শান্তনু পাত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শান্তনু পাত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

আজকের কবিতা ৷ বাংলা ৷ নবপর্যায়-৫৯৭ ৷ ২৪-০৮-২০১৮

প্রতিবিম্ব
********
           শান্তনু পাত্র

জোরালো লাইট।
একই জামা। একই প্যান্ট।
একই হাত। পা। চোখ। মুখ।
সেম স্টাইল।
সামনে দাঁড়িয়ে।
ওর ডানহাতে ঘড়ি।
আমার বাঁহাতে।
স্বচ্ছ কাচ। পারদের ওপারে। তুমি।

গুরু বানালাম। তোমাকে।
সেদিন থেকে। আমি। তোমার হাতে।

তারপর। আমি। বেশ উঠছি।
খ্যাতি ছড়িয়ে পড়ছে।

একদিন। গভীর রাতে।
কাচ ভাঙার শব্দ।
উঠে দেখি।
আয়না। ভেঙে পড়ে আছে।

প্রতিবিম্ব। আমার ভিতর। জ্বলছে।


বুধবার, ২২ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । ২২-০৮-২০১৮ । শান্তনু পাত্র

আজকের কবিতা


স্বাধীনতা
*********
           শান্তনু পাত্র

নিখিলের চা দোকানে
গরম চা আর সিগারেটের ধোঁয়া
মিলেমিশে একাকার।

আর একটু পরেই
ধূপের ধোঁয়া বন্দেমাতরম গাইবে
আর তিনটি রঙ থেকে ঝরে পড়বে
রক্তজবা অথবা সাদা ফুল।

তারও একটু পরে গোধূলি সেতু
অন্ধকারের সাথে হ্যান্ডসেক করবে।

স্বাধীনতার বয়স বাড়ছে
পক্বকেশ দুর্বল শরীর
তার জন্য বাসে ট্রেনে
একটা করে সংরক্ষিত সিট রেখে দাও।







Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...