সঞ্জয় চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্জয় চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

কবিতা || মহাকাল দণ্ড || সঞ্জয় চক্রবর্তী


মহাকাল দণ্ড 
সঞ্জয় চক্রবর্তী

লিখেছ তুমি রাত্রিকাব্য, কোনো পত্রালির গায়ে ।
আমাদের ছায়া আছে ঐ পাহাড়ের পাদদেশে ।
ঘেন্নাতেও বাঁচে ভালোবাসা, রক্তমুখী তবু ।
মহুয়ার বনে বনে অনেক শীতলতা, অনুভব করো ।
এ শীতলতা আগেও ছুঁয়ে দেখেছ জামরুলে ।

অচল দুর্বোধ্য জ্ঞানে অমানিশা, কাঁটা অধিকারবোধের আত্মবিশ্বাসে লাল পূর্ণচ্ছেদ টেনে দিয়েছে ।
সংশয় নদীপথের নাব্যতা খোঁজে, পাংশু পারুলে ।

কক্ষপথে গ্রহগুলো গন্ধমাদন টানে বহুবর্ষ ধরে ।
ওদের সবার মাথায় একটা করে পিলসূজ ।
নীলরক্ত বইছে মহাকাশ জুড়ে, অজন্তা ইলোরা গুহাতে গর্বিত স্খলনে কল্পিত যত চিত্রিত মহাভূজ ।
নিঃসীম সময়ের পানপাত্রে পীযূষ ।

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কবিতা || লাজের ইতিহাস থেকে || সঞ্জয় চক্রবর্তী

লাজের ইতিহাস থেকে 
সঞ্জয় চক্রবর্তী

আমি একটু পরেই মিথ্যের খোলস থেকে বোধিজ্ঞান নেব ।
সে আমার থেকে অভিমানী শীতমেঘ দূর ।
এই পৃথিবীর প্রেমে অনেকটাই অম্ল-মধুর
আমি, তুমি আর এই বটের মরিচঝাল একাকিত্ব ।

জানি সব নিয়মিত নয়, নতুন কিছু শুরু করা সুন্দরের মতো কিছুটা কঠিন, কিছুটা জলীয় ।

একটা পথের গন্তব্যে মড়া তার জীবিত হওয়ার সব ইচ্ছেকে বিসর্জন দিতে এলে,
পচা শরীরের ভেতর আত্মার অনুতাপ শোনা যায়,
তবুও সারাংশে পূর্ণতার বিবরণ শ্রেয় ।

ভয়ানকে কোনো নারী অথবা পুরুষ নগ্ন সম্পূর্ণ,
লাজের ইতিহাস থেকে আদিম সত্ত্বা হারিয়েছে ।

গুলবাহার সব মধুমক্ষিকার সৌভাগ্যের চাবিকাঠি,
ওখানেই প্রজন্ম নতুন পৃথিবীকে বিন্যস্ত হতে শেখায়,
শিক্ষা পেয়েছে দেবদ্যুতি ।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...