সহেলী দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সহেলী দে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

অসমাঙ্গ হৃদয়ের অসমাপ্ত কথা || সহেলী দে || আজকের কবিতা

অসমাঙ্গ হৃদয়ের অসমাপ্ত কথা 

সহেলী দে




শীতের শিশির ভেজা মস্।

গালিচা বিছায়ে সবুজের শালের আবডাল তলে;

রোদমাখা আবদারে সেঁক নেয় অসমাঙ্গ হৃদয়।

হোক সে অনুন্নত তবু অনাবিল তার সংযম, 

যদিও তোমার কাছে তা সংশয়!

উজ্জ্বল চাকচিক্যময় সবুজের গালিচা আস্তরন~

তরঙ্গের মিঠেলা রোদের হাসিতে মন ভোলায়। 

ভালোবাসিতে বাসিতে ছুঁয়ে দেয় পায়ের দুপাতা,

তখন সাবেকী ফার্ণ স্বপ্নের রডোডেনড্রনের ছাতা।

উঁকি দেয় মনের অগোচরে সরস আবেসে;

কানে কানে বলে যায়- হ্যাঁ হ্যাঁ আমি আমিই!

ভালোবাসি তাই বার বার তোমার কাছেই,

সেই তোমার কাছেই, ভালোলেগে~ 

ভালোবেসে ফিরে ফিরে আসি।

যতবার ফেরাও মোরে অনাদরে,

তবু ফিরে আসি ভালোবাসি।

আলগোছা পরশে অগোছালো হরষে,

আমি তোমাতেই তোমাকেই ভালোবাসি।

কি অদ্ভুত সেই ভিজে অনুভূতির রোদেলা হাসি!

আমি তোমার শ্রেয়সী আর আমি তোমার প্রেয়সী।

প্রীতি প্রেমের অনন্যা আভাসী;

জারবেরাকে বুকে আগলে ফিরে আসি।


বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বিদির্ণ হৃদয় || সহেলী দে || কবিতা

বিদির্ণ হৃদয় 

সহেলী দে




নীলাভ ছত্রধারী বৃক্ষতলের স্নেহময় ছায়ায়,

এক তিত্তিরে মিঠেলতা মায়াবী জ্যোৎস্নার অপেক্ষায়~

অতীন্দ্রিয় অন্তরীক্ষে স্বপ্ন বুনে চলেছে~

একঝাঁক *নক্ষত্রের* হীরকমণি` নয়ন, তার বক্ষতলে।

বিছিয়ে দিয়েছে শরীরের লতানো সবটুকু-

অনুভূতির মর্মের সূক্ষ্ম মনিকোঠায়।


পশ্চিমের কোনেদেখা মেঘের রক্তিমছটা,

লজ্জাবস্ত্রখানির আঁচলটিকে ব্যাকুল বনতলে।

সমুদ্রের উথালরহস্য ঢেউয়ের পর ঢেউতে ভিজিয়ে চলেছে, 

অবিরত আনাগোনা প্লাবনের আলিঙ্গন।

ক্লান্ত লতা চায় একটু অবলম্বন-

ঠোঁট ফুলিয়ে বলে, হে নিঠুর....!

তবু পরের ঢেউয়ের সিক্ত স্পর্শ চায় 

তাকে স্যেঁতিয়ে চুপ রাখতে!


সন্ধ্যে হতে আকাশপ্রদীপ জ্বলে;

তবুও আকাশের রক্তিমতা লতার দলকে..

তখনও স্পর্শ করে, লজ্জাবস্ত্রকে আলিঙ্গন করে।

পুবালী হাওয়ায় দিকবিদিক জ্ঞানশূন্য~

ঢেউ, মুক্ত প্লাবনের তরঙ্গে তখনও ব্যস্ত।


রাত নিবির হতে অন্ধকারের গাঢ়ত্ব- 

নক্ষত্রদের দৃষ্টি উজ্জ্বল করে,

লতার চঞ্চলতাকে স্পর্শ করে,

স্যাঁতস্যাঁতে অঞ্চল অস্পষ্ট হয়,

ঢেউয়ের জলচ্ছ্বাসের ধূসর কোয়াশায়|


দিনের পর দিন, রাতের পর রাত!

চলতে থাকে স্বপ্নের ইচ্ছে প্রকাশ- 

আর সাগরবেলার উন্মত্ত আলিঙ্গন;

তিত্তিরে লতা ভূমিতে নিজেকে জরিয়েই বড় হয় একলা।

ধরতে পারে না বৃক্ষের অবলম্বন-

আর হয়তো সত্যই ধরা হয়ে ওঠে না..

তার প্রিয় অবলম্বন! যেখানে বাতাসে মেলবে সে। 


মঙ্গলবার, ২৬ মে, ২০২০

পূর্ব পূর্ণ অন্তরমিলন || সহেলী দে || কবিতা

পূর্ব পূর্ণ  অন্তরমিলন
সহেলী দে

একদিন আমি তো মিলে যাব,
ফুলে ফুল ছুঁয়ে
মেলে যাব,
ভাবনা ছিল না এমন কখন,
ছলকে ওঠা এই চন্দ্রালোকে
মিলনসুর মাতল কেন এমনই ভাবে,
আমি ভাবিনি কখনো।
ঝিরঝিরে বৃষ্টির সেই মোহনা তীরে
বাজল এ কোন বীনার তারে..
আমি ভাবিনি কখনো।

হাওয়ায় হাওয়ায় কোন মাতাল বনে
 তিরতিরে এ মন যেন কাঁপার ছলে
থমকে গেল কেন!
আঁতকে ওঠে আমার মন
আজ কোন খুশিতে?
চোখে চোখ দিয়ে আজ খুঁজি যারে..
তারে ভাবিনি কখনও ।
তারে ভাবিনি কখনও
সে এল আজ এমনে আনমনে।
থমকে দিয়ে সেদিন মোরে কোন কাননে ।
বুঝিনি কখনও ।বুঝিনি কখনো।

না বলা বাঁধনে বাঁধলে কেমন?
অবুঝ আনমনে ছিলাম তখন!
আমি বুঝিনি!আমি বুঝিনি!
কেমনে লাজালে হে প্রিয়! মোর মন?
এ তোমার কেমন প্রতিশোধী মন!
আজও বুঝিনি সেই প্রথম শুভক্ষণ;
কোন দোষের মাশুল গোনালে তুমি!
আজও বুঝিনি সেই কারণ আমি;
আমি ভাবিনি কখনও।
আমি ভাবিনি কখনও।।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...