স্তুতি-কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্তুতি-কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

ফিলিং পোয়েম :: হে সূর্য, জেগেছো ছবিতে ; সৌমিত্র রায়

ফিলিং পোয়েম :: হে সূর্য, জেগেছো ছবিতে
............................
সৌমিত্র রায়


ফিলিং ওয়ান্ডারফুল @ কাঁসাই
০২-০১-২০১৯ | বুধবার | সকাল
কুয়াশা আছে তাই ৷ ফটো ক্লিকে তুমি ৷ হে সূর্য, জেগেছো ছবিতে ৷ আলো ৷ নির্বিকার ৷ নিরন্তর ৷৷ অস্থায়ী কুয়াশায় ৷ জেলের ভেজা হাঁটুর কাঁপন ৷ দিনযাপনগুলো ৷ জড়িয়ে আছে বেশ ৷৷ বিকারগ্রস্ত কেউ কেউ ৷ তথাপি বোঝেনি মিশন নির্মল বাংলার গুরুত্ব ৷ নদীতেই প্রভাতী শৌচ ৷ পকেটের মোবাইলে গান ৷ অলক্ষ্যে ছিছিকার করে ৷৷ তুমি কি দেখেছো ! কার ডানায় প্রাণ পাচ্ছে সকালের ভবিষ্যৎ ! ওর শিকারী চোখ ৷ ভালো থাকা বোঝে ৷ নদী আর বাতাসের ৷৷
৷৷ ৷৷
সদ্যস্নাত পুত্রের ওঁকার ধ্বনিতে ৷ প্রাণ পাচ্ছে একুরিয়ামের জল ৷ সাড়ে ছয় সকালে ৷ তারপর তার আঙুল ৷ উষ্ণতা খুঁজছে হারমোনিয়ামে ৷ শীতে সুর উষ্ণতা দেয় ৷ উত্তপ্ত দিনগুলিতে শীতলতা ! আহা সুর ! জীবন ভরাও !
৷৷ ৷৷
উড়োজাহাজ সশব্দে গন্তব্যের দিকে ৷ উড়ছে ৷ কাঁসাইয়ের ব্রীজে ৮টা১৫-র ট্রেন ৷ চাকার আওয়াজে প্রাণময় ৷ আমার প্রাণায়ামে ৷ তারাও হঠাৎ কিছু বলে গেল যেন ৷ কী বলেছে ?
৷৷ ৷৷
পাখিরা যা বলিবলি করে ৷ অন্নের সংস্থানে বাড়ি ফেরো স্বামী ৷ সংসার আছে ৷
৷৷ আনন্দ ৷৷

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

উইশ পোয়েম :: হ্যাপি নিউ ইয়ার , সৌমিত্র রায়,


উইশ পোয়েম :: হ্যাপি নিউ ইয়ার
সৌমিত্র রায়

উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার 
০১-০১-২০১৯ ; কাঁসাই চর ; মেদিনীপুর ; বিকেল ৫টা ১৭
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
নদী ; উচ্ছ্বাসহীন ; দাপট হারানো ঢেউ ; চরে ; ডিজের চিৎকারগানে ;
তবুও রাজা সেজেছে~ নদী ; মুকুট = থার্মোকল ; মূর্তিপূজার বর্জ্য ; প্লাস্টিক ;

মুকুট ; কাঁটার মুকুট ; যীশুর ; জনস্রোত ; উচ্ছ্বসিত ;
ডিসেম্বর ২৫ ; ফার্স্ট জানুয়ারি ; মত্ত-নৃত্যরত-স্রোতে ; হে শঙ্কর, নাচো ;

সারারাত বাজি ; কার বুক ফাটে ; নদীও তো সারারাত, নির্জনে, সারা বুক আলোয় ভরেছে ; হে আনন্দ, দ্রুত টপকে যাওয়া ক্যালেন্ডারের ঘর ; তোমাকে উইশ করেছে~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার

আমি হ্যাপি । হ্যাপিনেস আমার স্বধর্ম । কিন্তু আমার প্রাকৃতিক ভবিষ্যৎ ? প্রস্পারাস ?

এই তো মিশেছিলাম স্রোতে ; হঠাৎ একা হয়ে যাচ্ছি ; একা ; গাছটির গোড়ায় উনান খুঁড়ে ,কারা যেন নিজেদের অণ্ডকোষ-যোনিতে দিনভর আগুন দিয়েছে ; একাকী নই, একাকী নই, একসাথে মানব-ক্লোনের ইশারায় চোখ রাখি ; নইলে প্রজন্ম নেই ; নইলে প্রজন্ম নেই ; হে আনন্দ, হে নির্মল আনন্দ , ...

এখন তো প্রতিদিনই নতুন বছর ; উৎসব প্রতিদিনই ; সংবাদপত্র উৎসবমুখর~
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
কেন তবে নদী উচ্ছ্বাসহীন ;

জনস্রোত ; অভিমুখ ঘোরাও ; নদী উচ্ছ্বসিত হোক ; হাওয়ার তরঙ্গ প্রাণ থেকে বলে উঠুক~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
।। শান্তি ।।


বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

জল-চক্র ; জল-যোগ ,সৌমিত্র রায়, স্তুতি-কাব্য । বাংলা । নবপর্যায় ~৫৯৬ । ২৩-০৮-২০১৮

জল-চক্র ; জল-যোগ

--------------
সৌমিত্র রায়

)স্তুতি-কাব্যঃ~ বিলাপ-যাপন(

পাড়ার পাশেই ; পোড়ো জমি ; 
কাঁটা ঝোপের ; বিচিত্র জীব ;
কে করে সাফ ; 
কে করে ; 

ভরলো যারা ; বাংলো ফ্ল্যাটে ;
ক্ষেত ছিনিয়ে ; বুজিয়ে পুকুর ;
হাজার হাজার ;  
একরে ;

পাড়ার পাশেই ; 
পোড়ো জমি ;
সেটাও নিলি ;
 ক্লাব বানালি ;
ধ্বংস ; পরিবেশটা ; 


সাপ তাড়ালি ; 
ব্যাঙ তাড়ালি ;
মদ বিড়ি আর ; 
পার্টির ফ্ল্যাগে ;
ভরিয়ে দিলি ; দেশটা ; 

গাড়ির ধোঁয়া ; ঠাণ্ডা মেশিন ;
গ্রীন হাউসের ; ব্যাপারী দিন ; 
সময় ভালো ; বিজ্ঞানের ~


অসম্পূর্ণ 


বুধবার, ২২ আগস্ট, ২০১৮

জল-চক্র ; জল-যোগ ,সৌমিত্র রায়, স্তুতি-কাব্য । বাংলা । নবপর্যায় ~৫৯৫ । ২২-০৮-২০১৮

জল-চক্র ; জল-যোগ
--------------
সৌমিত্র রায়

)স্তুতি-কাব্যঃ~ বিলাপ-যাপন(

ঠোঁট কি একার ; পাখির আছে ; গান শোনাবে ; মন ভোলাবে ;
ঠোঁট আকাশের ; ঝলসানো মেঘ ; দূর সংকেত ; বজ্র রবে ;

আচমন । ঠোঁটে জল । জলে ঠোঁট ।
ঠোঁট । পাখি । গান । মন । সংকেত ~

জলে কেন ; দাগ ; কান্নার ; কারা কাঁদে ; কারা ; কৈশিকীয় ক্রিয়ায় ; হে কান্না ; তাঁর কাছে যাও ; চিন্তন-খামে ; দ্বিমেরু ভ্রামক ; দ্রবীভূত করো তাঁর ; পাষাণ হৃদয় ; যাবে ; কার কাছে যাবে ; ঠিকানা কোথায় ?

বাষ্পীভবন \ বাষ্পত্যাগ
সৃষ্টি-চক্রে ; লিটল ম্যাগ
বৃষ্টিপাত
তুষারপাত
কার কবিতা ;
কার যেন হাত !!  

প্রাকৃতিক সম্পর্কের শান্তি বলয় । এক আঁচল রোদ্দুর । ঘাসের আঁচল । ঘাস । আঁচল । ঘাসফড়িং । ঠিকরে ছড়াচ্ছে আনন্দ । তার পায়ের কাঁটা থেকে । একটা ছাগলের জিভে । ঘাসের আত্মোৎসর্গ । গাছের শিকড়ে তার বন্দনা-ধ্বনি । নিভৃত উচ্চারণ । গাভীর শ্বাস-প্রশ্বাসে আঁচলের নড়ন । কার আঁচল । কার ?

প্রশ্ন-চিহ্ন, দুটো @ কথা~ অনেক  

চিন্তারা বায়বীয় । কান্নার বন্ধনী ) ইতিহাস ~ চড়ুই, নীলদাড়ি সুইচোরা পাখি, হুডেড সিল, ট্রি ক্যাঙ্গারু, চিল, শকুন, প্যারাপাখি, গয়লা হাঁস... এক আঁচল রোদ্দুর । কার আঁচলে কান্নার দাগ । কান্না । কার ?

কান্না একার ; পাখির আছে ?
কান্না ফেরে ; বন্যা হয়ে ; আমার কাছে ; তোমার কাছে
তার যে কোথায় যাওয়ার ছিল~
কার কাছে ?
ওই নারী তুই, তুই যে ধরা
কান্না যে তোর আঁচল ভরা ; ব্রহ্মলোকে  
কান্নাটাকে দে উপহার   
তাঁর কাছে
তাঁর কাছে
    
...চলছে...  ) ; মেদিনীপুর ; ২১-০৮-২০১৮ ; ২২-৩৬ ।। শান্তি ।।





Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...