শিবশংকর ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিবশংকর ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

কবিতা ।। এমনটাতো ।। শিব শংকর ঘোষ,Shib Sankar Ghose

কবিতা               এমনটাতো


                            শিব  শংকর  ঘোষ



    এমনটা  তো  কপালকুন্ডলাতেও  দেখিনি

     এখন  যে  নীল  সাদার  অন্তরালে মুখ লুকিয়ে এক কাপালিনী

      সামনে দাঁড়িয়ে করাল বদনা লোলজিহ্বায় রক্ত পিপাসু এক দেবী

      সামনে  রাখা  যূপকাষ্ঠ    বলির


       অহরহ  যূপকাষ্ঠে  বলি  চলছে

        বাতাসে  শুধু  ফিসফিস

        ভয়ে  কাঁপছে  গাছের  পাতা

        দিনের  আলো  মূক  মুখ


        হায়  আমাদের  নীল আকাশের  বুকে

        বৃথাই পাখির মতো  স্বপ্ন  দেখা!





          

            

         

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

চাঁদের অন‍্য পিঠ ।। শিব শংকর ঘোষ ।। কবিতা, Poems


          চাঁদের  অন‍্য পিঠ

                    শিব  শংকর  ঘোষ




পথে ঘাটে  চলতে  ফিরতে পূর্ণিমার

চাঁদ মুখ দেখলেই অনেকেরই চোখে

ভেসে ওঠে সূর্যমন্দিরের গায়ে শৃঙ্গারের চিত্র  তাদের মনের ভিতরের  দস‍্যুটা যেন

জেগে ওঠে লকলকে জিহ্বায়   



তাদের  ঘরেও ফুটফুটে জোছনার বান

তবুও  তবুও  তবুও


মনে হয়  পাশবিক হিংস্রতা তাদের চরিত্রে এ একটা চঁদের অন‍্য পিঠ

যেখানে শুধুই  আঁধার ছেয়ে থাকে



শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

কবিতা ।। এসো বন্ধু ।। শিবশংকর ঘোষ, Shibshankar Ghose

কবিতা

            এসো বন্ধু    

    

                     শিবশংকর  ঘোষ




এক জন  ডানে গেলে 

আরেক জন বামে হাঁটে

আমি অমন ঝগড়াঝাটির ঘরে যাই না


আমি আগামীর ভোরের জন‍্য সারারাত  আকাশের  তারাদের সাথে কথা বলে যাই

প্রহর গুণে চলি--শুধু চেয়ে থাকি

  

কান পেতে রাখি কখন মোরগের

ডাক শোনা যাবে   

  


ফুলেরাও  জেগে ওঠে

সারামুখে ছড়িয়ে দেয় অম্লান হাসি    

  

আমিও  এইভাবে আনন্দের খোঁজ পেয়ে যাই

মন  প্রাণ  আত্মা যেন  এক

স্বর্গীয় হাসি  হেসে ওঠে   


   কলকাকলীতে স্বাগত জানায়

   ছোটো ছোটো  পাখিগুলি    

    

    এরপরে  আর কী সুখ  চাই?

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...