সংস্কৃতি সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংস্কৃতি সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

'কভার পেজ' এর সাম্প্রতিক সংখ্যা প্রকাশ ।। সাংস্কৃতিক সংবাদ, Kolkata

'কভার পেজ' এর সাম্প্রতিক সংখ্যা প্রকাশ 



নিজস্ব সংবাদদাতা: ২৩ ডিসেম্বর শনিবার কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের দ্বিতলে আড্ডার টেবিলে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হল নদিয়ার অন্যতম লিটল ম্যাগাজিন ' কভার পেজ'  এর সাম্প্রতিক সংখ্যা ও সেই সঙ্গে কবি প্রাবন্ধিক ও অনুবাদক পঙ্কজকুমার চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ 'My Buqula ' র প্রদর্শন করেন শ্রদ্ধেয় কবি প্রাবন্ধিক সম্পাদক ও সঙ্গীতজ্ঞ নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির প্রবাসী কবি গৌতম দাশগুপ্ত, সুদূর কম্বোডিয়া নিবাসী চিত্রশিল্পী তুলি,  এছাড়া কবি কমল তরফদার,  অজয় নাগ,  অজিত মন্ডল, সুভাষচন্দ্র ঘোষ,   কেতকী বসু,  মৃণাল কান্তি সাহা,  শিব শংকর ঘোষ,  প্রবীর বন্দ্যোপাধ্যায়,  শঙ্কর তালুকদার সহ কভার পেজ পত্রিকার সম্পাদক মনোরঞ্জন সরকার ও পঙ্কজকুমার চট্টোপাধ্যায় প্রমুখ ।

           কভার পেজ পত্রিকার সবচেয়ে বড় আকর্ষণ তা বিনামূল্যে বিতরণ করা হয়।  এছাড়া প্রচ্ছদ চিত্তাকর্ষক।  তাছাড়া পঙ্কজকুমার চট্টোপাধ্যায়ের লেখার গুণে কাব্যগ্রন্থটি উপস্থিত ব্যক্তিদের আকর্ষণ করে । তাঁরা কভার পেজ এর সম্পাদক ও কবি পঙ্কজকুমার চট্টোপাধ্যায়কে সাধুবাদ জানান ।


রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মজয়ন্তী ।। সংস্কৃতি সংবাদ ।। কলকাতা, Kolkata

সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মজয়ন্তী 



নিজস্ব সংবাদদাতা:  গতকাল ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায়  ডা. বি সি রায় মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে  শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল সোসাইটির সভাপতি সাহিত্যিক পৃথ্বীরাজ সেনে ৬৮ তম জন্মবার্ষিকী ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সৌমিত বসু । এছাড়া মন্ঞ্চে পৃথ্বীরাজ সেন ছাড়াও  উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী দেবাশিস রায়,  কবি নৃপেন চক্রবর্তী  কবি কেশবরন্ঞ্জন,  সোসাইটির সম্পাদক মহিবুর রহমান প্রমুখ ।

             অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন নীলাঞ্জন কুমার,  সঞ্জয় ব্যানার্জি,  মহিবুর রহমান,  আব্দুল করিম,  বিধানেন্দু পুরকাইত প্রমুখ কবিবৃন্দ। জমজমাট 

এই  সভাগৃহ মুখরিত হয়েছিল সঙ্গীত কবিতা গান আবৃত্তিতে

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মধ্যবর্তী পত্রিকার কবিতার আড্ডা ,Madhyaborty,

মধ্যবর্তী পত্রিকার কবিতার আড্ডা 



নিজস্ব সংবাদদাতা, কলকাতা:  গতকাল ২৬ নভেম্বর বিকেলে কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের ত্রিতলে সি গুহ মেমোরিয়াল গ্যালারিতে  ( বই- চিত্র সভাঘরে)  অনুষ্ঠিত হল ' মধ্যবর্তী ' পত্রিকার কবিতা আড্ডা । আড্ডার প্রারম্ভে আহ্বায়ক কবি বিমান মৈত্র মধ্যবর্তী পত্রিকার উদ্দেশ্য ও আদর্শ ব্যাখ্যা করেন । পত্রিকা সম্পাদক বিশ্বরূপ দে সরকার তাঁর দীর্ঘ বক্তব্যতে বাংলা কবিতার গতিপথ ও তার নতুন চিন্তাধারা ও ভবিষ্যতের কবিতা প্রসঙ্গে জোর দেন । তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে জানান বর্তমান যাঁদের উপেক্ষা করে ভবিষ্যৎ তাদের বুকে তুলে নেয় ও ধীরে ধীরে সঠিক মূল্যায়ন পায় । কবি অপূর্ব সাহা পরবর্তী বক্তব্যতে সম্পাদকের কথার সুরের পুনরাবৃত্তি ঘটান ।

      আড্ডাতে বিশেষ আকর্ষণ ছিল কবিদের  কবিতা পাঠ । পাঠে অংশ নেন পল্লব বরন পাল,  নন্দিতা সেন বন্দোপাধ্যায়,  নীলিমা সরকার,  কমল তরফদার, দেবাশিস লাহা  কেতকী বসু,  নীলিমা সরকার,  সোমনাথ মুখার্জি,  ত্রিদিবেশ দে,  রথীন সান্যাল,  কুশল মৈত্র  , বন্দিশ ঘোষ, সুমিত বসু,  সঞ্জয় মুখার্জি,  দেবশ্রী দে,  অরিন্দম চট্টোপাধ্যায়,  কানাইলাল জানা,  বিমল রায়,   মৃন্ময় ভৌমিক,  অপূর্ব সাহা,  কৌশিক চক্রবর্তী, বিমান মৈত্র,  নীলম সামন্ত ও নীলাঞ্জন কুমার । অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি  নীলাঞ্জন কুমার,  কৌশিক চক্রবর্তী ও নীলম সামন্ত ।

রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

'সুন্দর' পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান, সংস্কৃতি সংবাদ, Sundar

'সুন্দর' পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান, সংস্কৃতি সংবাদ,



নিজস্ব সংবাদদাতা:  গতকাল ২৫ নভেম্বর কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের ত্রিতলে সি গুহ মেমোরিয়াল গ্যালারিতে  ( বই-  চিত্র সভাঘর ) অনুষ্ঠিত হল ' সুন্দর ' পত্রিকার অনুষ্ঠান । সভা শুরু হয় বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও সুন্দর পত্রিকার অন্যতম সহ সম্পাদক 

পঙ্কজকুমার চট্টোপাধ্যায় পত্রিকার ভবিষ্যৎ চিন্তাভাবনা ব্যক্ত করেন।  অনূষ্ঠানে মূল আকর্ষণ ছিল ' সুন্দর' পত্রিকার নব পর্যায়ের প্রথম সংখ্যার  উদ্বোধন । উদ্বোধন করেন দুই তরুণ কবি বন্দিশ ঘোষ ও সমুদ্র বিশ্বাস । সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালক  বিশিষ্ট কবি,  কাব্য সমালোচক , প্রাবন্ধিক ও সুন্দর পত্রিকার অন্যতম সহ সম্পাদক নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্ষিয়ান কবি ও সুন্দর পত্রিকা সম্পাদক অজয় নাগ । 

                   পরের পর্ব ছিল কবিতা পাঠ । তাতে কবিতা পাঠে শ্রোতাদের মুগ্ধ করেন বন্দিশ ঘোষ,  সমুদ্র বিশ্বাস,  নিশীথ ষড়ঙ্গী,  প্রবীর বন্দ্যোপাধ্যায়,  নন্দিতা সেন বন্দোপাধ্যায়,  মানস মুখোপাধ্যায় , নীলিমা সরকার,  সুকান্ত মন্ডল,  সুব্রত সোম,  জগন্ময় মজুমদার,  শঙ্কর তালুকদার,  রীতা বেরা পাল    মৃণাল কান্তি সাহা, উপেক্ষিত শর্মা,  গোপাল নাইয়া,  সঞ্জয় ব্যানার্জি,  উপানন্দ বারুই,  সঞ্জিত কুমার দুবে,  শ্রীময়ী চক্রবর্তী,  শিবশংকর ঘোষ,  পঙ্কজকুমার চট্টোপাধ্যায়, অজয় নাগ এবং নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন বাচিক শিল্পী বিউটি ভট্টাচার্য ।

সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নীলাক্ষর পত্রিকার অনুষ্ঠান Nilakshar

নীলাক্ষর পত্রিকার অনুষ্ঠান Nilakshar


নিজস্ব সংবাদদাতা:  গতকাল ১৯নভেম্বর  কলকাতার কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল সভাঘরে নীলাক্ষর পত্রিকার সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হল । সুন্দর এই অনুষ্ঠানে নীলাক্ষর পত্রিকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় সত্তর দশকের তিন বিশিষ্ট কবি যথাক্রমে মৃদুল দাশগুপ্ত,  সুব্রত সরকার ও অজয় নাগ কে । 

            অনুষ্ঠানের প্রধান ছিল আলোচনা ও কবিতা পাঠ । পথ প্রদর্শক কবি আলোক সরকার নিয়ে আলোচনা করেন যথাক্রমে শমিত মন্ডল,  সৌমিত বসু,  তাপস রায়,  দেবজ্যোতি রায় । এছাড়া ' নতুন দিশার কবিতা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন যথাক্রমে ঋত্বিক ঠাকুর,  নীলাঞ্জন কুমার,  সমুদ্র বিশ্বাস সুবক্তা ও

বিশিষ্ট কবিবৃন্দ । 

      কবিতাপাঠে অংশ নেন দেবাশিস চন্দ, রণজিৎ হালদার,  দেবব্রত দে,  রথীন কর,  রথীন সান্যাল,  অরূপ চৌধুরী,  হরিৎ বন্দ্যোপাধ্যায়,  গৌতম ব্রহ্মর্ষি,  ফটিক চৌধুরী,  দীপঙ্কর সরকার,  নৃপেন চক্রবর্তী,  চিরপ্রশান্ত বাকচি,  প্রবীর বন্দ্যোপাধ্যায়,  কুশল মৈত্র,  সুধাংশু রঞ্জন সাহা,  খগেশ্বর দাস,  সোমা মুখোপাধ্যায়, 

বিষ্ণুপদ বালা ও পঙ্কজ মন্ডল । জীবনানন্দের কবিতা নিজের সুরে সঙ্গীত পরিবেশন করেন বিষ্ণুপদ বালা,  সমগ্র অনুষ্ঠান সুচারু ভাবে সঞ্চালনা করেন সোমা মুখোপাধ্যায় ।

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

কবি কুমারেশ চক্রবর্তী ' শ্রেষ্ঠ কবিতা ' প্রকাশ , Kolkata

কবি কুমারেশ চক্রবর্তী ' শ্রেষ্ঠ কবিতা ' প্রকাশ 




নিজস্ব সংবাদদাতা:  গতকাল ১৬ নভেম্বর বিকেলে উত্তর  চব্বিশ পরগনার দত্ত পুকুরের উজান স্রোত পত্রিকার পৃষ্ঠপোষকতায় কলকাতার কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের সভাঘরে আশির দশকের বিশিষ্ট কবি কুমারেশ চক্রবর্তীর ' শ্রেষ্ঠ কবিতা ' র আনুষ্ঠানিক প্রকাশ হল। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কবিতার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সুমিতা চক্রবর্তী । প্রধান ও বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কবি সৈয়দ কওসর জামাল ও কবি অনুবাদক বৌধায়ন মুখোপাধ্যায় ।

           অনুষ্ঠান শুরু হয় ঋদ্ধি পালের সুন্দর কন্ঠে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে । উদ্বোধন সুমিতা চক্রবর্তী কবি কুমারেশ চক্রবর্তীর কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন,  আমরা যা ভাবছি তাই বলছি তাকে অনেকেই কবিতা হিসেবে মানেন না । কিন্তু এই কবি অবলীলায় সেই সত্যকে কবিতা করে দিতে পারেন । বিশিষ্ট কবি ও চিত্রকর শ্যামল জানা শ্রেষ্ঠ কবিতার আলোকপাত করেন । এছাড়া কবিকে নিয়ে আলোচনা করেন প্রবুদ্ধ বাকচি । 

           অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠে অংশ নেন অনন্যা বন্দ্যোপাধ্যায়,  মধুমিতা রায়,  শর্বানী দাস,  অমিত কাশ্যপ,  তাপস রায়,  নৃসিংহমুরারী দে,  সুধাংশু রঞ্জন সাহা,  অমলেন্দু মন্ডল,  বীরেন শাসমল,  ঈশিতা ভাদুড়ী,  ফাল্গুনী ঘোষ,  সুকুমার গরাণি,  অলোক বিশ্বাস,  উমাপদ কর,  জয়িতা বসাক,  ধীমান চক্রবর্তী  এবং নীলাঞ্জন কুমার । আবৃত্তিতে জমিয়ে দেন রিঙ্কু রায়,  চলন্তিকা চক্রবর্তী ও পূজন ঘোষ । অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর মন্ডল ও সত্যবান বিশ্বাস ।

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

কফি হাউসে ম্যাগাজিন উদ্বোধন, সংস্কৃতি সংবাদ, Kolkata

কফি হাউসে ম্যাগাজিন উদ্বোধন



নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।।  রবিবার কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসের টেবিলে উদ্বোধন হল তিনটি লিটল ম্যাগাজিন যথাক্রমে নীলিমা সরকার সম্পাদিত ' শৈলদহ ' , বিশ্বরূপ দে সরকার সম্পাদিত ' মধ্যবর্তী ' ও ব্যারাকপুর সাংস্কৃতিক কেন্দ্রের মুখপত্র ' কোজাগর ' । তিনটি পত্রিকা উদ্বোধন করেন কবি প্রাবন্ধিক সম্পাদক ও সঙ্গীতজ্ঞ নীলাঞ্জন কুমার ।


অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলিমা সরকার, বিশ্বরূপ দে সরকার,  বিমান মৈত্র,  নন্দিতা সেন বন্দোপাধ্যায়,  পার্থসারথি দত্ত,  জগন্ময় মজুমদার,  প্রবীর বন্দ্যোপাধ্যায়,  সুব্রত সোম , বন্দিশ ঘোষ,  অজিত মন্ডল,  সঞ্জয় ব্যানার্জি,  মৃণালকান্তি সাহা,  মহিবুর রহমান , অশোক রায়,  বাংলাদেশ থেকে আগত কবি সৌহার্দ সিরাজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

"কফি হাউসের চারপাশে" পত্রিকা প্রকাশ । সংস্কৃতি সংবাদ

"কফি হাউসের চারপাশে" পত্রিকা প্রকাশ 





নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।। গত ১০ অক্টোবর কলকাতার সূর্য সেন স্ট্রিটের নির্মল ভবনে মৃণাল কান্তি সাহা সম্পাদিত ' কফি হাউসের চারপাশে ' পত্রিকার  শারদ সংখ্যার উদ্বোধন হল । উদ্বোধন পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুজিত বসু,  কবি দেবাঞ্জন চক্রবর্তী,  কবি রথীন কর , কবি নৃপেন চক্রবর্তী,  কবি নীলাঞ্জন কুমার , কবি তাপস রায়,  কবি সৌহার্দ সিরাজ,  কবি লিন্ডা আমিন ।  অনুষ্ঠানে দুটি গ্রন্থ যথাক্রমে বিধানেন্দু পুরকাইতের ' ভাঙা বেহালা ছিন্ন তার,  ও শুক্লা চক্রবর্তীর ' রসভূজা ' ও রীতা বেরা পাল সম্পাদিত শারদীয়া সাঁঝবাতির প্রচ্ছদ উন্মোচন হয় । অনুষ্ঠানের প্রথম পর্বে জঙ্গীপুর মানব শিক্ষা রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ২৫ তম সমাবর্তন অনুষ্ঠানে ডক্টরেট উপাধি পেলেন সঙ্গীত রচনাকার  সুরকার ও শিল্পী দীপশ্রী পাল ও অধ্যাপক অরুণ অধিকারী ।
       শ্রোতাপূর্ণ সভাঘরে কবিতা কথা ও সুরে সন্ধ্যাটি মুখর হয়ে ওঠে । অনুষ্ঠান সুচারু ভাবে সঞ্চালনা করেন কফি হাউসের চারপাশে পত্রিকার সহ সম্পাদক স্বপ্নাঞ্জন গোস্বামী ।


শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কাহিনি ও চিত্রনাট্যের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

কাহিনি ও চিত্রনাট্যের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান 



নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।। কলকাতার সূর্য সেন স্ট্রিটে ডাঃ কৃষ্ণপদ ঘোষ  মেমোরিয়াল ট্রাস্ট ভবনের ত্রিতলে ডাঃ বি সি রায়  মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণ ও কবিতা পাঠ ও  সর্বোপরি  কবি সাংবাদিক মহিবুর রহমানের কাহিনি ও চিত্রনাট্যের গ্রন্থ ' শুধু তোমারই জন্যে ' র প্রকাশ অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ । সম্মানীয় অতিথি ছিলেন সৈয়দ হাসমত জালাল। অনুষ্ঠানে মজিদ মাহমুদ , কবি আবদুস শুকুর খান ও কফি হাউসের চারপাশে পত্রিকার সম্পাদক মৃণাল কান্তি সাহাকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয় । 

             কবিতাপাঠ ও বক্তব্যে অংশ নেন নৃপেন চক্রবর্তী,  কেশবরন্ঞ্জন, অমলেন্দু বিশ্বাস, প্রিয়াঙ্কা নিয়োগী,শঙ্কর তালুকদার, তাজিমুর রহমান, নীলাঞ্জন কুমার প্রমুখ।

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

শব্দ মাঝি পত্রিকা, সংস্কৃতি সংবাদ , Shabdo Majhi

শব্দ মাঝি পত্রিকা প্রকাশ  ।। সংস্কৃতি সংবাদ 



নিজস্ব সংবাদদাতা,কলকাতা ।। শব্দ মাঝি পত্রিকার প্রথম সংখ্যা,মূলত ঈদ সংখ্যা উত্তর বঙ্গের বিশিষ্ট কবিদের উপস্থিতিতে প্রকাশিত হলো। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার অমৃত দেবনাথ। কবি নীলাঞ্জন কুমারের শুভেচ্ছা বার্তা পাঠ করেন অমৃত দেবনাথ। পত্রিকার মোড়ক উন্মোচন করেন কবি, প্রবন্ধকার এবং উত্তর বঙ্গের লিটিল ম্যাগাজিনের সম্পাদক গৌরাঙ্গ সিনহা,কবি ও সাংবাদিক সঞ্জয় সোম,কবি, প্রবন্ধকার সুবীর সরকার, কবি ও শাদ্বল পত্রিকার সম্পাদক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কবি শ্যামলেন্দ্র চক্রবর্তী,বিশিষ্ট আইনজীবী ও সাহিত্য অনুরাগী উমাপদ রক্ষিত,কবি ও শিক্ষক হরিলাল ঘোষ,প্রাক্তন শিক্ষক, প্রবন্ধকার ও রায়ডাক পত্রিকার সম্পাদক ক্ষীতেন্দ্র মোহন সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক ও সাহিত্য অনুরাগী পরেশনাথ রায়, হরিদাস পাল। এরপর বাংলা কবিতা বিষয়ে আলোচনা করেন সুবীর সরকার, নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য,হরিলাল ঘোষ, সঞ্জয় সোম।লিটিল ম্যাগাজিন নিয়ে আলোচনা করেন গৌরাঙ্গ সিনহা। রাজবংশী কবিতা নিয়ে আলোচনা করেন বঙ্গরত্ন কবি  কমলেশ সরকার এবং কবি পীযূষ সরকার।

এছাড়াও দর্শকাসন অলঙ্কৃত করেছেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন  কবি উত্তম দেবনাথ,কবি অনন্ত রায়,কবি জয় দাস,কবি মৌটুসী রায়, কবি যতীন বর্মা,কবি ও সাংবাদিক মনোজ বর্মন, সাংবাদিক ও শিক্ষক তপন কুমার আইচ। এছাড়াও কিছু সাহিত্য প্রেমী মানুষ।



রবিবার, ৬ আগস্ট, ২০২৩

কফিহাউসে ভুবনডাঙা পত্রিকা উদ্বোধন করলেন কবি নীলাঞ্জন কুমার ।। সংস্কৃতি সংবাদ, Bhubandanga

কফিহাউসে ভুবনডাঙা পত্রিকা উদ্বোধন করলেন কবি নীলাঞ্জন কুমার 




শনিবার কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসে ভুবনডাঙা ই - ম্যাগাজিন পত্রিকার মুদ্রিত পঁচিশে বৈশাখ সংখ্যার উদ্বোধন করলেন শ্রদ্ধেয় কবি প্রাবন্ধিক,  সমালোচক ও সঙ্গীতজ্ঞ নীলাঞ্জন কুমার ।

কফি হাউসের টেবিলে উপস্থিত ছিলেন অজয় নাগ,  অজিত মন্ডল,  নন্দিতা সেন বন্দোপাধ্যায়,  শিবশঙ্কর ঘোষ,  পার্থসারথি দত্ত,  বিমানকুমার মৈত্র,  নীলিমা সরকার,  পঙ্কজকুমার চ্যাটার্জি প্রমুখ কবিবৃন্দ ।

রবিবার, ৪ জুন, ২০২৩

কফি হাউসে শৈলদহ পত্রিকা উদ্বোধন, Shailadaha

কফি হাউসে শৈলদহ পত্রিকা উদ্বোধন



নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩ জুন ।।  শনিবার বিকেলে কলকাতার কলেজস্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসে কুড়ি বছর ধরে নিয়মিত প্রকাশিত হওয়া এ সময়ের জনপ্রিয় পত্রিকা

' শৈলদহ ' র বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি সম্পাদক প্রাবন্ধিক ও সমালোচক নীলাঞ্জন কুমার । অনাড়ম্বর এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সম্পাদক কমল তরফদার,  কবি অজয় নাগ,  কবি নন্দিতা সেন বন্দোপাধ্যায় ও শৈলদহ পত্রিকা সম্পাদক কবি নীলিমা সরকার প্রমুখ সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ । পত্রিকার দীর্ঘ জীবন ও সাফল্য কামনা করেন মাননীয় উদ্বোধক নীলাঞ্জন কুমার ।

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

উন্মুখ পত্রিকার বসন্তকালীন কবিতাবাসর, Unmukh

উন্মুখ পত্রিকার বসন্তকালীন কবিতাবাসর 



নিজস্ব সংবাদদাতা কলকাতা ::  ১৮ মার্চ কলকাতার কলেজস্ট্রিটে কফি হাউসের ত্রিতলে বই-চিত্র সভাঘরে অনুষ্ঠিত হল উন্মুখ পত্রিকার আয়োজনে বসন্তকালীন কবিতাবাসর । দর্শক পরিপূর্ণ সভাঘরে স্বাগত ভাষণ দেন পত্রিকার সহ - সম্পাদক বন্দিশ ঘোষ । প্রয়াত কবি মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি বক্তৃতাতে কবি মঞ্জুষ দাশগুপ্তের কাব্য ভাবনার ওপর বিশদ আলোচনা করেন কবি ও চলচ্চিত্র চিন্তক অচিন্ত্য নন্দী । কবি মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি স্মারক অর্পন করা হয় ' কবিতা সমগ্র ' গ্রন্থটির কবি গৌতম দাশগুপ্তকে । উক্ত গ্রন্থটির ওপর মনোজ্ঞ আলোকপাত করেন কবি প্রাবন্ধিক ও সমালোচক নীলাঞ্জন কুমার ।

  দ্বিতীয় পর্বে কবিতা পাঠে অংশ নিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন নীলিমা সাহা, নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় , নীলিমা সরকার,  রীতা মিত্র,  শ্রীময়ী চক্রবর্তী,  কমল তরফদার,  প্রণবকুমার চট্টোপাধ্যায়, খগেশ্বর দাস,  শর্বানীরঞ্জন কুন্ডু,  অসীমকুমার বসু,  পঙ্কজকুমার চ্যাটার্জি,  মৃণালকান্তি সাহা,  বাপী চক্রবর্তী,  পার্থসারথি দত্ত,  অরূপ চৌধুরী, অমিত কাশ্যপ,  সুভাষচন্দ্র ঘোষ,  নৃপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য,  অশোক রায়,  দীপঙ্কর সরকার,  সোমনাথ মুখোপাধ্যায়,  বিমানকুমার মৈত্র, বন্দিশ ঘোষ ও নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সঙ্গীতে অংশ নেন অমরেন্দ্র ভট্টাচার্য,  কমল তরফদার ও  নীলাঞ্জন কুমার ।



শনিবার, ২০ আগস্ট, ২০২২

বই- চিত্র সভাঘরে উন্মুখ পত্রিকার অনুষ্ঠান, Unmukh

বই- চিত্র সভাঘরে উন্মুখ পত্রিকার অনুষ্ঠান



গত ১৬ আগস্ট কলকাতার কলেজস্ট্রিটের কফি হাউসের ত্রিতলে বই- চিত্র সভাঘরে অনুষ্ঠিত হল উন্মুখ পত্রিকার আয়োজনে ' বর্ষাকালীন কবিতা বাসর '। অনুষ্ঠানে জীবনানন্দ স্মৃতি বক্তৃতায় ' স্প্যানিশ কবিতার গতি প্রকৃতি ' নিয়ে বিস্তৃত আলোচনা করেন কবি কমল তরফদার । তাছাড়া ' জীবনানন্দ স্মৃতি পুরস্কার ' প্রদান করা হয় ' জাগর মরুভূমি ' কাব্যগ্রন্থের জন্য কবি কমল তরফদারকে । কাব্যগ্রন্থটি নিয়ে আলোকপাত করেন কবি নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী কবি গৌতম দাশগুপ্ত । সব শেষে  কবিতা পাঠে অংশ নেন পার্থসারথি দত্ত,  নৃপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য,  পঙ্কজ মন্ডল,  নৃপেন চক্রবর্তী,  খগেশ্বর দাস  , পীষূষ বাকচি,  নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় , অমিত কাশ্যপ,  বিশ্বজিৎ রায়, বন্দিশ ঘোষ প্রমুখ । সমাপ্তি সংগীতে অংশ নেন কবি শান্তিময়  মুখোপাধ্যায় ।

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা প্রচার ।। সংস্কৃতি সংবাদ AIDS DAY

সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা প্রচার



আজ ০১\১২\২০২১ সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক পদযাত্রা আয়োজন করা হয়েছিল মেদিনীপুর কলিজিয়েট স্কুলের গেট থেকে শুরু হয় ও শেষ হয় কালেক্টর মোড় । তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সমাজ সেবি সংস্থাগুলিকে। আমন্ত্রণ জানানো হয়েছিল জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ও সরকরি আধিকারিকদের ও।

মেদিনীপুর শহরের মাইকের মাধ্যমে সংগঠনের সদস্য ডঃ শান্তনু পান্ডা এডস রোগ সম্বন্ধে বিস্তারিত ভাবে প্রচার করেন। এই পদযাত্রা তে অংশগ্রহণ করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য  কর্মধ্যক্ষ শ্যামপদ পাত্র মহাশয়, রবীন্দ্রস্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ ওঝা মহাশয়, সাইকেলার্স ক্লাবের  সভাপতি নবনীতা মিশ্র ও সদস্য বৃন্দ, কেশপুর ব্লাড ব্যাংকের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সদস্যরা, মহিলা সংগঠন অদ্বিতীয়ার সভাপতি  পাঞ্চালি চক্রবর্তী ও সদস্যবৃন্দ, বেঙ্গাই উদ্যোগী সংঘ এর সম্পাদক রাহুল কোলে ও সদস্য বৃন্দ, আলো ট্রাস্টের কর্ণধার কমল কৃষ্ণ কুইলা মহাশয়, শক্তি সংঘ ব্যায়ামাগার এর পক্ষ থেকে মিন্টু করণ ও সদস্যরা, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সুদীপ কুমার খাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে পদযাত্রায় অংশ নেন।  এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজা ও রোমিও । জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে একটি পথসভা করা হয় ।  সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন সদস্য দীপেশ দে। এখানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য  কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র,গোপাল সাহা,ডঃ শান্তনু পান্ডা, পাঞ্চালি চক্রবর্তী, রাহুল কোলে,লক্ষন ওঝা,কমল কৃষ্ণ কুইল্যা। অনুষ্ঠাটি সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সম্পাদিকা পারমিতা সাউ ও উপস্থিত সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন নরোত্তম  দে, মুনমুন ঘোষ, অপর্না দাস, পিন্টু সাউ, বিজয় দাস,অরিত্র দাস, অনীশ সাউ।

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের জনহিতকর কাজ, সংস্কৃতি সংবাদ। । Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের জনহিতকর কাজ



গতকাল (১৯\১১\২০২১) সন্ধ্যা ৬টার সময় পাটনা বাজার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের বেহারাপাড়ায় প্রতিমা বেহারা বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার কারন জানা যায়নি।আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলো না। বাড়ির সমস্ত জিনিস পুড়ে যায় ।ফায়ার ব্রিগেড থেকে দুটি গাড়ি এসে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ৫ জন দমকল পুলিশকর্মী ও স্থানীয় পাড়ার ৪ জন ছেলে জখম হয়। সংকল্প ফাউন্ডেশন খবর পেয়ে আজ (২০\১১\২০২১)  সকালে উনাদের বাড়ি যায় এবং কিছূ শুকনো খাবার ,শীত বস্ত্র, কম্বল ,গামছা দিযে আসে।  সেইসঙ্গে  পাশে থাকবে ও যেকোনো প্রয়োজনে  পাশে আছি সেই প্রতিশ্রুতি দেন সম্পাদিকা পারমিতা সাউ।

সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ কে খুব প্রশংসা করেছেন এলাকা বাসি।  সংকল্প ফাউন্ডেশন মানুষের সাথে ও মানুষের পাশে।

জলের তিলক নাট্য সংস্থার দ্বিতীয় প্রযোজনা ।। প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা ।। সংস্কৃতি সংবাদ, Jaler Tilok

জলের তিলক নাট্য সংস্থার দ্বিতীয় প্রযোজনা 

প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা



আজ (২০\১১\২০২১) কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে  জলের তিলক নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য গবেষক ডঃ সন্ধ্যা দে ও নাট্যকার চন্দন দাশ (শৌভ্নিক) কে সম্বর্ধিত করা হয়।  সম্বর্ধনা প্রাপকের হতে তুলে দেন মোমেন্টো, মানপত্র, ফুলের বোকে , মিষ্টির হাড়ি এবং আনরিয়াম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রঞ্জন  গাঙ্গুলি এক্জ্ন নাট্য সমালোচক। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার শ্রীকান্ত   ভট্টাচার্য। সঞ্চালনা করেন শুভঙ্কর বারিক । তারপর শুরু হয় নাটক "ছায়া মানুষের গল্প"।

অভিনয় করেন শ্রীকান্ত ভট্টাচার্য , ইন্দ্রদীপ সিনহা এবং অনান্য। কলকাতার বুকে দর্শক ছিল চোখে পড়ার মতো। নাটক দেখে সবাই খুব আপ্লুত।


বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির, সংস্কৃতি সংবাদ, Mugbasan

মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির



বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট । থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের প্রয়োজন হলে তার পরিবার পরিজনদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো কেশপুর ব্লকের অন্যতম শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি,পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের পক্ষ থেকে মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মত ৪১জন রক্ত দাতা রক্ত দান করেন। 

এদিন শিবিরকে কেন্দ্র করে মুক্ত মঞ্চের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ করা যায়। 

এদিন কর্মসূচির শুভ সূচনা করেন কেশপুরের বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী হাসানুর জামান, মুগবসান হক্কানিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হক, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার শুভ্র চক্রবর্তী,সমাজসেবী ফারুক মল্লিক সহ কর্মকর্তা ও সদস্যগণ।এদিন শিবিরে রক্ত গ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক।এছাড়াও এদিন চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় প্রায় তিন শতাধিক ব্যক্তি এদিন চক্ষু পরীক্ষা শিবির তাদের চক্ষু পরীক্ষা করান। এদের মধ্যে ১১০ জন কে চোখের অপারেশন করানো হবে। দ্বিতীয় পর্যায়ে এলাকার শতাধিক দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ও সুললিত কন্ঠে সঞ্চালনা করেন শিক্ষক স্নেহাশীষ চৌধুরী ও শিক্ষক দীপক রায়।   মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী আবদুল কালাম আজাদ বলেন এই রক্তদান শিবিরে যে ৪১ জন রক্তদাতা রক্তদান করেন তাদেরকে  এরকম মহান কাজের জন্য কুর্নিশ জানান।

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে ফুটবল লিগ ।। সংস্কৃতি সংবাদ, Football league,

অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে ফুটবল লিগ



৩১\১০\২০২১ মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগীয় ও ০১\১১\২০২১ দ্বিতীয় বিভাগীয় ফুটবল লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মেদিনীপুর অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে। যার সূচনা হয়েছিল ১৮ ই সেপ্টেম্বর,২০২১। প্রথম  বিভাগে দল ছিল ৮ টি ও দ্বিতীয় বিভাগে দল ছিল ১৮ টি। প্রথম বিভাগে  ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন "স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর ও সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব, মেদিনীপুর শহর"

চাম্পিয়ান হয় ৪-১ গোলে স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব। রানার্স আপ হয় সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব।আজ মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগীয় ফুটবল লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মেদিনীপুর অরবিন্দ ষ্টেডিয়াম ক্রীড়াঙ্গনে। যার সূচনা হয়েছিল ১৮ ই সেপ্টেম্বর,২০২১। এই বিভাগে দল ছিল ৮ টি। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন "স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর ও সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব, মেদিনীপুর শহর"

চাম্পিয়ান হয় ৪-১ গোলে স্পোর্টস ম্যন রিক্রিয়েশন ক্লাব। রানার্স আপ হয় সান্টাফকিয়া আথেলেটিকস ক্লাব।


দ্বিতীয় বিভাগীয় লিগে ফাইনালে অংশ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ একাদশ ও কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমি। জেলা পুলিশ একাদশ ৫-০ গোলে জয় লাভ করে। রানার্স আপ হয় কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমি।


চাম্পিয়ান পুরস্কার দেওয়া হয় ট্রফি ও নগদ ১৩০০০ টাকা, রানার্স আপ কে দেওয়া হয় ট্রফি ও নগদ ৮০০০ টাকা। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের  বিধায়িকা জুন মালিয়া, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, বিধয়ক দীনেন রায়, বিধায়ক উত্তরা সিংহ হাজরা , অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ  ও জেলা সভাপতি সুজয় হাজরা, 

সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জীব তরুই ও সন্দীপ সিংহ।

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা



সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস ।। সংস্কৃতি সংবাদ , Sankalpa Foundation

সংকল্প ফাউন্ডেশনের হৃদয়াতুর প্রয়াস




আজ (০২\১১\২০২১) সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০ টি পরিবারের হাতে নতুন ব্স্ত্র তুলে দেওয়া হয় সকাল ১০ টায়।  আদিম জনজাতিদের এক ও অন্যতম প্রাচীন উৎসব "বঁধনা পরব "। এই উৎসবে শবররা নতুন পোশাক পরেন। তাই তাদের পাশে থাকতে সংকল্প ফাউন্ডেশন প্রতি বছরের মত এ বছর ও হৃদয়াতুর প্রয়াস নিয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল সামন্ত ও শম্ভু মুখার্জি  বিশিষ্ট সমাজ সেবক। সংকল্প ফাউন্ডেশনের  ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা,  আনুষ্ঠানিক  ভাবে সূচনা করেন, বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ বলেন " লোধা/শবর দের মধ্যে নতুন পোশাক দান করতে পেরে আমরা আনন্দিত, আগামী দিনে এই গ্রামে স্বাস্থ্য পরিক্ষা শিবির করবো"। সংকল্প ফাউন্ডেশনের স্দ্স্য  দীপেশ দে সূচনা গান পরি বেশন করে। সমগ্র অনুস্ঠান সঞ্চালনা করেন পিন্টু সাউ ও আনিস সাউ।

ব্স্ত্র দানের পাশাপাশি মাস্ক ও স্যানিটাইয়ার প্রদান করা হয়। কোভিড পরিস্থিতিতে কি ভাবে ভালো থাকা যায় সে নিয়ে সচেতনতা করা হয়।

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...