সঞ্জয় সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্জয় সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মায়াবী জীবন ।। সঞ্জয় সাহা ।। কবিতা, Sanjay Saha

মায়াবী জীবন 

সঞ্জয় সাহা 



    আকাশে তারারা মিট মিট করে জ্বলছে

   যেন অশনি সংকেত নেমে আসছে পৃথিবীতে 

   মনের ভেতর যেন চিতার আগুন জ্বলছে!

 

   দূরে তারারা বার বার নেভানোর চেষ্টা করছে 

   তবুও এই মায়াবী জীবন বড্ড আজ মায়াবী !


          চোখের জলে নিভচ্ছে না মনের আগুন 

        এই আগুন শুধু জিভ লোলুপ দৃষ্টি দিয়ে        জ্বালিয়ে দিয়ে যাচ্ছে....


   জীবনের যত বেঁচে থাকার  ইচ্ছেগুলোকে ।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

বাস্তবতায় কিছু শেখে ।। সঞ্জয় সাহা ।। কবিতা, Sanjay Saha

 বাস্তবতায় কিছু শেখে 

                     সঞ্জয় সাহা 




 আয়নায় ছায়া দেখে মণিপুর জাগে

      আধখানা অবয়ব রাজপথে হাটে 

 অযথা নকলচোখে নিষ্ঠুর জানোয়ারের বেশে 

       

 নিথরতা কয় হেঁকে বাস্তবের কর্তা আজ বেঁকে

        অনাদর সুরে অসহায় নারীর কান্না

 উল্টে পাল্টে ছিঁড়ে.......       

                               বাস্তবতায় কিছু শেখে


                রক্তে আঁকা মানচিত্রে!

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

বিষাদের সুর ।। সঞ্জয় সাহা ।। কবিতা

          বিষাদের সুর 

           সঞ্জয় সাহা 





  বলেছিলে, আমাকে শিলাইদহে নিয়ে যাবে 

শোনাবে  আব্দুল মাঝির গল্প 

আজও আশায়  বসে আছি ....

ওই যে দূরে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথকে! 

জ্যোতি দাদার লাল পিয়ানো বাজাচ্ছে 

অদৃশ্য কান্নার আওয়াজে 

    শ্রাবণের এক শেষ রাতে 

                  বিষাদের সুরে .....

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...