাউন্ডশনের সচেতনতার শিবি্রের পাশাপাশি আজ সদস্য শোভন রানা শুভ জন্মদিন ছিল সেই উপলক্ষে১৫০জন বাচ্চাদের কেক, চকলেট, মিষ্টি  বিত‍রন করা হয়ও পেনসিল উপহার হিসেবে দেওয়া  হয়। সমাজে যারা নিপীড়িত, অসহায় শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত ও কি ভাবে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায় এটাই ছিল মুল বার্তা। আমাদের স্দ্স্য শোভন রানা জন্ম দিন পালন করা হয় কেক কেটে। শোভন সমস্ত শিশুর হাতে কেক, মিষ্টি, চকলেট ও পেনসিল তুলে দেয়। অনুষ্ঠানের শেষে ৪০০ জনের মধ্যাহ্ন ভোজনের আয়োজন ছিল।


প্রতিবেদন ডঃ শান্তনু পাণ্ডা

বুধবার, ৩১ মার্চ, ২০২১

বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে বসন্ত উৎসব || শান্তনু পাণ্ডা

'বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে বসন্ত উৎসব



মেদিনীপুর সদর ব্লকের গোপগড় গ্রামে ২৮\০৩\২০২১ ও ২৯\০৩\২০২১দুদিন ব্যাপী দোল উৎসব পালিত হল গোপগড়  'বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিযে  অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাংস্কৃতিক বাতাবরন ছিল না। প্রথম দিন সংস্থার ছাত্র ছাত্রী ও অবিভাব্কদের নিয়ে দোল খেলা ও আনন্দ উৎসব পালিত হয়। দ্বিতীয় দিন সন্ধা ৬ টার সময় সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় চলে রাত্রি ১১ টা পর্যন্ত। খোলা আকশের নিচে মুক্ত মঞ্চে কচিকাঁচাদের ও কিশোর কিশোরীদের ছিল এক  মনোঙ্গ অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি ও সমবেত সঙ্গীত।  স্বাগত ভাষন দেন 'বিশ্ববীণা' র কর্নধার শ্রী পার্থ সারথী পান্ডা, তিনি হলেন শিক্ষক ও আকাশবাণী খ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মেদিনীপুরের সঙ্গীত গুরু  শিল্পী শ্রী জয়ন্ত সাহা, অধ্যাপক, প্রাবন্ধিক ও সমাজকর্মী ড. শান্তনু পান্ডা, অধ্যাপক তপন সাউ , বিশিষ্ট বাচিক শিল্পী মিতলী পাণ্ডা ত্রিপাঠি, নাট্য প্রশিক্ষক শ্রী অমরকৃষ্ণ দাস।ও শ্রী বিশ্বজিত অধিকারী।'  শিক্ষিকা শ্রীমতী মন্দিরা খান্ডার মনোগ্রাহী সঞ্চালনায় এবং উপস্থিত সদস্যদের আন্তরিকতায় অনুষ্ঠানটি সুনন্দিত  হয়ে ওঠে। যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন  শ্রী পরেশ দাস, শ্রী শ্যামল বারিক ও শ্রী প্রবীর নায়েক।  ৭৫ জন শিল্পী অংশ নিয়ে ছিলেন।দরশক ছিলেন প্রায় ২৫৫ জন। প্রথমে সন্ধা বেলা সমস্ত দর্শক, শিল্পী ও অতিথিদের  ছোলা সেদ্ধ মুড়ি ও পকোড়া খাওয়ানো হয়। অনুষ্ঠানের পর সবার জন্য ছিল মংস ভাতের ব্যবস্থা।  ছাত্রছাত্রী ও অভিভাবকদের অকৃপণ সহযোগিতায় অনুষ্ঠান টি সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে।


প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...