সায়ন বক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সায়ন বক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

হাত || সায়ন বক্স || কবিতা, Sayan

 হাত

সায়ন বক্স 




১.
আমি যার হাত ধরব বলে হাত বাড়িয়েছি
তার হাত'ই কাঠ হয়ে গেছে
এরপর আর কেউ হাত বাড়ায়নি-
বন্ধুত্বের
ভালবাসার
সহানুভূতির 

বাড়িয়েছে শুধু 
স্বার্থপরতার 
অবহেলার 
হাত
২.
এখন
কেউ নেই 
এপাশে 
ওপাশে
না 
কেউ নেই 
রাত্রি বড়োই নিষ্ঠুর
আমি এক বুক মাটি নিয়ে, মিশতে চেয়েছিলাম 
কিন্তু পারিনি 
ভালো বন্ধু হতে
ভালো লেখক হতে
আমি চাই, একটা ঘর 
একটু নিজেস্বতা 
এক মুঠো আলো গেলে পড়ুক দক্ষিণ জানালা দিয়ে 

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

নীল অপরাজিতা || সায়ন বক্স || অন্যান্য কবিতা

নীল অপরাজিতা

সায়ন বক্স 




লেখাগুলো আবছা হয়ে আসে
ভেঙে পড়ে স্তবকের সিঁড়ি
টেবিলের উপর আধখাওয়া চাঁদ কিংবা হলদে কুসুম 

যেখানে বেঁচে থাকা পাপ
নীলচিঠি, লাল চশমা
সবকিছু পেছনে ফেলে 
আজ মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে দেখি 
কেউ একজন দাঁড়িয়ে থাকে অপেক্ষায়
তাকে জানাই আসালাম ওয়ালেকুম

বাড়ির বাইরে বোবা গাছ ফ্যাল-ফ্যাল  করে চেয়ে থাকে আকাশের মুখপানে 
আরো একটা বিচ্ছিরি রাত!

আমি হারিয়ে যেতে চেয়েছিলাম দূরে-বহুদূরে
যেখানে পৌঁছাবে না কোনো মায়াজাল
আজ তারাদের ভীষণ জ্বর

লেখাগুলো আবছা হয়ে আসে 
লেখার ভাঁজে বেঁচে থাকে নীল অপরাজিতা

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

দুটি চাকা || সায়ন বক্স || কবিতা

 


দুটি চাকা 
সায়ন বক্স 





হাঁটতে হাঁটতে হটাৎ দুটি চাকা থেমে পড়ল মাঝপথে
মুখ ফিরিয়ে চলে যায় সন্ধ্যা
এখন পাখিদের বাসায় ফেরার সময় হয়েছে 
ক্ষনিকের আলাপ সেরে-মেঘের ক্লান্ত মুখপানে চেয়ে বসে থাকে একটি ধ্যানমগ্ন লাঠি
                            যেখানে আমার কবর

নৌকায় মিটমিট জ্বলা আলো, প্রেমিকার নগ্ন দেহ 
এসব এখন আর আমায় ভাবায় না

দুটি লাল চোখ চেয়ে থাকে...

আমি হারিয়ে যেতে চেয়েছি-দূরে বহুদূরে 
যেখানে আমার নাম ধরে ডাকার কেউ থাকবে না 
কিছু কথা গপনীয় থাক,

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

চরিত্র || সায়ন বক্স || কবিতা

 চরিত্র

সায়ন বক্স



সূর্য ডুবে যাচ্ছে 
গৃহপালিত বাতাস ছুটে চলে যায় তীরের বেগে
যেখানে চলে প্রেমিকের দেহের আনাগোনা

একটি রাঙামামনি হেঁটে যায় মেঠোপথ ধরে

একটা রাত আরও বেড়ে গেল...
তুমি সুযোগ পেলেই খুঁজে বেড়াও শঙ্খ-সাদা নগ্ন দেহ

তোমার চোখ থেকে আতসকাঁচটি সরিয়ে দেখ
সব বট চরিত্রহীন নয়,


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...