শুভ্রনীল চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভ্রনীল চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

সমান্তরাল চক্রবুহ || শুভ্রনীল চক্রবর্তী || কবিতা

সমান্তরাল চক্রবুহ 
শুভ্রনীল চক্রবর্তী


একটা শিহরিত কালবেলা
ইচ্ছের উপর ডানা সাজিয়ে পাখী বসে আছে
মানুষ সাজার অপেক্ষায়
ধীরে ধীরে পালক খুলে
লাগিয়ে নিচ্ছে --
     রঙিন মোড়ক
     রস আস্বাদন
     পার্থিব সুখ
   
খাঁচার আস্ফালনে পুড়ে নিচ্ছে
চার দেওয়াল -- সংসার যাতনা
অমোঘের চোঁখে চুম্বক
বনস্পতির শরশয্যা ইস্পাতের ঘুলঘুলি বেয়ে
নিষিক্ত করছে ইচ্ছে ডানা
   অবয়ব
   রিপু দোষ
   চক্রবুহ
       
পাখীরা একে একে আসছে
খাঁচার দরজায় রাখা আছে
     রঙিন মোড়ক
        রস আস্বাদন
           পার্থিব সুখ

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

হঠাৎ কুয়াশার ফাইবারে || শুভ্রনীল চক্রবর্তী || কবিতা

হঠাৎ কুয়াশার ফাইবারে 
শুভ্রনীল চক্রবর্তী


কাল রাতে প্রকৃতি এসছিলো
দিশাহারা হয়ে কিছু গাছের পাতা
ছুটে বেড়াচ্ছিল
       রাস্তায় পড়ে থাকা মুঠোফোন সরিয়ে দিতে
ছুটে বেড়াছিল
     আকাশ থেকে নেমে আসা ঢেউ
        তার জন্য পথ বানাতে

ধুয়ে দিয়ে যাচ্ছিল বহুদিনের মিশে থাকা এক কোষী ডিজিটাল ভাইরাস

আমি অবাক হয়ে বারান্দায় দাড়িয়ে দেখছিলাম
জানলার ওপারে সম্পূর্ণ এক অন্য পৃথিবী
শুধু  মাঝবরাবর সময়ের স্নায়ুরেখা
ধীরে ধীরে প্রকৃতি আমার দিকে এগিয়ে আসছে
ধারণ করছে এক নতুন সৃষ্টিকল্প
একে একে শোধন করছে
    প্রতিবেশীদের কার্নিশে জমে থাকা দুহাজার   
                      বছরের জড়াজীর্ণতা

স্থাপন করে যাচ্ছে তার যুগতত্ত্ব বাদ
হঠাৎ এক মর্শুমী স্পর্শে মুছে গেল সভ্যতার এত বছরের অহংকার
প্রযুক্তির গরিমা
দমকা হওয়ার দাপটে মুখ থুবড়ে পড়ে গেল
সভ্যতার ধ্বজাধারী যন্ত্র সৈন্য
ছিড়ে যেতে লাগলো একের পর এক স্তরে বিন্যস্ত
তথ্যতন্তু

প্রকৃতি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো
আমার দরজার দিকে
পেছনে বিধ্যস্থ হয়ে দাড়িয়ে থাকা
কিছু পারমাণবিক চুল্লী ,
তছনছ হয়ে যাওয়া সখের অপটিক্যাল ফাইবার
সবাই ইশারা করলো আমায়
প্রাণভিক্ষা করতে বললো রুদ্রার রুদেল তটে

আমি অবাক হয়ে বারান্দায় দাড়িয়ে দেখছিলাম
আমার দরজার বাইরে
প্রকৃতির ভীষণ সুন্দর রূপ
প্রসবকালীন মাতৃত্বে ভরা এক অগোছালো সৌন্দর্য তার
আমাকে তার জঠর ভরা ইতিহাস দেখাতে দেখাতে বলে গেলো -
      আজ কাল পরশু বলে কিছু নেই
      পুরোটাই চক্রাকারে আবর্তিত এক পর্যায় মাত্র ।।

রবিবার, ৭ জুন, ২০২০

বিভীষিকা গহ্বর || শুভ্রনীল চক্রবর্তী || কবিতা

বিভীষিকা গহ্বর || কবিতা
শুভ্রনীল চক্রবর্তী



শহর পুড়ছে আলাপনের খুশিতে
ভেজা সান্নিধ্যের মরুতাপ
এলোমেলো সুক্ষ্ম ---  গা শোকাচ্ছে কার্নিশ বরাবর

চিঠিতে মৃয়মান সত্য
বসন্ত ছিটিয়ে রেখেছে শীতের শেষে
   যখন খবর আসছে
       গোপন বিস্ফোরনের
পুড়ে ছাই হয়ে যাচ্ছে
        একলা বিকেল কালবৈশাখী অসুখে
   যখন খবর আসছে
     একটার পর একটা লাশ জড় হচ্ছে

                 শহরে ফুঁসছে
                    খুশী
                    ঘৃণা
                    ভয়
                    ক্ষয়
                    লয়
                  হীন হয়ে

একটা বিভীষিকা গহ্বর
           পারস্পরিক ভয় বিনিময় করছে
  উদ্বেল মেরুদোষ
           প্রবাহ সৃষ্টির অন্তিমে

কৃত্রিম সত্য ____
        কলয়েড পেশীত
চরম সংঘর্ষ _____
            বিরোধী পদার্থ ঘোষণার

এসবের মাঝেই,
একটা শীতের দিনে শহর পুড়ছে
খবর আসছে লাশ পোড়া গন্ধের
       বিকেলের জানলা
             যেমন সরীসৃপ 
খবর আনছে ,
সমান্তরাল মহাবিশ্ব প্রতিষ্ঠার
        বিভীষিকা গহ্বর দিয়ে  ।।

শুভ্রনীল চক্রবর্তী

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...