সুবীর ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুবীর ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

কিছু বই কিছু কথা - ৩০৮। নীলাঞ্জন কুমার মন্থনবেলাও যায় যায় । সুবীর ঘোষ , Subir Ghose

 কিছু বই কিছু কথা - ৩০৮। নীলাঞ্জন কুমার




মন্থনবেলাও যায় যায় । সুবীর ঘোষ

। ঈশপ , বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত । দেড়শো টাকা ।


বলা যায় বেশ কিছু দিন পর কবি সুবীর ঘোষের কাব্যগ্রন্থ ' মন্থনবেলাও যায় যায় ' পড়ে তাঁকে আবার নতুন করে আবিষ্কার করা গেল । আবিষ্কার এই অর্থে যে, তাঁর পংক্তি ' না চাইতেই  শব্দেরা সব আসে/ অক্ষরদের বেছে নেওয়াই দায় ।' ( অক্ষর সন্ধান ') ' এবার আমার ছোট ছোট ধ্বংসের মুখে/  নক্ষত্র জাগরিত আলো এসে পড়েছে ।' ( ' নক্ষত্র জাগরিত আলো ' ) , ' ফুটপাথ থেকে কেনা একটা বইএর ঘুণাক্ষরেরা/  আমাকে বলল-  পুরনো চালের চেয়েও বেড়ে ওঠা/  রূপকথারা শুধুই তোমার । ' ( ' নীরবতা ও রূপকথা ')যা প্রমাণ করে তাঁর এর আগের কবিতার স্বাদ থেকে অনেক নতুন ও আলোকিত।
                   বলা যায়,  তাঁর কবিতাতে যে সব উপমা ও অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে তাকে যদি পর্যালোচনা করা যায় তবে তার থেকে পাওয়া যায় আন্তরিক অনুরণন , ' তোমাকে নিয়ে কিছু একটা লিখব ভাবলেই দেখি/  শব্দ শ্রমিকের দল বাদলা পোকার খুশিতে বেরিয়ে পড়েছে '।('তোমাকে নিয়ে লিখব ভাবতেই ') , ' এ গ্রামে মানুষ নেই পাখিরাও ছেড়ে গেছে উদ্বাস্তু বিলাসে ' ( ' মাটিতে শব্দের বীজ ' ) , ' কেউ বুঝি দেখেছিল ওই মুখচুন ঝোপের আড়ালে/  রাশি রাশি প্রজাপতি জন্ম নেবার অছিলায়/  জানুসন্ধি আবিষ্কার করে! ' ( সৃজন)  প্রকৃতপক্ষে তন্ময় করে ।
                   বোঝা যায়,  কবি সুবীর সেই পর্যায়ের কবি যিনি বৃত্ত ভাঙতে ভাঙতে নিজেকে আরো জানতে চান, বুঝতে চান, ভাবতে চান আর তার মধ্যে থেকে ছোঁয়াচ লাগা শব্দ ধরা দেয় । সেই ' শবদে শবদে বিয়া দিয়া ' তিনি লেখেন তাঁর কবিতা । যা আমরা আবিষ্কার করতে থাকি । যা মন ভালো করে,  মন বিকলনের গ্রাস থেকে বাঁচায় । সুবীরকে ধন্যবাদ তাঁর কাব্যগ্রন্থ পাঠানোর জন্য । না হলে নতুন করে আবিষ্কার করা তাঁকে সম্ভব হতো না । কৃষ্ণেন্দু মন্ডলের প্রচ্ছদ তাকিয়ে থাকার মতো ।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

স্বল্পোচ্চার || সুবীর ঘোষ || কবিতা

 স্বল্পোচ্চার

সুবীর ঘোষ




মৃদুস্বরে উত্তেজনা বুনে দেওয়া যায়

যুক্তিবাক্যে আমাদের আরণ্যক পরম্পরা

স্বল্পোচ্চারে উত্তিষ্ঠত জাগ্রত বলা

হৃদয়ে উল্কির মতো বসে ।

________________________________

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার নদীদীন সম্মুখীন । সুবীর ঘোষ

 কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 



নদীদীন সম্মুখীন । সুবীর ঘোষ । আলোপৃথিবী । ত্রিশ টাকা ।


' আমার দেশে আমার নদী আমারই মতো/  লজ্জা জড়োসড়ো ' র মতো যিনি লেখেন ,  তাঁর ক্ষীণতনু কাব্যপুস্তিকাটি অন্তদৃষ্টিতে বৃহৎ হয়ে হাজির হয় পাঠক মনে । তাই ঘটেছে কবি সুবীর ঘোষের ১৬ পৃষ্ঠার কাব্য পুস্তিকা ' নদীদীন সম্মুখীন ' - এর ক্ষেত্রে । সুবীরের নিয়ত এই কাব্য প্রয়াস তাঁকে বিশেষভাবে চিন্হিত করে তোলে কবি হিসেবে । তাঁর কাছে আরো পাই:  '  কারা যেন পূর্বাশ্রম ভুলে যেতে চায় / সময় নতুনের সঙ্গে সঙ্গে চলে/  মায়াবী বেনীর স্পর্শে যন্ত্রণায় সরগম বাজে । ' ( ' সময় কখনও ') , ' জীবনের পাতাগুলো একবার ফিরে পড়া চাই , / জীর্ণ পাতা খুলবার বিপদ প্রচুর; / বিবর্ণ নারীকে নিয়ে পথিকের পথ ভুল হয় ।' ( ' অসংলগ্ন অন্তরাল ' ) এর মতো উজ্জ্বল পংক্তিগুলি ।

             সুবীর সেই কবিদের একজন,  যাঁকে ধরা যায় প্রতিটি কবিতায়  নতুনভাবে । যার ভেতর প্রতিটি শব্দের গুরুত্ব উপলব্ধি করতে ভালো লাগে । কারণ তিনি ভালোবাসেন কবিতা,  আর সেই ভালোবাসা থেকে উঠিয়ে আনেন তাঁর কাব্য ফসল । 

            ' বুকের ভেতর/  যে নদী শুকোয়/  অন্যরূপে সে বাঁচে ' ( 'মুক্তি ' ) -র মতো প্রগাঢ় ব্যন্জ্ঞনা ছুঁয়ে দিয়ে যেতে পারেন বলেই তিনি সার্থকতার পথে । দীর্ঘ কবিতা 

যাপনের ভেতর দিয়ে তিনি যেভাবে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন তা আনন্দ জোগায় । ক্যাটরিনা ক্রিস্টোফ্লিডো- প্রচ্ছদ বাড়তি অক্সিজেন দেয় ।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

বিত্তবাসনা || সুবীর ঘোষ || কবিতা

বিত্তবাসনা
সুবীর ঘোষ


ধান ফেলে গান খুঁটে মুখে দেয়
পক্ষপাতিতা পাখি
আমি কোথা যাবো
দিকে বা বিদিকে
জ্ঞানশূন্য হতে লাগে যত অণুপল
তার থেকে আগে
বিশ্বস্ত কলম থেকে ছিটকে যায়
বিচারের বাণী ।
আমি দন্ডবদ্ধ হয়ে থাকি
বিতংস বিশদে
ফুলে ফুলে গাছরোগ দেখা দেয়
নবান্নের শুভলগ্নে অনাদৃত
বর্ষা ঝরে পড়ে
বিত্তবাসনা চোখ এক চিলতে
জমি খুঁজে
পৌরপ্রস্তাব পড়ে চলে ।

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সুজাতাসুন্দরী || সুবীর ঘোষ || কবিতা

সুজাতাসুন্দরী
সুবীর ঘোষ

সংসার পরিষ্কার করে ঈশ্বরের চোখ ।
প্রেমের রেকাবি করে পরমান্ন এনে দিও,
সুজাতাসুন্দরী ।

এ পৃথিবী অসুখে অসুখে লীন ; ক্ষয়াটে ধোঁয়ার মতো ।

বেশিক্ষণ বারান্দায় না-ই বা বসলে তবু
বৃষ্টিকালীনটুকু থাকো--
জ্যামুক্ত অনুরোধ শুধু মৌমাছির মতো ঘুরে ঘুরে ওড়ে ।

মানুষের আবর্জনা পরিষ্কার করে যায় সময়ের চিল ।

বুধবার, ৩ জুন, ২০২০

আবরণের কৌতুক সরিয়ে || সুবীর ঘোষ || কবিতা

আবরণের কৌতুক সরিয়ে 
সুবীর ঘোষ 

তোমাকে শস্যাগারে তুলে
গুঁজে রাখব বীজধান
তুমি দিবসের দ্বিপ্রহর হয়ে
কষে যাবে নিজের গণিত ।

আবরণের কৌতুক  সরিয়ে
আমরা ছোট কী বড়
সবার মাথার মাপ নেব
উদোম বিশ্বাসে আমরা জ্বলব পুড়ব।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...