সৌতিক হাতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌতিক হাতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কবিতা || ছায়াযুদ্ধের রণনীতি || সৌতিক হাতি

 কবিতা

ছায়াযুদ্ধের রণনীতি 

সৌতিক হাতি



মাঝে মাঝে হেরে যাওয়া ভালো।

ছায়াযুদ্ধের রণনীতি 

শিখতে শিখতে...

এ জীবন বেঁচে নেওয়া ভালো৷


ঝড়ের সন্নিবেশে বজ্রগর্ভ মেঘের

শীৎকার এই বেশ,

পক্বকেশে বারবনিতার কালো

অথবা চিলেকোঠার আলো।


মাঝে মাঝে হেরে যাওয়া ভালো

অদ্ভুত অসম্ভবে বৈভবের পাশবালিশ

ছেড়ে কাশের বনে সঙ্গোপনে

জীবন খুঁজে নেওয়া ভালো।


রাষ্ট্র বোঝেনি তোমার অস্তিত্বযাপন,

কাঁপন তোমার শরীর মনে

ভাত ডাল আর প্রিয়ার সংস্থানে,

অলীক যানে মন্ত্রী টহল

স্তব স্তূতির চরণামৃতে  রাষ্ট্র মাতে,

একলা রাতে দলছুট মেঘের সাথে

বিড়ির ধোঁয়া মিশে যায়...


মাঝে মাঝে হেরে যাওয়া ভালো

আরও ভালো হারতে হারতে 

জিতে যাওয়া...


রবিবার, ৭ জুন, ২০২০

মধ্যবিত্ত || সৌতিক হাতি || কবিতা

মধ্যবিত্ত || কবিতা
সৌতিক হাতি


মধ্যবিত্ত মানুষ
একটা দাঁড়িপাল্লার মতো।
সমান সমান থাকা চাই,
কেউ কিছু বুঝে ফেলবার আগেই
এক আধটা বাটখারা চাপিয়ে দিই,
হতে পারে সেটা মাসকারা কিংবা
ভালো থাকার অভিনয়ে রঙ বেরঙের মুখোশ!

এই বুঝি বেরিয়ে পড়ল
হাড়জিরে কঙ্কালসার দেহ,
করোনাকালের ক্ষিদে আর অভাবের মানচিত্র,
অতএব টাই কোট ডেনিমে ঢেকে নিই!
মরে গেলেও  ধরবো না ভিক্ষের ঝুলি
বরং তালি মারা প্যান্টে বুলিয়ে নেবো ইস্ত্রি!
পান্তাভাতে ছড়িয়ে দেবো বিরিয়ানির আতর।

যেহেতু তৃপ্তির ঢেকুর তোলাটাই লোকে চেনে,
মধ্যবিত্ত অভিনয় আত্মনির্ভরতা পুড়ে যায়৷
ক্ষয়ে যায় জুতোর শুকতলা সিস্টেমের শোষনে
অবশেষে লোকে অভাব-অবসাদ গল্প বলে জানে!

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...