সুব্রত সোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুব্রত সোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মাটির কাছাকাছি ।। সুব্রত সোম ।। কবিতা, Subrata Som

মাটির কাছাকাছি

সুব্রত সোম



এত নিঃস্বতায়, তারপর দূরে আরও দূরে জ্যোৎস্না হয়ে গেল। তোমার মাথার ভিতর খেলা করছিল যে নিঃসঙ্গতা তা এড়ানো যাবেনা জেনেই তুমি বেড়িয়ে পরেছিলে। আর কখন তুমি নিঃসঙ্গ হতে হতে এক আদিম মানুষ হয়ে গেলে। তোমার হাত পা মুখ সব বদলালো। তুমি নিজেকে শক্ত করলে। পৃথিবীর মাটি হাতে তুলে নিয়ে তুমি চলতে থাকলে। পৃথিবীর মাটি তোমাকে আশ্রয় দিল। তুমি ঘুমলে। পরিশ্রান্ত সেইসব মানুষের মতো যারা এর আগেও মাটিতে ঘুমিয়েছে। সেইসব যোদ্ধার মতো, শিকারির মতো, পরিব্রাজকের মতো তুমি মাটিতে ঘুমলে। তোমার ঘুমের মধ্যে তাদের মতোই স্বপ্ন এলো। তুমি স্বপ্ন দেখলে যুদ্ধের শিকারের রাজ্য

জয়ের। তুমি মৃত্যুর স্বপ্নও দেখলে। দেখলে রক্তক্ষরণের। দেখলে পৃথিবীর সেই আদিম মানুষ যে কিনা মাটিতেই তৈরি করেছিল তার বাস। আর মাটিতেই শিখেছিল বংশরক্ষা। তুমি ভোর দেখলে।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

অবশেষে ।। সুব্রত সোম ।। কবিতা, Poem

 অবশেষে

সুব্রত সোম



ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টায় গুটি কেটে বেরিয়ে এল যে প্রথম অঙ্কুর তাকে জল দাও এই প্রত্যয়টুকু নিয়ে অবশেষে সকালে ঘুম ভাঙলো। ব্যস্ততাও জল শুকিয়ে নেয়। আচ্ছাদন ফেলে রেখে শুরু হয় ঘর সংসার সংঘ পরিবার। আমাদের প্রলোভনগুলো কাঁটা পেরোনো সেই পুরোনো শহর ক্যানভাস। যেখানে সম্মোহন ও উদ্দীপনার অভাব হয়না তবুও এক একটা সন্ধ্যার চালচিত্রও বদলে দেয় সময়ের গতিপথ। জলেকাদায় মিশে যায় অপ্রতিষ্ঠান ভাবনা। এখান থেকেই আবার শুরু হতে পারে পটচিত্র যাত্রাকাহিনী কিংবা নগর সমীকরণ যা মানুষ ছড়িয়ে রেখেছে বিশ্বাসে অকৃপণ ভালবাসায়, সঙ্গোপনে।

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

খোঁজ ... ।। সুব্রত সোম ।। কবিতা, Subrata Som

খোঁজ ...

সুব্রত সোম



অন্ধকারে হারিয়ে যাওয়ার আগেই আমাদের পেরিয়ে যাওয়ার কথাছিল চৌকাঠ। একটু দেরী হয়ে গেল। কোথায় জানি দাড়িয়ে পড়েছিলাম। এরপর তো দেওয়াল ছিল। দেওয়ালের মধ্যে সরু সরু ফাটল ছিল। চোখ সরু করে দেখতে গিয়ে বুঁজে আসছিল প্রায়। দূরে কিছু গাছ ছিল কিছু মানুষও ছিল। আপাতত এটা নদীর গল্প একটা। জল কমে আসছিল ক্রমশঃ। আর জলকষ্ট তো মানুষের অনেকদিনের। আর সূর্যটাও তখন গড়িয়ে নেমে গেল। আমরা অসম্ভব অন্ধকারে হাতড়াচ্ছি আর হাতড়াচ্ছি। আলো খুঁজছি তো অনন্তকাল !

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...