সুকান্ত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুকান্ত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। জন্মের চিঠি ।। সুকান্ত মন্ডল

কবিতা ।। জন্মের চিঠি

সুকান্ত মন্ডল



নদী যে ভাবে বয়


নিঃসঙ্গতা বয়ে নিয়ে বেড়াতে পারি না আর

ভার মুক্ত হই তোমার আশ্লেষে হে বাঁশির বাদক

বাজাও নিবিড় সঙ্গম রাত্রি করাসে 

বীজ মন্ত্র পাঠ করি নেভাতে আগুন

যোনি পিঠে লিখি জন্মের চিঠি


অন্ধকার আড়াল করেন ঈশ্বর

সমুদ্র মূর্ছনায় জোনাকি বিলাসে।

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

আনন্দ পাখি ।। সুকান্ত মণ্ডল ।। কবিতা, Sukanta Mondal,

আনন্দ পাখি

সুকান্ত মণ্ডল



আবার জেগেছে দ্বীপ হৈমন্তীর আকাশে


মৃত্যু লতার ফাঁকে জীবন রং ছড়ায় অজস্র    


 হাওয়া তো এমনি ছিল কাল পূবে ও পশ্চিমে দক্ষিণের মেরুদণ্ডহীন শ্বাসাঘাতে প্রগাঢ় মদের মতো ঘোরে সমুদ্র ও হারিয়ে ফেলেছে তার পথ।


অতি চেতনার বট ফলে মিশে আছে নৃত্যের গভীর ছন্দ 

হয়তো বা আকাশআভাস ফেলে উড়ে গেছে পাখি

কোনো এক নিহারিকা পথে


দু - দন্ডের অবাক জলপান সেরে ফিরবে কি কাছে ?

নাকি ডানার স্পন্দমান আনন্দে সে বেঘোর হয়ে আছে।


আনন্দপাখি।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...