সংকল্প ফাউন্ডেশন " এর এক মহতী উদ্যোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংকল্প ফাউন্ডেশন " এর এক মহতী উদ্যোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস ।। সংস্কৃতি সংবাদ , Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস




আজ (০২\১১\২০২১) সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০ টি পরিবারের হাতে নতুন ব্স্ত্র তুলে দেওয়া হয় সকাল ১০ টায়।  আদিম জনজাতিদের এক ও অন্যতম প্রাচীন উৎসব "বঁধনা পরব "। এই উৎসবে শবররা নতুন পোশাক পরেন। তাই তাদের পাশে থাকতে সংকল্প ফাউন্ডেশন প্রতি বছরের মত এ বছর ও হৃদয়াতুর প্রয়াস নিয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল সামন্ত ও শম্ভু মুখার্জি  বিশিষ্ট সমাজ সেবক। সংকল্প ফাউন্ডেশনের  ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা,  আনুষ্ঠানিক  ভাবে সূচনা করেন, বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ বলেন " লোধা/শবর দের মধ্যে নতুন পোশাক দান করতে পেরে আমরা আনন্দিত, আগামী দিনে এই গ্রামে স্বাস্থ্য পরিক্ষা শিবির করবো"। সংকল্প ফাউন্ডেশনের স্দ্স্য  দীপেশ দে সূচনা গান পরি বেশন করে। সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন পিন্টু সাউ ও আনিস সাউ।

ব্স্ত্র দানের পাশাপাশি মাস্ক ও স্যানিটাইয়ার প্রদান করা হয়। কোভিড পরিস্থিতিতে কি ভাবে ভালো থাকা যায় সে নিয়ে সচেতনতা করা হয়।

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা

মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের- এর বর্ষপূর্তি অনুষ্ঠান || সংস্কৃতি সংবাদ, Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের- এর বর্ষপূর্তি অনুষ্ঠান 

সংস্কৃতি সংবাদ



মেদিনীপুরের এক অন্যতম   স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে সারাদিন ধরে নানা কর্মসূচি হয়ে গেল ৩০ শে আগস্ট, ২০২১ সোমবার সকাল ১০ টায় ভগবান শ্রীকৃষ্ণ এর জন্মদিনের দিন। করোনা অতিমারীর পরিস্থিতিতে রক্তের সংকট ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কথা ভেবে বর্ষপূর্তি উপলক্ষ্যে করোনা আবহে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে  মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকাল থেকে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । এদিনের শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেন। শিবির শুরুর আগে কর্মসূচির শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং সংগঠনের সদস্য-সদস্যারা সমবেত  আবৃত্তি পরিবেশন করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সকালের কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক  ডা: ভুবন চন্দ্র হাঁসদা।প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী সাহিত্যিক রোশেনারা খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের মেদিনীপুর শাখার স্বামী  মিলনানন্দ মহারাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, উদয় রঞ্জন পাল ,ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর ও জেলা সম্পাদক জয়ন্ত মুখার্জি, সমাজকর্মী ঝর্না আচার্য, লক্ষণ চন্দ্র ওঝা,মনিকাঞ্চন রায়,নরসিংহ দাস,জগন্নাথ পাত্র প্রমুখ। এদিন সংগঠনের পক্ষ থেকে স্বাগত ভাষন দেন সংকল্পের সম্পাদিকা পারমিতা সাউ।ছাড়াও সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপদেষ্টা গোপাল সাহা,ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা। উপস্থিত ছিলেন সংগঠনের অনান্য সদস্যরা।এই পর্যায়ে সমবেত অতিথিদের হাত ধরে একটি স্মরণিকা প্রকাশিত হয়। প্রথম পর্যায়ে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাতী ব্যানার্জি। 

বিকেলে ৪টায়  দ্বিতীয় পর্যায়ে সারা বাংলা অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,কোভিড যোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক  কেম্পাহুন্নাইয়া, IAS এই দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ সন্ধ্যা মন্ডল ধাড়া। কোভিড যোদ্ধা সন্মাননা প্রদান করা হয় চিকিৎসক ডাঃ প্রবোধ পঞ্চধ্যায়ী, ডাঃ সমরেন্দ্রনাথ ত্রিপাঠি, ডা: নিতাই চন্দ্র হুতাইত, সমাজকর্মী সাংবাদিক  সুদীপ খাঁড়া, সাংবাদিক সেখ মহম্মদ ইমরান, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল , সাংবাদিক সম্পাদক তাপস মাইতি, সাংবাদিক বিশ্বনাথ দাস, সাংবাদিক  সৌমেন চক্রবর্তী,সহ অন্যান্যদের। এছাড়াও এদিন সংকল্প তাদের মানবিক প্রয়াসের অঙ্গ হিসেবে দশজন অটো চালককে "কোভিড যোদ্ধা" সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত অতিথিরা সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ কে প্রশংসা করেন। দ্বিতীয় পর্বে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল ৩৯ জন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ শান্তনু পাণ্ডা। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী দীপেশ দে'র নেতৃত্বে "হৃদ মাঝারে" বাংলা ব্যান্ড সংগীত পরিবেশন করে। সংগঠনের পক্ষে সভাপতি রামকৃষ্ণ রায় ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

রবিবার, ৮ আগস্ট, ২০২১

কবিগুরু স্মরণে সংকল্প ফাউন্ডেশন, সংস্কৃতি সংবাদ, Sankalpa Foundation

কবিগুরু স্মরণে সংকল্প ফাউন্ডেশন, সংস্কৃতি সংবাদ



আজ বাইশে শ্রাবণ(৮/০৮/২০২১)সকাল দশটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে  রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো এবং রবীন্দ্র স্মৃতি মন্দিরে কবিগুরুর কে মাল্যদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে ভাষণ দেয় ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা,রবীন্দ্রনিলয় সমিতির সম্পাদক মাননীয় লক্ষন চন্দ ওঝা মহাশয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উনি রবীন্দ্রনাথ এর স্মৃতি চারণ করেন এবং সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ কে সাধুবাদ জানান।এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, পিন্টুসাউ,মন্টু সাউ , রাকেশ দাস,দীপেশ দে, অরীত্র দাস, অর্নব পাএ, অনীশ সাউ ও সম্পাদিকা পারমিতা সাউ। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সদস্য  দীপেশ দে ও সদস্যবৃন্দ। 


রবিবার, ২৭ জুন, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের দ্বিতীয় মানবিক প্রয়াস || ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন || Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের দ্বিতীয় মানবিক প্রয়াস

ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন



আজ (২৭\০৬\২০২১) সকাল ৯ টায় ঘাটালের বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা হল। ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে দাসপুর ২ ব্লকের চাঁইপাট (তেঁতুলতলা) ও ঘাটাল সদর (মুচিপাড়া) এলাকায়। যাত্রা শুভ হোয়ার জন্য সংকল্প ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা ফুলের বোকে দিয়ে প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও সম্পাদিকা পারমিতা সাউ কে সংবর্ধিত করেন।

প্রথমে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয় ঘাটাল সদর এলাকার মুচিপাড়াতে সেই কাজ চলে বেলা ২ টো পর্যন্ত। সেখানে ত্রান তুলে দেওয়া হয় ১০০ টি পরিবারের হাতে। উপস্থিত ছিলেন ঘটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি, সমাজসেবি শান্তি কর্মকার ও সুদীপ মন্ডল। দিলীপ বাবু সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন। বেলা ২:৩০ নাগাদ সংকল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত হন দাসপুর ২ ব্লকের তেঁতুল তলা গ্রামে। সেখানে ত্রাণ তুলে দেওয়া হয় ১৫০ টি পরিবারের হাতে। এখানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবি আশীষ হুতাইত, অনিরুদ্ধ আলম। উনারা প্রত্যেকে এই কাজের এবং উদ্যোগের খুব প্রশংসা করেছেন। সংগঠনের  শ্রীবৃদ্ধি  কামনা করেছেন।

ত্রাণ সামগ্রী হিসেবে ছিল আলু 2 কেজি , পেঁয়াজ ১ কেজি,  মুড়ি ৫০০ গ্রাম,  চানাচুর ২০০ গ্রাম,  চিড়ে ৫০০ গ্রাম,  চিনি ২৫০ গ্রাম, বিস্কুট ৪০০ গ্রাম, সুজি, সয়াবিন, লবণ ৫০০ গ্রাম, চা, আমূল দুধ, খাওয়ার জল। এছাড়া মাস্ক, শাড়ি, লুঙ্গি, গামছা ও দেওয়া হয়। 

সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, প্রতিষ্ঠাতা পিন্টু সাউ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকেশ দাস, ডঃ বিদ্যুৎ ভট্টাচার্য, রত্না দে, প্রতিমা রানা, নিলঞ্জ্না সাউ, সোমা দাস, সোভন রানা, অপর্না দাস, সঞ্জয় মণ্ডল। এছাড়া ত্রাণকার্যে সহযোগি হিসাবে উপস্থিতি ছিলেন সমাজ কর্মী বিজয় দাস ও দেবাশীষ দে। এছাড়া যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন  সম্পাদিকা তাদের সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের বর্ষবরণ অনুষ্ঠান ড.শান্তনু পাণ্ডা

সংকল্প ফাউন্ডেশনের বর্ষবরণ অনুষ্ঠান

ড.শান্তনু পাণ্ডা



 শুভ নববর্ষের পথ চলা শুরু সংকল্প ফাউন্ডেশন এর। একটি বৃদ্ধাশ্রমের

আজ সকাল 10 টায় মেদিনীপুর শহরের ডক্টর রজনীকান্ত দোলই এর  মেদিনীপুর বৃদ্ধাশ্রমের আবাসিক এবং নেশা মুক্তি নিরাময় কেন্দ্রে আবাসিকদের মধ্যে কেক, বিস্কুট, মিষ্টি, ফল বিতরণ করা হয়। প্রথমে আশ্রম এর প্রতিষ্ঠাতা ও বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব এবং আগামী দিনে পথ চলার শুরু হয়। সুচিন্তিত বক্তব্য রাখেন নরোত্তম দে, ডঃশান্তনু পান্ডা, পারমিতা সাউ, সংগঠনের সদস্য অরুন পাল একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এবং বিদ্যুৎ ভট্টাচার্য স্বচরিত কবিতা পাঠ করেন। আবাসিকদের মধ্যে দুজন বৃদ্ধা গান ও আবৃত্তি পরিবেশনা করেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সুচারু ভাবে সম্পন্ন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা ।উনাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অলোক মালাকার,শান্তি বাবু।

সংগঠন থেকে উপস্থিত ছিলেন মন্টু সাউ,পিন্টু সাউ,রাকেশ দাস,শিবু

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা শিবির || প্রতিবেদন: ড. শান্তনু পাণ্ডা

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা শিবির

প্রতিবেদন: ড. শান্তনু পাণ্ডা



সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কুষ্ঠ নির্মূল সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো তাঁতিগেরিয়া বামুনপাড়া কুষ্ঠ কলোনিতে কুষ্ঠ রোগ কোন অভিশাপ নয় পাঁচটা রোগের মতোই এটি একটি রোগ সঠিক সময়ে চিকিৎসা করালে এই রোগকে আমরা সমাজ থেকে নির্মূল করতে পারি এবং আমরা সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে শপথ নিলাম কুষ্ঠ রোগীকে মূল সমাজের ফিরিয়ে আনার সবরকম প্রচেষ্টা কোরবো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল লেপ্রোসি অফিসার পশ্চিম মেদিনীপুরের ডক্টর ডি কে সাহা মহামারী বিশেষজ্ঞ ডঃ কিশলয় জানা, এছাড়া শেখ শেখ আলতাফ উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা বিশিষ্ট সাহিত্যিক রোশেনারা খান ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, কোষাধক্ষ্য  পিন্টু সাউ, অর্ণব পাত্র ,নরোত্তম দে, সম্পাদিকা পারমিতা সহ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনিলয় সমিতির সম্পাদক লক্ষণ ওঝা, ও সয়ময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল। মোট ৭৫টি কুষ্ঠ মানুষের মধ্যে দুধ,বিস্কুট, লেবু ও বাচ্চাদের চকলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ,

 

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ



আজ ১২ ই জানুয়ারী ২০২১, সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে স্বামী  বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন এবং শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল ৯ টায় দিনীপুর শহরের বটতলা চকে শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য ও স্বামী  বিবেকানন্দ মহাশয়ের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। ঐ দিন ১১ টার সময় সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে রাঢ় বাংলার এক অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব "মকরসংক্রান্তি" উপলক্ষে  মুচিবেড়িয়া গ্রামে আদিম জনজাতিদের মধ্যে নতুন পোশাক দান করা হয়। চাদর ও জামা প্যন্ট হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পিন্টু সাউ, নীলাঞ্জনা সাউ ,মন্টু সাউ,  মুক্তি গিরি,   মুনমুন ঘোষ, নরোত্তম দে, ড.শান্তনু পান্ডা ও সম্পাদিকা পারমিতা সাউ। গ্রামবাসীরা খুব খুশি ও আনন্দিত।

রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

সংকল্প ফাউন্ডেশন " -এর উদ্যোগ

"সংকল্প ফাউন্ডেশন "-এর উদ্যোগ



 সংকল্প ফাউন্ডেশন শুধু মেদিনীপুরে সীমাবদ্ধ নয়। গোটা  দক্ষিণবঙ্গে এই সংগঠন কাজ করতে অঙ্গীকার বদ্ধ। । তাই  মেদিনীপুর ছাড়িয়ে পুরুলিয়ার বাগমুন্ডিতে  নতুন বছরের প্রথম দিনে ১০ জন দুঃস্থ মানুষকে  শীতবস্ত্র ( চাদর) প্রদান  করা হলো।  উপস্থিত ছিলেন  পিন্টু সাউ , রাজশ্রী মন্ডল,  সুদীপ্তা দে, মুক্তিি গিরি,  অনীশ সাউ, মন্টু সাউ, মুনমুন ঘোষ,  নীলাঞ্জনা সাউ এবং সম্পাদিকা পারমিতা সাউ  (গিরি)। খবর টি জানিয়েছেন ড.শান্তনু পান্ডা।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...